আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪৪৭২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭২. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে বলল: ইয়া রাসূলুল্লাহ্। কি কাজ করলে জান্নাতী হওয়া যায়। তিনি বলেন: সত্যবাদিতা অবলম্বন করলে। কেননা, বান্দা যখন সত্য কথা বলে, তখন সে সৎকর্মশীল হয়, আর সৎকর্মশীল হলে সে মু'মিন হয়। আর যখন সে মু'মিন হয়, তখনই কেবল সে জান্নাতী হয়। তিনি বলেনঃ ইয়া রাসুলাল্লাহ। কি কাজ করলে মানুষ জাহান্নামী হয়? তিনি বলেনঃ মিথ্যাচারিতা। বান্দা-যখন মিথ্যা বলে, তখন সে পাপাচারে জাড়িয়ে পড়ে। আর যখন সে পাপাচারী হয়, তখন সে কাফির হয়ে যায়। আর যখন সে কাফির হয়, তখন সে জাহান্নামী।
(আহমাদ (র) ইবন লাহীয়া সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)

كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4472- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رجلا جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله مَا عمل الْجنَّة قَالَ الصدْق إِذا صدق العَبْد بر وَإِذا بر آمن وَإِذا آمن دخل الْجنَّة
قَالَ يَا رَسُول الله وَمَا عمل النَّار قَالَ الْكَذِب إِذا كذب العَبْد فجر وَإِذا فجر كفر وَإِذا كفر يَعْنِي دخل النَّار
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة

তাহকীক:
হাদীস নং: ৪৪৭৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৩. মালিক (র) সূত্রে ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন বান্দা যখন সর্বদা মিথ্যা বলে, তখন তার অন্তরে একটি দাগ পড়ে এবং তা কালো হতে থাকে, এমনকি তার অন্তর কৃষ্ণকায় হয়ে যায়। তখন সে আল্লাহর নিকট মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে যায়।
(মালিক (র) তাঁর মুয়াত্তায় অনুরূপ বর্ণনা করেন। পেছনে তদনুরূপ সনদসহ মারফু 'সূত্রে বর্ণিত হয়েছে।)
(মালিক (র) তাঁর মুয়াত্তায় অনুরূপ বর্ণনা করেন। পেছনে তদনুরূপ সনদসহ মারফু 'সূত্রে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4473- وَعَن مَالك أَنه بلغه أَن ابْن مَسْعُود قَالَ لَا يزَال العَبْد يكذب ويتحرى الْكَذِب فَتنْكت فِي قلبه نُكْتَة حَتَّى يسود قلبه فَيكْتب عِنْد الله من الْكَاذِبين
ذكره مَالك فِي الْمُوَطَّأ هَكَذَا وَتقدم بِنَحْوِهِ مُتَّصِلا مَرْفُوعا

হাদীস নং: ৪৪৭৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৪. হযরত সামুরা ইব্ন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: আমি একরাতে স্বপ্নে দেখলাম যে, আবার নিকট দুই ব্যক্তি এসে বলল: আমি যাকে তার গণ্ডযুগল চিরতে দেখেছেন, সে ছিল মিথ্যাচারী। যখনই সে মিথা কথা বলে, তখন তার এক চোয়াল থেকে অন্য চোয়াল ফাঁক করা হতে থাকে, এমন কি তা কিয়ামতের দিন পর্যন্ত এরূপ যমীন থেকে আসমান পর্যন্ত করা হতে থাকবে।
(বুখারী (র) তাঁর সহীহ্ গ্রন্থে 'আদাব অধ্যায়ে' অনুরূপ বর্ণনা করেছেন এবং 'সালাত বর্জন' অনুচ্ছেদে দীর্ঘভাবে তা বর্ণিত হয়েছে।)
(বুখারী (র) তাঁর সহীহ্ গ্রন্থে 'আদাব অধ্যায়ে' অনুরূপ বর্ণনা করেছেন এবং 'সালাত বর্জন' অনুচ্ছেদে দীর্ঘভাবে তা বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4474- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت اللَّيْلَة رجلَيْنِ أتياني قَالَا لي الَّذِي رَأَيْته يشق شدقه فكذاب يكذب الكذبة فَتحمل عَنهُ حَتَّى تبلغ الْآفَاق فيصنع بِهِ هَكَذَا إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ هَكَذَا مُخْتَصرا فِي الْأَدَب من صَحِيحه وَتقدم بِطُولِهِ فِي ترك الصَّلَاة

হাদীস নং: ৪৪৭৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৫. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: মুনাফিকের লক্ষণ তিনটি। তাহল: ১. যখন সে কথা বলে, মিথ্যা বলে, ২. যখন সে অঙ্গীকার করে, তখন তা ভঙ্গ করে এবং ৩. যখন সে চুক্তি করে, তখন বিশ্বাসঘাতকতা করে।
(বুখারী ও মুসলিম বর্ণিত। মুসলিম (র) তাঁর অন্য বর্ণনায় আরো বাড়িয়ে বলেনঃ "যদিও লোকটি সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং সে নিজকে মুসলমান মনে করে"।)
(বুখারী ও মুসলিম বর্ণিত। মুসলিম (র) তাঁর অন্য বর্ণনায় আরো বাড়িয়ে বলেনঃ "যদিও লোকটি সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং সে নিজকে মুসলমান মনে করে"।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4475- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم آيَة الْمُنَافِق ثَلَاث إِذا
حدث كذب وَإِذا وعد أخلف وَإِذا عَاهَدَ غدر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَزَاد فِي مُسلم فِي رِوَايَة لَهُ وَإِن صلى وَصَامَ وَزعم أَنه مُسلم

হাদীস নং: ৪৪৭৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৬. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর ইবন আ'স (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যার মধ্যে চারটি স্বভাব থাকবে, সে নির্ঘাত মুনাফিক। যার মধ্যে এর একটি থাকবে, তা বর্জন না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। তা হলঃ ১. যখন আমানত রাখা হয়, তখন সে খিয়ানত করে, ২. যখন সে কথা বলে, মিথ্যা বলে, ৩. চুক্তি করলে বিশ্বাসঘাতকতা করে এবং ৪. ঝগড়া-বিবাদ করলে অশ্লীল কথা বলে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ বর্ণিত।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4476- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع من كن فِيهِ كَانَ منافقا خَالِصا وَمن كَانَ فِيهِ خصْلَة مِنْهُنَّ كَانَت فِيهِ خصْلَة النِّفَاق حَتَّى يَدعهَا إِذا ائْتمن خَان وَإِذا حدث كذب وَإِذا عَاهَدَ غدر وَإِذا خَاصم فجر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ

হাদীস নং: ৪৪৭৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৭. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যার মধ্যে তিনটি স্বভাব থাকবে সে যদি সিয়াম, সালাত, হজ্জ ও উমরা পালন করে এবং নিজকে মুসলমান বলে দাবি করে, তা সত্ত্বেও সে মুনাফিক। আর সেই তিনটি স্বভাব হল: ১. যখন সে কথা বলে, মিথ্যা বলে, ২. অঙ্গীকার করলে তা ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে তা আত্মসাৎ করে।
(আবূ ই'লালা (র) রুকাশী সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। রুকাশী বিশ্বস্ত এবং মুতাবাআতে তিনি ত্রুটিমুক্ত।)
(আবূ ই'লালা (র) রুকাশী সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। রুকাশী বিশ্বস্ত এবং মুতাবাআতে তিনি ত্রুটিমুক্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4477- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ثَلَاث من كن فِيهِ فَهُوَ مُنَافِق وَإِن صَامَ وَصلى وَحج وَاعْتمر وَقَالَ إِنِّي مُسلم إِذا حدث كذب وَإِذا وعد أخلف وَإِذا ائْتمن خَان
رَوَاهُ أَبُو يعلى من رِوَايَة الرقاشِي وَقد وثق وَلَا بَأْس بِهِ فِي المتابعات

হাদীস নং: ৪৪৭৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন বান্দা মিথ্যা বর্জন না করা পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, যদিও তা বিদ্রূপাস্থলে বা বিবাদস্থলে সত্যও হয়ে থাকে।
(আহমাদ ও তাবারানী বর্ণিত।)
(আহমাদ ও তাবারানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4478- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يُؤمن العَبْد الْإِيمَان كُله حَتَّى يتْرك الْكَذِب فِي المزاحة والمراء وَإِن كَانَ صَادِقا
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৪৭৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৭৯. আবু ই'আলা (র) হযরত উমার ইবন খাত্তাব (রা) থেকে নিজ শব্দে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন বান্দা বিদ্রূপ, মিথ্যা এবং বিবাদ বর্জন না করা পর্যন্ত পরিপূর্ণ মু'মিন হতে পারে না, যদিও তা সত্য হয়ে থাকে।
বর্ণনা সূত্রে এমন একজন বর্ণনাকারী রয়েছেন, যার অবস্থা আমার জানা নেই এবং তার হাদীসের মূল পাঠে সাহায্যকারী অনেক বর্ণনা করেছেন।
বর্ণনা সূত্রে এমন একজন বর্ণনাকারী রয়েছেন, যার অবস্থা আমার জানা নেই এবং তার হাদীসের মূল পাঠে সাহায্যকারী অনেক বর্ণনা করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4479- وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث عمر بن الْخطاب رَضِي الله عَنهُ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يبلغ العَبْد صَرِيح الْإِيمَان حَتَّى يدع المزاح وَالْكذب ويدع المراء وَإِن كَانَ محقا
وَفِي أسانيدهم من لَا يحضرني حَاله ولمتنه شَوَاهِد كَثِيرَة
وَفِي أسانيدهم من لَا يحضرني حَاله ولمتنه شَوَاهِد كَثِيرَة
তাহকীক:
হাদীস নং: ৪৪৮০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮০. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: খিয়ানতকারী ও মিখাবাদী ব্যতীত মু'মিনের যাবতীয় আমল লেখা হয়।
(আহমাদ বর্ণিত। তিনি বলেন, ওয়াকী (র) আমাদের নিকট হাদীস বর্ণনা করেন এবং বলেন: আমি আ'মাশ থেকে, তিনি (আ'মাশ) আবু উমামা (রা) থেকে শুনেছেন।)
(আহমাদ বর্ণিত। তিনি বলেন, ওয়াকী (র) আমাদের নিকট হাদীস বর্ণনা করেন এবং বলেন: আমি আ'মাশ থেকে, তিনি (আ'মাশ) আবু উমামা (রা) থেকে শুনেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4480- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يطبع الْمُؤمن على الْخلال كلهَا إِلَّا الْخِيَانَة وَالْكذب
رَوَاهُ أَحْمد قَالَ حَدثنَا وَكِيع سَمِعت الْأَعْمَش قَالَ حدثت عَن أبي أُمَامَة

হাদীস নং: ৪৪৮১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮১. হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: খিয়ানতকারী ও মিথ্যাবাদী
ব্যতীত মু'মিনের আমল লেখা হয়।
(বাযযার ও আবু ই'আলা বর্ণিত। তার বর্ণনাসূত্র বিশুদ্ধ। উক্ত হাদীসটি ইমাম দারুকুতনী ইলাল গ্রন্থে মারফু' ও মাওকুফ উভয় সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি বলেনঃ হাদীসটির মাওকুফ সূত্র অধিক বিশুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ। উক্ত হাদীসটি তাবারানী তাঁর কাবীর গ্রন্থে এবং বায়হাকী আবু উমার (র) সূত্রে মারফু' সূত্রেও বর্ণনা করেছেন।)
ব্যতীত মু'মিনের আমল লেখা হয়।
(বাযযার ও আবু ই'আলা বর্ণিত। তার বর্ণনাসূত্র বিশুদ্ধ। উক্ত হাদীসটি ইমাম দারুকুতনী ইলাল গ্রন্থে মারফু' ও মাওকুফ উভয় সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি বলেনঃ হাদীসটির মাওকুফ সূত্র অধিক বিশুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ। উক্ত হাদীসটি তাবারানী তাঁর কাবীর গ্রন্থে এবং বায়হাকী আবু উমার (র) সূত্রে মারফু' সূত্রেও বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4481- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يطبع الْمُؤمن على كل خلة غير الْخِيَانَة وَالْكذب
رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح وَذكره الدَّارَقُطْنِيّ فِي الْعِلَل مَرْفُوعا وموقوفا وَقَالَ الْمَوْقُوف أشبه بِالصَّوَابِ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ من حَدِيث أبي عمر مَرْفُوعا

হাদীস নং: ৪৪৮২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮২. হযরত আবু বকর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: মিথ্যা ঈমানকে দূরীভূত করে দেয়।
(বায়হাকী বর্ণিত। তিনি বলেন: বিশুদ্ধ বর্ণনুযায়ী হাদীসটির বর্ণনাসূত্র মাওকুফ।)
(বায়হাকী বর্ণিত। তিনি বলেন: বিশুদ্ধ বর্ণনুযায়ী হাদীসটির বর্ণনাসূত্র মাওকুফ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4482- وَعَن أبي بكر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْكَذِب مُجَانب الْإِيمَان
رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ الصَّحِيح أَنه مَوْقُوف
رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ الصَّحِيح أَنه مَوْقُوف
তাহকীক:
হাদীস নং: ৪৪৮৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৩. হযরত সাফওয়ান ইব্ন সুলায়ম (রা) থেকে বর্ণিত। একদা তিনি বলেন: ইয়া রাসূলাল্লাহ্। মু'মিন ব্যক্তি কি ভীরু হয়? তিনি বলেন: হাঁ। তাকে পুনরায় বলা হল: মু'মিন ব্যক্তি কি বখীল (কৃপণ) হয়। তিনি বলেন-এ হাঁ। আবার তাকে বলা হলঃ মু'মিন কি মিথ্যাবাদী হয়? তিনি বলেনঃ 'না।
(মালিক (র) এরূপ মুরসাল সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
(মালিক (র) এরূপ মুরসাল সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4483- وَعَن صَفْوَان بن سليم قَالَ قيل يَا رَسُول الله أَيكُون الْمُؤمن جَبَانًا قَالَ نعم
قيل لَهُ أَيكُون الْمُؤمن بَخِيلًا قَالَ نعم
قيل لَهُ أَيكُون الْمُؤمن كذابا قَالَ لَا
رَوَاهُ مَالك هَكَذَا مُرْسلا

হাদীস নং: ৪৪৮৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একই অন্তরে কুফরী ও ঈমান একত্র হতে পারে না এবং সত্য ও মিথ্যা একত্র হতে পারে না। আর আমানত ও খিয়ানতও একত্র হতে পারে না।
(আহমাদ (র) ইব্ন লাহীয়া সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
(আহমাদ (র) ইব্ন লাহীয়া সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4484- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يجْتَمع الْكفْر وَالْإِيمَان فِي قلب امرىء وَلَا يجْتَمع الصدْق وَالْكذب جَمِيعًا وَلَا تَجْتَمِع الْخِيَانَة وَالْأَمَانَة جَمِيعًا
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة
তাহকীক:
হাদীস নং: ৪৪৮৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৫. নাওয়াস ইবন সাম'আন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জঘন্যতম খিয়ানত হচ্ছে কোন ব্যক্তি তোমাকে সত্যবাদী মনে করে, অথচ তুমি তার সাথে মিথ্যা কথা বল।
(আহমাদ (র) তাঁর উস্তাদ উমার ইবন হাজন থেকে বর্ণনা করেন। তবে তাঁর বিশ্বস্ততা সম্পর্কে দ্বি-মত রয়েছে। অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ (র) তাঁর উস্তাদ উমার ইবন হাজন থেকে বর্ণনা করেন। তবে তাঁর বিশ্বস্ততা সম্পর্কে দ্বি-মত রয়েছে। অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4485- وَعَن النواس بن سمْعَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَبرت خِيَانَة أَن تحدث أَخَاك حَدِيثا هُوَ لَك مُصدق وَأَنت لَهُ كَاذِب
رَوَاهُ أَحْمد عَن شَيْخه عمر بن هَارُون وَفِيه خلاف وَبَقِيَّة رُوَاته ثِقَات

হাদীস নং: ৪৪৮৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৬. হযরত সুফিয়ান ইবনে আসীদ হাযরামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: জঘন্যতম খিয়ানত হচ্ছে, কোন ব্যক্তি তোমাকে সত্যবাদী মনে করা সত্ত্বেও তুমি তার সাথে মিথ্যা কথা বল।
(আবু দাউদ (র) বাকীয়া ইব্ন ওয়ালীদ (র) থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। আবুল কাসিম বাগাবী তাঁর মু'জাম গ্রন্থে উক্ত সুফিয়ান (র) সম্পর্কে বলেন যে, তিনি এই হাদীসটি ব্যতীত অন্য কোন হাদীস বর্ণনা করেছেন বলে আমার জানা নেই।)
(আবু দাউদ (র) বাকীয়া ইব্ন ওয়ালীদ (র) থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। আবুল কাসিম বাগাবী তাঁর মু'জাম গ্রন্থে উক্ত সুফিয়ান (র) সম্পর্কে বলেন যে, তিনি এই হাদীসটি ব্যতীত অন্য কোন হাদীস বর্ণনা করেছেন বলে আমার জানা নেই।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4486- وَعَن سُفْيَان بن أسيد الْحَضْرَمِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كَبرت خِيَانَة أَن تحدث أَخَاك حَدِيثا هُوَ لَك مُصدق وَأَنت لَهُ بِهِ كَاذِب
رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة بَقِيَّة بن الْوَلِيد وَذكر أَبُو الْقَاسِم الْبَغَوِيّ فِي مُعْجَمه سُفْيَان هَذَا وَقَالَ لَا أعلم روى غير هَذَا الحَدِيث

হাদীস নং: ৪৪৮৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৭. হযরত আবু বুরায়দা আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে, শুনেছিঃ সাবধান! মিথ্যা মানুষের চেহারা কালো করে এবং চোগলখুরী কবরে শাস্তির কারণ।
(আবু ইসালা, তাবারানী, ইব্ন হিব্বানের সহীহ গ্রন্থ এবং বায়হাকী। তাঁরা সকলেই যিয়াদ ইব্ন মুনযির (র) থেকে, তিনি নাফি' ইবন হারিস (র) থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। এ বিষয় চোগলখোর অনুচ্ছেদে অনেক হাদীস বর্ণিত হয়েছে।)
(আবু ইসালা, তাবারানী, ইব্ন হিব্বানের সহীহ গ্রন্থ এবং বায়হাকী। তাঁরা সকলেই যিয়াদ ইব্ন মুনযির (র) থেকে, তিনি নাফি' ইবন হারিস (র) থেকে উক্ত হাদীসটি বর্ণনা করেন। এ বিষয় চোগলখোর অনুচ্ছেদে অনেক হাদীস বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4487- وَعَن أبي بُرَيْدَة الْأَسْلَمِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَلا
إِن الْكَذِب يسود الْوَجْه والنميمة عَذَاب الْقَبْر
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة زِيَاد بن الْمُنْذر عَن نَافِع بن الْحَارِث وَتقدم الْكَلَام عَلَيْهَا فِي النميمة

হাদীস নং: ৪৪৮৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। পিতামাতার সাথে সদাচরণ দীর্ঘায়ু হওয়ার কারণ। মিথ্যাচারিতা জীবিকা সংকুচিত করে দেয় এবং দু'আ দ্বারা ভাগ্যের পরিবর্তন ঘটে।
(ইস্পাহানী বর্ণিত।)
(ইস্পাহানী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4488- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بر الْوَالِدين يزِيد فِي الْعُمر وَالْكذب ينقص الرزق وَالدُّعَاء يرد الْقَضَاء
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৪৮৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৮৯. হযরত ইবন উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: বান্দা যখন মিথ্যা কথা বলে, ফিরিস্তা তার নিকট থেকে দুর্গন্ধের কারণে এক মাইল দূরে চলে যায়।
(তিরমিযী (র) বর্ণিত এবং ইবন আবুদ দুনিয়া তাঁর 'সামত গ্রন্থে' বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান।)
(তিরমিযী (র) বর্ণিত এবং ইবন আবুদ দুনিয়া তাঁর 'সামত গ্রন্থে' বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4489 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا كذب العَبْد تبَاعد الْملك عَنهُ ميلًا من نَتن مَا جَاءَ بِهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن

হাদীস নং: ৪৪৯০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে মিথ্যার চেয়ে কোন কাজ এতবেশী ক্ষুদ্ধের কারণ ছিল না। যখন তিনি কারো মধ্যে মিথ্যাচারিতা সম্পর্কে জানতে পারতেন, সে নতুন করে তাওবা না করা পর্যন্ত তিনি তাকে তাঁর অন্তরে স্থান দিতেন না।
(আহমাদ বাযযার নিজ শব্দে, ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে তাঁর শব্দমালা এরূপঃ তিনি (আয়েশা রা) বলেন: রাসুলুল্লাহ্ (ﷺ)-এর নিকট মিথ্যাচারিতার চেয়ে আর কোন কাজ এত ক্ষুদ্ধের কারণ ছিল না। কোন ব্যক্তি তাঁর নিকট মিথ্যা বললে, পুনরায় সে নূতন করে তাওবা করেছেন একথা না জানা পর্যন্ত তিনি তার প্রতি ক্ষুব্ধ থাকতেন। হাকিম (র) বর্ণিত। তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ্। তবে তার শব্দমালা এরূপঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট মিথ্যাচারিতার চেয়ে আর কোন বস্তু এমন ক্ষুদ্ধের কারণ ছিল না, ক্ষুদ্র বিষয় হলে তিনি মিথ্যার ব্যাপারটি পর্যালোচনা করে দেখতেন। উক্ত ব্যক্তি নূতন ভাবে তাওবা না করা পর্যন্ত তিনি তার প্রতি ক্ষুব্ধ থাকতেন।)

4490- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت مَا كَانَ من خلق أبْغض إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْكَذِب مَا اطلع على أحد من ذَاك بِشَيْء فَيخرج من قلبه حَتَّى يعلم أَنه قد أحدث تَوْبَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَت مَا كَانَ من خلق أبْغض إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْكَذِب وَلَقَد كَانَ الرجل يكذب عِنْده الكذبة فَمَا يزَال فِي نَفسه حَتَّى يعلم أَنه قد أحدث فِيهَا تَوْبَة
وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه قَالَت مَا كَانَ شَيْء أبْغض إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْكَذِب وَمَا جربه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أحد وَإِن قل فَيخرج لَهُ من نَفسه حَتَّى يجدد لَهُ تَوْبَة

হাদীস নং: ৪৪৯১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯১. হযরত আসমা বিনত ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ্। আমাদের মধ্যকার কেউ যদি কোন বস্তুর প্রতি মোহ থাকা সত্ত্বেও বলে যে, আমি তা চাই না, তা কি মিথ্যার অন্তর্ভুক্ত হবে? তিনি বলেনঃ মিখ্যা মিথ্যা হিসেবেই লেখা হবে, এমন কি একটি ক্ষুদ্র মিখ্যাও মিথ্যা হিসেবে লেখা হবে।
(আহমাদ একটি হাদীসে, ইবন আবুদ দুনিয়া সামত গ্রন্থে ও বায়হাকী বর্ণিত। তাঁরা সকলেই ইউনুস ইবন ইয়াযীদ আয়লী থেকে, তিনি আবু শাদ্দাদ থেকে, তিনি শাহর ইবন হাওশাব থেকে বর্ণনা করেন। অন্যসূত্রে আবু শাদ্দাদ থেকে, তিনি মুজাহিদ থেকে বর্ণনা করেন। আমাদের কোন কোন উস্তাদ বলেছেন যে, আবু শাদ্দাদ অজ্ঞাতনামা ব্যক্তি। কেননা, ইবন জুরায়জ ব্যতীত কোন মুহাদ্দিস তাঁর সূত্রে হাদীস বর্ণনা করেন নি। তবে ইউনুস ইবন ইয়াযীদ আয়লী এবং অন্যান্যগণও তার থেকে হাদীস বর্ণনা করেছেন। বুঝা গেল, তিনি অজ্ঞাতনামা ব্যক্তি নন। আল্লাহ সর্বজ্ঞ।)

4491- وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا قَالَت فَقلت يَا رَسُول الله إِن قَالَت إحدانا لشَيْء تشتهيه لَا أشتهيه يعد ذَلِك كذبا قَالَ إِن الْكَذِب يكْتب كذبا حَتَّى تكْتب الكذيبة كذيبة
رَوَاهُ أَحْمد فِي حَدِيث وَابْن أبي الدُّنْيَا فِي الصمت وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة يُونُس بن يزِيد الأبلي عَن أبي شَدَّاد عَن شهر بن حَوْشَب عَنْهَا وَعَن أبي شَدَّاد أَيْضا عَن مُجَاهِد عَنْهَا وَقد زعم بعض مَشَايِخنَا أَن أَبَا شَدَّاد مَجْهُول لم يرو عَنهُ غير ابْن جريج
فقد روى عَنهُ يُونُس أَيْضا كَمَا ذكرنَا وَغَيره وَلَيْسَ بِمَجْهُول وَالله أعلم