আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩৯৩ টি
হাদীস নং: ৪৯৪৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৭. হযরত আওফ ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবায়ে কিরামের সামনে দাঁড়ালেন। অতঃপর বললেনঃ তোমরা দারিদ্র্য অথবা অভাবকে ভয় করছ, অথবা দুনিয়া তোমাদেরকে চিন্তিত করে তুলছে? নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদের জন্য পারস্য ও রোমের বিজয় সূচিত করবেন এবং তোমাদের উপর এভাবে দুনিয়া ঢেলে দেয়া হবে যে, তোমরা যখন সরলপথ থেকে বিচ্যুত হবে, তখন একমাত্র দুনিয়াই তোমাদেরকে বিচ্যুত করবে।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদে বাকিয়্যা নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4947- وَعَن عَوْف بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي أَصْحَابه فَقَالَ الْفقر تخافون أَو العوز أم تهمكم الدُّنْيَا فَإِن الله فاتح عَلَيْكُم فَارس وَالروم وتصب عَلَيْكُم الدُّنْيَا صبا حَتَّى لَا يزيغكم بعد أَن زغتم إِلَّا هِيَ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِي إِسْنَاده بَقِيَّة
العوز بِفَتْح الْعين وَالْوَاو هُوَ الْحَاجة

তাহকীক:
হাদীস নং: ৪৯৪৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৮. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ সে তোমার শত্রু নয়, যাকে তুমি হত্যা করলে তুমি নূরের অধিকারী হবে, আর যদি সে তোমাকে হত্যা করে, তবে তুমি জান্নাতে যাবে। বরং তোমার সবচেয়ে বড় শত্রু তোমার সেই সন্তান, যে তোমার ঔরশে জন্ম লাভ করেছে। অতঃপর তোমার সবচেয়ে বড় শত্রু তোমার মালিকানাধীন সম্পদ।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4948- وَرُوِيَ عَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ عَدوك الَّذِي إِن قتلته كَانَ لَك نورا وَإِن قَتلك دخلت الْجنَّة وَلَكِن أعدى عَدو لَك ولدك الَّذِي خرج من صلبك ثمَّ أعدى عَدو لَك مَالك الَّذِي ملكت يَمِينك
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৯৪৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৯. হযরত আবদুর রহমান ইবন আওফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শয়তান বলে:- আল্লাহ তা'আলা তার প্রতি লা'নত বর্ষণ করুন- ধনী লোক তিনটি বিষয়ের কোন একটিতে আমার হাত থেকে নিরাপদে থাকতে পারবে না। আমি সে তিনটি বিষয় নিয়ে সকাল বিকাল তার কাছে গমন করি। (১) অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা, (২) অপাত্রে তা ব্যয় করা এবং (৩) আমি তা তার কাছে আকর্ষনীয় করে দেই, ফলে সে যথাস্থানে তা ব্যয় করতে বিরত থাকে।
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4949- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الشَّيْطَان لَعنه الله لن يسلم مني صَاحب المَال من إِحْدَى ثَلَاث أغدو عَلَيْهِ بِهن وأروح أَخذه من غير حلّه وإنفاقه فِي غير حَقه وأحببه إِلَيْهِ فيمنعه من حَقه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৪৯৫০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫০. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি মানুষকে প্রচুর দান করতেন। একদা তার কাছে এক ব্যক্তি এল। তিনি তাকে এক হাজার দিরহাম দান করলেন। তারপর বললেন: এগুলো তুমি নাও, কেননা, আমি রাসূলুল্লাহ্-কে বলতে শুনেছি, নিশ্চয় দীনার ও দিরহাম তোমাদের পূর্ববর্তী উম্মাতসমূহকে ধ্বংস করে দিয়েছে এবং এ দু'টিই তোমাদেরকেও ধ্বংস করবে।
(বাযযার উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4950- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَنه كَانَ يُعْطي النَّاس عطاءهم فَجَاءَهُ رجل فَأعْطَاهُ ألف دِرْهَم ثمَّ قَالَ فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنَّمَا أهلك من كَانَ قبلكُمْ الدِّينَار وَالدِّرْهَم وهما مهلكاكم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৪৯৫১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫১. হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি জান্নাতে উকি মেরে দেখেছি, সেখানে দেখলাম তার অধিকাংশ অধিবাসীই দরিদ্র লোকজন। আমি জাহান্নামে উকি মেরে দেখেছি। দেখলাম, তার অধিকাংশ অধিবাসীই ধনী লোক ও মহিলারা।
(আহমাদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4951- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اطَّلَعت فِي الْجنَّة فَرَأَيْت أَكثر أَهلهَا الْفُقَرَاء واطلعت فِي النَّار فَرَأَيْت أَكثر أَهلهَا الْأَغْنِيَاء وَالنِّسَاء
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৪৯৫২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫২. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর বসলেন এবং আমরা তাঁর চতুর্দিকে বসলাম। অতঃপর তিনি বললেনঃ আমি তোমাদের জন্য যেসব বিষয়ের ভয় করি, তন্মধ্যে একটি হচ্ছে দুনিয়ার প্রাচুর্য ও চাকচিক্য, যা আল্লাহ্ তা'আলা তোমাদের আওতাধীন করে দেবেন।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং মুসলিম হাদীসটি অপর এক হাদীসের অংশ বিশেষ রূপে উল্লেখ
করেছেন।)
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং মুসলিম হাদীসটি অপর এক হাদীসের অংশ বিশেষ রূপে উল্লেখ
করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4952- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ جلس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على الْمِنْبَر وَجَلَسْنَا حوله فَقَالَ إِن مِمَّا أَخَاف عَلَيْكُم مَا يفتح الله عَلَيْكُم من زهرَة الدُّنْيَا وَزينتهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث
তাহকীক:
হাদীস নং: ৪৯৫৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৩. হযরত আবূ সিনান দু'আলী (র) থেকে বর্ণিত আছে যে, তিনি উমর ইবন খাত্তাব (রা)-এর কাছে গেলেন। তখন তাঁর কাছে ছিলেন কয়েকজন জ্যেষ্ঠ স্থানীয় মুহাজির। অতঃপর উমর (রা) একটি ঝুড়ির জন্য পাঠালেন। ঝুড়িটি ইরাকের দুর্গ থেকে আনা হয়েছিল। তাতে ছিল একটি আঙটি। তাঁর জনৈক পুত্র আঙটিটি সেখান থেকে নিয়ে তার মুখে পুরে নিয়েছিলেন। হযরত উমর (রা) তার কাছ থেকে আঙটিটি কেড়ে নিলেন। অতঃপর উমর (রা) কেঁদে দিলেন। তখন তাঁর কাছে যারা ছিলেন, তাঁরা বললেন, আপনি কাঁদছেন, অথচ আল্লাহ্ আপনাকে বিজয় দান করেছেন, আপনার শত্রুদের মুকাবিলায় আপনাকে সাহায্য করেছেন এবং আপনার চক্ষু শীতল করেছেন? উত্তরে উমর (রা) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যাদের জন্যই দুনিয়ার বিজয় সূচিত হয়, আল্লাহ্ তা'আলা তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দেন। আমি এরই আশঙ্কা করছি।
(আহমাদ (র) হাসান সনদে বাযযার ও আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ (র) হাসান সনদে বাযযার ও আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4953- وَعَن أبي سِنَان الدؤَلِي أَنه دخل على عمر بن الْخطاب رَضِي الله عَنهُ وَعِنْده نفر من الْمُهَاجِرين الْأَوَّلين فَأرْسل عمر إِلَى سفط أُتِي بِهِ من قلعة الْعرَاق فَكَانَ فِيهِ خَاتم فَأَخذه بعض بنيه فَأدْخلهُ فِي فِيهِ فانتزعه عمر مِنْهُ ثمَّ بَكَى عمر رَضِي الله عَنهُ فَقَالَ لَهُ من عِنْده لم تبْكي وَقد فتح الله عَلَيْك وَأَظْهَرَك على عَدوك وَأقر عَيْنك فَقَالَ عمر سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تفتح الدُّنْيَا على أحد إِلَّا ألْقى الله عز وَجل بَينهم الْعَدَاوَة والبغضاء إِلَى يَوْم الْقِيَامَة وَأَنا أشْفق من ذَلِك
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْبَزَّار وَأَبُو يعلى
السفط بسين مُهْملَة وَفَاء مفتوحتين هُوَ شَيْء كالقفة أَو كالجوالق

হাদীস নং: ৪৯৫৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৪. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করীম (ﷺ) উপবিষ্ট ছিলেন। হঠাৎ রুক্ষ স্বভাবের বেদুঈন দাঁড়িয়ে বললঃ ইয়া রাসুল্লাল্লাহ্(ﷺ)। দুর্ভিক্ষের বছরটি তো আমাদেরকে খেয়ে ফেলল। তখন নবী করীম (ﷺ) বললেন, তোমাদের জন্য এর বিপরীত দিকটা অধিক আশংকাজনক, যখন দুনিয়া তোমাদের উপর প্রবলভাবে বর্ষিত হবে। হায়, আমার উম্মাত যদি স্বর্ণ পরিধান না করত।
(আহমাদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ বর্ণিত রিওয়ায়েতের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী।)
(আহমাদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ বর্ণিত রিওয়ায়েতের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4954- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جَالس إِذْ قَامَ أَعْرَابِي فِيهِ جفَاء فَقَالَ يَا رَسُول الله أكلتنا الضبع فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير ذَلِك أخوف عَلَيْكُم حِين تصب عَلَيْكُم الدُّنْيَا صَبَّابًا فيا لَيْت أمتِي لَا تلبس الذَّهَب
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورواة أَحْمد رُوَاة الصَّحِيح
الضبع بضاد مُعْجمَة مَفْتُوحَة وباء مُوَحدَة مَضْمُومَة هِيَ السّنة المجدبة

হাদীস নং: ৪৯৫৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৫. হযরত সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য অভাবের পরীক্ষার চেয়ে স্বাচ্ছন্দ্যের পরীক্ষার ব্যাপারে অধিকতর উদ্বিগ্ন। নিশ্চয় তোমরা ইতিমধ্যেই অভাবের পরীক্ষার সম্মুখীন হয়েছ, এবং তোমরা তাতে ধৈর্যধারণ করেছ। অথচ দুনিয়া হচ্ছে সুমিষ্ট ও সবুজ শ্যামল।
(আবু ইয়া'লা ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদে এমন একজন রাবী রয়েছেন যার নাম তিনি উল্লেখ করেননি। হাদীসটির বাকী সকল বর্ণনাকারীই সহীহ হাদীসের রাবী।)
(আবু ইয়া'লা ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদে এমন একজন রাবী রয়েছেন যার নাম তিনি উল্লেখ করেননি। হাদীসটির বাকী সকল বর্ণনাকারীই সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4955- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لأَنا لفتنة السَّرَّاء أخوف عَلَيْكُم من فتْنَة الضراء إِنَّكُم ابتليتم بفتنة الضراء فصبرتم وَإِن الدُّنْيَا حلوة خضرَة
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار وَفِيه راو لم يسم وَبَقِيَّة رُوَاته رُوَاة الصَّحِيح

হাদীস নং: ৪৯৫৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৬. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর সঙ্গে মদীনার কালো পাথুরে পথ দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমরা উহুদ পর্বতের পাদদেশে এসে হাযির হলাম। তখন তিনি বললেন, হে আবু যার। আমি বললাম, হাযির ইয়া রাসূলাল্লাহ্। তিনি বললেন, এটা আমার কাছে আনন্দের ব্যাপার নয় যে, এ উহুদ পর্বতের সমপরিমাণ সোনা আমার কাছে থাকবে, আর এভাবে (এক এক করে) তৃতয়ি রাত্রি অতিবাহিত হয়ে যাবে। অথচ ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে সংরক্ষিত সামান্য কিছু জিনিস ব্যতীত আমার তাছে তার একটি দীনারও অবশিষ্ট থাকবে। তবে এটা আমার কাছে আনন্দের বিষয় যে, আমি আল্লাহর হান্দাদের মধ্যে এভাবে এভাবে এভাবে বিলিয়ে দেব। (রাবীর বর্ণনা মতে) তিনি তাঁর ডান দিকে, বাম দিকে ও পেছন দিকে দেখিয়েছেন-এরপর তিনি চলতে লাগলেন। অতঃপর বললেন। ধনী লোকদের মধ্যে অতি নগণ্য সংখ্যক লোক কিয়ামতের দিন সুখ-স্বাচ্ছন্দ্যের অধিকারী হবে। তবে যে ব্যক্তি বলে। এভাবে এভাবে এভাবে-ডান দিকে, বাম দিকে ও পেছন দিকে বিলিয়ে দেয়-তার কথা ভিন্ন। তাদের সংখ্যা হবে খুব কম। অতঃপর তিনি আমাকে বললেন: তুমি তোমার জায়গায় অপেক্ষা কর, আমি তোমার কাছে ফিরে না আসা পর্যন্ত কোথাও যেয়ো না।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা বুখারী বর্ণিত। মুসলিম (র) বর্ণিত রিওয়ায়েতের ভাষা এ রকম: আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তিনি কা'বা গৃহের ছায়ায় বসা ছিলেন। তিনি আমাকে দেখে বললেন, কা'বা গৃহের রবের কসম! তারা ধ্বংসশীল। আবু যার (রা) বলেন, আমি এসে বসলাম। অতঃপর আমি একটু স্থিত না হতেই দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমার পিতা-মাতা আপনার প্রতি কুরবান। তারা কারা! তিনি বললেন: তারা অধিক ধন-সম্পদের মালিক। তবে যে ব্যক্তি বলেঃ এভাবে, এভাবে, এভাবে, এভাবে- সামনের দিকে, পেছন দিকে, ডান দিকে ও বাম দিকে বিলিয়ে দেয়- তাদের সংখ্যা হবে খুব কম।
ইবন মাজাহ (র) হাদীসটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেনঃ 'অধিক ধন-সম্পদের অধিকারীগণ কিয়ামতের দিন নিম্নশ্রেণীভুক্ত হবে। তবে যে ব্যক্তি বলে এভাবে এভাবে (অর্থাৎ বিলিয়ে দেয়) এবং তার উপার্জন হালাল হয়, তার কথা ভিন্ন।")
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা বুখারী বর্ণিত। মুসলিম (র) বর্ণিত রিওয়ায়েতের ভাষা এ রকম: আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তিনি কা'বা গৃহের ছায়ায় বসা ছিলেন। তিনি আমাকে দেখে বললেন, কা'বা গৃহের রবের কসম! তারা ধ্বংসশীল। আবু যার (রা) বলেন, আমি এসে বসলাম। অতঃপর আমি একটু স্থিত না হতেই দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমার পিতা-মাতা আপনার প্রতি কুরবান। তারা কারা! তিনি বললেন: তারা অধিক ধন-সম্পদের মালিক। তবে যে ব্যক্তি বলেঃ এভাবে, এভাবে, এভাবে, এভাবে- সামনের দিকে, পেছন দিকে, ডান দিকে ও বাম দিকে বিলিয়ে দেয়- তাদের সংখ্যা হবে খুব কম।
ইবন মাজাহ (র) হাদীসটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেনঃ 'অধিক ধন-সম্পদের অধিকারীগণ কিয়ামতের দিন নিম্নশ্রেণীভুক্ত হবে। তবে যে ব্যক্তি বলে এভাবে এভাবে (অর্থাৎ বিলিয়ে দেয়) এবং তার উপার্জন হালাল হয়, তার কথা ভিন্ন।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4956- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ كنت أَمْشِي مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي حرَّة بِالْمَدِينَةِ
فَاسْتقْبلنَا أحد فَقَالَ يَا أَبَا ذَر قلت لبيْك يَا رَسُول الله قَالَ مَا يسرني أَن عِنْدِي مثل أحد هَذَا ذَهَبا تمْضِي عَلَيْهِ ثَالِثَة وَعِنْدِي مِنْهُ دِينَار إِلَّا شَيْء أرصده لدين إِلَّا أَن أَقُول فِي عباد الله هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا عَن يَمِينه وَعَن شِمَاله وَعَن خَلفه ثمَّ سَار فَقَالَ إِن الْأَكْثَرين هم الأقلون يَوْم الْقِيَامَة إِلَّا من قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا عَن يَمِينه وَعَن شِمَاله وَمن خَلفه وَقَلِيل مَا هم ثمَّ قَالَ لي مَكَانك لَا تَبْرَح حَتَّى آتِيك الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَفِي لفظ لمُسلم قَالَ انْتَهَيْت إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ جَالس فِي ظلّ الْكَعْبَة فَلَمَّا رَآنِي قَالَ هم الأخسرون وَرب الْكَعْبَة
قَالَ فَجئْت حَتَّى جَلَست فَلم أتقار أَن قُمْت فَقلت يَا رَسُول الله فدَاك أبي وَأمي من هم قَالَ هم الْأَكْثَرُونَ أَمْوَالًا إِلَّا من قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا من بَين يَدَيْهِ وَمن خَلفه وَعَن يَمِينه وَعَن شِمَاله وَقَلِيل مَا هم الحَدِيث
وَرَوَاهُ ابْن مَاجَه مُخْتَصرا الْأَكْثَرُونَ هم الأسفلون يَوْم الْقِيَامَة إِلَّا من قَالَ هَكَذَا وَهَكَذَا وَكَسبه من طيب

হাদীস নং: ৪৯৫৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর সাথে এক মদীনাবাসীর খেজুর বাগানে হাঁটছিলাম। তখন তিনি বলেন: হে আবু হুরায়রা! অধিক ধন-সম্পদের অধিকারীগণ ধ্বংস হয়ে এভাবে এভাবে, তার কথা ভিন্ন-এ বলে তিনি তিনবার নিজের ডান দিকে, বাম দিকে এবং পেছন দিকে তাঁর দু'হাতে ঠেলে দেখালেন এবং তাদের সংখ্যা হবে খুব কম।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। ইবন মাজাহও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। ইবন মাজাহও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4957- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كنت أَمْشِي مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي نخل لبَعض أهل الْمَدِينَة فَقَالَ يَا أَبَا هُرَيْرَة هلك المكثرون إِلَّا من قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ثَلَاث مَرَّات حثا بكفيه عَن يَمِينه وَعَن يسَاره وَمن بَين يَدَيْهِ وَقَلِيل مَا هم الحَدِيث
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَابْن مَاجَه بِنَحْوِهِ
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَابْن مَاجَه بِنَحْوِهِ
তাহকীক:
হাদীস নং: ৪৯৫৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৮. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমরা সর্বশেষ উম্মত, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। নিশ্চয় অধিক ধন সম্পদের অধিকারীগণই (কিয়ামতের দিন) নিম্ন শ্রেণী ভূক্ত হবে। তবে যে ব্যক্তি বলে, এভাবে এভাবে-তার ডান দিকে, বাম দিকে, সামনের দিকে বিলিয়ে দেয় এবং নিজের কাপড় দ্বারা ঝেড়ে ফেলে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও সংক্ষিপ্তকারে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তার শুরুতে বলেছেন, মুশরিকদের জন্য রয়েছে ধ্বংস।
[হাফিয (র) বলেনঃ] এ বিষয়ে বহু হাদীস রয়েছে, যেগুলো একই অর্থ প্রকাশ করে। আমি এখানে তন্মধ্যে কয়েকটি মাত্র উল্লেখ করলাম।)
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও সংক্ষিপ্তকারে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তার শুরুতে বলেছেন, মুশরিকদের জন্য রয়েছে ধ্বংস।
[হাফিয (র) বলেনঃ] এ বিষয়ে বহু হাদীস রয়েছে, যেগুলো একই অর্থ প্রকাশ করে। আমি এখানে তন্মধ্যে কয়েকটি মাত্র উল্লেখ করলাম।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4958- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نَحن الْآخرُونَ الْأَولونَ يَوْم الْقِيَامَة وَإِن الْأَكْثَرين هم الأسفلون إِلَّا من قَالَ هَكَذَا وَهَكَذَا عَن يَمِينه وَعَن يسَاره وَمن خَلفه وَبَين يَدَيْهِ ويحثي بِثَوْبِهِ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ ابْن مَاجَه بِاخْتِصَار
وَقَالَ فِي أَوله ويل للْمُشْرِكين
قَالَ الْحَافِظ وَفِي هَذَا الْمَعْنى أَحَادِيث كَثِيرَة تَدور على هَذَا الْمَعْنى اختصرناها

হাদীস নং: ৪৯৫৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার সম্পর্কে জিজ্ঞেস করে অথবা আমার প্রতি তাকাতে আনন্দবোধ করে, তার উচিত এমন একজন এলোকেশী বিবর্ণ-বিশীর্ণ কর্মক্লান্ত ব্যক্তির প্রতি তাকানো, যে কোন ইটের ঘর অথবা বাঁশের ঘর তৈরি করেনি, তার
উদ্দেশ্যে (জেহাদের) পতাকা উঁচু করা হল, তখন সে সেদিকে ঝাঁপিয়ে পড়ে। আজ দৌড়ের ময়দান এবং কাল ফল ভোগ। শেষ পরিণতি জান্নাত অথবা জাহান্নাম।
(তাবারানী 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
উদ্দেশ্যে (জেহাদের) পতাকা উঁচু করা হল, তখন সে সেদিকে ঝাঁপিয়ে পড়ে। আজ দৌড়ের ময়দান এবং কাল ফল ভোগ। শেষ পরিণতি জান্নাত অথবা জাহান্নাম।
(তাবারানী 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4959- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سَأَلَ عني
أَو سره أَن ينظر إِلَيّ فَلْينْظر إِلَى أَشْعَث شاحب مشمر لم يضع لبنة على لبنة وَلَا قَصَبَة على قَصَبَة رفع لَهُ علم فشمر إِلَيْهِ الْيَوْم الْمِضْمَار وَغدا السباق والغاية الْجنَّة أَو النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط

হাদীস নং: ৪৯৬০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬০. হযরত আবদুল্লাহ্ ইবন শিখ্খীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ধনীদের কাছে কম যাও। কেননা, আল্লাহ্ তা'আলার নিয়ামতসমূহকে তুচ্ছ জ্ঞান না করার এটাই সর্বোত্তম উপায়।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, এর সনদ সহীহ।)
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4960- وَعَن عبد الله بن الشخير رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أقلوا الدُّخُول على الْأَغْنِيَاء فَإِنَّهُ أَحْرَى أَن لَا تَزْدَرُوا نعم الله عز وَجل
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
فصل
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
فصل
তাহকীক:
হাদীস নং: ৪৯৬১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মদ (ﷺ)-এর পরিবার তাঁর ইনতিকাল পর্যন্ত একাধারে তিন দিন তৃপ্তি সহকারে আহার করতে পারেনি।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4961 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ مَا شبع آل مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم من طَعَام ثَلَاثَة أَيَّام تباعا حَتَّى قبض
তাহকীক:
হাদীস নং: ৪৯৬২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬২. অপর এক রিওয়ায়েতে আবু হাযিম (র) বলেন, আমি আবূ হুরায়রা (রা)-কে আপন অঙ্গুলি দ্বারা এ বলে ইঙ্গিত করতে দেখেছি, সেই সত্তার কসম, যাঁর হাতে আবূ হুরায়রার প্রাণ, আল্লাহর নবী (ﷺ) দুনিয়া থেকে বিদায় গ্রহণ পর্যন্ত একাধারে তিন দিন গমের রুটি তৃপ্তি সহকারে খেতে পারেননি।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4962- وَفِي رِوَايَة قَالَ أَبُو حَازِم رَأَيْت أَبَا هُرَيْرَة يُشِير بِأُصْبُعِهِ مرَارًا يَقُول وَالَّذِي نفس أبي هُرَيْرَة بِيَدِهِ مَا شبع نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة أَيَّام تباعا من خبز حِنْطَة حَتَّى فَارق الدُّنْيَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৯৬৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর পরিবার একাধারে কয়েক রাত্রি ক্ষুধার্ত অবস্থায় অতিবাহিত করতেন। রাত্রির খাবার থাকত না এবং তাঁরা প্রায়ই যবের রুটি খেতেন।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন: হাদীসটি হাসান সহীহ।)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন: হাদীসটি হাসান সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4963- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يبيت اللَّيَالِي المتتابعة وَأَهله طاويا لَا يَجدونَ عشَاء وَإِنَّمَا كَانَ أَكثر خبزهم الشّعير
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
তাহকীক:
হাদীস নং: ৪৯৬৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইনতিকাল পর্যন্ত মুহাম্মদ (ﷺ) এর পরিবার তৃপ্তি সহকারে একাধারে দু'দিন যবের রুটি খেতে পারেন নি।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4964- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت مَا شبع آل مُحَمَّد من خبز الشّعير يَوْمَيْنِ مُتَتَابعين حَتَّى قبض رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৯৬৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৫. মুসলিম কর্তৃক বর্ণিত অপর এক রিওয়ায়েতে আয়েশা (রা) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল
করে গেলেন অথচ তিনি একদিনে দু'বার রুটি ও তৈল তৃপ্তি সহকারে খাননি।
করে গেলেন অথচ তিনি একদিনে দু'বার রুটি ও তৈল তৃপ্তি সহকারে খাননি।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4965- وَفِي رِوَايَة لمُسلم قَالَت لقد مَاتَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَمَا شبع من خبز وزيت فِي يَوْم وَاحِد مرَّتَيْنِ
তাহকীক:
হাদীস নং: ৪৯৬৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৬. তিরমিযী (র) কর্তৃক বর্ণিত অপর এক রিওয়ায়েতে মাসরূক বলেন: আমি আয়েশা (রা)-এর কাছে গেলাম। তিনি আমার জন্য খাবার আনতে বললেন। অতঃপর বললেন, আমি যখনই তৃপ্তি সহকারে আহার করি, তখন আমার কাঁদতে ইচ্ছে করে। এমনি কি আমি কেঁদেই ফেলি। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন: আমি সে অবস্থার কথা স্মরণ করি, যে অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ) দুনিয়া থেকৈ বিদায় নিয়ে গেছেন। আল্লাহর কসম, তিনি একদিনে দু'বার তৃপ্তি সহকারে গোশত রুটি খাননি।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4966- وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي قَالَ مَسْرُوق دخلت على عَائِشَة فدعَتْ لي بِطَعَام فَقَالَت مَا أشْبع فأشاء أَن أبْكِي إِلَّا بَكَيْت
قلت لم قَالَت أذكر الْحَال الَّتِي فَارق عَلَيْهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدُّنْيَا وَالله مَا شبع من خبز وَلحم مرَّتَيْنِ فِي يَوْم