প্রয়োজনের অতিরিক্ত জমি থাকলে হজ ফরজ হওয়ার বিধান
প্রশ্নঃ ১৬৪৫৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামীর ১০-১৫ কাঠা জমি আছে এবং চাকরি আছে তবে আমাদের চাকরির টাকা দিয়েই বছর ভালোভাবে চলে সব খরচাদি এখন কি ওই জমিটার কারণে হজ ওয়াজিব হবে
১৩ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী, আপনার স্বামীর ১০-১৫ কাঠা জমি রয়েছে এবং আপনাদের সাংসারিক ব্যয় তাঁর চাকরির আয় থেকেই স্বাচ্ছন্দ্যে নির্বাহ হয়ে যায়। সুতরাং উক্ত জমি যদি সংসার পরিচালনা, বাসস্থান বা জীবিকার জন্য অপরিহার্য না হয়ে অতিরিক্ত সম্পদ হিসেবে থাকে, তাহলে তা হজের সামর্থ্য নির্ণয়ের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে।
অতএব, উক্ত জমি বা জমির অংশ বিশেষ বিক্রি করলে যদি হজে যাওয়া-আসার যাবতীয় ব্যয় এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপনাদের স্বাভাবিক সংসার চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ অবশিষ্ট থাকে, তাহলে আপনার স্বামীর ওপর হজ ফরজ হবে।
সুতরাং শুধু ১০-১৫ কাঠা জমির মালিক হওয়াই হজ ফরজ হওয়ার কারণ নয়; বরং জমিটি জীবনযাপনের অপরিহার্য সম্পদের অতিরিক্ত কি না এবং তা থেকে হজের ব্যয় ও হজ থেকে ফিরে আসা পর্যন্ত সংসার পরিচালনার ব্যবস্থা করা সম্ভব কি না- তার ওপর হজ ফরজ হওয়ার বিধান নির্ভর করবে।
** سورة آل عمران : 97
وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللّٰهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
** صحيح البخاري : 8، صحيح مسلم : 16
بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ.
** «بدائع الصنائع في ترتيب الشرائع» (2/ 122):
«وأما تفسير الزاد، والراحلة فهو أن يملك من المال مقدار ما يبلغه إلى مكة ذاهبا، وجائيا راكبا لا ماشيا بنفقة وسط لا إسراف فيها، ولا تقتير فاضلا عن مسكنه، وخادمه، وفرسه، وسلاحه، وثيابه، وأثاثه، ونفقة عياله، وخدمه، وكسوتهم، وقضاء ديونه.»
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 217):
«(ومنها القدرة على الزاد والراحلة) بطريق الملك أو الإجارة دون الإعارة والإباحة سواء كانت الإباحة من جهة من لا منة له عليه كالوالدين والمولودين أو من غيرهم كالأجانب كذا في السراج الوهاج، ولو وهب له مال ليحج به لا يجب عليه قبوله سواء كان الواهب ممن تعتبر منته كالأجانب أو لا تعتبر كالأبوين والمولودين كذا في فتح القدير وتفسير ملك الزاد والراحلة أن يكون له مال فاضل عن حاجته، وهو ما سوى مسكنه ولبسه وخدمه، وأثاث بيته قدر ما يبلغه إلى مكة ذاهبا وجائيا راكبا لا ماشيا وسوى ما يقضي به ديونه ويمسك لنفقة عياله، ومرمة مسكنه ونحوه إلى وقت انصرافه كذا في محيط السرخسي ويعتبر في نفقته ونفقة عياله الوسط من غير تبذير، ولا تقتير كذا في التبيين والعيال من تلزمه نفقته كذا في البحر الرائق ولا يترك نفقة لما بعد إيابه في ظاهر الرواية كذا في التبيين.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১