বকরির মান্নত করে গরুতে শরিক হয়ে মান্নত পূরণ করার বিধান
প্রশ্নঃ ১৭২৭৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক ব্যক্তি বাচ্চা অসুস্থতা কালীন বলেছিল যদি বাচ্চা সুস্থ হয় তাহলে দুটি ছাগল আল্লাহর রাস্তায় দিবে এখন বাচ্চা সুস্থ হওয়ার পর একটি গরু ক্রয় করে সেটাতে ওই মান্নত এবং বাচ্চার আকিকা করা যাবে কিনা? দলিল সহ জানতে চাই। মাওঃ কফিল বিন আঃ শুকুর।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মান্নতকৃত নির্দিষ্ট বা অনির্দিষ্ট বস্তুর পরিবর্তে যদি তার চেয়ে উৎকৃষ্ট বা সমমানের পশু জবাই করা হয়, তবে তা আদায় হয়ে যায়। একটি বড় পশু (যেমন গরু বা উট) সাতটি ছাগলের সমপর্যায়ভুক্ত। তাই দুটি ছাগলের মান্নতের বদলে গরুর অন্তত দুটি অংশ (সাত ভাগের দুই ভাগ) অথবা সম্পূর্ণ গরু মান্নতের নিয়তে জবাই করলে মান্নত সহীহভাবে আদায় হয়ে যাবে। একটি গরুতে সর্বোচ্চ সাতটি অংশ রাখা যায়। প্রতিটি অংশীদারের উদ্দেশ্য যদি কেবল আল্লাহর সন্তুষ্টি ও সাওয়াব অর্জন (কুরবত) হয়—তা ফরজ, ওয়াজিব, নফল, মান্নত কিংবা আকিকা যেটাই হোক—তাহলে ভিন্ন ভিন্ন নিয়তে একই পশুতে শরিক হওয়া জায়েজ আছে। অতএব, প্রশ্নোক্ত অবস্থায় একটি গরু ক্রয় করে তার মধ্য থেকে দুটি অংশ মান্নত বাবদ এবং বাকি অংশগুলোর মধ্য থেকে আকিকার নিয়তে (ছেলের ক্ষেত্রে এক বা দুই অংশ, মেয়ের ক্ষেত্রে এক অংশ) জবাই করলে মান্নত ও আকিকা উভয়টিই শুদ্ধভাবে আদায় হবে।
صحيح مسلم (2/ 955)
عن جابر بن عبد الله، قال: «نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة، والبقرة عن سبعة»
بدائع الصنائع في ترتيب الشرائع (5/ 71)
ولو أرادوا القربة؛ الأضحية أو غيرها من القرب أجزأهم سواء كانت القربة واجبة أو تطوعا أو وجبت على البعض دون البعض، وسواء اتفقت جهات القربة أو اختلفت بأن أراد بعضهم الأضحية وبعضهم جزاء الصيد وبعضهم هدي الإحصار وبعضهم كفارة شيء أصابه في إحرامه وبعضهم هدي التطوع وبعضهم دم المتعة والقران وهذا قول أصحابنا الثلاثة
https://darultaqwa.org/aqeeqa-aur-nazr-dono-ki-ek-gaaye-mein-niyat-karke-zibah-kar-sakta-hai
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন