সালাম বা আগাম বেচা-কেনার শর্ত
প্রশ্নঃ ৪৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজনের সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে ফসল বোনার সময় ১০,০০০/- টাকা দিব। বিনিময়ে সে আমাকে ৩ মাস পর ৪০ কেজি ফসল দিবে, যার মূল্য তখন ১৬,০০০/- টাকা দাঁড়ায়। এরকম চুক্তি জায়েয কি না?
১৩ অক্টোবর, ২০২০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত চুক্তিটি বাইয়ে সালাম তথা আগাম বেচা-কেনার অন্তর্ভুক্ত। কিছু শর্তসাপেক্ষে এ চুক্তি বৈধ। শর্তগুলো হল,
ক. ফসলের গুণগত মান ও পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে।
খ. ফসল হস্তান্তরের সময় ও স্থান সুনির্ধারিত হতে হবে।
গ. চুক্তির সময়ই ফসলের পুরো মূল্য বিক্রেতাকে বুঝিয়ে দিতে হবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি এ সকল শর্ত যথাযথভাবে পালিত হয়ে থাকে তাহলে আপনাদের ঐ চুক্তি বৈধ হয়েছে।
আর এটা ঋণ চুক্তি নয়। বরং অগ্রিম মূল্য পরিশোধের মাধ্যমে পণ্যের ক্রয়-চুক্তি। শরীয়তের পরিভাষায় একে ‘বাইয়ে সালাম’ বলে।
উল্লেখ্য যে, প্রশ্নোক্ত ক্ষেত্রে পণ্যের মূল্য অনেক কম ধরা হয়েছে। এ ধরনের বেচা-কেনায় পণ্যের মূল্য তা পরিশোধের সময়ের বাজারমূল্যের চেয়ে কম ধরার সুযোগ থাকলেও অস্বাভাবিক কম মূল্য নির্ধারণ করা উচিত নয়।
-সহীহ বুখারী, হাদীস ২২৪০; কিতাবুল আছল ২/৩৭১; আলমুহীতুল বুরহানী ১০/২৭৭; আদ্দুররুল মুখতার ৫/২১৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মাসিক আলকাউসার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১