আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৪৯৬৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৭. বায়হাকী (র) বর্ণিত অপর এক রিওয়ায়েতে আয়েশা (রা) বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) একাধারে তিন দিন তৃপ্তি সহকারে খাননি। আমরা ইচ্ছা করলে তৃপ্তি সহকারে খেতে পারতাম কিন্তু তিনি নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিতেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4967- وَفِي رِوَايَة للبيهقي قَالَت مَا شبع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة مُتَوَالِيَة وَلَو شِئْنَا لشبعنا وَلكنه كَانَ يُؤثر على نَفسه
হাদীস নং: ৪৯৬৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা (রা) একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে একটুকরো ঘরের রুটি পরিবেশন করলেন। তখন তিনি ফাতিমা (রা)-কে বললেনঃ তিন দিনের মধ্যে তোমার পিতা এই প্রথম খাবার গ্রহণ করল।
(আহমদ ও তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী এটুকু বেশি উল্লেখ করেছেনঃ ‘‘অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এটা কি? উত্তরে ফাতিমা (রা) বললেন, এটা বড়া তৈরি করেছি, কিন্তু আমি স্বস্তি পাচ্ছিলাম না। তাই এক টুকরোটি আপনার কাছে নিয়ে এলাম। তখন তিনি বললেন - এবলে তিনি হাদীসের অবশিষ্টাংশ উল্লেখ করেছেন। উভয় রিওয়ায়েতের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4968- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ إِن فَاطِمَة رَضِي الله عَنْهَا ناولت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كسرة من خبز شعير فَقَالَ لَهَا هَذَا أول طَعَام أكله أَبوك مُنْذُ ثَلَاثَة أَيَّام

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
وَزَاد فَقَالَ مَا هَذِه فَقَالَت قرص خبزته فَلم تطب نَفسِي حَتَّى أَتَيْتُك بِهَذِهِ الكسرة
فَقَالَ فَذكره رواتهما ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৬৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৬৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গরম খাবার আনা হলে, তিনি খেলেন। অতঃপর খাবার শেষ করে বললেন: সমস্ত প্রশংসা আল্লাহর। আর এত দিন যাবৎ গরম খাবার আমার উদরে প্রবেশ করেনি।
(ইবন মাজাহ (র) হাসান সনদে এবং বায়হাকী সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4969- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أُتِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِطَعَام سخن فَأكل فَلَمَّا فرغ قَالَ الْحَمد لله مَا دخل بَطْني طَعَام سخن مُنْذُ كَذَا وَكَذَا

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ بِإِسْنَاد صَحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৭০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭০. হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে একত্রে বের হলাম। অতঃপর তিনি এক আনসার সাহাবীর বাগানে প্রবেশ করলেন এবং খেজুর কুড়িয়ে যেতে লাগলেন। তারপর আমাকে বললেন, হে ইবন উমার! তোমার কি হয়েছ, তুমি যে খাচ্ছ না? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমার এতে চাহিদা নেই। তিনি বললেনঃ তবে আমার চাহিদা আছে। আজ চতুর্থ প্রভাত, এ পর্যন্ত আমি কোন খাবার আস্বাদন করিনি। আমি ইচ্ছা করলে আমার প্রবল প্রতাপাতিত্ব প্রতিপালকের কাছে দু'আ করতাম। ফলে তিনি আমাকে কিসরা ও কায়সরের রাজত্বের মত রাজত্ব দান করতেন। হে ইবন উমার! তোমার কি অবস্থা হবে, যখন তুমি এমন কোন সম্প্রদায়ের মাঝে অবস্থান করবে, যারা নিজেদের এক বছরের জীবিকা পূঞ্জিভূত করে রাখবে এবং তাদের বিশ্বাস দুর্বল হয়ে যাবে। আল্লাহর কসম, আমরা সেখান থেকে স্থানান্তরিত হতে না হতেই অবতীর্ণ হলঃ
(وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ)
এমন কত জীবজন্তু আছে, যারা নিজেদের খাদ্য সঙ্গে বয়ে বেড়ায় না। আল্লাহই তাদেরকে রিযক দান করেন এবং তোমাদেরকেও। তিনিই সব কথা শোনেন, সকল কিছু জানেন। (২৯ঃ ৬০) অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ্ আমাকে পার্থিব সম্পদ সঞ্চয়ের জন্য এবং প্রবৃত্তির অনুসরণ করার জন্য নির্দেশ দেন নি। সুতরাং যে বাকী জীবনের আশায় পার্থিব সঞ্চয় করে, তার (একথা জেনে রাখা উচিত যে) জীবন আল্লাহ্ তা'আলার হাতে। জেনে রাখ, আমি কোন দীনার অথবা দিরহাম সঞ্চয় করে রাখি না এবং আগামীকালের জন্য রিযিকও জমা করে রাখি না।
(আবু শায়খ ইবন হিব্বান 'কিতাবুস-সাওয়াব'এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4970- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى دخل بعض حيطان الْأَنْصَار فَجعل يلتقط من التَّمْر وَيَأْكُل فَقَالَ لي يَا ابْن عمر مَا لَك لَا تَأْكُل قلت لَا أشتهيه يَا رَسُول الله
قَالَ وَلَكِنِّي أشتهيه وَهَذِه صبح رَابِعَة مُنْذُ لم أذق طَعَاما وَلَو شِئْت لَدَعَوْت رَبِّي عز وَجل فَأَعْطَانِي مثل ملك كسْرَى وَقَيْصَر فَكيف بك يَا ابْن عمر إِذا بقيت فِي قوم يخبئون رزق سنتهمْ ويضعف الْيَقِين فوَاللَّه مَا برحنا حَتَّى نزلت وكأين من دَابَّة لَا تحمل رزقها الله يرزقها وَإِيَّاكُم وَهُوَ السَّمِيع الْعَلِيم العنكبوت 06
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله لم يَأْمُرنِي بكنز الدُّنْيَا وَلَا بِاتِّبَاع الشَّهَوَات فَمن كنز دنيا يُرِيد بهَا حَيَاة بَاقِيَة فَإِن الْحَيَاة بيد الله عز وَجل أَلا وَإِنِّي لَا أكنز
دِينَارا وَلَا درهما وَلَا أخبأ رزقا لغد

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৭১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭১. হযরত আবূ উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: আমার প্রতিপালক মক্কার কঙ্করগুলো আমার জন্য সোনায় পরিণত করে দিতে আমার কাছে প্রস্তাব দেন। আমি বললাম, না হে আমার প্রতিপালক! (তা আমি চাই না)। বরং আমি একদিন তৃপ্তি সহকারে খাব, আর একদিন উপবাসী থাকব। এবং তিনি তিন দিন অথবা অনুরূপ কোন শব্দ বললেন। অতএব আমি যখন অনাহারে থাকব, তখন তোমার কাছে অবনত হব এবং তোমাকে স্মরণ করব, আর যখন তৃপ্তি সহকারে আহার করব, তখন তোমার শুকরিয়া আদায় করব এবং তোমার প্রশংসা করব।
(তিরমিযী (র) উবায়দুল্লাহ ইবন যুহার-এর সনদে আলী ইবন ইয়াযীদ-এর সূত্রে কাসিম-এর মধ্যস্থতায় আবু উমামা থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4971- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عرض عَليّ رَبِّي ليجعل لي بطحاء مَكَّة ذَهَبا
قلت لَا يَا رب وَلَكِن أشْبع يَوْمًا وأجوع يَوْمًا وَقَالَ ثَلَاثًا أَو نَحْو هَذَا فَإِذا جعت تضرعت إِلَيْك وذكرتك وَإِذا شبعت شكرتك وحمدتك

رَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ وَقَالَ حَدِيث حسن
হাদীস নং: ৪৯৭২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭২. হযরত আবদুর রহমান ইবন আওফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। অথচ তিনি বা তাঁর পরিবারবর্গ তৃপ্তি সহকারে যবের রুটিও খাননি।
(বাযযার (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4972- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الدُّنْيَا وَلم يشْبع هُوَ وَلَا أَهله من خبز الشّعير

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৭৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, একদা তিনি কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, তাদের সামনে ছিল একটি ভুনা ছাগল। তারা তাঁকে (খেতে) ডাকলেন। কিন্তু তিনি তা' খেতে অসম্মতি জানালেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, অথচ যবের রুটিও তৃপ্তি সহকারে খেতে পাননি।
(বুখারী ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4973- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه مر بِقوم بَين أَيْديهم شَاة مصلية فَدَعوهُ فَأبى أَن يَأْكُل وَقَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الدُّنْيَا وَلم يشْبع من خبز الشّعير

رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ
مصلية أَي مشوية
হাদীস নং: ৪৯৭৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭৪. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দুনিয়া থেকে বিদায় নেয়া পর্যন্ত একদিনে দু'বার তৃপ্তি সহকারে খেতে পাননি।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4974 - وَرُوِيَ عَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ مَا شبع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي يَوْم شبعتين حَتَّى فَارق الدُّنْيَا
رَوَاهُ الطَّبَرَانِيّ
হাদীস নং: ৪৯৭৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭৫. (অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।) হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর কসম, আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ লাভ (ইনতিকাল) করা পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ) সকাল ও সন্ধ্যা দু'বেলা
খাবার তৃপ্তি সহকারে খেতে পাননি।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4975- وَرُوِيَ أَيْضا عَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ وَالله مَا شبع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غداء وعشاء حَتَّى لَقِي الله عز وَجل
হাদীস নং: ৪৯৭৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর খাবারে দস্তরখানে যবের রুটি কম বা বেশি কোন উচ্ছিষ্ট বাকি থাকত না।
(তাবারানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4976- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت مَا كَانَ يبْقى على مائدة رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خبز الشّعير قَلِيل وَلَا كثير

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৭৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭৭. তাবারানীর অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ এর দস্তরখানে খাবারের বাড়তি অংশ অবস্থায় তাঁর সামনে থেকে কখনও তা তুলে নেয়া হয়নি। ইবনে আবিদ দুনিয়াও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেনঃ “তাঁর সামনে থেকে তাঁর মৃত্যু পর্যন্ত কোন বাড়তি রুটির টুকরো তুলে নেয়া হয়নি।"
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4977- وَفِي رِوَايَة لَهُ مَا رفعت مائدة رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من بَين يَدي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَلَيْهَا فضلَة من طَعَام قطّ

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا إِلَّا أَنه قَالَ وَمَا رفع بَين يَدَيْهِ كسرة فضلا حَتَّى قبض
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৭৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭৮. হযরত আবু উমামা (রা)-এর সূত্রে বর্ণিত তিরমিযীর আরেকটি রিওয়ায়েতে রয়েছে। উক্ত রিওয়ায়েতটিকে তিনি হাসান সাব্যস্ত করেছেন। তাতে আবু উমামা (রা) বলেনঃ নবী (ﷺ)-এর পরিবারে যবের রুটিও বাড়তি থাকত না।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4978- وللترمذي وَحسنه من حَدِيث أبي أُمَامَة قَالَ مَا كَانَ يفضل عَن أهل بَيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خبز الشّعير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৭৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭৯. হযরত কা'ব ইবন উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তখন তাঁকে ম্রিয়মান অবস্থায় দেখতে পেলাম। আমি বললাম, আপনার প্রতি আমার পিতা কুরবান! আমি আপনাকে ম্রিয়মান অবস্থায় দেখছি কেন? তিনি বললেনঃ কোন হৃৎপিণ্ডধারী প্রাণীর পেটে যা প্রবেশ করে, আমার পেটে তিনদিন যাবৎ তা প্রবেশ করে নি। কা'ব (রা) বলেন, আমি (সেখান থেকে) চলে গেলাম। দেখি, এক ইয়াহুদী তার উটকে পানি পান করাচ্ছে। তখন আমি প্রতি বালতির বিনিময়ে একটি খেজুর হিসাবে তার উটকে পানি পান করালাম এবং কিছু খেজুর জমা করলাম। তারপর তা নিয়ে নবী-এর কাছে গেলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে কা'ব, এগুলো কোথায় পেলে? আমি তাঁকে বিষয়টি জানালাম। তখন নবী- বললেন, হে কা'ব তুমি কি আমাকে ভালোবাস? আমি বললাম, আমার পিতা আপনার প্রতি কুরবান। জ্বী হ্যাঁ। তিনি বললেনঃ সুড়ঙ্গ পথে ঢলের পানি যে গতিতে যায়, আমাকে যে ভালবাসে তার দিকে দারিদ্র্য তার চেয়ে দ্রুত গতিতে ধাবিত হবে। নিশ্চয় তুমি অনতিবিলম্বে পরীক্ষার সম্মুখীন হবে। সুতরাং তজ্জন্য আসবাবপত্র জোগাড় কর। রাবী বলেন : এরপর কিছুদিন কা'বের সাথে নবী-এর সাক্ষাৎ হয়নি। তখন তিনি জিজ্ঞেস করলেন, কা'বের কি হয়েছে। (তাকে দেখিনা কেন)? সাহাবায়ে কিরাম বললেনঃ যে অসুস্থ। তখন তিনি বেরিয়ে হাঁটতে হাঁটতে কা'বের কাছে গেলেন এবং তাঁকে বললেনঃ হে কা'ব, তোমার জন্য জান্নাত শুভ হোক। তারপর নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ্ তা'আলা সম্পর্কে দৃঢ় সিদ্ধান্ত ব্যক্তকারী এ মহিলাটি কে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! তিনি আমার আম্মাজান। তিনি জিজ্ঞেস করলেন, হে কাবের মা। তুমি কিভাবে জানলে (যে কা'ব জান্নাতী)। হয়ত কা'ব এমন কথা বলে ফেলবে, যা তার উপকারে আসবে না অথবা এমন জিনিস নিষেধ করে বসবে, যা তার কাজে আসবে না।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ পর্যন্ত এর সনদ আমার কাছে আসে নি, তবে আমার উস্তাদ আবুল হাসান (র) বলতেন, এর সনদ উত্তম।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4979- وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فرأيته متغيرا فَقلت بِأبي أَنْت مَا لي أَرَاك متغيرا قَالَ مَا دخل جوفي مَا يدْخل جَوف ذَات كبد مُنْذُ ثَلَاث
قَالَ فَذَهَبت فَإِذا يَهُودِيّ يسْقِي إبِلا لَهُ فسقيت لَهُ على كل دلو بتمرة فَجمعت تَمرا فَأتيت بِهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ من أَيْن لَك يَا كَعْب فَأَخْبَرته فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أتحبني يَا كَعْب قلت بِأبي أَنْت نعم
قَالَ إِن الْفقر أسْرع إِلَى من يحبني من السَّيْل إِلَى معادنه وَإنَّهُ سيصيبك بلَاء فأعد لَهُ تجفافا
قَالَ فَفَقدهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا فعل كَعْب قَالُوا مَرِيض فَخرج يمشي حَتَّى دخل عَلَيْهِ فَقَالَ لَهُ أبشر يَا كَعْب فَقَالَت أمه هَنِيئًا لَك الْجنَّة يَا كَعْب فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من هَذِه المتألية على الله عز وَجل قلت هِيَ أُمِّي يَا رَسُول الله
قَالَ مَا يدْريك يَا أم كَعْب لَعَلَّ كَعْبًا قَالَ مَا لَا يَنْفَعهُ وَمنع مَا لَا يُغْنِيه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَلَا يحضرني الْآن إِسْنَاده إِلَّا أَن شَيخنَا الْحَافِظ أَبَا الْحسن رَحمَه الله كَانَ يَقُول إِسْنَاده جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৮০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) ইনতিকাল পর্যন্ত রেকাবীতে খাননি এবং ইনতিকাল পর্যন্ত চাপাতি রুটি খান নি।
অপর এক রিওয়ায়েতে আছে, এবং তিনি নিজের দু'চোখে কখনো ভূনা ছাগী দেখেন নি।
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4980- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ لم يَأْكُل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم على خوان حَتَّى مَاتَ وَلم يَأْكُل خبْزًا مرققا حَتَّى مَاتَ
وَفِي رِوَايَة وَلَا رأى شَاة سميطا بِعَيْنِه قطّ

رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৪৯৮১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮১. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিজে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন। এমনকি তিনি নিজের লুঙ্গি চামড়া দ্বারা তালি দিতেন। তিনি আল্লাহ্ তা'আলার সাথে সাক্ষাৎ লাভ (মৃত্যুবরণ) করা পর্যন্ত একাধারে তিনদিন সকালের খাবার ও সন্ধ্যার খাবার একসাথে জোগাড় করতে পারেননি।
(ইবন আবিদ-দুনিয়া 'কিতাবুল-জু'এ হাদীসটি মুরসালরূপে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4981- وَعَن الْحسن رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يواسي النَّاس بِنَفسِهِ حَتَّى جعل يرقع إزَاره بِالْأدمِ وَمَا جمع بَين غداء وعشاء ثَلَاثَة أَيَّام وَلَاء حَتَّى لحق بِاللَّه عز وَجل

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع مُرْسلا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৮২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮২. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ(ﷺ)কে রাসুলরূপে প্রেরণের পর থেকে, আল্লাহ তা'আলা তাঁকে তুলে নেয়া পর্যন্ত তিনি ময়দার রুটি দেখেননি। তখন তাঁকে জিজ্ঞেস করা হল, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে কি আপনারা চালুনি ব্যবহার করতেন? তিনি বললেন: আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহ(ﷺ)-কে প্রেরণের পর থেকে, আল্লাহ তা'আলা তাকে তুলে নেয়া পর্যন্ত তিনি চালুনি দেখেন নি। তখন তাঁকে জিজ্ঞেস করা হল, তবে আপনারা কিভাবে অচালা যবের রুটি খেতেন? তিনি বললেন, আমরা যব ভাঙ্গিয়ে নিতাম; অতপর তাতে ফুঁ দিতাম। এতে যা উড়ার উড়ে যেত, আর যা বাকি থাকত তা ভিজিয়ে খামির বানিয়ে নিতাম।
(বুখারী বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4982- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ مَا رأى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم النقي من حِين ابتعثه الله تَعَالَى حَتَّى قَبضه الله فَقيل هَل كَانَ لكم فِي عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم منخل قَالَ مَا رأى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم منخلا من حِين ابتعثه الله حَتَّى قَبضه الله فَقيل فَكيف كُنْتُم تَأْكُلُونَ الشّعير غير منخول قَالَ كُنَّا نطحنه وننفخه فيطير مَا طَار وَمَا بَقِي ثريناه

رَوَاهُ البُخَارِيّ
النقي هُوَ الْخبز الْأَبْيَض الْحوَاري
ثريناه بثاء مُثَلّثَة مَفْتُوحَة وَرَاء مُشَدّدَة بعْدهَا مثناة ثمَّ نون أَي بللناه وعجناه
হাদীস নং: ৪৯৮৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৩. হযরত উম্মু আয়মান (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি কিছু আটা চাললেন এবং তা দিয়ে নবী (ﷺ)-এর জন্য রুটি তৈরী করলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? উম্মু আয়মান বললেন, এ খাবার আমরা আমাদের এলাকায় তৈরী করি তাই আমার ইচ্ছে হল, আপনার জন্য সেভাবে রুটি তৈরি করব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সেটার দানাগুলো চালা আটার মধ্যে মিশিয়ে ফেল; অতঃপর তা দিয়ে খামির তৈরী কর।
(ইবন মাজাহ ইবন আবিদ-দুনিয়া প্রমুখ 'কিতাবুল জু" হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4983- وَرُوِيَ عَن أم أَيمن رَضِي الله عَنْهَا أَنَّهَا غربلت دَقِيقًا فصنعته للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رغيفا فَقَالَ مَا هَذَا قَالَت طَعَام نصنعه بأرضنا فَأَحْبَبْت أَن أصنع لَك مِنْهُ رغيفا فَقَالَ رديه فِيهِ ثمَّ اعجنيه

رَوَاهُ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع وَغَيرهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৮৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৪. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য আটা চালা হত না এবং তাঁর একটি মাত্র জামা ছিল।
(তাবারানী 'আস-সাগীর' ও 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4984- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ لم يكن ينخل لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدَّقِيق وَلم يكن لَهُ إِلَّا قَمِيص وَاحِد

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৮৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৫. হযরত নু'মান ইবন বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা কি যথেচ্ছা পানাহার কর না? অথচ আমি তোমাদের নবী (ﷺ)-কে দেখেছি, তিনি তার পেট পুরে পরিমান নিম্নমানের খেজুরও খেতে পেতেন না।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4985- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ ألستم فِي طَعَام وشراب مَا شِئْتُم لقد رَأَيْت نَبِيكُم صلى الله عَلَيْهِ وَسلم وَمَا يجد من الدقل مَا يمْلَأ بَطْنه

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯৮৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৬. মুসলিমের অপর এক রিওয়ায়েতে নু'মান (ইবন বাশীর) থেকে বর্ণিত আছে, তিনি বলেনঃ উমর (রা) মানুষের পার্থিব সম্পদ লাভের কথা আলোচনা করলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দিনভর ক্ষুধার জ্বালা সহ্য করতে দেখেছি, তিনি তাঁর পেট পুরে খেতে পারেন সে পরিমাণ নিম্নমানের খেজুরও তিনি পাননি।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4986- وَفِي رِوَايَة لمُسلم عَن النُّعْمَان قَالَ ذكر عمر مَا أصَاب النَّاس من الدُّنْيَا فَقَالَ لقد رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يظل الْيَوْم يلتوي مَا يجد من الدقل مَا يمْلَأ بَطْنه
الدقل بدال مُهْملَة وقاف مفتوحتين هُوَ رَدِيء التَّمْر
tahqiq

তাহকীক: