ভিডিও কলের মাধ্যমে নবজাতকের কানে আজান দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৭৩৭৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর। বিদেশে নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে বাংলাদেশে অবস্থানরত কেউ ভিডিও কলের মাধ্যমে শিশুর কানে আজান দিলে কি আজানের সুন্নত আদায় হবে? নাকি শিশুর কাছে উপস্থিত থেকে সরাসরি আজান দেওয়া জরুরি? দয়া করে শরিয়তের আলোকে জানাবেন। জাযাকুমুল্লাহু খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নের বিবরণ অনুযায়ী, নবজাতক সন্তান বিদেশে জন্মগ্রহণ করলে বাংলাদেশে অবস্থানরত কেউ ভিডিও কলের মাধ্যমে তার কানে আজান দিলে সরাসরি আজান দেওয়ার সুন্নত আদায় হয়েছে বলে গণ্য হবে না। কেননা, নবজাতকের কানে সরাসরি আজান দেওয়াই মূল নিয়ম ও স্বাভাবিক পদ্ধতি। তাছাড়া নবজাতকের কানে যেভাবে আযান দেওয়ার নিয়ম সরাসরি দেওয়ার মাধ্যমেই সম্ভব; মোবাইলের মাধ্যমে নয়।
এ ক্ষেত্রে শিশুর পিতা, দাদা, কোনো মুরব্বি কিংবা নির্দিষ্ট কোনো আলেমের আজান দেওয়া আবশ্যক নয়; বরং যে কেউ শিশুর কানে সরাসরি আজান দিতে পারবেন। এমনকি প্রয়োজনে কোনো মহিলাও আজান দিতে পারবেন।
তবে বিশেষ পরিস্থিতিতে শিশুর কাছে উপস্থিত হয়ে আজান দেওয়া সম্ভব না হলে, ভিডিও কল বা মোবাইল ফোনের মাধ্যমে শিশুর কানে আজান দেওয়াতে শরিয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে প্রতীয়মান হয়। বিশেষত শিশুর পিতা বা অন্য কোনো নিকটাত্মীয় দূরে অবস্থান করলে এভাবে আজান দিতে পারেন। তবে এটিকে সরাসরি আজান দেওয়ার সমতুল্য বা বিশেষ ফজিলতপূর্ণ মনে করা যায় না।
অতএব, সম্ভব হলে শিশুর কাছে উপস্থিত থেকে সরাসরি আজান দেওয়াই উত্তম ও মূল পদ্ধতি। আর তা সম্ভব না হলে ভিডিও কলের মাধ্যমে আজান দেওয়াতে অসুবিধা নেই।
** سنن أبي داود : 5105، سنن الترمذي : 1514
عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ - حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ - بِالصَّلاَةِ .
** التحرير المختار على رد المحتار المعروف بالتقريرات الرافعية : 2/66 (المكتبة الأشرفية ديوبند)
قال الرافعي : قوله : حتى قالوا في الذي يؤذن للمولود ينبغي أن يحوّل) قال السندي : فيرفع المولود عند الولادة على يديه مستقبل القبلة ويؤذن في أذنه اليمنى ويقيم في اليسرى ويلتفت فيهما بالصلاة لجهة اليمين وبالفلاح لجهة اليسار، وفائدة الأذان في أذنه أنه يدفع أم الصبيان عنه اهـ .
** فتاوى محمودية : 9/160 (زكريا)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন