আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৪৮৮৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৭. হযরত আম্মার ইবন ইয়াসির (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি দুনিয়াতে নেক বান্দাগণ পার্থিব ভোগের প্রতি অনাসক্তির সমতুল্য অন্যকোন ভূষণে ভূষিত হয় না।
(আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4887- وَرُوِيَ عَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا تزين الْأَبْرَار فِي الدُّنْيَا بِمثل الزّهْد فِي الدُّنْيَا

رَوَاهُ أَبُو يعلى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৮৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৮. হযরত আবদুল্লাহ ইবন জা'ফর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা এরূপ ব্যক্তিকে দেখ, যে দুনিয়ার প্রতি অনাসক্তি প্রদর্শন করে, তখন তোমরা তার সংশ্রবে যাবে। কেননা, সে তোমাকে প্রজ্ঞার পথ দেখাবে।
(আবু ইয়া‘লা বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4888 - وَرُوِيَ عَن عبد الله بن جَعْفَر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا رَأَيْتُمْ من يزهد فِي الدُّنْيَا فادنوا مِنْهُ فَإِنَّهُ يلقى الْحِكْمَة

رَوَاهُ أَبُو يعلى
হাদীস নং: ৪৮৮৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৯. হযরত আবদুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত। (রাবী বলেনঃ) আমার জানা মতে তিনি হাদীসটি
'মারফু হিসাবেই বর্ণনা করেছেন। তিনি বলেন, এ উম্মাতের প্রথমাংশের কল্যাণ দুনিয়ার প্রতি অনাসক্তি ও ঈমান ইয়াকীনের মধ্যে রয়েছে, আর জাতির শেষাংশের ধ্বংস রয়েছে কার্পণ্য ও আকাঙ্ক্ষা বিলাসের মাঝে।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ 'হাসান' সাব্যস্ত করার মত, তবে তার মূল ভাষ্য 'গরীব')
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4889- س وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا لَا أعلمهُ إِلَّا رَفعه قَالَ صَلَاح أول هَذِه الْأمة بالزهادة وَالْيَقِين وهلاك آخرهَا بالبخل والأمل

رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده مُحْتَمل للتحسين وَمَتنه غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৯০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি হাদীসটি 'মারফু' রূপে বর্ণনা করে বলেন: এক ঘোষক ঘোষণা করেন, তোমরা দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। দুনিয়ার যতটুকু ধনসম্পদ প্রয়োজন পূরণে যথেষ্ট হয়, তার চেয়ে বেশী দুনিয়ার সম্পদ যে ব্যক্তি গ্রহণ করে, সে তার ধ্বংসকেই টেনে আনে। অথচ সে তা অনুভব করতে পারে না।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করে বলেন, উল্লিখিত সনদ ব্যতীত অন্য কোন সূত্রে এ হাদীস নবী (ﷺ) থেকে বর্ণিত হয়নি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4890- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ يرفعهُ قَالَ يُنَادي مُنَاد دعوا الدُّنْيَا لأَهْلهَا دعوا الدُّنْيَا لأَهْلهَا دعوا الدُّنْيَا لأَهْلهَا
من أَخذ من الدُّنْيَا أَكثر مِمَّا يَكْفِيهِ أَخذ حتفه وَهُوَ لَا يشْعر

رَوَاهُ الْبَزَّار وَقَالَ لَا يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا من هَذَا الْوَجْه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৯১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯১. হযরত সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, উত্তম যিকর হচ্ছে গোপনীয় যিকর এবং উত্তম রিযিক বা উত্তম জীবিকা হচ্ছে যা প্রয়োজন পূরণে যথেষ্ট। (শব্দটি উত্তম রিযিক না উত্তম জীবিকা)-এ সন্দেহটি ইবন ওয়াহাব-এর পক্ষ থেকে ব্যক্ত হয়েছে।
(আবূ আওয়ানা, ইবন হিব্বান (র) নিজ নিজ সহীহ-এ এবং বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4891- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول خير الذّكر الْخَفي وَخير الرزق أَو الْعَيْش مَا يَكْفِي الشَّك من ابْن وهب

رَوَاهُ أَبُو عوَانَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৯২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯২. হযরত আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, দুনিয়া একটি সুমিষ্ট ও সজীব শ্যামল বস্তু। নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছেন। অতঃপর তিনি লক্ষ্য করবেন যে, তোমরা কি কাজ কর। সুতরাং তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকবে এবং নারীদের থেকেও বেঁচে থাক।
(মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈ এ অংশটুকু অতিরিক্ত উল্লেখ করেছেন। "আমি আমার পর পুরুষদের জন্য মহিলাদের চেয়ে অধিক ক্ষতিকর কোন ফিতনা রেখে যাইনি।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4892- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الدُّنْيَا حلوة خضرَة وَإِن الله تَعَالَى مستخلفكم فِيهَا فَينْظر كَيفَ تَعْمَلُونَ اتَّقوا الدُّنْيَا وَاتَّقوا النِّسَاء

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ
وَزَاد فَمَا تركت بعدِي فتْنَة أضرّ على الرِّجَال من النِّسَاء
হাদীস নং: ৪৮৯৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৩. হযরত আমরা বিনতে হারিস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়া একটি সুমিষ্ট ও সবুজ শ্যামল বস্তু। যে দুনিয়াকে যথাযথ উপায়ে গ্রহণ করে, আল্লাহ্ তার দুনিয়াবী সম্পদে বরকত দেন। আল্লাহ ও আল্লাহর রাসূলের সম্পদে অনেক অবৈধ হস্তক্ষেপকারী আছে, তাদের জন্য কিয়ামতের দিন। জাহান্নাম অবধারিত।
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4893- وَعَن عمْرَة بنت الْحَارِث رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدُّنْيَا حلوة خضرَة فَمن أَخذهَا بِحَقِّهَا بَارك الله لَهُ فِيهَا وَرب متخوض فِي مَال الله وَرَسُوله لَهُ النَّار يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
হাদীস নং: ৪৮৯৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৪. হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, দুনিয়া একটি সুমিষ্ট ও সবুজ শ্যামল বস্তু। যে দুনিয়াকে যথাযথ উপায়ে গ্রহণ করে, আল্লাহ তার দুনিয়াবী সম্পদে বরতত দেন। আর এখন অনেক যথেচ্ছাচারী ব্যক্তিও আছে, যারা প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলে। যাদের জন্য কিয়ামতের দিন একমাত্র জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না।
(তাবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4894- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول
الدُّنْيَا حلوة خضرَة فَمن أَخذهَا بِحَقِّهَا بَارك الله لَهُ فِيهَا وَرب متخوض فِيمَا اشتهت نَفسه لَيْسَ لَهُ يَوْم الْقِيَامَة إِلَّا النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وَرُوَاته ثِقَات
হাদীস নং: ৪৮৯৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৫. হযরত বারা ইবন (আযিব) (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার মনের চাহিদা পূর্ণ করে, পরকালে তার মাঝে ও তার কাঙ্ক্ষিত নিয়ামতসমূহের মাঝে দূরত্ব সৃষ্টি হবে, যে ব্যক্তি স্বাচ্ছন্দ্যশালীদের ভোগ-বিলাসের প্রতি তার দু'চক্ষু সম্প্রসারিত করে, সে উর্ধ্ব জগতে লাঞ্ছিত হবে এবং যে ব্যক্তি কষ্টকর জীবিকার উপর নিরুদ্বেগ ধৈর্যধারণ করে, আল্লাহ্ তাকে তার ইচ্ছা অনুযায়ী
ফিরদাউস-এ স্থান দেবেন।
(তাবারানী 'আল-আওসাত' ও 'আস-সাগীর' গ্রন্থদ্বয়ে ইসমাঈল ইবন আমর আল বাজালী সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহ হাদীসের রাবী। ইস্পাহানীও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন: "সে ঊর্ধ জগতে বিরাগভাজন হবে। অবশিষ্টাংশ পূর্বের মতই।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4895- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قضى نهمته فِي الدُّنْيَا حيل بَينه وَبَين شَهْوَته فِي الْآخِرَة وَمن مد عَيْنَيْهِ إِلَى زِينَة المترفين كَانَ مهينا فِي ملكوت السَّمَوَات وَمن صَبر على الْقُوت الشَّديد صبرا جميلا أسْكنهُ الله من الفردوس حَيْثُ شَاءَ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير من رِوَايَة إِسْمَاعِيل بن عَمْرو البَجلِيّ وَبَقِيَّة رُوَاته رُوَاة الصَّحِيح وَرَوَاهُ الْأَصْبَهَانِيّ إِلَّا أَنه قَالَ كَانَ ممقوتا فِي ملكوت السَّمَوَات وَالْبَاقِي مثله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৯৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৬. হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বান্দা যতটুকু দুনিয়ার সম্পদ লাভ করে, আল্লাহর কাছে তার ততটুকু মর্যাদা কমে যায়, যদি আল্লাহ্ তা'আলা তার প্রতি সদ্যও হন।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ উত্তম। আয়েশা (রা) থেকে হাদীসটি মারফু' রূপে বর্ণিত তবে মাওকূফ হওয়াটাই অধিকতর সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4896- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ لَا يُصِيب عبد من الدُّنْيَا شَيْئا إِلَّا نقص من درجاته عِنْد الله وَإِن كَانَ عَلَيْهِ كَرِيمًا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَإِسْنَاده جيد وَرُوِيَ عَن عَائِشَة مَرْفُوعا وَالْمَوْقُوف أصح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৯৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৭. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। কতটুকু সম্পদ আমার পার্থিব জীবনের জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে? তিনি বললেনঃ যতটুকু তোমার ক্ষুধা নিবারণ করে এবং তোমর লজ্জা নিবারণ করে (ছতর ঢেকে দেয়)। যদি তোমার ছায়া দেওয়ার মত একটি ঘর থাকে, তবে তা-ই তোমার জন্য যথেষ্ট, আর যদি তোমার একটি বাহন জন্তুও থাকে, তবে তো খুবই ভালই।
(তাবারানী 'আল-আওসাত'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4897- وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا يَكْفِينِي من الدُّنْيَا قَالَ مَا سد جوعتك ووارى عورتك وَإِن كَانَ لَك بَيت يظلك فَذَاك وَإِن كَانَت لَك دَابَّة فبخ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৯৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৮. হযরত আবু আসীব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এক রাত্রে বের হলেন এবং
আমার নিকট দিয়ে অতিক্রম করার সময় আমাকে ডাক দিলেন, আমি তাঁর ডাকে বের হলাম। তারপর তিনি আবু বকর (রা)-এর নিকট দিয়ে অতিক্রম করলেন এবং তাঁকেও ডাক দিলেন। তিনিও তাঁর ডাকে বের হলেন। এরপর উমর (রা)-এর নিকট দিয়ে অতিক্রম করলেন। এবং তাঁকেও ডাক দিলেন। তখন তিনি ও তাঁর ডাকে বের হলেন। তারপর চলতে চলতে এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলেন এবং বাগানের মালিককে বললেন, আমাদেরকে খেতে দাও। তখন আনসার সাহাবী একটি খেজুর থোকা নিয়ে এসে সম্মুখে রাখলেন। রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সঙ্গীগণ খেলেন, তারপর তিনি শীতল পানি আনতে বললেন এবং পানি পান করলেন। তারপর তিনি বললেন। এ নিয়ামত সম্পর্কে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আবূ আসীব (রা) বলেন, এরপর উমর (রা) খেজুরের থোকাটি ধরে মাটিতে আছাড় দিলেন। ফলে আধ-পাকা খেজুরগুলো রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে ছড়িয়ে পড়ল। এরপর তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমরা কি অবশ্যই এ নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হব? তিনি বললেন, হ্যাঁ, তবে তিনটি। জিনিস ব্যতীত। এমন একটি কাপড়ের টুকরো, যদ্ধারা সে ছতর ঢাকে, অথবা একটা রুটির টুকরো যদ্ধারা সে ক্ষুধা নিবারণ করে, অথবা একটি গুহা (সদৃশ গৃহ), যাতে সে শীতাতপ থেকে (বাঁচার জন্যে) আশ্রয় নেয়।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল রাবী নির্ভরযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4898- وَعَن عسيب رَضِي الله عَنهُ قَالَ خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلًا فَمر بِي فدعاني فَخرجت إِلَيْهِ ثمَّ مر بِأبي بكر رَحمَه الله فَدَعَاهُ فَخرج إِلَيْهِ ثمَّ مر بعمر رَحمَه الله فَدَعَاهُ فَخرج إِلَيْهِ فَانْطَلق حَتَّى دخل حَائِطا لبَعض الْأَنْصَار فَقَالَ لصَاحب الْحَائِط أطعمنَا فجَاء بعذق فَوَضعه فَأكل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه ثمَّ دَعَا بِمَاء بَارِد فَشرب فَقَالَ لتسألن عَن هَذَا يَوْم الْقِيَامَة
قَالَ فَأخذ عمر رَحمَه الله العذق فَضرب بِهِ الأَرْض حَتَّى تناثر الْبُسْر قبل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ قَالَ يَا رَسُول الله إِنَّا لمسؤولون عَن هَذَا يَوْم الْقِيَامَة قَالَ نعم إِلَّا من ثَلَاث خرقَة كف بهَا عَوْرَته أَو كسرة سد بهَا جوعته أَو جُحر يدْخل فِيهِ من الْحر والقر

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৮৯৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯৯. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, এ তিনটি জিনিস ব্যতীত অন্য
কিছুতে আদম সন্তানের অধিকার নেই। এরূপ একটি ঘর, যা তাকে আশ্রয় দেয়। এরূপ একটি কাপড়, যা তার ছতর ঢাকে এবং রুটির টুকরা ও পানি।
(তিরমিযী ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করে উভয়েই একে সহীহ সাব্যস্ত করেছেন। বায়হাকী ও হাদীসটি
বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণিত ভাষা এরকমঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ গৃহের ছায়া, মোটা রুটি এবং আদম সন্তানের ছতর ঢাকার মত কাপড় (এ তিনটি জিনিস)-এরপর যা কিছু উদ্বৃত্ত থাকে, তাতে আদম সন্তানের কোন অধিকার নেই। হাসান বলেন, অতঃপর আমি হুমরান (এ হাদীসের রাবী)-কে জিজ্ঞেস করলাম, 'তুমি কেন (দুনিয়া) গ্রহণ কর না? অথচ তিনি ছিলেন অত্যন্ত সৌন্দর্যপ্রিয় ব্যক্তি। তখন তিনি বললেনঃ হে আবু সাঈদ। দুনিয়া আমার চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। হাদীসে উক্ত 'মোটারুটি' শব্দার্থ আরবী الجلف (আল-জিলফ): এর প্রতিশব্দরূপে এখানে ব্যবহৃত হয়েছে। শব্দটির ব্যাখ্যায় নাদর ইবন শুমায়ল বলেন: এটা হচ্ছে ব্যঞ্জনবিহীন রুটি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4899- وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ لِابْنِ آدم حق فِي
سوى هَذِه الْخِصَال بَيت يكنه وثوب يواري عَوْرَته وجلف الْخبز وَالْمَاء

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم وصححاه وَالْبَيْهَقِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل شَيْء فضل عَن ظلّ بَيت وَكسر خبز وثوب يواري عَورَة ابْن آدم فَلَيْسَ لِابْنِ آدم فِيهِ حق
قَالَ الْحسن فَقلت لحمران مَا يمنعك أَن تَأْخُذ وَكَانَ يُعجبهُ الْجمال فَقَالَ يَا أَبَا سعيد إِن الدُّنْيَا تقاعدت بِي
الجلف بِكَسْر الْجِيم وَسُكُون اللَّام بعدهمَا فَاء هُوَ غليظ الْخبز وخشنه وَقَالَ النَّضر بن شُمَيْل هُوَ الْخبز لَيْسَ مَعَه إدام
হাদীস নং: ৪৯০০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০০. হযরত আবূ আবদুর রহমান জুবলী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি লোককে আবদুল্লাহ ইবন আমর ইবন আস কে প্রশ্ন করতে শুনলাম। লোকটি জিজ্ঞেস করল: আমি কি দরিদ্র মুহাজিরদের একজন নই? উত্তরে আবদুল্লাহ (রা) তাকে বললেন, তোমার কি কোন স্ত্রী আছে- যার কাছে তুমি (ক্লান্তি লাঘবের উদ্দেশ্যে) আশ্রয় নাও? লোকটি বলল জ্বী হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি থাকার মত কোন ঘর আছে? লোকটি বলল জ্বী হ্যাঁ, আছে। তিনি বললেনঃ তবে তো তুমি ধনীদের অন্তর্ভুক্ত হে। লোকটি বলল, আমার একটি ভৃত্যও আছে। তিনি বললেনঃ তবে তো তুমি একজন রাজা (দেখছি)।
(মুসলিম হাদীসটি 'মাওকূফ' রূপে বর্ণনা করেছেন।)

*চুলায় চড়ালেই পানি উষ্ণ হয়। এখানে প্রাচীরের ছায়া বলতে মোটামুটি মাথা গুজবার মত একটু ঠাঁই বা ঘর এবং পানির উষ্ণতা বলতে চুলায় চড়ানোর মত খাদ্য সামগ্রী বুঝানো হয়েছে। -সম্পাদক
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4900- وَعَن أبي عبد الرَّحْمَن البَجلِيّ قَالَ سَمِعت عبد الله بن عَمْرو بن العَاصِي وَسَأَلَهُ رجل فَقَالَ أَلَسْت من فُقَرَاء الْمُهَاجِرين فَقَالَ لَهُ عبد الله أَلَك امْرَأَة تأوي إِلَيْهَا قَالَ نعم قَالَ أَلَك مسكن تسكنه قَالَ نعم
قَالَ فَأَنت من الْأَغْنِيَاء
قَالَ فَإِنِّي لي خَادِمًا قَالَ فَأَنت من الْمُلُوك

رَوَاهُ مُسلم مَوْقُوفا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯০১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০১. হযরত ইবন আব্বাস (রা)-থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লুঙ্গি, প্রাচীরের ছায়া ও পানির উষ্ণতার পর যা কিছু বেশি, তাও উদ্বৃত্ত। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে তার হিসাব নেয়া হবে অথবা তাকে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। লায়স ইবন আবু সুলায়ম ব্যতীত এর সকল রাবী নির্ভরযোগ্য। তবে অন্য রিওয়ায়েতের পোষাক তার ক্ষেত্রে তাঁর হাদীসও গ্রহণযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4901- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا فَوق الْإِزَار وظل الْحَائِط وحر المَاء فضل يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة أَو يسْأَل عَنهُ

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا لَيْث بن أبي سليم وَحَدِيثه جيد فِي المتابعات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯০২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে প্রথম যে হিসাব নেয়া হবে, তা হচ্ছে এই যে, তাকে জিজ্ঞেস করা হবে, আমি কি তোমার শরীর সুস্থ রাখিনি এবং তোমাকে শীতল পানি দ্বারা পরিতৃপ্ত করিনি?
(ইবন হিব্বান (র) তাঁর সহীহ্ এ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4902- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أول مَا يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة أَن يُقَال لَهُ ألم أصح لَك جسمك وأروك من المَاء الْبَارِد

وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯০৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি যদি আমার সান্নিধ্য লাভ করতে চাও, তবে যেন মুসাফিরের পাথেয় সমতুল্য পার্থিব সম্পদ তোমার প্রয়োজন পূরণে যথেষ্ট হয় এবং তুমি ধনীদের সাথে উঠাবসা করা থেকে দূরে থাকবে। আর কোন কাপড়ে তালি না দেয়া পর্যন্ত তাকে পুরানো ভাববে না।
(তিরমিযী, হাকিম ও বায়হাকী হাদীসটি উল্লিখিত সনদে ও অন্যান্য সনদে বর্ণনা করেছেন। তবে সবক'টি সনদই সালিহ ইবন হাসান-এর সূত্রে বর্ণিত। তিনি আয়েশা (রা) থেকে উরওয়ার সূত্রে হাদীস বর্ণনা করার ক্ষেত্রে 'মুনকারুল হাদীস'। হাকিম (র) বলেনঃ এর সনদ সহীহ। রুযায়ন ও হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি তাঁর রিওয়ায়েতে এ অংশটুকু বেশি বর্ণনা করেছেনঃ উরওয়া বলেনঃ ফলে আয়েশা (রা) নিজ কাপড়ে তালি না দেয়া পর্যন্ত এবং তা অপরিধানযোগ্য না হওয়া পর্যন্ত কোন নতুন কাপড় পরিধান করতেন না। একদিন মু'আবিয়া (রা)-এর পক্ষ থেকে তাঁর কাছে আশি হাজার দেরহাম এল। কিন্তু বিকাল পর্যন্ত তাঁর কাছে একটি দেরহামও আর অবশিষ্ট ছিল না। তাঁর কাজের মেয়ে তাকে বলল, তা থেকে আমাদের জন্য এক দিরহামের গোশত ক্রয় করলেন না? তিনি বললেনঃ তুমি যদি স্মরণ করিয়ে দিতে, তবে আমি অবশ্যই তা করতাম।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4903 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أردْت اللحوق بِي فليكفك من الدُّنْيَا كزاد الرَّاكِب وَإِيَّاك ومجالسة الْأَغْنِيَاء وَلَا تستخلقي ثوبا حَتَّى ترقعيه

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ من طريقها وَغَيرهَا كلهم من رِوَايَة صَالح بن حسان وَهُوَ مُنكر الحَدِيث عَن عُرْوَة عَنْهَا وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَذكره رزين فَزَاد فِيهِ
قَالَ عُرْوَة فَمَا كَانَت عَائِشَة تستجد ثوبا حَتَّى ترقع ثوبها وتنكسه وَلَقَد جاءها يَوْمًا من عِنْد مُعَاوِيَة ثَمَانُون ألفا فَمَا أَمْسَى عِنْدهَا دِرْهَم قَالَت لَهَا جاريتها فَهَلا اشْتريت لنا مِنْهُ لَحْمًا بدرهم قَالَت لَو ذَكرتني لفَعَلت
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯০৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৪. হযরত আবু সুফিয়ান -এর সূত্রে তাঁর উস্তাযগণের নিকট থেকে বর্ণিত। তিনি বলেন, সা'দ (রা) সালমান (রা)-কে রুগ্ন অবস্থায় দেখতে গেলেন। রাবী বলেন, তখন সালমান (রা) কেঁদে দিলেন। সা'দ (রা) জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুল্লাহ! আপনি কাঁদছেন কেন? অথচ রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকালের সময় আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আপনি হাওযে কাওসার-এ তাঁর সাথে মিলিত হবেন, আর আপনার সঙ্গীদের সাথে সাক্ষাৎ করবেন। উত্তরে তিনি বললেনঃ আমি মৃত্যুর ভয়ে কিংবা দুনিয়ার প্রতি লোভের কারণে কাঁদছি না। তবে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট থেকে একটি প্রতিশ্রুতি নিয়ে ছিলেন, তিনি বলেছিলেন, 'তোমাদের প্রত্যেকের পার্থিব অবলম্বন মুসাফিরের পাথেয় তুল্য হওয়া উচিত।' অথচ আমার নিকট এসব জিনিস রয়েছে। রাবী বলেন: তখন তাঁর পার্শ্বে ছিল একটি কাপড় ধোয়ার পাত্র, একটি খাঞ্চা ও একটি পানির লোটা। তারপর তিনি বললেনঃ হে সা'দ। তুমি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি (কোন কাজের) সংকল্প করবে, যখন তুমি (কোন কিছু) বণ্টন করবে এবং যখন তুমি বিচার মীমাংসা করবে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেনঃ এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4904- وَعَن أبي سفين عَن أشياخه قَالَ قدم سعد على سلمَان يعودهُ قَالَ فَبكى فَقَالَ سعد مَا يبكيك يَا أَبَا عبد الله توفّي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ عَنْك رَاض وَترد عَلَيْهِ الْحَوْض وتلقى أَصْحَابك
فَقَالَ مَا أبْكِي جزعا من الْمَوْت وَلَا حرصا على الدُّنْيَا وَلَكِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عهد إِلَيْنَا عهدا قَالَ لتكن بلغَة أحدكُم من الدُّنْيَا كزاد الرَّاكِب وحولي هَذِه الأساود قَالَ وَإِنَّمَا حوله إجانة وجفنة ومطهرة فَقَالَ يَا سعد اذكر الله عِنْد همك إِذا هَمَمْت وَعند يَديك إِذا قسمت وَعند حكمك إِذا حكمت

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ قَوْله وَهَذِه الأساود حَولي قَالَ أَبُو عبيد أَرَادَ الشخوص من الْمَتَاع وكل شخص سَواد من إِنْسَان أَو مَتَاع أَو غَيره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯০৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সালমান (রা) অসুস্থ হলেন, তখন সা'দ (রা) তাঁকে দেখতে গেলেন। গিয়ে তাঁকে দেখলেন যে, তিনি কাঁদছেন। তখন সা'দ (রা) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আমার ভাই। আপনি কাঁদছেন কেন? আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহচর্য লাভ করেননি? তাকি নয়? তা' কি নয়? সালমান (রা) বললেনঃ আমি দু'টো বিষয়ের কোনটির জন্য কাঁদছি না। আমি দুনিয়ার প্রতি কার্পণ্যের অথবা পরকালকে অপসন্দ করার কারণে কাঁদছি না। বরং (এ জন্য কাঁদছি যে,) রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। আমি দেখছি, আমি (সে প্রতিশ্রুতি), লঙ্ঘন করেছি। সা'দ (রা) জিজ্ঞেস করলেন, তিনি আপনাদের কাছ থেকে কি প্রতিশ্রুতি নিয়েছিলেন? সালমান (রা) বললেনঃ তিনি আমাদের কাছ থেকে এ প্রতিশ্রুতি নিয়েছিলেন যে, যেন মুসাফিরের পাথেয় পরিমাণ আসবাবপত্র তোমাদের প্রত্যেকের প্রয়োজনপূর্ণ করে। আমি দেখছি যে, আমি (সে প্রতিশ্রুতি) লঙ্ঘন করেছি। তবে হে সা'দ। যখন তুমি বিচার করবে, তখন বিচারের সময়টিতে যখন (কোন কিছু) তুমি বণ্টন করবে, তখন বণ্টনের সময়টিতে এবং যখন (কোন কাজ করার) সংকল্প করবে তখন সংকল্প করার সময়টিতে তুমি আল্লাহকে ভয় করবে। সাবিত (র) বলেনঃ আমার কাছে এ তথ্য এসেছে যে, তিনি (মৃত্যুকালে) তাঁর কাছে থাকা একটি ক্ষুদ্র মৃগনাভি সহ কুড়ির চেয়ে কিছু বেশি দিরহাম রেখে যান।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তন্মধ্যে জা'ফর ইবন সুলায়মান ব্যতীত অন্যান্য সবাইকে নির্ভরযোগ্যরূপে বুখারী, মুসলিম (র) উভয়েই গ্রহণ করেছেন। কিন্তু জা'ফর ইবন সুলায়মানকে কেবল মুসলিমই নির্ভরযোগ্যরূপে মেনে নিয়েছেন।
[হাফিয (র) বলেনঃ] 'সহীহ ইবন হিব্বান'-এ বর্ণিত আছে যে, সালমান (রা)-এর সমস্ত সম্পত্তি একত্রিত করা হলে দেখা গেল যে, সর্বসাকুল্যে পনের দিরহাম হল। তাবারানীর রিওয়ায়েতে আছে যে, সালমান (রা)-এর আসবাবপত্র বিক্রি করা হল, যার মূল্য দাঁড়াল সর্বমোট চৌদ্দ দিরহাম। ইনশাআল্লাহ্ হাদীসটি পরে বর্ণিত হবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4905- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ اشْتَكَى سلمَان فعاده سعد فَرَآهُ يبكي فَقَالَ لَهُ سعد مَا يبكيك يَا أخي أَلَيْسَ قد صَحِبت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلَيْسَ أَلَيْسَ قَالَ سلمَان مَا أبْكِي وَاحِدَة من اثْنَتَيْنِ مَا أبْكِي ضنا على الدُّنْيَا وَلَا كَرَاهِيَة الْآخِرَة وَلَكِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عهد إِلَيْنَا عهدا مَا أَرَانِي إِلَّا قد تعديت
قَالَ وَمَا عهد إِلَيْك قَالَ عهد إِلَيْنَا أَنه يَكْفِي أحدكُم مثل زَاد الرَّاكِب وَلَا أَرَانِي إِلَّا قد تعديت وَأما أَنْت يَا سعد فَاتق الله عِنْد حكمك إِذا حكمت وَعند قسمك إِذا قسمت وَعند همك إِذا هَمَمْت
قَالَ ثَابت فبلغني أَنه مَا ترك إِلَّا بضعَة وَعشْرين درهما مَعَ نفيقة كَانَت عِنْده

رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات احْتج بهم الشَّيْخَانِ إِلَّا جَعْفَر بن سُلَيْمَان فاحتج بِهِ مُسلم وَحده
قَالَ الْحَافِظ وَقد جَاءَ فِي صَحِيح ابْن حبَان أَن مَال سلمَان رَضِي الله عَنهُ جمع فَبلغ خَمْسَة عشر درهما وَفِي الطَّبَرَانِيّ أَن مَتَاع سلمَان بيع فَبلغ أَرْبَعَة عشر درهما وَسَيَأْتِي إِن شَاءَ الله تَعَالَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯০৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৬. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যখন সূর্য উদিত হয়, তখন তার দু'পাশে দু'জন ফিরিশতা প্রেরণ করা হয়। তাঁরা জিন ও মানব ব্যতীত সমস্ত পৃথিবীবাসীকে শুনিয়ে ঘোষণা করেনঃ হে মানব সম্প্রদায়। তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ধাবিত হও। কেননা, যা কম, অথচ প্রয়োজন পূর্ণ করে, তা এমন বস্তু থেকে উত্তম, যা অধিক, অথচ (আল্লাহর ইবাদত থেকে) গাফিল করে দেয়।
(আহমাদ হাদীসটি পূর্বে বর্ণিত একটি হাদীসের অংশ বিশেষরূপে বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। ইবন হিববান ও তাঁর 'সহীহ-এ হাদীসটি উল্লেখ করেছেন। হাকিম এ হাদীস বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4906- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا طلعت شمس قطّ إِلَّا بعث بجنبتيها ملكان يناديان يسمعان أهل الأَرْض إِلَّا الثقلَيْن يَا أَيهَا النَّاس هلموا إِلَى ربكُم
فَإِن مَا قل وَكفى خير مِمَّا كثر وألهى

رَوَاهُ أَحْمد فِي حَدِيث تقدم وَرُوَاته رُوَاة الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক: