জু'মার নামাজ ছুটে গেলে কি করণীয়
প্রশ্নঃ ৮০৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি ঘুমের কারণে জুমার সালাত আদায় করতে না পারে তবে কি সে যখন ঘুম ভাঙবে তখন যোহরের সালাত আদায় করলে হবে কি? বিস্তারিত আপনার মতামত জানতে চাই।
এবং অনেককে বলতে শুনি বা দেখি যে চুম্মা আলহামদুলিল্লাহ চুম্মা আমিন এগুলার অর্থ কি? চুম্মা অর্থ কি? আপনার মতামত জানতে চাই
১৬ আগস্ট, ২০২১
Jeddah ২২৩৪২ ২৬০৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১- যদি আপ্রাণ চেষ্টা সত্ত্বেও জুমার নামাজ ছুটে যায় এবং জোহরের ওয়াক্ত বাকি থাকে, আপনি যদি একা হন তবে একা জোহরের পূর্ণ নামাজ (ফরজ এবং সুন্নতসমূহ) আদায় করতে হবে। জুমআর নামায আদায়ের জন্য জামাআত শর্ত। একাকী জুমআর নামায আদায় হবে না।
কিন্তু আপনারা যদি একটি পূর্ণ জামাত হন (অর্থাৎ বেশ কয়েকজন মিলে নামাজ পড়ার সুযোগ থাকে), তবে আপনারা জুমার নামাজ জাআমাতে আদায় করতে পারেন—শর্ত হলো সেই স্থান শহর কিংবা শহরের উপশহরের অন্তর্ভুক্ত হতে হবে।
(2/157،فتاوی شامی، ط:سعید)
(وكذا أهل مصر فاتتهم الجمعة) فإنهم يصلون الظهر بغير أذان ولا إقامة ولا جماعة. ،
২- শব্দটি চুম্মা নয়, আরবী ثُمَّ শব্দের উচ্চারণ ছুম্মা হবে।
ছুম্মা শব্দের অর্থঃ অতঃপর, তারপর আবারও ।
আমিন শব্দটির অর্থ أللهمّ استجب তথা হে আল্লাহ! আমাদের দোয়া কবুল করুন। সাধারণত আল্লাহ্ তা'লার নিকট কোন দোয়া চাওয়ার পর আমিন বলা হয়।আবার কখনো কখনো দোয়ার শেষে আল্লাহ্ তা'লার কাছে অধিক আকুতির সাথে আমিন-ছুম্মা আমিন কথাটি বলা হয়।
বিঃদ্রঃ একাধিক বিষয়ে প্রশ্ন এলে অসুবিধা হয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১