আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩৯৩ টি
হাদীস নং: ৪৯২৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয় দুনিয়া একটি লা'নতগ্রস্ত বস্তু এবং দুনিয়াতে যা কিছু আছে, তাও লা'নতগ্রস্ত। একমাত্র আল্লাহর যিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয়াদি এবং জ্ঞানী অথবা জ্ঞানান্বেষীই এর ব্যতিক্রম।
(ইবন মাজাহ, বায়হাকী ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন: হাদীসটি হাসান।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4927- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الدُّنْيَا ملعونة مَلْعُون مَا فِيهَا إِلَّا ذكر الله وَمَا وَالَاهُ وعالم أَو متعلم
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن

তাহকীক:
হাদীস নং: ৪৯২৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৮. হযরত বনী ফিহর গোত্রের মুস্তাওলিদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরকালে দুনিয়ার মর্যাদা এমনই, যেমন সমুদ্রে তোমাদের কেউ তার এ অঙ্গুলি ফেলল। এ বলে ইয়াহইয়া ইবন ইয়াহইয়া (র) তর্জনী দ্বারা ইঙ্গিত করলেন। অতঃপর তার দেখা উচিত, কতটুকু পানি নিয়ে অঙ্গুলিটি উঠে আসে?
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4928- وَعَن المستولد أخي بني فهر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا الدُّنْيَا فِي الْآخِرَة إِلَّا كَمَا يَجْعَل أحدكُم أُصْبُعه هَذِه فِي اليم وَأَشَارَ يحيى بن يحيى بالسبابة فَلْينْظر بِمَ يرجع
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৯২৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৯. হযরত আবূ হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: দীনার; দিরহাম ও কূটনার জোব্বায় দাস ধ্বংস হোক। যদি তাকে দান করা হয়, তবে সে সন্তুষ্ট থাকে, আর যদি দান না করা হয়, তবে সে ক্ষুদ্ধ হয়। সে ধ্বাংস হোক ও অধ্যমুখী হোক এবং যখন সে কাঁটা বিদ্ধ হয়, তখন তাঁর কাঁটা খোলা না হোক। জান্নাতের 'তূবা' নামক স্থান সেই বান্দার জন্য, যে আল্লাহর পথে (জিহাদে) তার ঘোড়ার লাগাম ধরেছে, তার মাথার চুল বিক্ষিপ্ত এবং তার পদদ্বয় ধুলিমলিন, যদি সে পাহারায় থাকে, তো পাহারায়ই থাকে, আর যদি সে পশ্চাদবাহিনীতে থাকে তো পশ্চাদ বাহিনীতেই থাকে, যদি সে (কোথাও প্রবেশ করতে) অনুমতি চায়, তবে তাকে সে অনুমতি দেয়া হয় না এবং যদি সে সুপারিশ করে, তবে তার সুপারিশ গ্রহণ করা হয় না।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীস 'রিবাত অধ্যায়ে' শব্দাবলীর বিশ্লেষণসহকারে বর্ণিত হয়েছে।)
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীস 'রিবাত অধ্যায়ে' শব্দাবলীর বিশ্লেষণসহকারে বর্ণিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4929- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تعس عبد الدِّينَار وَعبد الدِّرْهَم وَعبد الخميصة إِن أعطي رَضِي وَإِن لم يُعْط سخط تعس وانتكس وَإِذا شيك فَلَا انتقش طُوبَى لعبد أَخذ بعنان فرسه فِي سَبِيل الله أَشْعَث رَأسه مغبرة قدماه وَإِن كَانَ فِي الحراسة كَانَ فِي الحراسة وَإِن كَانَ فِي السَّاقَة كَانَ فِي السَّاقَة وَإِن اسْتَأْذن لم يُؤذن لَهُ وَإِن شفع لم يشفع
رَوَاهُ البُخَارِيّ وَتقدم مَعَ شرح غَرِيبه فِي الرِّبَاط
رَوَاهُ البُخَارِيّ وَتقدم مَعَ شرح غَرِيبه فِي الرِّبَاط
তাহকীক:
হাদীস নং: ৪৯৩০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩০. হযরত আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে তার দুনিয়াকে ভালবাসলো, সে তার আখিরাতের সম্পদের ক্ষতি করলো। সুতরাং যা বাকী থাকবে, তাকে তোমরা যা ফানা (ধ্বংসা) হয়ে যাবে তার উপর অগ্রাধিকার দাও।
(আহমদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। বাযযার, ইবন হিব্বান স্বীয় 'সহীহ'-এ হাকিম বায়হাকী 'কিতাবুয যুহদ' ইত্যাদিতে-সকলেই হাদীসটি মুত্তালিব ইবন আব্দুল্লাহ ইবন হান্তাব সূত্রে আবু মূসা (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।
[হাফিয (র) বলেনঃ] মুত্তালিব হাদীসটি আবূ মূসা (রা) থেকে শুনেনি আল্লাহই সমধিক জ্ঞাত।)
(আহমদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। বাযযার, ইবন হিব্বান স্বীয় 'সহীহ'-এ হাকিম বায়হাকী 'কিতাবুয যুহদ' ইত্যাদিতে-সকলেই হাদীসটি মুত্তালিব ইবন আব্দুল্লাহ ইবন হান্তাব সূত্রে আবু মূসা (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।
[হাফিয (র) বলেনঃ] মুত্তালিব হাদীসটি আবূ মূসা (রা) থেকে শুনেনি আল্লাহই সমধিক জ্ঞাত।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4930- وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول لله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أحب دُنْيَاهُ أضرّ بآخرته وَمن أحب آخرته أضرّ بدنياه فآثروا مَا يبْقى على مَا يفنى
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي الزّهْد وَغَيره كلهم من
رِوَايَة الْمطلب بن عبد الله بن حنْطَب عَن أبي مُوسَى وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
قَالَ الْحَافِظ الْمطلب لم يسمع من أبي مُوسَى وَالله أعلم

হাদীস নং: ৪৯৩১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩১. হযরত আবূ মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত আছে যে, যখন তাঁর মৃত্যু লগ্ন উপস্থিত হল, তখন তিনি বললেনঃ হে আশ'আর গোত্রের লোকেরা, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তিকে একথাটি পৌছিয়ে দেয় যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, দুনিয়ার মিষ্টতা পরকালে তিক্ততা এবং দুনিয়ার তিক্ততা পরকালের মিষ্টতা।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন। এর সনদ সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন। এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4931- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَنه لما حَضرته الْوَفَاة قَالَ يَا معشر الْأَشْعَرِيين ليبلغ الشَّاهِد الْغَائِب إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول حلوة الدُّنْيَا مرّة الْآخِرَة وَمرَّة الدُّنْيَا حلوة الْآخِرَة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ৪৯৩২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার প্রতি ভালবাসা যার অন্তরে ঢেলে দেয়া হয়েছে, সে দুনিয়ার তিনটি বিষয়ের সাথে জড়িয়ে পড়েছে। এরূপ দুর্ভোগ, যার কষ্ট শেষ হয় না, এরূপ লোভ, যা থেকে সে মুক্তি পায়না এবং এরূপ উচ্চাভিলাষ, যার শেষ সীমায় সে পৌঁছতে পারে না। দুনিয়া অন্বেষী ও অন্বেষিত। যে দুনিয়া অন্বেষণ করে, পরকালে তাকে অন্বেষণ করতে থাকে। অতঃপর যখন তার মৃত্যু হয়, তখন সে তাকে পাকড়াও করে। পক্ষান্তরে যে পরকাল অন্বেষণ করে, দুনিয়া তাকে অন্বেষণ করতে থাকে। ফলে সে তার দুনিয়ার রিযিক পুরোপুরিভাবে ভোগ করে।
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4932- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أشْرب حب الدُّنْيَا التاط مِنْهَا بِثَلَاث شقاء لَا ينْفد عناه وحرص لَا يبلغ غناهُ وأمل لَا يبلغ منتهاه فالدنيا طالبة ومطلوبة فَمن طلب الدُّنْيَا طلبته الْآخِرَة حَتَّى يُدْرِكهُ الْمَوْت فَيَأْخذهُ وَمن طلب الْآخِرَة طلبته الدُّنْيَا حَتَّى يَسْتَوْفِي مِنْهَا رزقه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৪৯৩৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৩. হযরত আবূ সাঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে। (আল্লাহর বাণী) "যখন সকল সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা গাফিল থাকবে এবং তারা বিশ্বাস করে না।" (১৯ঃ ৩৯)
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিমে অপর এক হাদীসের শেষাংশে এ হাদীসটি তার অংশ বিশেষ রূপে বর্ণিত হয়েছে। হাদীসটি পরবর্তীকালে ইনশাআল্লাহ্ উল্লেখ করা হবে।)
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিমে অপর এক হাদীসের শেষাংশে এ হাদীসটি তার অংশ বিশেষ রূপে বর্ণিত হয়েছে। হাদীসটি পরবর্তীকালে ইনশাআল্লাহ্ উল্লেখ করা হবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4933- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذْ قضي الْأَمر وهم فِي غَفلَة وهم لَا يُؤمنُونَ مَرْيَم 93
قَالَ فِي الدُّنْيَا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ فِي مُسلم بِمَعْنَاهُ فِي آخر حَدِيث يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى

হাদীস নং: ৪৯৩৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৪. হযরত কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সম্পদ ও মর্যাদার প্রতি মানুষের লোভ তার দীনের পক্ষে যতটুকু ক্ষতিকর, ছাগলের পালে ছেড়ে দেয়া দু'টি ক্ষুধার্ত বাঘ ছাগলের পক্ষে তার চেয়ে বেশি ক্ষতিকর নয়।
(তিরমিযী (ত) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ হাদীসটি হাসান সহীহ্। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি উল্লেখ করেছেন।)
(তিরমিযী (ত) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ হাদীসটি হাসান সহীহ্। ইবন হিব্বান ও তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4934- وَعَن كَعْب بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا ذئبان جائعان أرسلا فِي غنم بأفسد لَهَا من حرص الْمَرْء على المَال والشرف لدينِهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه

হাদীস নং: ৪৯৩৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সম্পদ ও মর্যাদার প্রতি আকর্ষণ একজন মুসলমান ব্যক্তির দ্বীনের ক্ষেত্রে যতটুকু ক্ষতিকর, ছাগলের খোয়াড়ে ঘাপটি মেরে থাকা দু'টি ক্ষুধার্ত হিংস্র বাঘ সেই ছাগলের পালের জন্য তার চেয়ে বেশি দ্রুত ক্ষতিকর নয়, যার মালিক ঘুমিয়ে পড়েছে। ফলে বাঘ দু'টি (ছাগলগুলোকে) ছিরে-ফেড়ে খেয়ে ফেলে।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। আবু ইয়া'লা ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। উভয় রিওয়ায়েতের সনদ উত্তম।)
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। আবু ইয়া'লা ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। উভয় রিওয়ায়েতের সনদ উত্তম।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4935- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا ذئبان ضاريان جائعان باتا فِي زريبة غنم أغفلها أَهلهَا يفترسان ويأكلان بأسرع فِيهَا فَسَادًا من حب المَال والشرف فِي دين الْمَرْء الْمُسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى بِنَحْوِهِ وإسنادهما جيد

হাদীস নং: ৪৯৩৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মর্যাদা ও সম্পদের মোহ একজন মুসলমানের দ্বীনের পক্ষে যতটুকু ক্ষতিকর, ছাগলের খোয়াড়ে লুকিয়ে থাকা এমন দু'টি হিংস্র বাঘ ছাগলের পালের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর নয়, যারা (ছাগলগুলোকে) খেয়ে ফেলে এবং ধ্বংস করে ফেলে।
(বাযযার (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4936- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا ذئبان ضاريان فِي حَظِيرَة يأكلان ويفسدان بأضر فِيهَا من حب الشّرف وَحب المَال فِي دين الْمَرْء الْمُسلم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৪৯৩৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৭. হযরত আনাস (রা) থেকে মারফু হাদীসরূপে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এমন কোন লোক কি আছে, যে পানিতে হাঁটে, অথচ তার পা'দুটো ভিজে না। সাহাবায়ে কিরাম বললেন। জ্বী না। ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। (এমন লোক নেই)। তিনি বললেন। তদ্রূপ দুনিয়াদার ব্যক্তি গুণাহ থেকে নিরাপদ থাকতে পারে না।
(বায়হাকী (র) 'কিতাবুয-যুহদ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বায়হাকী (র) 'কিতাবুয-যুহদ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4937- وَرُوِيَ عَن أنس يرفعهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَل من أحد يمشي على المَاء
إِلَّا ابتلت قدماه قَالُوا لَا يَا رَسُول الله
قَالَ كَذَلِك صَاحب الدُّنْيَا لَا يسلم من الذُّنُوب
رَوَاهُ الْبَيْهَقِيّ فِي كتاب الزّهْد

হাদীস নং: ৪৯৩৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৮. হযরত কা'ব ইবন আয়ায (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয় প্রত্যেক জাতির নিকট ফিৎনা থাকে, আমার উম্মাতের ফিৎনা হচ্ছে ধন-সম্পদ।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' কিতাবে এ হাদীসটি উল্লেখ করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' কিতাবে এ হাদীসটি উল্লেখ করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4938- وَعَن كَعْب بن عِيَاض رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن لكل أمة فتْنَة وفتنة أمتِي المَال
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

হাদীস নং: ৪৯৩৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়া সেই ব্যক্তির বাড়ী (পরকালে) যার কোন বাড়ী নেই এবং সে ব্যক্তিই দুনিয়ার জন্য সঞ্চয় করে, যার কোন জ্ঞানবুদ্ধি নেই। (আহমাদ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী এটুকু বেশী উল্লেখ করেছেন, "এবং সেই ব্যক্তির সম্পদ, (পরকালে) যার কোন সম্পদ নেই।" উভয় রিওয়ায়েতের সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4939- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدُّنْيَا دَار من لَا دَار لَهُ وَلها يجمع من لَا عقل لَهُ
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ
وَزَاد وَمَال من لَا مَال لَهُ
وإسنادهما جيد
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ
وَزَاد وَمَال من لَا مَال لَهُ
وإسنادهما جيد
তাহকীক:
হাদীস নং: ৪৯৪০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪০. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি (দুনিয়ার সবকিছু থেকে বিমুখ হয়ে) একান্তই আল্লাহমুখী হয়ে যায় আল্লাহ তা'আলা তার জন্য যথেষ্ট হয়ে যান এবং এমন স্থান থেকে রিযিক প্রদান করবেন যে, সে ধারণাও করতে পারে না। পক্ষান্তরে যে দুনিয়ামুখী হয়ে পড়ে আল্লাহ্ তা'আলা তাকে দুনিয়ার হাতেই ছেড়ে দেন।
(আবু শায়খ স্বীয় কিতাবুস সাওয়াব'-এ হাসান ইবন ইমরান এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত সনদে ইবরাহীম ইবন আশা‘আস নামক এক বাক্তি রয়েছেন। তিনি নির্ভরযোগ্য তবে তাঁর ব্যাপারে কিছুটা দ্বিমতও রয়েছে।)
(আবু শায়খ স্বীয় কিতাবুস সাওয়াব'-এ হাসান ইবন ইমরান এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত সনদে ইবরাহীম ইবন আশা‘আস নামক এক বাক্তি রয়েছেন। তিনি নির্ভরযোগ্য তবে তাঁর ব্যাপারে কিছুটা দ্বিমতও রয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4940- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من انْقَطع إِلَى الله عز وَجل كَفاهُ الله كل مُؤنَة ورزقه من حَيْثُ لَا يحْتَسب وَمن انْقَطع إِلَى الدُّنْيَا وَكله الله إِلَيْهَا
رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب من رِوَايَة الْحسن عَن عمرَان وَفِي إِسْنَاده إِبْرَاهِيم بن الْأَشْعَث ثِقَة وَفِيه كَلَام قريب

হাদীস নং: ৪৯৪১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪১. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার দুশ্চিন্তা নিয়েই যার প্রভাত হল, আল্লাহর প্রতি তার নির্ভলশীলতা নেই। আর যে কোন কারণে বাধ্য হওয়া ব্যতিরেকেই নিজের আত্মাকে লাঞ্ছিত করল, সে আমাদের কেউ নয়।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। 'আদল অধ্যায়ে' আবূ দাহদাহ (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে। "দুনিয়াই কেবল যার ভাবনা হয়, আল্লাহ তা'আলা তার জন্য আমার সংসর্গ হারাম করে দিন। কেননা, আমি দুনিয়াদারীর ক্ষতি করণের জন্য প্রেরিত হয়েছি- দুনিয়া বানানোর জন্য প্রেরিত হই নি।" তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। 'আদল অধ্যায়ে' আবূ দাহদাহ (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে। "দুনিয়াই কেবল যার ভাবনা হয়, আল্লাহ তা'আলা তার জন্য আমার সংসর্গ হারাম করে দিন। কেননা, আমি দুনিয়াদারীর ক্ষতি করণের জন্য প্রেরিত হয়েছি- দুনিয়া বানানোর জন্য প্রেরিত হই নি।" তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4941- وَرُوِيَ عَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أصبح وهمه الدُّنْيَا فَلَيْسَ من الله فِي شَيْء وَمن أعْطى الذلة من نَفسه طَائِعا غير مكره فَلَيْسَ منا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَتقدم فِي الْعدْل حَدِيث أبي الدحداح عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَفِيه وَمن كَانَت همته الدُّنْيَا حرم الله عَلَيْهِ جواري فَإِنِّي بعثت بخراب الدُّنْيَا وَلم أبْعث بعمارتها
رَوَاهُ الطَّبَرَانِيّ

হাদীস নং: ৪৯৪২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪২. হযরত আনাস (রা)-এর সূত্রে নবী থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়ার দুশ্চিন্তা নিয়ে যার রাত পোহাল তার প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট অবস্থায়ই তার প্রভাত হল। কোন দুঃখ-দুর্দশা অভিযোগ নিয়ে যার প্রভাত হলো, সে তো (প্রকৃতপক্ষে) আল্লাহ তা'আলার বিরুদ্ধেই অভিযোগ করলো। যে কোন ধনীর কাছ থেকে ধন-সম্পদ লাভ করার উদ্দেশ্যে তার সামনে অবনত হল, সে আল্লাহ তা'আলাকে অসন্তুষ্ট করল। যাকে কুরআন (এর জ্ঞান) প্রদান করা হয়েছে, তবুও সে জাহান্নামে গেল, আল্লাহ্ তা'আলা তাকে (রহমত থেকে) দূরে সরিয়ে দেবেন।
(তাবারানী আস-সাগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। আবু শায়খ ও আস সাওয়াব' গ্রন্থে আবু দারদা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি উক্ত রিওয়ায়েতের শেষে বলেন। "যে কোন ধনীর কাছে গিয়ে বসল অথবা তার মজলিস শামিল হল, অতঃপর দুনিয়া লাভের জন্য তার কাছে অবনত হল, তার দীনের দুই তৃতীয়াংশ নষ্ট হয়ে গেল এবং সে জাহান্নামে প্রবেশ করল"।)
(তাবারানী আস-সাগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। আবু শায়খ ও আস সাওয়াব' গ্রন্থে আবু দারদা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি উক্ত রিওয়ায়েতের শেষে বলেন। "যে কোন ধনীর কাছে গিয়ে বসল অথবা তার মজলিস শামিল হল, অতঃপর দুনিয়া লাভের জন্য তার কাছে অবনত হল, তার দীনের দুই তৃতীয়াংশ নষ্ট হয়ে গেল এবং সে জাহান্নামে প্রবেশ করল"।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4942- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أصبح حَزينًا على الدُّنْيَا أصبح ساخطا على ربه تَعَالَى وَمن أصبح يشكو مُصِيبَة نزلت بِهِ فَإِنَّمَا يشكو الله عز وَجل وَمن تضعضع لَغَنِيّ لينال مِمَّا فِي يَدَيْهِ أَسخط الله عز وَجل وَمن أعطي الْقُرْآن فَدخل النَّار فَأَبْعَده الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب من حَدِيث أبي الدَّرْدَاء إِلَّا أَنه قَالَ فِي آخِره
وَمن قعد أَو جلس إِلَى غَنِي فتضعضع لَهُ لدُنْيَا تصيبه ذهب ثلثا دينه وَدخل النَّار

হাদীস নং: ৪৯৪৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৩. হযরত যায়িদ ইবন সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। আল্লাহ্ তার প্রতি রহম করুন, যে আমার কথা শুনে, তারপর তা অন্যের কাছে পৌঁছায়। তিনটি বিষয়ে কোন মুসলমানের অন্তর খিয়ানত করতে পারে না। আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে আমল করা, মুসলিম নেতৃবর্গের কল্যাণ কামনা করা এবং মুসলমানদের জামা'আতের সাথে সম্পৃক্ত থাকা। কেননা, মুসলমানদের দু'আ তাদের পেছন থেকে বেষ্টনকারী তথা সহায়ক হবে। নিশ্চয়ই দুনিয়া যার উদ্দিষ্টবস্তু হয়, আল্লাহ্ তার চোখের সামনে অভাবকে এনে প্রতিষ্ঠিত করেন, তার কাজ কারবার এলোমেলো করেছেন এবং দুনিয়ার যতটুকু তার জন্য নির্ধারিত ছিল, ঠিক ততটুকু তার কাছে আসে। পক্ষান্তরে পরকাল যার উদ্দিষ্ট হয়, আল্লাহ্ তার অন্তরকে অভাবমুক্ত করে দেন। তিনিই তার কাজ-কারবারের জন্য যথেষ্ট হয়ে যান এবং দুনিয়া তার কাছে অবনত হয়ে ধরা দেয়।
(বর্ণিত রিওয়ায়েতটি 'হাদীস শোনা' অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
(বর্ণিত রিওয়ায়েতটি 'হাদীস শোনা' অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4943- وَعَن زيد بن ثَابت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رحم الله من سمع مَقَالَتي حَتَّى يبلغهَا غَيره ثَلَاث لَا يغل عَلَيْهِنَّ قلب امرىء مُسلم إخلاص الْعَمَل لله والنصح لأئمة الْمُسلمين واللزوم لجماعتهم فَإِن دعاءهم يُحِيط من ورائهم إِنَّه من تكن الدُّنْيَا نِيَّته يَجْعَل الله فقره بَين عَيْنَيْهِ ويشتت عَلَيْهِ ضيعته وَلَا يَأْتِيهِ مِنْهَا إِلَّا مَا كتب لَهُ وَمن تكن الْآخِرَة نِيَّته يَجْعَل الله غناهُ فِي قلبه ويكفيه ضيعته وتأتيه الدُّنْيَا وَهِي راغمة
رَوَاهُ ابْن مَاجَه وَتقدم لَفظه وَشرح غَرِيبه فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَتقدم لَفظه فِي سَماع الحَدِيث

হাদীস নং: ৪৯৪৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৪. হযরত আমর ইবন আওফ (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) উবায়দা ইবন জাররা (রা)-কে জিলিয়া আনার জন্য বাহরাইনে প্রেরণ করলেন। তিনি বাহরাইন থেকে কিছু মাল নিয়ে এলেন। আনসারী সাহাবীগণ আবু উবায়দা (রা)-এর আগমনের কথা শুনে তাঁরা সবাই রাসুলুল্লাহ-এর সাথে ফজরের সালাত আদায় করলেন। যখন রাসুলুল্লাহ সালাত শেষ করে পেছনে ফিরলেন, তখন তাঁরা সামনে গেল। তখন রাসুলুল্লাহ তাঁদেরকে দেখে মুচকি হাসলেন। অতঃপর বললেন। আমার ধারণা, আবু উবায়দা বাহরাইন থেকে কিছু নিয়ে এসেছে বলে তোমরা শুনে থাকবে। তাঁরা বলল, জ্বী হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ। (তাই)। তিনি বললেনঃ তোমরা শুভ সুসংবাদ গ্রহণ কর এবং তোমরা তোমাদের আনন্দদায়ক বিষয়ের অপেক্ষা কর। তবে আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্রের ভয় করিনা বরং তোমাদের জন্য দুনিয়ার প্রাচুর্যকে ভয় করি, যেমন তোমাদের পূর্ববর্তীগণ প্রাচুর্য লাভ করেছিল। সুতরাং তারা যেমন দুনিয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছিল, তোমরা তেমনি প্রতিযোগিতায় অগ্রসর হবে, ফলে দুনিয়া তাদেরকে যেভাবে দাংস করে দিয়েছিল। তোমাদেরকেও সেভাবে ধ্বংস করে দেবে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4944- وَعَن عَمْرو بن عَوْف الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعث أَبَا عُبَيْدَة بن الْجراح رَضِي الله عَنهُ إِلَى الْبَحْرين يَأْتِي بجزيتها فَقدم بِمَال من الْبَحْرين فَسمِعت الْأَنْصَار بقدوم أبي عُبَيْدَة فوافوا صَلَاة الْفجْر مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَلَمَّا صلى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم انْصَرف فتعرضوا لَهُ فَتَبَسَّمَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حِين رَآهُمْ ثمَّ قَالَ أظنكم سَمِعْتُمْ أَن أَبَا عُبَيْدَة قدم بِشَيْء من الْبَحْرين قَالُوا أجل يَا رَسُول الله قَالَ أَبْشِرُوا وأملوا مَا يسركم فوَاللَّه مَا الْفقر أخْشَى عَلَيْكُم وَلَكِن أخْشَى أَن تبسط الدُّنْيَا عَلَيْكُم كَمَا بسطت على من كَانَ قبلكُمْ فتنافسوها كَمَا تنافسوها فتهلككم كَمَا أهلكتهم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৯৪৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না; বরং তোমাদের জন্য প্রাচুর্যের ভয় করি। আমি তোমাদের জন্য ভুল-ভ্রান্তির ভয় করিনা; বরং তোমাদের জন্য ইচ্ছাকৃত ত্রুটির ভয় করি।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের ক্ষেত্রে নির্ভযোগ্য। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' কিতাবে এ হাদীসটি উল্লেখ করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এ হাদীস মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের ক্ষেত্রে নির্ভযোগ্য। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' কিতাবে এ হাদীসটি উল্লেখ করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এ হাদীস মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4945- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أخْشَى عَلَيْكُم الْفقر وَلَكِن أخْشَى عَلَيْكُم التكاثر وَمَا أخْشَى عَلَيْكُم الْخَطَأ وَلَكِن أخْشَى عَلَيْكُم التعمد
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীস নং: ৪৯৪৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৬. হযরত আনাস (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আদম সন্তানকে উপস্থিত করা হবে, যেন সে একটি ছাগলছানা। অতঃপর তাকে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান করানো হবে। তখন আল্লাহ্ তাকে বলবেন, আমি তোমাকে দান করেছি, তোমাকে সম্পদের মালিক বানিয়েছি এবং তোমার প্রতি অনুগ্রহ করেছি, বিনিময়ে তুমি কি করেছ? উত্তরে সে বলবে, হে আমার প্রতিপালক। আমি সম্পদ সঞ্চয় করেছি এবং তাকে সমৃদ্ধতর করেছি। তারপর যা সম্পদ ছিল, তার চেয়ে তা বর্ধিত কলেবরে রেখে এসেছি। আপনি আমাকে পুনরায় পাঠিয়ে দিন, আমি সেগুলো আপনার কাছে নিয়ে আসি। তখন দেখা যাবে যে, লোকটি কোন নেক আমলই উপস্থাপিত করতে পারলো না। সুতরাং তাকে জাহান্নামে দিয়ে দেয়া হবে।
(তিরমিযী হাদীসটি ইসমাঈল ইব্ন মুসলিম মাক্কীর সূত্রে বর্ণনা করেছেন। তিনি এ হাদীসটি হাসান ও কাতাদা থেকে বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেনঃ এ হাদীস একাধিক ব্যক্তি হাসান থেকে বর্ণনা করেছেন, তবে কেউ একে মুসনাদরূপে বর্ণনা করেননি।)
শব্দ-বিশ্লেষণ: হাদীসে উক্ত ছাগলছানা শব্দটির মূলে আছে (আল-বায্জু)। কিয়ামতের দিন যার উপরিউক্ত অবস্থা হবে, তাকে ছাগল-ছানার সাথে উপমা দেয়া হয়েছে। কেননা সে লাঞ্ছনা-গঞ্জনা ও তুচ্ছ-তাচ্ছিল্যের সম্মুখীন হবে।
(তিরমিযী হাদীসটি ইসমাঈল ইব্ন মুসলিম মাক্কীর সূত্রে বর্ণনা করেছেন। তিনি এ হাদীসটি হাসান ও কাতাদা থেকে বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেনঃ এ হাদীস একাধিক ব্যক্তি হাসান থেকে বর্ণনা করেছেন, তবে কেউ একে মুসনাদরূপে বর্ণনা করেননি।)
শব্দ-বিশ্লেষণ: হাদীসে উক্ত ছাগলছানা শব্দটির মূলে আছে (আল-বায্জু)। কিয়ামতের দিন যার উপরিউক্ত অবস্থা হবে, তাকে ছাগল-ছানার সাথে উপমা দেয়া হয়েছে। কেননা সে লাঞ্ছনা-গঞ্জনা ও তুচ্ছ-তাচ্ছিল্যের সম্মুখীন হবে।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4946- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يجاء بِابْن آدم كَأَنَّهُ بذج فَيُوقف بَين يَدي الله فَيَقُول الله لَهُ أَعطيتك وخولتك وأنعمت عَلَيْك فَمَاذَا صنعت فَيَقُول لَهُ يَا
رب جمعته وثمرته فتركته أَكثر مَا كَانَ فارجعني آتِك بِهِ فَيَقُول لَهُ أَيْن مَا قدمت فَيَقُول يَا رب جمعته وثمرته فتركته أَكثر مَا كَانَ فارجعني آتِك بِهِ فَإِذا عبد لم يقدم خيرا فيمضى بِهِ إِلَى النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ عَن إِسْمَاعِيل بن مُسلم وَهُوَ الْمَكِّيّ رَوَاهُ عَن الْحسن وَقَتَادَة وَقَالَ رَوَاهُ غير وَاحِد عَن الْحسن وَلم يُسْنِدُوهُ
قَوْله البذج بباء مُوَحدَة مَفْتُوحَة ثمَّ ذال مُعْجمَة سَاكِنة وجيم هُوَ ولد الضَّأْن وَشبه بِهِ من كَانَ هَذَا عمله لما يكون فِيهِ من الصغار والذل والحقارة والضعف يَوْم الْقِيَامَة