আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪৩৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩২. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: (কিয়ামতের দিন) এক ব্যক্তি আমলনামা তাকে খুলে দেওয়া হবে। তখন সে বলবে: হে আমার রব্বা! আমি যে অমুক অমুক আমল করেছি, তা আমার আমলনামা থেকে কোথায় গেল? জবাবে তিনি বলবেন: মানুষের গীবত করায় তা মিটিয়ে দেয়া হয়েছে।
(ইস্পাহানী বর্ণিত।)
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4332- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الرجل ليؤتى كِتَابه منشورا فَيَقُول يَا رب فَأَيْنَ حَسَنَات كَذَا وَكَذَا عملتها لَيست فِي صحيفتي فَيَقُول محيت باغتيابك النَّاس
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৩৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: গীবত কাকে বলে, তা কি তোমরা জানো? সাহাবায়ে কিরাম বলেন: আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অধিক জ্ঞাত। তিনি বলেনঃ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার অপ্রিয় বিষয় আলোচনা করা। তখন জিজ্ঞেস করা হল: আমি যা বললাম, তা যদি তার মধ্যে থেকে থাকে? তিনি বলেন: যদিও তার মধ্যে তা থাকে, তবে তুমি তার গীবত করেছ, আর যদি তার মধ্যে তা না থাকে, তবে তুমি তাকে অপবাদ দিয়েছ।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ বর্ণিত। উক্ত হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। একদল সাহাবা থেকে উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে। প্রয়োজনের খাতিরে আমি কেবল উক্ত হাদীসটি বর্ণনা করলাম।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ বর্ণিত। উক্ত হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। একদল সাহাবা থেকে উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে। প্রয়োজনের খাতিরে আমি কেবল উক্ত হাদীসটি বর্ণনা করলাম।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4333- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَتَدْرُونَ مَا الْغَيْبَة قَالُوا الله وَرَسُوله أعلم قَالَ ذكرك أَخَاك بِمَا يكره
قيل أَرَأَيْت إِن كَانَ فِي أخي مَا أَقُول قَالَ إِن كَانَ فِيهِ مَا تَقول فقد اغْتَبْته وَإِن لم يكن فِيهِ مَا تَقول فقد بَهته
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَقد رُوِيَ هَذَا الحَدِيث من طرق كَثِيرَة وَعَن جمَاعَة من الصَّحَابَة اكتفينا بِهَذَا عَن سائرها لضَرُورَة الْبَيَان

হাদীস নং: ৪৩৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৪. হযরত আবু দারদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কেউ যদি কারো বিরুদ্ধে এমন দোষ বর্ণনা করে, যা প্রকৃতপক্ষে তার মধ্যে নেই, তবে আল্লাহ্ তাকে ঐ অপরাধের শাস্তি না হওয়া পর্যন্ত জাহান্নামের বন্দী করে রাখবেন।
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেন।)
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4334- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ذكر امْرأ بِشَيْء لَيْسَ فِيهِ ليعيبه بِهِ حَبسه الله فِي نَار جَهَنَّم حَتَّى يَأْتِي بنفاد مَا قَالَ فِيهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৪৩৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৫. তাবারানীর অন্য বর্ণনায় আছেঃ যে ব্যক্তি কোন মুসলমানকে দোষী করার লক্ষ্যে দুনিয়াতে কোন কথা প্রচার করে, অথচ সে উক্ত দোষমুক্ত, পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন তাকে জহান্নামের আগুনে জ্বালানো আল্লাহর উপর অপরিহার্য হয়ে পড়ে।
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4335- وَفِي رِوَايَة لَهُ أَيّمَا رجل أشاع على رجل مُسلم بِكَلِمَة وَهُوَ مِنْهَا بَرِيء يشينه بهَا فِي الدُّنْيَا كَانَ حَقًا على الله أَن يذيبه يَوْم الْقِيَامَة فِي النَّار حَتَّى يَأْتِي بنفاد مَا قَالَ
তাহকীক:
হাদীস নং: ৪৩৩৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৬. হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি কোন মু'মিনকে এমন দোষে দোষারোপ করবে, যা থেকে সে মুক্ত, আল্লাহ্ তাকে 'রাদগাতুল খাবাল' নামক জাহান্নামের গর্তে বাসস্থান করে দেবেন, যতক্ষণে সে অপবাদ থেকে ফিরে না আসে।
(আবু দাউদ (র) এই হাদীসে এবং তাবারানীর বর্ণনা করেন। তবে তিনি তাঁর বর্ণনায় বাড়িয়ে বলেছেন: وليس بخارج "সে আর কখনো বের হতে পারবে না" এবং হাকিম অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ।
ردغة الخبال : জাহান্নামীদের শরীর নির্গত রক্ত ও পুঁজ।)
(আবু দাউদ (র) এই হাদীসে এবং তাবারানীর বর্ণনা করেন। তবে তিনি তাঁর বর্ণনায় বাড়িয়ে বলেছেন: وليس بخارج "সে আর কখনো বের হতে পারবে না" এবং হাকিম অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ।
ردغة الخبال : জাহান্নামীদের শরীর নির্গত রক্ত ও পুঁজ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4336- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَالَ فِي مُؤمن مَا لَيْسَ فِيهِ أسْكنهُ الله ردغة الخبال حَتَّى يخرج مِمَّا قَالَ
رَوَاهُ أَبُو دَاوُد فِي حَدِيث وَالطَّبَرَانِيّ وَزَاد وَلَيْسَ بِخَارِج وَالْحَاكِم بِنَحْوِهِ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
ردغة الخبال هِيَ عصارة أهل النَّار كَذَا جَاءَ مُفَسرًا مَرْفُوعا وَهُوَ بِفَتْح الرَّاء وَإِسْكَان الدَّال الْمُهْملَة وبالغين الْمُعْجَمَة
والخبال بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وبالموحدة

হাদীস নং: ৪৩৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পাঁচটি পাপ এমন যার কাফ্ফারা নেই। তা হলঃ ১. আল্লাহর সাথে শরীক করা, ২. বে-আইনীভাবে কাউকে হত্যা করা, ৩. কোন মু'মিনকে অপবাদ দেওয়া, ৪. জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এবং ৫. অন্যের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে জেনেশুনে মিথ্যা শপথ করা।
(আহমাদ, বাকীয়া (র) সূত্রে বর্ণনা করেন। এটি হাদীসের একটি অংশ মাত্র।)
(আহমাদ, বাকীয়া (র) সূত্রে বর্ণনা করেন। এটি হাদীসের একটি অংশ মাত্র।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4337- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس لَيْسَ لَهُنَّ كَفَّارَة الشّرك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حق وبهت مُؤمن والفرار من الزَّحْف وَيَمِين صابرة يقتطع بهَا مَالا بِغَيْر حق
رَوَاهُ أَحْمد من طَرِيق بَقِيَّة وَهُوَ قِطْعَة من حَدِيث
رَوَاهُ أَحْمد من طَرِيق بَقِيَّة وَهُوَ قِطْعَة من حَدِيث
তাহকীক:
হাদীস নং: ৪৩৩৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৮. হযরত আসামা বিনত ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে সম্মানহানী করা থেকে বিরত থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করা নিজের জন্য অপরিহার্য করে নেন।
(আহমাদ উত্তম সনদে, ইবন আবুদ দুনিয়া, তাবারানী ও অন্যান্যগণ উক্ত হাদীস বর্ণনা করেন।)
(আহমাদ উত্তম সনদে, ইবন আবুদ দুনিয়া, তাবারানী ও অন্যান্যগণ উক্ত হাদীস বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4338- وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ذب عَن عرض أَخِيه بالغيبة كَانَ حَقًا على الله أَن يعتقهُ من النَّار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَغَيرهم

হাদীস নং: ৪৩৩৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৯. হযরত আবু দারদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানী করা থেকে বিরত থাকবে, আল্লাহ্ কিয়ামতের দিন তার চেহারা জাহান্নামের আগুন থেকে হিফাযত করবেন।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান ইব্ন আবুদ দুনিয়া, আবু শায়খ (র) তাঁর তাওবীখ গ্রন্থে বর্ণনা করেন। তবে তার শব্দমালা এরূপঃ "যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানী করা থেকে বিরত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে হিফাযত করবেন"। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন : وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ মু'মিনদের সাহায্য করা আমার দায়িত্ব”। (সূরা কম- ৪৭))
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান ইব্ন আবুদ দুনিয়া, আবু শায়খ (র) তাঁর তাওবীখ গ্রন্থে বর্ণনা করেন। তবে তার শব্দমালা এরূপঃ "যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানী করা থেকে বিরত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে হিফাযত করবেন"। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন : وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ মু'মিনদের সাহায্য করা আমার দায়িত্ব”। (সূরা কম- ৪৭))
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4339- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من رد عَن عرض أَخِيه رد الله عَن وَجهه النَّار يَوْم الْقِيَامَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن أبي الدُّنْيَا وَأَبُو الشَّيْخ فِي كتاب التوبيخ وَلَفظه قَالَ من ذب عَن عرض أَخِيه رد الله عَنهُ عَذَاب النَّار يَوْم الْقِيَامَة ثمَّ تَلا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَكَانَ حَقًا علينا نصر الْمُؤمنِينَ الرّوم 74

হাদীস নং: ৪৩৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪০. সাহল ইবন মু'আয ইবন আনাস জুহানী (র) তাঁর পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি কোন মু'মিন লোককে কোন মুনাফিকের অনিষ্ট থেকে হিফাযত করে, আমার মনে হয় তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ একজন ফিরিশতা পাঠাবেন, যিনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানকে দোষারোপ করার উদ্দেশ্যে অপবাদ দেবে, আল্লাহ তাকে পুলসীরাতের উপর আটকে দেবেন, যদি লোকটি সে যা বলেছে তা থেকে ফিরে না আসে।
(আবু দাউদ, ইব্ন আবুদ দুনিয়া।
(হাফিয মুনযিরী (র) বলেন)। সাহল ইব্ন মু'আযের বর্ণনা সামনে আসবে। উক্ত হাদীসটি ইবন ইউনুস (র) 'তারীখে মিসর' গ্রন্থে মিসরী সনদে আবদুল্লাহ্ ইবন মুবারক থেকে, তিনি ইয়াহইয়া ইব্ন আইউব (র) থেকে বর্ণনা করেছেন। যেমন আবু দাউদ (র) বর্ণনা করেছেন। ইবন ইউনুস (র) বলেন: প্রকৃতপক্ষে হাদীসটি মিসরী সনদের নয়। তিনি হাদীসটিকে গরীব বলার দিকে ইংগিত করেছেন আল্লাহ সর্বজ্ঞ।)
(আবু দাউদ, ইব্ন আবুদ দুনিয়া।
(হাফিয মুনযিরী (র) বলেন)। সাহল ইব্ন মু'আযের বর্ণনা সামনে আসবে। উক্ত হাদীসটি ইবন ইউনুস (র) 'তারীখে মিসর' গ্রন্থে মিসরী সনদে আবদুল্লাহ্ ইবন মুবারক থেকে, তিনি ইয়াহইয়া ইব্ন আইউব (র) থেকে বর্ণনা করেছেন। যেমন আবু দাউদ (র) বর্ণনা করেছেন। ইবন ইউনুস (র) বলেন: প্রকৃতপক্ষে হাদীসটি মিসরী সনদের নয়। তিনি হাদীসটিকে গরীব বলার দিকে ইংগিত করেছেন আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4340- وَعَن سهل بن معَاذ بن أنس الْجُهَنِيّ عَن أَبِيه رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حمى مُؤمنا من مُنَافِق أرَاهُ قَالَ بعث الله ملكا يحمي لَحْمه يَوْم الْقِيَامَة من نَار جَهَنَّم وَمن رمى مُسلما يُرِيد بِهِ شينه حَبسه الله على جسر جَهَنَّم حَتَّى يخرج مِمَّا قَالَ
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن أبي الدُّنْيَا
قَالَ الْحَافِظ وَسَهل بن معَاذ يَأْتِي الْكَلَام عَلَيْهِ وَقد أخرج هَذَا الحَدِيث ابْن يُونُس فِي تَارِيخ مصر من رِوَايَة عبد الله بن الْمُبَارك عَن يحيى بن أَيُّوب بِإِسْنَاد مصري كَمَا أخرجه أَبُو دَاوُد وَقَالَ ابْن يُونُس لَيْسَ هَذَا الحَدِيث فِيمَا علم بِمصْر وَمرَاده أَنه إِنَّمَا وَقع لَهُ من حَدِيث الغرباء وَالله أعلم

হাদীস নং: ৪৩৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের সম্মান হিফাযত করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য একজন ফিরিশতা পাঠাবেন।
(ইবন আবুদ দুনিয়া (র) বসরার একজন মুহাদ্দিস থেকে বর্ণনা করেন। তবে তিনি তাঁর নাম বর্ণনা করেননি। আমার মনে হয় ইনি হলেন আবান ইবন আবু আয়্যাশ। তিনি মুহাদ্দিসগণের নিকট বর্জিত। যেমন অন্যান্য বর্ণনায় তার নাম উল্লেখ করে বর্ণিত হয়েছে।)
(ইবন আবুদ দুনিয়া (র) বসরার একজন মুহাদ্দিস থেকে বর্ণনা করেন। তবে তিনি তাঁর নাম বর্ণনা করেননি। আমার মনে হয় ইনি হলেন আবান ইবন আবু আয়্যাশ। তিনি মুহাদ্দিসগণের নিকট বর্জিত। যেমন অন্যান্য বর্ণনায় তার নাম উল্লেখ করে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4341- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حمى عرض أَخِيه فِي الدُّنْيَا بعث الله عز وَجل ملكا يَوْم الْقِيَامَة يحميه عَن النَّار
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا عَن شيخ من أهل الْبَصْرَة لم يسمه عَنهُ وأظن هَذَا الشَّيْخ أبان بن أبي عَيَّاش وَهُوَ مَتْرُوك كَذَا جَاءَ مُسَمّى فِي رِوَايَة غَيره

হাদীস নং: ৪৩৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। যার কাছে তার মুসলমান ভাইয়ের গীবত করা হয়, অতপর সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে সাহায্য না করে (অর্থাৎ বাধা না দেয়), সেও দুনিয়াতে ও আখিরাতে পাপের ভাগী হবে।
(আবু শায়খের' তাওবীখ গ্রন্থে বর্ণিত। ইস্পাহানী দীর্ঘ বর্ণনায় এটি বর্ণনা করেন। তবে তার শব্দমালা এরূপঃ যার নিকট তার ভাইয়ের গীবত করা হয়, অথচ সে তাকে সাহায্য করার সামর্থ রাখে এবং সাহায্য করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন। আর যে ব্যক্তি (সামর্থ্য থাকা সত্ত্বেও) তাকে সাহায্য করবে না আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে শাস্তি দেবেন।)
(আবু শায়খের' তাওবীখ গ্রন্থে বর্ণিত। ইস্পাহানী দীর্ঘ বর্ণনায় এটি বর্ণনা করেন। তবে তার শব্দমালা এরূপঃ যার নিকট তার ভাইয়ের গীবত করা হয়, অথচ সে তাকে সাহায্য করার সামর্থ রাখে এবং সাহায্য করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন। আর যে ব্যক্তি (সামর্থ্য থাকা সত্ত্বেও) তাকে সাহায্য করবে না আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে শাস্তি দেবেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4342- وَرُوِيَ عَنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اغتيب عِنْده أَخُوهُ الْمُسلم فَلم ينصره وَهُوَ يَسْتَطِيع نَصره أدْركهُ إثمه فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب التوبيخ والأصبهاني أطول مِنْهُ وَلَفظه قَالَ من اغتيب عِنْده أَخُوهُ فاستطاع نصرته فنصره نَصره الله فِي الدُّنْيَا وَالْآخِرَة وَإِن لم ينصره أدْركهُ الله فِي الدُّنْيَا وَالْآخِرَة

হাদীস নং: ৪৩৪৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪৩. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি তার ভাইকে তার অনুপস্থিতিতে সাহায্য করবে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন।
(উক্ত হাদীসটি ইব্ন আবুদ দুনিয়া (র) মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন।)
(উক্ত হাদীসটি ইব্ন আবুদ দুনিয়া (র) মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4343- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ من نصر أَخَاهُ الْمُسلم بِالْغَيْبِ نَصره الله فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا
তাহকীক:
হাদীস নং: ৪৩৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৪৪. হযরত জাবির ইবন আবু তালহা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন মুসলমান অপর কোন মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে, যেখানে তার মানহানী ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল। আর যে মুসলমান কোন মুসলমানকে এমন স্থানে সাহায্য করে, যেখানে তার মর্যাদাহানী ঘটার সম্ভাবনা ছিল এবং সমাজচ্যুতির আশংকা ছিল, আল্লাহ্ তাকে এমন স্থানে সাহায্য করবেন, যেখানে তার সাহায্য পাওয়ার আশা ছিল।
(আবু দাউদ, ইবন আবুদ দুনিয়া ও অন্যান্যগণ বর্ণনা করেন। তবে তার সনদে দ্বিমত রয়েছে।)
(আবু দাউদ, ইবন আবুদ দুনিয়া ও অন্যান্যগণ বর্ণনা করেন। তবে তার সনদে দ্বিমত রয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4344- وَعَن جَابر بن أبي طَلْحَة الْأنْصَارِيّ رَضِي الله عَنْهُم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من امرىء مُسلم يخذل امْرأ مُسلما فِي مَوضِع تنتهك فِيهِ حرمته وينتقص فِيهِ من عرضه إِلَّا خذله الله فِي موطن يحب فِيهِ نصرته وَمَا من امرىء مُسلم ينصر مُسلما فِي مَوضِع ينتقص فِيهِ من عرضه وينتهك فِيهِ من حرمته إِلَّا نَصره الله فِي موطن يحب فِيهِ نصرته
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن أبي الدُّنْيَا وَغَيرهمَا وَاخْتلف فِي إِسْنَاده

হাদীস নং: ৪৩৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৪৫. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। একদা আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ! কোন ধরনের মুসলমান উত্তম? জবাবে তিনি বলেনঃ যে ব্যক্তির রসনা ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ থাকে।
(বুখারী, মুসলিম, ও নাসাঈ বর্ণিত।)
(বুখারী, মুসলিম, ও নাসাঈ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4345- عَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أَي الْمُسلمين أفضل قَالَ من سلم الْمُسلمُونَ من لِسَانه وَيَده
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৩৪৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৪৬. আবদুল্লাহ্ ইবন আমর ইব্ন আ'স (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি, যার রসনা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির ঐ ব্যক্তি, যে আল্লাহর নিষিদ্ধ বস্তু বর্জন করে।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4346- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْمُسلم من سلم الْمُسلمُونَ من لِسَانه وَيَده وَالْمُهَاجِر من هجر مَا نهى الله عَنهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৩৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৪৭. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করলাম: ইয়া রাসূলাল্লাহ্। কোন ধরনের কাজ সর্বোত্তম। তিনি বলেন: যথা সময়ে সালাত আদায় করা। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। এরপর কোটি? তিনি বলেনঃ তোমার রসনা থেকে মানুষের নিরাপত্তা লাভ করা।
(তাবারানী বিশুদ্ধ সনদে বর্ণনা করেন। হাদীসের প্রথমাংশ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।)
(তাবারানী বিশুদ্ধ সনদে বর্ণনা করেন। হাদীসের প্রথমাংশ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4347- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله أَي الْأَعْمَال أفضل قَالَ الصَّلَاة على ميقاتها
قلت ثمَّ مَاذَا يَا رَسُول الله قَالَ أَن يسلم النَّاس من لسَانك
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وصدره فِي الصَّحِيحَيْنِ

হাদীস নং: ৪৩৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৪৮. হযরত বারা ইব্ন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক বেদুঈন রাসুলুল্লাহ্ (ﷺ)-এর নিকটে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ্। আপনি আমাকে এ বিষয়ে অবহিত করুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন: তুমি যদি বাক্যালাপ সংক্ষিপ্ত কর, তবে তুমি প্রশ্ন থেকে বাঁচতে পারবে। তুমি দাস মুক্ত করবে, বন্দীকে ছেড়ে দেবে। যদি তা করতে সামর্থ্য না হও, তবে ক্ষুধার্তকে আহার করাবে, পিপাসার্তকে পানি পান করাবে, সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে। তুমি যদি তার সামর্থ্য না রাখ, তবে কল্যাণকর বাক্যালাপ ছাড়া তোমার রসনাকে বাক্যালাপ থেকে মুক্ত রাখবে। সংক্ষিপ্ত বর্ণনা,
(আহমান, ইবন হিব্বান (র) তাঁর সহীহ্ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেন। দাস মুক্তি অধ্যায়ের পুরা হাদীসটি অতিবাহিত হয়েছে।)
(আহমান, ইবন হিব্বান (র) তাঁর সহীহ্ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেন। দাস মুক্তি অধ্যায়ের পুরা হাদীসটি অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4348- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله عَلمنِي عملا يدخلني الْجنَّة قَالَ إِن كنت أقصرت الْخطْبَة لقد أَعرَضت الْمَسْأَلَة أعتق النَّسمَة وَفك الرَّقَبَة فَإِن لم تطق ذَلِك فأطعم الجائع واسق الظمآن وَأمر بِالْمَعْرُوفِ وانه عَن الْمُنكر فَإِن لم تطق ذَلِك فَكف لسَانك إِلَّا عَن خير
مُخْتَصر
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَتقدم بِتَمَامِهِ فِي الْعتْق

হাদীস নং: ৪৩৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৪৯. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি জিজ্ঞেস করলামঃ ইয়া রাসূলাল্লাহ্। মুক্তির উপায় কি? তিনি বলেন: তুমি তোমার রসনা নিয়ন্ত্রণ করবে, (মেহমানদের জন্য) তোমার ঘর উন্মুক্ত রাখবে এবং তুমি তোমার গুনাহের কথা স্মরণ করে কাঁদবে।
(আবু দাউদ, তিরমিযী, ইব্ন আবুদ দুনিয়া আযালা ও সামত অধ্যায়ের এবং বায়হাকী (র) যুহদ ও অন্যান্য কিতাকে বর্ণনা করেন। তাঁরা সকলে আবদুল্লাহ ইবন যাহর হতে তিনি আলী ইব্ন ইয়াযীদ হতে, তিনি কাসিম (র) হতে, তিনি আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান-গরীব।)
(আবু দাউদ, তিরমিযী, ইব্ন আবুদ দুনিয়া আযালা ও সামত অধ্যায়ের এবং বায়হাকী (র) যুহদ ও অন্যান্য কিতাকে বর্ণনা করেন। তাঁরা সকলে আবদুল্লাহ ইবন যাহর হতে তিনি আলী ইব্ন ইয়াযীদ হতে, তিনি কাসিম (র) হতে, তিনি আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান-গরীব।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4349- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا النجَاة قَالَ أمسك عَلَيْك لسَانك وليسعك بَيْتك وابك على خطيئتك
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا فِي الْعُزْلَة وَفِي الصمت وَالْبَيْهَقِيّ فِي كتاب الزّهْد وَغَيره كلهم من طَرِيق عبد الله بن زحر عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَن أبي أُمَامَة عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب

হাদীস নং: ৪৩৫০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৫০. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার রসনাকে সংযত রেখেছে, মেহমানের জন্য তার ঘর উন্মুক্ত রেখেছে এবং গুনাহের কথা স্মরণ করে কেঁদেছে, তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ।
(তাবারানীর আওসাত ও সাগীর গ্রন্থে বর্ণিত এবং তার সনদ সূত্র উত্তম।)
(তাবারানীর আওসাত ও সাগীর গ্রন্থে বর্ণিত এবং তার সনদ সূত্র উত্তম।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4350- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طُوبَى لمن ملك لِسَانه ووسعه بَيته وَبكى على خطيئته
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَحسن إِسْنَاده

হাদীস নং: ৪৩৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৫১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং সাক্ষ্য দেয় যে, আমি আল্লাহর রাসূল, সে যেন মেহমানের জন্য তার ঘর উন্মুক্ত রাখে এবং তাঁর গুনাহের কথা স্মরণ করে কাঁদে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে, পরিণামে সে পুরষ্কৃত হবে, তাতে সে নিরাপত্তা লাভ করবে।
(তাবারানী, বায়হাকী তার যুহদ অধ্যায়ে বর্ণনা করেন।)
(তাবারানী, বায়হাকী তার যুহদ অধ্যায়ে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4351- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر وَيشْهد أَنِّي رَسُول الله فليسعه بَيته وليبك على خطيئته وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلْيقل خيرا ليغنم وليسكت عَن شَرّ فَيسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ فِي الزّهْد