আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৭৫৪ টি

হাদীস নং: ৪২৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩২. হযরত ইয়ায ইবন জুমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম: হে আল্লাহর নবী! আমার তুলনায় অধম এমন কোন ব্যক্তি যদি আমাকে গালি দেয় এবং প্রতিশোধ হিসেবে আমিও যদি গালি দেই, তবে তাতে কি পাপ হবে? তিনি বলেন: তারা উভয়ই শয়তান, মন্দলোক, মিথ্যাবাদী।
(ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে বর্ণিত উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4232- وَعَن عِيَاض بن جمان رَضِي الله عَنهُ قَالَ قلت يَا نَبِي الله الرجل يَشْتمنِي وَهُوَ دوني أعلي من بَأْس أَن أنتصر مِنْهُ قَالَ المستبان شيطانان يتهاتران ويتكاذبان

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩৩. হযরত আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পরস্পর দুইজন মুসলমানের মধ্যে আল্লাহর পক্ষ হতে একটি (মর্যাদার) পর্দা রয়েছে। পরে যখন একজন অপরজনকে এমন কথা বলে, যাতে তাদের পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা এসে যায়, তখন আল্লাহ তাদের পরস্পরের (মর্যাদার) পর্দা বিদীর্ণ করে ফেলেন।
الهجر নিকৃষ্ট বাক্য, অশ্লীল কথা।
(বায়হাকী মারফু' সূত্রে বর্ণনা করত বলেন, মূলত হাদীসটির মাওকুফ' সূত্র সঠিক।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4233- وَعَن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلمين إِلَّا وَبَينهمَا ستر من الله عز وَجل فَإِذا قَالَ أَحدهمَا لصَاحبه كلمة هجر خرق ستر الله

رَوَاهُ الْبَيْهَقِيّ هَكَذَا مَرْفُوعا وَقَالَ الصَّوَاب مَوْقُوف
الهجر بِضَم الْهَاء وَسُكُون الْجِيم هُوَ رَدِيء الْكَلَام وفحشه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩৪. হযরত আবু জারী জাবির ইবন সুলায়ম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি লোকদেরকে এক ব্যক্তির নেতৃত্ব মেনে নিতে দেখলাম। আর তিনি যা আদেশ করেন, তা তারা সাথে সাথে পালন করে। তখন আমি জিজ্ঞেসা করলাম: ইনি কে? তারা বলল: তিনি হলেন, আল্লাহর রাসূল (ﷺ)। আমি বললামঃ ইয়া রাসুলুল্লাহ্। আপনার প্রতি সালাম। তিনি বলেনঃ তুমি "আলাইকাস্ সালাম" বলো না। কেননা, তা মৃতের প্রতি অভিবাদন। বরং বলবে, "আসসালামু আলাইকা।" সে বলে, তখন আমি বললাম, আপনি কি আল্লাহর রাসূল? তিনি বলেন: আমি ঐ আল্লাহর রাসূল, যখন তোমার প্রতি কোন বিপদ আসবে, তুমি তাঁর নিকট দু'আ করলে তিনি তোমার বিপদ মুক্ত করে দেবেন। আর যদি তুমি অভাবগ্রস্ত হও, তিনি তোমার ফসল উৎপাদন করে দেবেন। আর যখন তুমি কোন মরুভূমিতে অথবা তিনি বলেছেন, কোন ময়দানে সফর অবস্থায় তোমার বাহন পথ হারিয়ে ফেললে তুমি তার নিকট দু'আ করলে তিনি তোমার পথ দেখাবে। বর্ণনাকারী বলেন: আমি বললাম, আপনি আমাকে উপদেশ দান করুন। তিনি বলেন: তুমি কাউকে গালি দেবে না। এরপর আমি কোন স্বাধীন কিংবা পরাধীন (দাসকে) উট কিংবা বকরীকে কখনো গালি দেইনি। তিনি (আরও) বলেন : তুমি কোন সৎকাজকে তুচ্ছ মনে করবে না। এমন কি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলা এও একটি সৎকাজ। আর তুমি তোমার পরিধেয় বস্ত্র নলা পর্যন্ত উঠিয়ে রাখবে। আর যদি তুমি ভাল মনে না কর, তবে তা পায়ের গোড়ালী পর্যন্ত রাখবে। আর তুমি তোমার পরিধেয় বস্ত্র প্রলম্বিত করবে না, কেননা তা অহংকারের লক্ষণ। আল্লাহ্ অহংকারীকে পসন্দ করেন না। কোন ব্যক্তি যদি তোমাকে গালি দেয় অথবা তোমার মধ্যে এমন একটি দোষ আছে, আর সে তা জেনে সে ব্যাপারে তোমাকে লজ্জা দেয়, তুমি তার মধ্যে যে দোষ আছে, তা জানা সত্ত্বেও তাকে লজ্জা দিবে না। কেননা, তার ঐ কথা তার প্রতি বর্তাবে।
(আবু দাউদ নিজ শব্দযোগে ও ইমাম তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান সহীহ্ এবং ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং নাসাঈ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।
ইবন হিব্বানের অন্য বর্ণনায় অনুরূপ বর্ণিত আছে, তার শব্দমালা এরূপঃ "তোমার মধ্যে কোন দূষনীয় কিছু আছে, আর কোন ব্যক্তি তা জানে এবং তা নিয়ে যদি তোমাকে লজ্জা দেয়, তুমি তার মধ্যে কোন দোষ জ্ঞাত হওয়া সত্ত্বেও তাকে লজ্জা দেবে না। তাকে তার অবস্থায় ছেড়ে দেবে। কেননা, তা তার উপরই তা বর্তাবে। আর তোমার ধৈর্যের জন্য রয়েছে পুরষ্কার। তুমি কোন বস্তুকে গালি দেবে না। বর্ণনাকারী বলেন। এরপর আমি কোন প্রাণী বা কোন মানুষকে কখনও গালি দেইনি।
السنة বৃষ্টি হোক বা না হোক ফসলবিহীন বছরকে বলে।
المخيلة গর্ব করা, মানুষকে তুচ্ছ মনে করা।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4234- وَعَن أبي جري جَابر بن سليم رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت رجلا يصدر النَّاس عَن رَأْيه لَا يَقُول شَيْئا إِلَّا صدرُوا عَنهُ
قلت من هَذَا قَالُوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
قلت عَلَيْك السَّلَام يَا رَسُول الله قَالَ لَا تقل عَلَيْك السَّلَام عَلَيْك السَّلَام تَحِيَّة الْمَيِّت قل السَّلَام عَلَيْك
قَالَ قلت أَنْت رَسُول الله قَالَ أَنا رَسُول الله الَّذِي إِذا أَصَابَك ضرّ فدعوته كشفه عَنْك وَإِن أَصَابَك عَام سنة فدعوته أنبتها لَك وَإِذا كنت بِأَرْض قفر أَو فلاة فضلت راحلتك فدعوته ردهَا عَلَيْك
قَالَ قلت اعهد إِلَيّ
قَالَ لَا تسبن أحدا فَمَا سببت بعده حرا وَلَا عبدا وَلَا بَعِيرًا وَلَا شَاة
قَالَ وَلَا تحقرن شَيْئا من الْمَعْرُوف وَأَن تكلم أَخَاك وَأَنت منبسط إِلَيْهِ وَجهك إِن ذَلِك من الْمَعْرُوف وارفع إزارك إِلَى نصف السَّاق فَإِن
أَبيت فَإلَى الْكَعْبَيْنِ وَإِيَّاك وإسبال الْإِزَار فَإِنَّهَا من المخيلة وَإِن الله لَا يحب المخيلة وَإِن امْرُؤ شتمك وعيرك بِمَا يعلم فِيك فَلَا تعيره بِمَا تعلم فِيهِ فَإِنَّمَا وبال ذَلِك عَلَيْهِ

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالنَّسَائِيّ مُخْتَصرا فِي رِوَايَة لِابْنِ حبَان نَحوه وَقَالَ فِيهِ وَإِن امْرُؤ عيرك بِشَيْء يُعلمهُ فِيك فَلَا تعيره بِشَيْء تعلمه فِيهِ ودعه يكون وباله عَلَيْهِ وأجره لَك وَلَا تسبن شَيْئا
قَالَ فَمَا سببت بعد ذَلِك دَابَّة وَلَا إنْسَانا
السّنة هِيَ الْعَام المقحط الَّذِي لم تنْبت فِيهِ الأَرْض سَوَاء نزل غيث أَو لم ينزل
المخيلة بِفَتْح الْمِيم وَكسر الْخَاء الْمُعْجَمَة من الاختيال وَهُوَ الْكبر واستحقار النَّاس
হাদীস নং: ৪২৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩৫. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: সর্বাপেক্ষা গুরুতর কবীরা গুনাহ হল কোন লোকের পক্ষে তার পিতামাতাকে অভিসম্পাত দেয়া। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্। কিরূপ লোকে তার পিতামাতাকে অভিশাপ দেয়? তিনি বলেনঃ এক ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয়, ফলে সে তার পিতাকে গালি দেয়। এক ব্যক্তি অন্যের মাকে গালি দেয়; ফলে সেও তার মাকে গালি নেয়।
(বুখারী ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4235- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من أكبر الْكَبَائِر أَن يلعن الرجل وَالِديهِ
قيل يَا رَسُول الله وَكَيف يلعن الرجل وَالِديهِ قَالَ يسب أَبَا الرجل فيسب أَبَاهُ ويسب أمه فيسب أمه

رَوَاهُ البُخَارِيّ وَغَيره
হাদীস নং: ৪২৩৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন সত্যবাদীর (সিদ্দীকের) পক্ষে অভিসম্পাতকারী হওয়া শোভনীয় নয়।
(মুসলিম, অন্যান্যগণ ও হাকিম বর্ণিত। হাকিম হাদীসটি সহীহ্ বলে নিজ শব্দে বর্ণনা করেছেন: "তোমাদের কারো মধ্যে দু'টি স্বভাব একত্র হতে পারে না।" তা হল: অভিসম্পাতকারী হওয়া ও সত্যবাদী হওয়া।")
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4236- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يَنْبَغِي لصديق أَن يكون لعانا

رَوَاهُ مُسلم وَغَيره وَالْحَاكِم وَصَححهُ وَلَفظه قَالَ لَا يجْتَمع أَن تَكُونُوا لعانين صديقين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী (ﷺ) আবু বকর (রা)-এর নিকট গেলেন, আর তখন তিনি তার কোন গোলামকে অভিসম্পাত দিচ্ছিলেন। তখন তিনি (নবী ﷺ) তার দিকে তাকিয়ে বলেন: তুমি সিদ্দীক হয়ে লা'নত কর কী ভাবে? তিনি বলেন: কা'বার রবের শপথ! তা কখনো হতে পারে না। এরপর আবূ বকর (রা) ঐ দিনই গোলামটিকে মুক্ত করে দেন। বর্ণনাকারী বলেন, অবশেষে তিনি নবী (ﷺ) -এর নিকট এসে বলেন: আমি কখনো আর এহেন কাজ করব না।
(বায়হাকী বর্ণিত।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4237- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِأبي بكر وَهُوَ يلعن بعض رَقِيقه فَالْتَفت إِلَيْهِ وَقَالَ لعانين وصديقين كلا وَرب الْكَعْبَة فَعتق أَبُو بكر رَضِي الله عَنهُ يَوْمئِذٍ بعض رَقِيقه
قَالَ ثمَّ جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا أَعُود

رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৩৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩৮. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অভিসম্পাতকারী কিয়ামতের দিন শাফা'আতকারী ও শহীদের মর্যাদা অর্জনকারী হতে পারে না।
(মুসলিম (র) আবু দাউদ বর্ণিত। তবে আবু দাউদের বর্ণনায় يوم القيامة "কিয়ামতের দিন" শব্দটি
নেই।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4238- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يكون اللعانون شُفَعَاء وَلَا شُهَدَاء يَوْم الْقِيَامَة

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد لم يقل يَوْم الْقِيَامَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৩৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৩৯. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: মু'মিন অভিসম্পাতকারী হতে পাবে না।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান- গরীব।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4239- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يكون الْمُؤمن لعانا

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪০. হযরত জারমূয জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। আমাকে উপদেশ দিন। তিনি বলেন। আমি তোমাকে এই মর্মে উপদেশ দিচ্ছি যে, তুমি লা'নতকারী হবে না।
(উক্ত হাদীসটি তাবারানী (র) উবায়দ ইবন হাওদা হতে, তিনি জারমূয হতে বর্ণনা করেন এবং ইবন আবু হাতিম হাদীসটিকে বিশুদ্ধ বলেছেন। অন্যান্যগণ হাদীসটির বিশুদ্ধতা সম্পর্কে সমালোচনা করেছেন। তবে তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত। উক্ত হাদীসটি হযরত আহমাদ (র)ও বর্ণনা করেছেন, তবে তাতে দু'জন বর্ণনাকারী রয়েছেন, যাঁদের একজনের নাম তিনি উল্লেখ করেন নি।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4240- وَعَن جرموذ الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أوصني قَالَ أوصيك أَلا تكون لعانا

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة عبيد بن هَوْذَة عَن جرموذ وَقد صححها ابْن أبي حَاتِم وَتكلم فِيهَا غَيره وَرُوَاته ثِقَات وَرَوَاهُ أَحْمد فَأدْخل بَينهمَا رجلا لم يسم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪১. হযরত সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা একে অন্যের উপর লা'নত দেবে না, এবং তার উপর ক্রোধ (গযব) বর্ষিত হোক, তা বলবে না, জাহান্নামী হও একথাও বলবে না।
(আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান-সহীহ্ এবং হাকিম। তিনি (হাকিম) বলেন: হাদীসটির সনদ সহীহ্। তাঁরা সবাই হাসান বসরী (র) হতে, তিনি হযরত সামুরা (রা) থেকে বর্ণনা করেন। তবে হযরত হাসান বসরীর হযরত সামুরা (রা) থেকে শ্রুতি সম্পর্কে মতভেদ রয়েছে।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4241- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تلاعنوا بلعنة الله وَلَا بغضبه وَلَا بالنَّار

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد رَوَوْهُ كلهم من رِوَايَة الْحسن الْبَصْرِيّ عَن سَمُرَة وَاخْتلف فِي سَمَاعه مِنْهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪২. হযরত সাবিত ইবন যাহ্হাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে স্বেচ্ছায় মিথ্যা শপথ করবে, সে যা বলবে তাই হবে। আর যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দ্বারা শাস্তি দেওয়া হবে। মালিকানাবিহীন কোন বস্তু মানত করলে তার উপর কিছু বর্তাবে না। মু'মিন লোককে লা'নত দেয়া, তাকে হত্যা করার নামান্তর।
(বুখারী ও মুসলিম বর্ণিত। এ বিষয়ক হাদীস পেছনেও অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4242- وَعَن ثَابت بن الضَّحَّاك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف على يَمِين بِملَّة غير الْإِسْلَام كَاذِبًا مُتَعَمدا فَهُوَ كَمَا قَالَ
وَمن قتل نَفسه بِشَيْء عذب بِهِ يَوْم الْقِيَامَة وَلَيْسَ على رجل نذر فِيمَا لَا يملك وَلعن الْمُؤمن كقتله

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَتقدم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৩. হযরত সালামা ইবন আকওয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। আমরা যখন কাউকে দেখতে পাই যে, সে তার ভাইকে লা'নত দিচ্ছে, তখন আমরা মনে করি সে একটি কবীরা গুনাহ করছে।
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4243- وَعَن سَلمَة بن الْأَكْوَع رَضِي الله عَنهُ قَالَ كُنَّا إِذا رَأينَا الرجل يلعن أَخَاهُ رَأينَا أَن قد أَتَى بَابا من الْكَبَائِر

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৪. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি যখন কোন বস্তুকে লা'নত দেয়, তখন লা'নত আসমানের দিকে উঠে যায়। তখন আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। পুরায় তা যমিনে ফিরে আসে, কিন্তু পৃথিবীর দরজাও তার জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর তা ডানে-বামে দৌড়াতে থাকে। যদি তা কোথাও প্রবেশের স্থান না পায়, তখন তা লা'নত কৃতের প্রতি ফিরে আসে, যদি তা তার উপযোগী হয়। অন্যথায় তা লা'নতকারীর দিকে ফিরে যায়।
(আবূ দাউদ বর্ণিত।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4244- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد إِذا لعن شَيْئا صعدت اللَّعْنَة إِلَى السَّمَاء فتغلق أَبْوَاب السَّمَاء دونهَا ثمَّ تهبط إِلَى الأَرْض فتغلق أَبْوَابهَا دونهَا ثمَّ تَأْخُذ يَمِينا وَشمَالًا فَإِن لم تَجِد مساغا رجعت إِلَى الَّذِي لعن فَإِن كَانَ أَهلا وَإِلَّا رجعت إِلَى قَائِلهَا

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৫. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি: যার প্রতি লা'নত করার, তার প্রতি মদি লা'নত করা হয়, যদি তা তার উপর পতিত হওয়ার হয় অথবা তিনি বলেছেন: যদি তা তাকে পাবার পথ পায়, তবে তা-ই হয়ে থাকে। নতুবা তা (লা'নত) বলে। হে আমার বর! আমাকে অমুকের প্রতি প্রয়োগ করা হয়েছে। অথচ আমি তাকে ধরার কোন পথ পাইনি এবং তার উপরে পতিত হওয়ার কোন সুযোগ পাইনি। তখন তাকে বলা হবে: তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও।
(আহমাদ বর্ণিত। উক্ত বর্ণনায় একটি ঘটনা রয়েছে। আল্লাহর ইচ্ছায় সনদ সূত্রটি উত্তম।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4245- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن اللَّعْنَة إِذا وجهت إِلَى من وجهت إِلَيْهِ فَإِن أَصَابَت عَلَيْهِ سَبِيلا أَو وجدت فِيهِ مسلكا وَإِلَّا
قَالَت يَا رب وجهت إِلَى فلَان فَلم أجد فِيهِ مسلكا وَلم أجد عَلَيْهِ سَبِيلا فَيُقَال لَهَا ارجعي من حَيْثُ جِئْت

رَوَاهُ أَحْمد وَفِيه قصَّة وَإِسْنَاده جيد إِن شَاءَ الله تَعَالَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৬. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একবার রাসূলুল্লাহ্ (ﷺ) সফরে ছিলেন। এক আনসার রমনী তার নিজ উটে আরোহী ছিলেন। উটটি হোচট খেলে সে লা'নত দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন: তোমরা তার উপরস্ত বস্তু নিজেরা বহন কর এবং তাকে ছেড়ে দাও। কেননা, তা অভিশপ্ত। ইমরান (রা) বলেনঃ আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি যে, সে লোকদের মধ্যে একা পথ চলছে, আর সাথে কেউ নেই।
(মুসলিম ও অন্যান্যগণ বর্ণিত।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4246- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بعض أَسْفَاره وَامْرَأَة من الْأَنْصَار على نَاقَة فضجرت فلعنتها فَسمع ذَلِك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ خُذُوا مَا عَلَيْهَا ودعوها فَإِنَّهَا ملعونة
قَالَ عمرَان فَكَأَنِّي أَرَاهَا الْآن تمشي فِي النَّاس مَا يعرض لَهَا أحد

رَوَاهُ مُسلم وَغَيره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। একদা এক ব্যক্তি নবী (ﷺ)-এর সঙ্গে তার নিজ উটে চড়ে সফর করে। অতঃপর সে তার উটকে অভিশাপ দেয়। অতএব নবী (ﷺ) তাকে বলেন: হে আবদুল্লাহ্!
তুমি আমার সাথে এমন উটের উপর আরোহণ করো না, যা অভিশপ্ত।
(আবু ই'আলা বর্ণিত। ইবন আবুদ দুনিয়া উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4247- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ سَار رجل مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فلعن بعيره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا عبد الله لَا تسر مَعنا على بعير مَلْعُون

رَوَاهُ أَبُو يعلى وَابْن أبي الدُّنْيَا بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক সাধারণ সফরে বের হন। তখন এক ব্যক্তি নিজ উটকে লা'নত দিলে তিনি বলেন: উটের মালিক কোথায়? লোকটি বলল: আমি উটের মালিক। তিনি বলেন: তুমি উট নিয়ে পিছু হটে যাও, কেননা, তা অভিশপ্ত।
(আহমাদ উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4248- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي سفر يسير فلعن رجل نَاقَة فَقَالَ أَيْن صَاحب النَّاقة فَقَالَ الرجل أَنا فَقَالَ أَخّرهَا فقد أُجِيب فِيهَا

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৪৯. হযরত যায়িদ ইবন খালিদ জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা মোরগকে গালি দেবে না, কেননা, তা তোমাদের সালাত আদায়ের জন্য জাগিয়ে দেয়।
আবু দাউদ, ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে তাঁর বর্ণনায় রয়েছে। "কেননা, তা সালাতের দিকে (আহবান করে।" নাসাঈ (র) উক্ত হাদীসটি মুসনাদ ও মুরসাল উভয় সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4249- وَعَن زيد بن خَالِد الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تسبوا الديك فَإِنَّهُ يوقظ للصَّلَاة

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ فَإِنَّهُ يَدْعُو للصَّلَاة وَرَوَاهُ النَّسَائِيّ مُسْندًا ومرسلا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৫০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৫০. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। একটি মোরগ নবী (ﷺ) এর নিকট ডাক দিলে একব্যক্তি সেটিকে গালি দেয়। তখন তিনি মোগরকে গালি দিতে নিষেধ করেন।
(বাযযার ত্রুটি মুক্ত সনদে এবং তারাবানী বর্ণিত। তবে তাঁর বর্ণনা রয়েছে, তিনি (নবী ﷺ) বলেন: তুমি
একে গালি ও লা'নত দিয়ো না। কেননা, এটি সালাতের দিকে আহ্বান করে।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4250- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ أَن ديكا صرخَ عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسَبهُ رجل فَنهى عَن سبّ الديك

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالطَّبَرَانِيّ إِلَّا أَنه قَالَ فِيهِ قَالَ لَا تلعنه وَلَا تسبه فَإِنَّهُ يَدْعُو إِلَى الصَّلَاة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ অনির্দিষ্ট অথবা কোন ব্যক্তি বিশেষকে অথবা কোন প্রাণী বা অন্য কিছুকে উল্লেখ করে কাউকে গালি দেওয়া অথবা লা'নত দেয়া এবং মোরগ, বিচ্ছু ও বাতাসকে গালি ও লা'নত দেয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং সতী-সাধ্বী ও দাস-দাসীর প্রতি অপবাদ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪২৫১. হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। একবার একটি মোরগ নবী (ﷺ)-এর নিকট ডাক দিলে এক ব্যক্তি বললঃ হে আল্লাহ! তুমি তার প্রতি অভিসম্পাত বর্ষণ কর। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন:
থাম। সাবধান! কেননা, তা সালাতের দিকে আহবান করে।
(বাযযার বর্ণিত, আববাদ ইবন মানসূর ব্যতীত তার অন্যান্য বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
الترهيب من السباب واللعن لا سيما لمعين آدميا كان أو دابة وغيرهما وبعض ما جاء في النهي عن سب الديك والبرغوث والريح والترهيب من قذف المحصنة والمملوك
4251- وَعَن عبد الله بن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن ديكا صرخَ قَرِيبا من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رجل اللَّهُمَّ العنه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَه كلا إِنَّه يَدْعُو إِلَى الصَّلَاة

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا عباد بن مَنْصُور
tahqiq

তাহকীক: