জমি ভরাটের পারিশ্রমিক হিসেবে জমি গ্রহন
প্রশ্নঃ ১৭৩২৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দাদু কিছু বছর আগের তার বন্ধু জমি ভরাটের কন্টাক্ট নিয়েছিল সেই কন্ট্রাকের টাকার বদলে তিনি তার কাছ থেকে দুটো জমি নেন। দাদু তার মধ্যে একটি জমি আমার বাবার নামে লিখে দেয় এবং আমরা তাতে বসবাস করি এই জমিতে বসবাস করা কি আমাদের জন্য হালাল?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনার বর্ণনা অনুযায়ী, আপনার দাদু তাঁর এক বন্ধুর কাছ থেকে জমি ভরাটের কাজের পারিশ্রমিক হিসেবে দুটি জমি গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে সেখান থেকে একটি জমি আপনার বাবার নামে লিখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ওই জমিতে আপনাদের বসবাস করা হালাল হবে কি না?
এর উত্তর হলো, জমি ভরাটের কাজের বিনিময়ে জমি গ্রহণ করা শরিয়তসম্মতভাবে বৈধ। তবে যদি সেখানে কোনো নাজায়েজ পদ্ধতি থেকে থাকে তাহলে তার কারণে হুকুম পরিবর্তন হবে। সুতরাং যদি আপনার দাদুর গ্রহন পদ্ধতি সঠিক হয়ে থাকে তাহলে তা আপনার বাবার নামে লিখে দেওয়াও বৈধ হবে। কিন্তু যদি সেখানে শরীয়ত পরিপন্থি কোনো চুক্তি থেকে থাকে তাহলে তার ভিত্তিতে বিধান নির্ধারিত হবে।
কাজেই এখন আপনাদের জন্য করণীয় হলো, সম্ভব হলে আপনার বাবা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে জমি গ্রহণের বিষয়টি জেনে নিন। জমিটি অন্যায়ভাবে নেওয়া, প্রতারণা বা কারও অধিকার নষ্ট করার মাধ্যমে অর্জিত হয়েছিল—এমন কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত আপনাদের বসবাসকে হারাম মনে করার প্রয়োজন নেই।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
«إِنَّ الْحَلَالَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ»
অর্থ: নিশ্চয়ই হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। (সহিহ বুখারি, ৫২; সহিহ মুসলিম, ১৫৯৯)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন