মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করলে যাকাত আদায় হবে কি?
প্রশ্নঃ ৬৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত অক্টোবর মাসে আমাদের মসজিদের ইমাম সাহেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মরণব্যাধী এ রোগের চিকিৎসা করাতে গিয়ে তিনি অনেক টাকা ঋণী হয়ে যান। এলাকার এক লন্ডনপ্রবাসী চাচ্ছেন, নিজের যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে। জানার বিষয় হল, যাকাতের টাকা দিয়ে মরহুম ইমাম সাহেবের ঋণ পরিশোধ করে দিলে ঐ ব্যক্তির যাকাত আদায় হবে কি?
৮ অক্টোবর, ২০২০
৯০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাতের টাকা দিয়ে মৃতের ঋণ পরিশোধ করা যাবে না। এর দ্বারা যাকাত আদায় হবে না। কেননা যাকাত আদায়ের জন্য যাকাতের টাকা কাউকে মালিক বানিয়ে দেওয়া জরুরি। আর মৃত ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারে না।
উল্লেখ্য যে, মৃত ব্যক্তির কোন আপনজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ও গরীব হয় এবং সে নিজের জন্য কারো কাছ থেকে যাকাতের টাকা নিয়ে স্বেচ্ছায় মৃত ব্যক্তির ঋণ আদায় করে দেয় তাহলে সেক্ষেত্রে যাকাতও আদায় হয়ে যাবে এবং ঋণও আদায় হয়ে যাবে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন