আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৫১৪৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৭. হযরত আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যখন আল্লাহর ভয়ে বান্দার গাত্রচর্ম শিউরে উঠে তখন তার থেকে তার গুণাহসমূহ এমনিভাবে ঝরে যায়, যেমন শুষ্ক বৃক্ষ থেকে তার পাতা ঝরে যায়।
(আবু শায়খ 'কিতাবুস-সাওয়াব' এবং বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5147- وَرُوِيَ عَن الْعَبَّاس بن عبد الْمطلب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا اقشعر جلد العَبْد من خشيَة الله تحاتت عَنهُ ذنُوبه كَمَا يتحات عَن الشَّجَرَة الْيَابِسَة وَرقهَا

رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب وَالْبَيْهَقِيّ
হাদীস নং: ৫১৪৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৮. বায়হাকীর অপর এক রিওয়ায়েতে আছে, তিনি (আব্বাস ইবন আব্দুল মুত্তালিব) বলেন, আমরা একটি বৃক্ষের নিচে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। হঠাৎ প্রবল বেগে বাতাস এল। ফলে বৃক্ষটিতে যেসব শুকনো পাতা ছিল সেগুলো ভরে গেল এবং যেসব কাঁচা পাতা ছিল সেগুলো রয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এ বৃক্ষটির উপমা কি? উত্তরে উপস্থিত লোকজন বলল, আল্লাহ্ ও তাঁর রাসূলই বেশি জ্ঞাত। তখন তিনি বললেন, বৃক্ষটির উপমা হচ্ছে ঐ মু'মিন বান্দার ন্যায় আল্লাহ্ তা'আলার ভয়ে যার গা শিউরে উঠে এবং তখন তার গুণাহসমূহ ঝরে যায় এবং তার নেকীসমূহ রয়ে যায়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5148- وَفِي رِوَايَة للبيهقي قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَحت الشَّجَرَة فهاجت الرّيح فَوَقع مَا كَانَ فِيهَا من ورق نخر وَبَقِي مَا كَانَ من ورق أَخْضَر فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا مثل هَذِه الشَّجَرَة فَقَالَ الْقَوْم الله وَرَسُوله أعلم فَقَالَ مثل الْمُؤمن إِذا اقشعر من خشيَة الله عز وَجل وَقعت عَنهُ ذنُوبه وَبقيت لَهُ حَسَنَاته
হাদীস নং: ৫১৪৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৪৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ)-এর উপর يأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَاراً وَقُودُهَا النَّاسُ والحجارة "হে ঈমানদার সম্প্রদায়। তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচিয়ে রাখ, যার ইন্ধন হবে মানুষও পাথর"। (৬৬ঃ ৬) তখন রাসূলুল্লাহ (ﷺ) একদিন সাহাবীদের সামনে আয়াতটি তিলাওয়াত করলেন। হঠাৎ এক যুবক বেহুঁশ হয়ে পড়ে গেল। নবী (ﷺ) যুবকটির হৃৎপিন্ডের উপর নিজের হাত রেখে দেখতে পেলেন যে, তার হৃৎপিণ্ড নড়ছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে যুবক! বল, লা-ইলাহা ইল্লাল্লাহ। যুবকটি তাই বলল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ। আমাদের মধ্য থেকে কেবল তাকেই জান্নাতের সুসংবাদ দিলেন? তিনি বললেন, তোমরা কি আল্লাহ্ তা'আলার এ বাণী শোননি? ذلكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيْد তাদের জন্যে যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির।" (১৪: ১৪)।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেনঃ এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5149- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لما أنزل الله عز وَجل على نبيه صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة يَا أَيهَا الَّذين آمنُوا قوا أَنفسكُم وأهليكم نَارا وقودها النَّاس وَالْحِجَارَة التَّحْرِيم 6 تَلَاهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم على أَصْحَابه فَخر فَتى مغشيا عَلَيْهِ فَوضع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَده على فُؤَاده فَإِذا هُوَ يَتَحَرَّك فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا فَتى قل لَا إِلَه إِلَّا الله فَقَالَهَا فبشره بِالْجنَّةِ فَقَالَ أَصْحَابه يَا رَسُول الله أَمن بَيْننَا قَالَ أَو مَا سَمِعْتُمْ قَوْله تَعَالَى ذَلِك لمن خَافَ مقَامي وَخَافَ وَعِيد إِبْرَاهِيم 41

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৫০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৫০. হযরত ওয়াসিলা ইবন আসকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে আল্লাহ তা'আলাকে ভয় করে আল্লাহ তা'আলা সবকিছুকে তার ভয় দেখান। পক্ষান্তরে যে আল্লাহকে ভয় করে না, আল্লাহ্ তা'আলা তাকে সবকিছু থেকে ভয় দেখান।
(আবু শায়খ 'কিতাবুস-সাওয়াব' এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি মারফু হওয়ার বিষয়টি অসমর্থিত।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5150- وَرُوِيَ عَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خَافَ الله عز وَجل خوف الله مِنْهُ كل شَيْء وَمن لم يخف الله خَوفه الله من كل شَيْء

رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب وَرَفعه مُنكر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৫১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তা'আলা বলেন, হে আদম সন্তান! নিশ্চয় তুমি যখন আমাকে ডাক এবং আমার কাছে আশা কর তখন আমি তোমার আশা মুতাবিক তোমাকে ক্ষমা করে দেই এবং আমি এতে কোন পরওয়া করি না। হে আদম সন্তান! যদি তোমার পাপসমূহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌছে যায়, তারপরও তুমি আমার কাছে মাগফিরাত কামনা কর, তবে আমি তোমাকে মার্জনা করে দেই। হে আদম সন্তান! যদি তুমি পৃথিবী ভরা অপরাধ নিয়ে আমার কাছে আস এবং তুমি আমার সাথে এমতাবস্থায় সাক্ষাৎ কর যে, তুমি আমার সাথে কোন কিছু শরীক কর না, তবে আমি পৃথিবী ভরা মাগফিরাত নিয়ে তোমার কাছে আসি।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5151- عَن أنس رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ الله تَعَالَى يَا ابْن آدم إِنَّك مَا دعوتني ورجوتني غفرت لَك على مَا كَانَ مِنْك وَلَا أُبَالِي يَا ابْن آدم لَو بلغت ذنوبك عنان السَّمَاء ثمَّ استغفرتني غفرت لَك يَا ابْن آدم لَو أتيتني بقراب الأَرْض خَطَايَا ثمَّ لقيتني لَا تشرك بِي شَيْئا لأتيتك بقرابها مغْفرَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قرَاب الأَرْض بِكَسْر الْقَاف وَضمّهَا أشهر هُوَ مَا يُقَارب ملأها
হাদীস নং: ৫১৫২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫২. হযরত আনাস (রা) থেকেই বর্ণিত আছে যে, নবী (ﷺ) এক যুবকের মুমূর্ষ অবস্থায় তাকে জিজ্ঞেস করলেন, তোমার অবস্থা কি? সে বলল, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। আমি আল্লাহর কাছে আশা রাখি এবং আমি আমার গুণাহসমূহকে ভয় করি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এমনি অবস্থানে যে বান্দার অন্তরেই এরূপ আশা ও ভয় একত্রিত হয়, আল্লাহ তাকে তাই দান করেন, যা সে আশা করে এবং তাকে থেকে তাকে নিরাপদে রাখেন যাকে সে ভয় করে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গারীব। ইবন মাজাহ, ইব্‌ন আবিদ-দুনিয়া সকলেই হাদীসটি জা'ফর ইবন সুলায়মান যাবঈ-এর সনদে সাবিত সূত্রে আনাস (রা) থেকে বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেনঃ] এর সনদ হাসান। কেননা, মুসলিম তাকে গ্রহণযোগ্য রাবী হিসাবে গণ্য করেছেন। নাসাঈ (র) তাকে নির্ভরযোগ্য আখ্যায়িত করেছেন। তবে দারাকুতনী প্রমুখ তাঁর ব্যাপারে আপত্তি করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5152- وَعَن أنس أَيْضا رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دخل على شَاب وَهُوَ فِي الْمَوْت فَقَالَ كَيفَ تجدك قَالَ أَرْجُو الله يَا رَسُول الله وَإِنِّي أَخَاف ذُنُوبِي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يَجْتَمِعَانِ فِي قلب عبد فِي مثل هَذَا الموطن إِلَّا أعطَاهُ الله مَا يَرْجُو وأمنه مِمَّا يخَاف

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا كلهم من رِوَايَة جَعْفَر بن سُلَيْمَان الضبعِي عَن ثَابت عَن أنس
قَالَ الْحَافِظ إِسْنَاده حسن فَإِن جعفرا صَدُوق صَالح احْتج بِهِ مُسلم وَوَثَّقَهُ النَّسَائِيّ وَتكلم فِيهِ الدَّارَقُطْنِيّ وَغَيره
হাদীস নং: ৫১৫৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৩. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমরা চাও তবে কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা মু'মিনদেরকে সর্বপ্রথম যা বলবেন এবং মু'মিনগণ আল্লাহ্ তা'আলাকে সর্বপ্রথম যা বলবে তা আমি তোমাদেরকে অবহিত করব। আমরা বললাম, জ্বী, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! (বলুন)। তিনি বললেন, আল্লাহ্ তা'আলা মু'মিনগণকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার সাক্ষাতের আকাঙ্ক্ষা করতে? তারা বলবে, হে আমাদের প্রতিপালক। জ্বী হ্যাঁ, তিনি জিজ্ঞেস করবেন, কেন? তারা বলবে, আমরা তোমার ক্ষমা ও মাগফিরাতের আশা করি। তিনি বলবেন, তোমাদের জন্য আমার মাগফিরাত অবধারিত হয়ে গেছে।
(আহমাদ উবায়দুল্লাহ ইব্‌ন যাহর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেনঃ] পূর্ববর্তী অধ্যায়ে গুহায় তিন ব্যক্তি আবদ্ধ হওয়া সম্পর্কিত হাদীসসহ অন্যান্য হাদীস উল্লিখিত হয়েছে। এ অধ্যায়ে উল্লেখ্য আরও বহু হাদীস রয়েছে, যেগুলো এ কিতাবে পূর্বে বর্ণিত হয়েছে। সে সব হাদীসে ভয় ও আশা সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা নেই। তবে সেগুলো ভয় ও আশার সাথে সংশ্লিষ্ট বিষয়াদি ও ফলাফলের ব্যাপারে উৎসাহ প্রদান অথবা ভীতি প্রদর্শন সম্পর্কে বর্ণিত। আমি সেগুলোর পুনরুল্লেখ করব না। যার ইচ্ছে হয় যথাস্থানে দেখে নিবেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5153- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن شِئْتُم أنبأتكم مَا أول مَا يَقُول الله عز وَجل للْمُؤْمِنين يَوْم الْقِيَامَة وَمَا أول مَا يَقُولُونَ لَهُ قُلْنَا نعم يَا رَسُول الله قَالَ إِن الله عز وَجل يَقُول للْمُؤْمِنين هَل أَحْبَبْتُم لقائي فَيَقُولُونَ نعم يَا رَبنَا فَيَقُول لم فَيَقُولُونَ رجونا عفوك ومغفرتك فَيَقُول قد وَجَبت لكم مغفرتي

رَوَاهُ أَحْمد من رِوَايَة عبيد الله بن زحر
قَالَ الْحَافِظ وَتقدم فِي الْبَاب قبله حَدِيث الْغَار وَغَيره وَفِي الْبَاب أَحَادِيث كَثِيرَة جدا تقدّمت فِي هَذَا الْكتاب لَيْسَ فِيهَا تَصْرِيح بِفضل الْخَوْف والرجاء وَإِنَّمَا هِيَ ترغيب أَو ترهيب فِي لوازمهما ونتائجهما لم نعد ذَلِك فليطلبه من شَاءَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৫৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৪. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, আমার প্রতি আমার বান্দার ধারণা মুতাবিক আমি ব্যবহার করি এবং আমি তার সাথেই থাকি, যখন সে আমাকে স্মরণ করে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5154- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ قَالَ الله عز وَجل أَنا عِنْد ظن عَبدِي بِي وَأَنا مَعَه حَيْثُ يذكرنِي الحَدِيث

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৫১৫৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৫. হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুধারণা উৎকৃষ্ট ইবাদতের অন্তর্ভুক্ত।
(আবু দাউদ ও ইবন হিব্বান-তাঁর সহীহ্-এ-হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ উভয় কর্তৃক বর্ণিত। তিরমিযী এবং হাকিম ও হাদীসটি বর্ণনা করেছেন। তাদের বর্ণিত রিওয়ায়েতের পাঠ হচ্ছেঃ "নিশ্চয় সুধারণা আল্লাহর উৎকৃষ্ট ইবাদতের অন্তর্ভুক্ত।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5155- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حسن الظَّن من حسن الْعِبَادَة

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهما وَالتِّرْمِذِيّ وَالْحَاكِم وَلَفْظهمَا قَالَ
إِن حسن الظَّن من حسن عبَادَة الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৫৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি নবী (ﷺ)-এর মৃত্যুর তিনদিন পূর্বে তাঁকে বলতে শুনেছেন, তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহ্ তা'আলার প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করে।
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5156- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قبل مَوته بِثَلَاثَة أَيَّام يَقُول لَا يموتن أحدكُم إِلَّا وَهُوَ يحسن الظَّن بِاللَّه عز وَجل

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীস নং: ৫১৫৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৭. হযরত হায়্যান আবি নাযর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইয়াযীদ ইবন আসওয়াদকে অসুস্থ অবস্থায় দেখতে বের হলাম। পথিমধ্যে ওয়াসিলা ইবন আসকা'-এর সাথে আমার সাক্ষাৎ হল। তিনিও ইয়াযীদকে দেখার উদ্দেশ্যে বের হয়েছেন। অতঃপর আমরা উভয়ে তাঁর কাছে গেলাম। তিনি যখন ওয়াসিলাকে দেখলেন তখন তিনি নিজের হাত সম্প্রসারিত করে তাঁকে ইশারা করতে লাগলেন। ওয়াসিলা এগিয়ে গিয়ে বসলেন। তখন ইয়াযীদ ওয়াসিলার দু'হাতের তালু ধরে নিজের চেহারার উপর রাখলেন। অতঃপর ওয়াসিলা তাঁকে জিজ্ঞেস করলেন, আল্লাহর প্রতি আপনার কি ধারণা? তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর প্রতি আমার ধারণা ভাল। ওয়াসিলা বললেন, তবে সুসংবাদ গ্রহণ করুন। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ্ তা'আলা বলেন, আমার প্রতি আমার বান্দার ধারণা মুতাবিক আমি আচরণ করি। যদি সে ভাল ধারণা করে, তবে তার সাথে ভাল আচরণ করি, আর যদি সে মন্দ ধারণা করে তবে তার সাথে মন্দ আচরণ করি।
(আহমাদ, ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5157- وَعَن حَيَّان أبي النَّضر قَالَ خرجت عَائِدًا ليزِيد بن الْأسود فَلَقِيت وَاثِلَة بن الْأَسْقَع وَهُوَ يُرِيد عيادته فَدَخَلْنَا عَلَيْهِ فَلَمَّا رأى وَاثِلَة بسط يَده وَجعل يُشِير إِلَيْهِ فَأقبل وَاثِلَة حَتَّى جلس فَأخذ يزِيد بكفي وَاثِلَة فجعلهما على وَجهه فَقَالَ لَهُ وَاثِلَة كَيفَ ظَنك بِاللَّه قَالَ ظَنِّي بِاللَّه وَالله حسن
قَالَ فأبشر
فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ الله جلّ وَعلا أَنا عِنْد ظن عَبدِي بِي إِن ظن خيرا فَلهُ وَإِن ظن شرا فَلهُ

رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
হাদীস নং: ৫১৫৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৮. হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সেই সত্তার কসম, তিনি ব্যতীত কোন মা'বুদ নেই, যে বান্দাই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে আল্লাহ্ তা'আলা তাকে তার ধারণা অনুযায়ী দান করেন। এটা এই কারণে যে সমস্ত কল্যাণ তাঁরই হাতে।
(তবারানী (র) মাওকূফ সনদে হাদীসটি বর্ণনা করেছে। এর সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী। তবে আ'মাশ ইবন মাসউদ (রা)-এর সাক্ষাৎ লাভ করেন নি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5158- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ وَالَّذِي لَا إِلَه غَيره لَا يحسن عبد بِاللَّه الظَّن إِلَّا أعطَاهُ ظَنّه ذَلِك بِأَن الْخَيْر فِي يَده

رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا أَن الْأَعْمَش لم يدْرك ابْن مَسْعُود
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৫৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা এক বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম দিলেন। অতঃপর যখন লোকটি জাহান্নামের কিনারায় দণ্ডায়মান হল, তখন সে ফিরে তাকিয়ে বলল, হে আমার প্রতিপালক। আল্লাহর কসম। নিশ্চয় আপনার প্রতি আমার ধারণা ভাল ছিল। তখন আল্লাহ্ তা'আলা বললেন, তাকে ফিরিয়ে আন। (কেননা,) আমার প্রতি আমার বান্দার সুধারণা মুতাবিক আমি আচরণ করে থাকি।
(বায়হাকী (র) উবাদা ইবন সামিত (রা)-এর এমন এক সন্তানের সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তার নাম তিনি উল্লেখ করেন নি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5159- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمر الله عز وَجل بِعَبْد إِلَى النَّار فَلَمَّا وقف على شفتها الْتفت فَقَالَ أما وَالله يَا رب إِن كَانَ ظَنِّي بك لحسن فَقَالَ الله عز وَجل ردُّوهُ أَنا عِنْد حسن ظن عَبدِي بِي

رَوَاهُ الْبَيْهَقِيّ عَن رجل من ولد عبَادَة بن الصَّامِت لم يسمه عَن أبي هُرَيْرَة
tahqiq

তাহকীক: