আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৭৫৪ টি

হাদীস নং: ৪৪৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯২. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কোন ব্যক্তি যদি একটি বালককে বলেঃ তুমি এখানে এসো এবং গ্রহণ কর। এরপর সে তাকে দিল না, এও মিথ্যার অন্তর্ভুক্ত।
(আহমাদ ও ইব্‌ন আবুদ দুনিয়া উভয়ে যুহরী থেকে, তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। তবে তিনি (ইমাম যুহরী) হযরত আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি শুনেন নি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4492- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ من قَالَ لصبي تعال هاك ثمَّ لم يُعْطه فَهِيَ كذبة

رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا كِلَاهُمَا عَن الزُّهْرِيّ عَن أبي هُرَيْرَة وَلم يسمع مِنْهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৯৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৩. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমার মা আমাকে ডাকেন, আর ঐ সময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের ঘরে উপস্থিত ছিলেন। সে বলল: তুমি এসো, আমি তোমাকে (কিছু) দেব। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বলেন: তুমি তাকে কী দিতে চেয়েছিলে? সে বলল: আমি তাকে খুরমা দিতে চেয়েছিলাম। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন: সাবধান! তুমি যদি তাকে তা না দিতে, তবে তোমার আমলনামায় একটি মিথ্যা লেখা হতো।
(আবু দাউদ ও বায়হাকী (র) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মুক্তদাস আবদুল্লাহ্ ইবন আমির (রা) থেকে বর্ণনা করেন। তবে তাঁরা উভয়ে তাঁর নাম উল্লেখ করেন নি। ইব্‌ন আবুদ দুনিয়া (র) উক্ত হাদীসের বর্ণনাকারী হিসেবে যিয়াদের নাম উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4493- وَعَن عبد الله بن عَامر رَضِي الله عَنهُ قَالَ دعتني أُمِّي يَوْمًا وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَاعد فِي بيتنا فَقَالَت هَا تعال أعطك فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أردْت أَن تعطيه قَالَت أردْت أَن أعْطِيه تَمرا فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما إِنَّك لَو لم تعطه شَيْئا كتبت عَلَيْك كذبة

رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَيْهَقِيّ عَن مولى عبد الله بن عَامر وَلم يُسَمِّيَاهُ عَنهُ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فَسَماهُ زيادا
হাদীস নং: ৪৪৯৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৪. বাহয ইবন হাকীম (র) তাঁর পিতা ও তাঁর দাদা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কোন কাওমকে হাসানোর উদ্দেশ্যে কেউ যদি কোন কথা বলে এবং যদি তা মিথ্যা হয়,তবে তার জন্য রয়েছে ধ্বংস, তার জন্য রয়েছে ধ্বংস।
(আবু দাউদ, তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান এবং নাসাঈ ও বায়হাকী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4494 - وَعَن بهز بن حَكِيم عَن أَبِيه عَن جده رَضِي الله عَنْهُم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ويل للَّذي يحدث بِالْحَدِيثِ ليضحك بِهِ الْقَوْم فيكذب ويل لَهُ ويل لَهُ

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَالنَّسَائِيّ وَالْبَيْهَقِيّ
হাদীস নং: ৪৪৯৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের প্রতি তাকাবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তারা হলঃ ১. বৃদ্ধ ব্যভিচারী, ২. মিথ্যাবাদী শাসক এবং ৩. অহংকারী ভিক্ষুক।
(মুসলিম ও অন্যান্যগণ বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4495- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يكلمهم الله يَوْم الْقِيَامَة وَلَا يزكيهم وَلَا ينظر إِلَيْهِم وَلَهُم عَذَاب أَلِيم شيخ زَان وَملك كَذَّاب وعائل مستكبر

رَوَاهُ مُسلم وَغَيره
হাদীস নং: ৪৪৯৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৬. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হল: ১. বৃদ্ধ ব্যভিচারী, ২. মিথ্যাবাদী শাসক এবং ৩. অহংকারী ভিক্ষুক।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।
العائل - দরিদ্র লোক, ভিক্ষুক।
المزهو - অহংকারী।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4496- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة الشَّيْخ الزَّانِي وَالْإِمَام الْكذَّاب والعائل المزهو

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
العائل هُوَ الْفَقِير
المزهو هُوَ المعجب بِنَفسِهِ المتكبر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৯৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কথায় ও কাজে দ্বিমুখীপনার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন। তোমরা মানুষকে খণিরূপে পাবে। জাহিলী যুগের উত্তম লোক ইসলামেও উত্তম, যদি তাদের দ্বীনের সঠিক বুঝ থাকে। এ ব্যাপারে তোমরা সর্বোত্তম লোক হিসেবে তাদেরকে পাবে, যারা একাজ অধিক ঘৃণা করে। আর তোমরা নিকৃষ্ট লোক হিসাবে তাদের পাবে, যারা দ্বি-মুখী নীতি অবলম্বন করে; ফলে এদের কাছে এক চেহারা নিয়ে আসে এবং অন্যদের কাছে অন্য চেহারা নিয়ে যায়।
(মালিক, বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
ترهيب ذِي الْوَجْهَيْنِ وَذي اللسانين
4497- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَجِدُونَ النَّاس معادن خيارهم فِي الْجَاهِلِيَّة خيارهم فِي الْإِسْلَام إِذا فقهوا وتجدون خِيَار النَّاس فِي هَذَا الشَّأْن أَشَّدهم لَهُ كَرَاهَة وتجدون شَرّ النَّاس ذَا الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلَاءِ بِوَجْه وَهَؤُلَاء بِوَجْه

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৪৪৯৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কথায় ও কাজে দ্বিমুখীপনার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৮. হযরত মুহাম্মদ ইবন যায়িদ (র) থেকে বর্ণিত। একদা কতিপয় লোক তাঁর দাদা আবদুল্লাহ্ ইবন উমার (রা)-এর নিকট বলেন: আমরা আমাদের যুগের শাসকদের নিকট যাতায়াত করি, কিন্তু যখন আমরা তাদের থেকে বেরিয়ে আসি, তখন আমরা তাদের বক্তব্যের বিপরীত মন্তব্য করি। তিনি বলেন: আমরা এ জাতীয় কাজকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় কপটতা মনে করতাম।
(বুখারী বর্ণিত।)
كتاب الأدب
ترهيب ذِي الْوَجْهَيْنِ وَذي اللسانين
4498- وَعَن مُحَمَّد بن زيد أَن نَاسا قَالُوا لجده عبد الله بن عمر رَضِي الله عَنْهُم إننا ندخل على سلطاننا فَنَقُول بِخِلَاف مَا نتكلم إِذا خرجنَا من عِنْده فَقَالَ كُنَّا نعد هَذَا نفَاقًا على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৯৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কথায় ও কাজে দ্বিমুখীপনার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৯. হযরত সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ দুনিয়াতে দ্বিমুখী ব্যক্তি কিয়ামতের দিন আগুনের দুই চেহারা নিয়ে উপস্থিত হবে।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
ترهيب ذِي الْوَجْهَيْنِ وَذي اللسانين
4499- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ذُو الْوَجْهَيْنِ فِي الدُّنْيَا يَأْتِي يَوْم الْقِيَامَة وَله وَجْهَان من نَار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কথায় ও কাজে দ্বিমুখীপনার প্রতি ভীতি প্রদর্শন
৪৫০০. হযরত আম্মার ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী হলে, কিয়ামতের দিন তার আগুনের দু'টি চেহারা হবে।
(আবূ দাউদ ও ইব্‌ন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
ترهيب ذِي الْوَجْهَيْنِ وَذي اللسانين
4500- وَعَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَ لَهُ وَجْهَان فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْم الْقِيَامَة لسانان من نَار

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ৪৫০১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ কথায় ও কাজে দ্বিমুখীপনার প্রতি ভীতি প্রদর্শন
৪৫০১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (দুনিয়াতে) যে ব্যক্তি দ্বিমুখী হবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে দুই চেহারা বিশিষ্ট বানাবেন।
('কিতাবুস সামত' শীর্ষক গ্রন্থে ইব্‌ন আবুদ দুনিয়া থেকে বর্ণিত এবং তাবারানী ও ইস্পাহানীর গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
ترهيب ذِي الْوَجْهَيْنِ وَذي اللسانين
4501- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ ذَا لسانين جعل الله لَهُ يَوْم الْقِيَامَة لسانين من نَار

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَالطَّبَرَانِيّ والأصبهاني وَغَيرهم
হাদীস নং: ৪৫০২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০২. হযরত ইবন উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহ্ তোমাদের পিতার নামে শপথ করতে নিষেধ করেছেন। তোমাদের কেউ শপথ করলে, তার আল্লাহর নামে শপথ করা উচিত অথবা নীরবতা অবলম্বন করা উচিত।
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4502- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله تَعَالَى يَنْهَاكُم أَن
تحلفُوا بِآبَائِكُمْ من كَانَ حَالفا فليحلف بِاللَّه أَو ليصمت

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৩. ইব্‌ন মাজায় বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (ﷺ) এক ব্যক্তিকে তার পিতার নামে শপথ করতে শোনেন। তখন তিনি বলেনঃ তোমরা তোমাদের পিতার নামে শপথ করবে না। যে ব্যক্তি
আল্লাহর নামে শপথ করে, তার দান (কাফ্ফারা আদায়) করা উচিত। যাকে আল্লাহর নামে শপথ দেওয়া হয়,তার শপথ পূরণ করা উচিত এবং যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করতে সন্তুষ্ট নয়, আল্লাহ্ তার দায়িত্ব মুক্ত।
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4503- وَفِي رِوَايَة لِابْنِ مَاجَه من حَدِيث بُرَيْدَة قَالَ سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجلا يحلف بِأَبِيهِ فَقَالَ لَا تحلفُوا بِآبَائِكُمْ من حلف بِاللَّه فليصدق وَمن حلف لَهُ بِاللَّه فليرض وَمن لم يرض بِاللَّه فَلَيْسَ من الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৪. হযরত বুবায়দা (রা) থেকে বর্ণিত। তিনি এক ব্যক্তিকে বলতে শুনলেন কস্মিনকালেও নয় কা'বার শপথ! ইবন উমার (রা) বলেনঃ গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করে, প্রকৃতপক্ষে সে কুফরী করে, অথবা বলেছেন: সে শিরক করে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান, ইব্‌ন হিব্বানের সহীহ গ্রন্থ এবং হাকিম থেকে বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ এ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4504- وَعنهُ رَضِي الله عَنهُ أَنه سمع رجلا يَقُول لَا والكعبة فَقَالَ ابْن عمر لَا يحلف بِغَيْر الله فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من حلف بِغَيْر الله فقد كفر أَو أشرك

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৫. হাকিম (র) থেকে বর্ণিত। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: আল্লাহ্ ব্যতীত অন্যের নামে যে সকল শপথ করা হয়, তাই শিরক।
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4505- وَفِي رِوَايَة للْحَاكِم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كل يَمِين يحلف بهَا دون الله شرك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৬. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: গায়রুল্লাহর নামে সত্য শপথ করার চেয়ে আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করা অধিক পসন্দ করি।
(তাবারানী মাওকুফ সূত্রে বর্ণনা করেন এবং তার বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4506- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ لِأَن أَحْلف بِاللَّه كَاذِبًا أحب إِلَيّ من أَن أَحْلف بِغَيْرِهِ وَأَنا صَادِق

رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৭. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমানত নিয়ে শপথ করে, সে আমাদের দলভুক্ত নয়।
(আবূ দাউদ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4507- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حلف بالأمانة فَلَيْسَ منا

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৮. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শপথ করে বলে, আমি (মুসলমান নই) ইসলাম থেকে মুক্ত; একথায় যদি সে মিথ্যাবাদী হয়, তবে তা অনুরূপ হবে। যদি সে সত্যিই বলে থাকে, তাহলে কখনো সে ইসলামে নিরাপদে ফিরে আসবে না অর্থাৎ সে কাফির।
(আবু দাউদ, ইবন মাজা এবং হাকিম বর্ণিত ইমাম হাকিম (র) বলেনঃ এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4508- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف قَالَ إِنِّي بَرِيء من الْإِسْلَام فَإِن كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَإِن كَانَ صَادِقا فَلَنْ يرجع إِلَى الْإِسْلَام سالما

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫০৯. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি শপথ করে প্রকৃতপক্ষে সে ইয়াহুদীরূপে গণ্য হবে। আর যদি বলে সে নাসারা; সে কথা তার উপর বর্তাবে। যদি সে বলে যে, সে ইয়াহুদী প্রকৃতপক্ষে সে নাসারা বলে গণ্য হবে। যদি সে বলে, (সে মুসলমান নয়) ইসলাম থেকে মুক্ত; প্রকৃতপক্ষেই সে ইসলাম থেকে মুক্ত (অমুসলিম) বলে গণ্য হবে। যে ব্যক্তি জাহিলী যুগের আচার-আচরণ দাবি করে, সে জাহান্নামের গভীর তলদেশে পৌছবে। সাহাবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্। যদিও সে সিয়াম পালন করে এবং সালাত আদায় করে। তিনি বলেন, যদিও সে সিয়াম পালন করে এবং সালাত আদায় করে।
(আবূ ই'আলা ও হাকিম নিজ শব্দ যোগে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেনঃ এই হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4509- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حلف على يَمِين فَهُوَ كَمَا
حلف إِن قَالَ هُوَ يَهُودِيّ فَهُوَ يَهُودِيّ وَإِن قَالَ هُوَ نَصْرَانِيّ فَهُوَ نَصْرَانِيّ وَإِن قَالَ هُوَ بَرِيء من الْإِسْلَام فَهُوَ بَرِيء من الْإِسْلَام وَمن ادّعى دُعَاء الْجَاهِلِيَّة فَإِنَّهُ من جثاء جَهَنَّم
قَالُوا يَا رَسُول الله وَإِن صَامَ وَصلى قَالَ وَإِن صَامَ وَصلى

رَوَاهُ أَبُو يعلى وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫১০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫১০. ইমাম ইবন মাজা (র) হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: রাসুলুল্লাহ্ এক ব্যক্তিকে বলতে শোনেন, আমি (একাজ করলে) ইয়াহুদী তখন রাসূলুল্লাহ্ বলেন: সে যো বলেছে তা) অবধারিত হয়ে গেছে।
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4510- وروى ابْن مَاجَه من حَدِيث أنس رَضِي الله عَنهُ قَالَ سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رجلا يَقُول أَنا إِذا يَهُودِيّ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَجَبت
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫১১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে ধর্ম নিয়ে শপথ করা এবং 'আমি ইসলাম থেকে মুক্ত' (মুসলমান নই) 'আমি কাফির' বলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৪৫১১. হযরত সাবিত ইবন যাহহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের নামে শপথ করে, তবে তাই তার উপর বর্তাবে।
(বুখারী ও মুসলিম উভয়ে একই হাদীসে বর্ণনা করেন। আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحلف بِغَيْر الله سِيمَا بالأمانة وَمن قَوْله أَنا بَرِيء من الْإِسْلَام أَو كَافِر وَنَحْو ذَلِك
4511- وَعَن ثَابت بن الضَّحَّاك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف بِملَّة غير الْإِسْلَام كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
التَّرْهِيب من احتقار الْمُسلم وَأَنه لَا فضل لأحد على أحد إِلَّا بالتقوى
tahqiq

তাহকীক:

আত্-তারগীব ওয়াত্-তারহীব | মুসলিম বাংলা