দু'আ (সুস্থতা-অসুস্থতা অধ্যায়)

মোট বিষয় - ২১ টি

সকল দু'আ একত্রে দেখুন

.

শরীরে কোথাও ব্যথা পেলে পড়ার দু‘আ

প্রথমে বিসমিল্লাহ পড়বে, এরপর সাতবার বলবে, ۞ أَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِه مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণঃ

আউযুবিল্লাহি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা-আজিদু ওয়া উহা-যিরু।

অর্থঃ

আমি আল্লাহ ও তাঁর কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে।