আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩৯৩ টি

হাদীস নং: ৪৯০৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৭. তাবারানী কাযালা'র সূত্রে আবু উমামা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, হে মানব মন্ডলী! তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ধাবিত হও। কেননা, যা কম অথচ প্রয়োজন পূর্ণ করে, তা এমন বস্তু থেকে উত্তম, যা অধিক অথচ (আল্লাহর ইবাদত থেকে) গাফিল করে দেয়। হে মানব সম্প্রদায়। এ হচ্ছে দু'টো পথ। কল্যাণের পথ ও অকল্যাণের পথ। অতএব কল্যাণের পথের চেয়ে অকল্যাণের পথ তোমাদের কাছে অধিকতর প্রিয় হওয়ার কারণ কি?
হাদীসে ব্যবহৃত النجد শব্দটি (এখানে) পথ অর্থ ব্যবহৃত হয়েছে। এ অর্থেই আল্লাহ্ তা'আলার বাণীঃ وَهَدَينَاه النَّجْدَيْنِ "আমি তাকে (কল্যাণের পথ ও অকল্যাণের পথ) দু'টো পথই দেখিয়েছি।" (৯ঃ ১০)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4907- وروى الطَّبَرَانِيّ من حَدِيث فضَالة عَن أبي أُمَامَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَيهَا النَّاس هلموا إِلَى ربكُم فَإِن مَا قل وَكفى خير مِمَّا كثر وألهى
يَا أَيهَا النَّاس إِنَّمَا هما نجدان نجد خير ونجد شَرّ فَمَا جعل نجد الشَّرّ أحب إِلَيْكُم من نجد الْخَيْر
النجد هُنَا الطَّرِيق وَمِنْه قَوْله تَعَالَى وهديناه النجدين الْبَلَد 01 أَي الطَّرِيقَيْنِ طَرِيق الْخَيْر وَطَرِيق الشَّرّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯০৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৮. হযরত ফায়ালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন,
জান্নাতের 'তূবা' নামক স্থান সেই ব্যক্তির জন্য নির্ধারিত রয়েছে, যে ইসলামের প্রতি হেদায়েত প্রাপ্ত হয়েছে, তার জীবিকা প্রয়োজন মাফিক রয়েছে এবং সে তাতেই তুষ্ট রয়েছে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেনঃ হাদীসটি হাসান সহীহ। হাকিম (র) হাদীসটি উল্লেখ করে বলেন। এটা মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4908- وَعَن فضَالة بن عبيد أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول طُوبَى لمن هدي لِلْإِسْلَامِ وَكَانَ عيشه كفافا وقنع

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
হাদীস নং: ৪৯০৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৯. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি সফলকাম হয়ে গেল যে ইসলাম গ্রহণ করল, প্রয়োজন মাফিক জীবিকা প্রাপ্ত হল এবং আল্লাহ্ তা'আলা যা দিয়েছেন, তাতেই তাকে তুষ্ট করে দিলেন।
(মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4909 - وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرُو رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ : قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ،
وَرُزقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهِ بِمَا آتَاهُ.
رواه مسلم والترمذي وابن ماجه.
হাদীস নং: ৪৯১০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১০. হযরত আবু শায়খ ইবন হিব্বান তাঁর 'আস-সাওয়াবে'-এ সাঈদ ইবন আব্দুল আযীয থেকে বর্ণনা করেছেন যে, তাঁকে জিজ্ঞেস করা হল, প্রয়োজন-মাফিক জীবিকা কতটুকু? তিনি বললেন: একদিন তৃপ্তি সহকারে আহার করা, আর একদিন অভুক্ত থাকা।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4910- وروى أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب عَن سعيد بن عبد الْعَزِيز أَنه سُئِلَ مَا الكفاف من الرزق قَالَ شبع يَوْم وجوع يَوْم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯১১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১১. হযরত নুকাদা আসাদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এক ব্যক্তির কাছে দুধপানের জন্য একটি উষ্ট্রী চেয়ে পাঠালেন, কিন্তু সে তা দিতে অস্বীকৃতি জানাল। অতঃপর আমাকে অপর এক ব্যক্তির কাছে দুধপানের জন্য উষ্ট্রী চেয়ে পাঠাবেন। তখন সে লোকটি একটি উষ্ট্রী রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে পাঠিয়ে দিল। রাসূলুল্লাহ (ﷺ) যখন উন্ত্রীকে দেখলেন, তখন বললেনঃ হে আল্লাহ। তুমি এ উন্ত্রীতে বরকত দান কর এবং যে উষ্ট্রী পাঠিয়েছে, তার উপর ও বরকত নাযিল কর। নুকাদা বলেন: আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বললামঃ এবং যে ব্যক্তি উষ্ট্রী নিয়ে এসেছে, তার উপর? তিনি বললেন এবং যে ব্যক্তি এ উষ্ট্রী নিয়ে এসেছে, তার উপরও। অতঃপর তিনি (দুধ দোহন করতে) নির্দেশ দিলেন। ফলে দুধ দোহন করা হল এবং উষ্ট্রীটি প্রচুর দুধ দিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) অস্বীকারকারী প্রথম ব্যক্তির প্রতি ইঙ্গিত করে বললেনঃ হে আল্লাহ! অমুকের সম্পদ বৃদ্ধি করে দাও এবং যে ব্যক্তি উষ্ট্রী পাঠিয়েছিল, তার প্রতি ইঙ্গিত করে বললেন: অমুকের জীবিকা একদিন পর একদিন দান কর।
(ইবন মাজা হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4911- وَعَن نقادة الْأَسدي رَضِي الله عَنهُ قَالَ بَعَثَنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى رجل يستمنحه نَاقَة فَرده ثمَّ بَعَثَنِي إِلَى رجل آخر يستمنحه فَأرْسل إِلَيْهِ بِنَاقَة فَلَمَّا أبصرهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ بَارك فِيهَا وفيمن بعث بهَا
قَالَ نقادة فَقلت لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وفيمن جَاءَ بهَا قَالَ وفيمن جَاءَ بهَا ثمَّ أَمر بهَا فحلبت فَدرت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
اللَّهُمَّ أَكثر مَال فلَان للمانع الأول وَاجعَل رزق فلَان يَوْمًا بِيَوْم للَّذي بعث بالناقة

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯১২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, হে আল্লাহ্। তুমি মুহাম্মদের পরিবারকে প্রাণ রক্ষা পরিমাণ রিযক দান করো। অপর রিওয়ায়েতে আছে, "প্রয়োজন মাফিক।"
(বুখারী, মুসলিম, তিরমিযী ও ইব্‌ন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4912- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اللَّهُمَّ اجْعَل رزق آل مُحَمَّد قوتا
وَفِي رِوَايَة كفافا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীস নং: ৪৯১৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৩. আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেই কিয়ামতের দিন এ কামনা করবে যে যদি তাকে দুনিয়াতে প্রাণ রক্ষা পরিমাণ রিযক দেয়া হত।
(ইবন মাজাহ (র) হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4913- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من غَنِي وَلَا فَقير إِلَّا ود يَوْم الْقِيَامَة أَنه أُوتِيَ من الدُّنْيَا قوتا

رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯১৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৪. হযরত আনাস ইবন মালিক (রা)-সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনটি জিনিস মৃত ব্যাক্তির পেছনে পেছনে যায়, তার পরিবার-পরিজন, তার মাল ও তার আমল। তারপর দুটি ফিরে আসে, আর একটি রয়ে যায়। তার পরিবার পরিজন ও মাল ফিরে আসে এবং তার আমল (তার সাথে) রয়ে যায়।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4914- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يتبع الْمَيِّت ثَلَاث أَهله وَمَاله وَعَمله فَيرجع اثْنَان وَيبقى وَاحِد يرجع أَهله وَمَاله وَيبقى عمله
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৪৯১৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৫. হযরত নু'মান ইবন বাশীর (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে বান্দা-বাঁদীর (পুরুষ ও মহিলার) তিন প্রকার বন্ধু আছে। এক বন্ধু বলে, আমি তোমার সাথে আছি। তোমার যতটুকু ইচ্ছা গ্রহণ কর এবং যতটুকু ইচ্ছা পরিহার কর। এটা হল তার ধন-সম্পদ। অপর এক বন্ধু বলে, আমি তোমার সাথে আছি। তবে যখন তুমি বাদশাহর (আল্লাহর) দরবারে যাবে, তখন আমি তোমাকে ছেড়ে দেব। এটা হল তার চাকর-বাকর ও পরিবার-পরিজন। আরেক বন্ধু বলে, তুমি যেখান প্রবেশ করবে এবং যেখানে থেকে বের হবে, সেখানেই আমি তোমার সাথে সাথে থাকব। এটা হল তার আমল বা কৃতকর্ম।
(তাবারানী (র) হাদীসটি 'আল-কাবীর' গ্রন্থে কয়েকটি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সহীহ্ এবং 'আল-আওসাত' গ্রন্থে ও এ হাদীসটি উল্লেখ করেছেন। সে রিওয়ায়েতের ভাষা এরকম: রাসূলুল্লাহ (ﷺ) বলেন। মানুষ ও মৃত্যুর দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মত, যার তিনজন বন্ধু রয়েছে, তাদের একজন বলে, এই আমার সম্পদ, এ থেকে তুমি যা ইচ্ছা গ্রহণ কর, যা ইচ্ছা দান কর এবং যা ইচ্ছা ছেড়ে দাও। দ্বিতীয়জন বলে, আমি তোমার সাথে থেকে তোমার খেদমত করব এবং যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন তোমাকে ছেড়ে চলে যাব। তৃতীয়জন বলে, আমি তোমাদের সাথে থাকব, তোমার জীবদ্দশায় ও তোমার মৃত্যুর পর তোমার সাথে প্রবেশ করব এবং তোমার সাথে বের হব। যে বলে, এই আমার সম্পদ, এ থেকে তুমি যা ইচ্ছা গ্রহণ কর এবং যা ইচ্ছা ছেড়ে দাও, সেটা হল তার সম্পদ, দ্বিতীয়জন তার আত্মীয়-স্বজন এবং তৃতীয়জন তার আমল। সে যেখানেই থাকবে সেও তার সাথে সাথে সেখানেই প্রবেশ করতে এবং তার সাথে সাথে বেরও হবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4915- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من عبد وَلَا أمة إِلَّا وَله ثَلَاث أخلاء
فخليل يَقُول أَنا مَعَك فَخذ مَا شِئْت ودع مَا شِئْت فَذَلِك مَاله وخليل يَقُول أَنا مَعَك فَإِذا أتيت بَاب الْملك تركتك فَذَلِك خدمه وَأَهله وخليل يَقُول أَنا مَعَك حَيْثُ دخلت وَحَيْثُ خرجت فَذَلِك عمله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بأسانيد أَحدهَا صَحِيح وَرَوَاهُ فِي الْأَوْسَط وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الرجل وَمثل الْمَوْت كَمثل رجل لَهُ ثَلَاثَة أخلاء فَقَالَ أحدهم هَذَا مَالِي فَخذ مِنْهُ مَا شِئْت وَأعْطِ مَا شِئْت ودع مَا شِئْت وَقَالَ الآخر أَنا مَعَك أخدمك فَإِذا مت تركتك وَقَالَ الآخر أَنا مَعَك أَدخل مَعَك وَأخرج مَعَك إِن مت وَإِن حييت فَأَما الَّذِي قَالَ هَذَا مَالِي فَخذ مِنْهُ مَا شِئْت ودع مَا شِئْت فَهُوَ مَاله وَالْآخر عشيرته وَالْآخر عمله يدْخل مَعَه وَيخرج مَعَه حَيْثُ كَانَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯১৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আদম-সন্তান এবং তার ধন-সম্পদ, পরিবার পরিজন ও আমলের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মত, যার তিনজন ভাই অথবা তিনজন সাথী আছে। তাদের একজন বলেন তোমার জীবদ্দশায় আমি তোমার সাথে থাকব। যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন তোমার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না এবং আমার সাথে তোমার কোন সম্পর্ক থাকবে না। আরেকজন বলে, আমি তোমার সাথে থাকব, যখন তুমি ঐ বৃক্ষের কাছে পৌঁছবে, তখন তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না এবং আমার সাথে তোমার সম্পর্ক থাকবে না। অপরজন বলে, আমি তোমার জীবনে মরণে সর্বাবস্থায় তোমার সাথেই থাকব।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4916- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل ابْن آدم وَمَاله وَأَهله
وَعَمله كَرجل لَهُ ثَلَاثَة إخْوَة أَو ثَلَاثَة أَصْحَاب فَقَالَ أحدهم أَنا مَعَك حياتك فَإِذا مت فلست مِنْك وَلست مني وَقَالَ الآخر أَنا مَعَك فَإِذا بلغت تِلْكَ الشَّجَرَة فلست مِنْك وَلست مني وَقَالَ الآخر أَنا مَعَك حَيا وَمَيتًا

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯১৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা বলে আমার সম্পদ, আমার সম্পদ অথচ তার সম্পদে তার বলতে মাত্র তিনটিই রয়েছে। (১) যা সে খেয়েছে এবং তা হযমও করে ফেলেছে, (২) যা সে পরেছে এবং তা নিজে পরে পুরোনোও করে ফেলেটে (৩) যা দান করে সে (নিজের জন্য পরকালীন) সঞ্চয় করেছে। এ তিনটি ব্যতীত অন্যান্য ধন-সম্পদ সে (ছেড়ে) চলে যাবে এবং অন্যদের জন্য তা রেখে যাবে।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4917- وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول العَبْد مَالِي مَالِي وَإِنَّمَا لَهُ من مَاله ثَلَاث مَا أكل فأفنى أَو لبس فأبلى أَو أعْطى فاقتنى مَا سوى ذَلِك فَهُوَ ذَاهِب وتاركه للنَّاس

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৪৯১৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৮. হযরত আব্দুল্লাহ ইবন শিখীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তখন তিনি পড়ছেন : الهاكُمُ التكاثر "প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে।” (১০২:১) অতঃপর তিনি বললেন: আদম সন্তান বলে, আমার সম্পদ, আমার সম্পদ। অথচ হে আদম সন্তান। তুমি যা খেয়ে শেষ করে ফেলেছ অথবা পরিধান করে পুরোনো করে ফেলেছ অথবা সাদাকা করে তা সোপর্দ করে দিয়েছ, তা ব্যতীত তোমার আর কোন সম্পদ নেই।
(মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। সাদাকা ও ইনফাক অধ্যায়ে এরূপ আরও কয়েকটি হাদীস উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4918- وَعَن عبد الله بن الشخير رَضِي الله عَنهُ قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يقْرَأ أَلْهَاكُم التكاثر قَالَ يَقُول ابْن آدم مَالِي مَالِي وَهل لَك يَا ابْن آدم من مَالك إِلَّا مَا أكلت فأفنيت أَو لبست فأبليت أَو تَصَدَّقت فأمضيت

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَتَقَدَّمت أَحَادِيث من هَذَا النَّوْع فِي الصَّدَقَة وَفِي الْإِنْفَاق
হাদীস নং: ৪৯১৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৯. হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) একদা বাজারের উপর দিয়ে চললেন। তার দু'পাশে তখন অনেক লোক। তিনি একটি ক্ষুদ্র কান বিশিষ্ট মৃত ছাগল ছানার পাশ দিয়ে গেলেন। তিনি কান ধরে ছাগলটিকে উঠালেন। তারপর প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে এটি এক দেরহাম দিয়ে নিতে প্রস্তুত। সাহাবায়ে কিরাম বললেন: আমরা এটি কোন কিছুর বিনিময়ে নিতে প্রস্তুত নই। আমরা এ দিয়ে কি করব? তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও যে এটি তোমাদের হোক? তাঁরা বললেনঃ যদি একটি জীবিতও থাকত, তবুও তো এতে দোষ ছিল। কেননা, এর কান ছোট। সুতরাং এ মৃত ছাগলছানাটি দিয়ে কি হবে। অতঃপর তিনি বললেন, কসম, এটি তোমাদের কাছে যেমন তুচ্ছ, আল্লাহ্ তা'আলার কাছে দুনিয়া তার চেয়েও তুচ্ছ।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4919- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مر بِالسوقِ وَالنَّاس كنفتيه فَمر بجدي أسك ميت فتناوله بأذنه ثمَّ قَالَ أَيّكُم يحب أَن هَذَا بدرهم فَقَالُوا مَا نحب أَنه لنا بِشَيْء وَمَا نصْنَع بِهِ قَالَ أتحبون أَنه لكم قَالُوا وَالله لَو كَانَ حَيا لَكَانَ عَيْبا فِيهِ لِأَنَّهُ أسك فَكيف وَهُوَ ميت فَقَالَ وَالله للدنيا أَهْون على الله عز وَجل من هَذَا عَلَيْكُم

رَوَاهُ مُسلم
قَوْله كنفتيه أَي عَن جانبيه
والأسك بِفَتْح الْهمزَة وَالسِّين الْمُهْملَة أَيْضا وَتَشْديد الْكَاف هُوَ الصَّغِير الْأذن
হাদীস নং: ৪৯২০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এমন একটি মৃত ছাগলের নিকট দিয়ে অতিক্রম করলেন, যা তার মালিক ফেলে দিয়ে গেছে। তখন তিনি বললেন: সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, এ মৃত ছাগলটি তার মালিকের কাছে যেমন তুচ্ছ, আল্লাহ তা'আলার কাছে দুনিয়া তার চেয়ে বেশি তুচ্ছ।
(আহমাদ (র) গ্রহণযোগ্য সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4920- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِشَاة ميتَة قد أَلْقَاهَا أَهلهَا فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ للدنيا أَهْون على الله من هَذِه على أَهلهَا

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯২১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২১. হযরত আবূ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (একদা) নবী (ﷺ) এক সম্প্রদায়ের ধ্বংসাবশেষের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তাতে তিনি একটি মৃত ছাগলছানা ছিল। তিনি বললেন ছাগলছানাটিতে কি মালিকের কোন প্রয়োজন নেই? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। যদি এতে মালিকের কোন প্রয়োজন থাকত, তবে এটি তারা ফেলে দিত না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর কসম, এ ছাগলছানাটি তার মালিকের কাছে যতটুকু তুচ্ছ আল্লাহর কাছে দুনিয়া তার চেয়ে বেশি তুচ্ছ। অতএব আমি যেন দেখতে না পাই যে, দুনিয়া তোমাদের কাউকে ধ্বংস করে দিয়েছ।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানীও 'আল-কাবীর' গ্রন্থে ইবন উমার (রা)-এর সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। উভয় রিওয়ায়েতের রাবীগণ নির্ভরযোগ্য। আহমাদ হাদীসটি আবু হুরায়রা (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকম: "রাসূলুল্লাহ (ﷺ) একটি চর্মরোগাক্রান্ত ছাগলছানার পার্শ্ব দিয়ে অতিক্রম করেছিলেন- যা মালিক ফেলে দিয়েছিল। তখন তিনি বললেনঃ তোমরা কি এ ছাগল ছানাটি তার মালিকের কাছে মূল্যহীন মনে কর? তারা (সাহাবায়ে কিরাম) বললেন জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! (আমরা তাই মনে করি)। তিনি বললেন, এ ছাগলছানাটি তার মালিকের কাছে যেমন তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়া তার চেয়ে বেশি তুচ্ছ।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4921- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بدمنة قوم فِيهَا سخلة ميتَة فَقَالَ مَا لأَهْلهَا فِيهَا حَاجَة قَالُوا يَا رَسُول الله لَو كَانَ لأَهْلهَا فِيهَا حَاجَة مَا نبذوها فَقَالَ وَالله للدنيا أَهْون على الله من هَذِه السخلة على أَهلهَا فَلَا ألفينها أهلكت أحدا مِنْكُم

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير من حَدِيث ابْن عمر بِنَحْوِهِ ورواتهما ثِقَات وَرَوَاهُ أَحْمد من حَدِيث أبي هُرَيْرَة وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مر بسخلة جرباء قد أخرجهَا أَهلهَا فَقَالَ أَتَرَوْنَ هَذِه هينة على أَهلهَا قَالُوا نعم يَا رَسُول الله
قَالَ الدُّنْيَا أَهْون على الله من هَذِه على أَهلهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯২২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২২. তাবারানী এক রিওয়ায়েতে ইবন উমর (রা) থেকেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তাতে তিনি এ অংশটুকু বেশি বর্ণনা করেছেন। "যদি দুনিয়া (পার্থিব ভোগসামগ্রী) আল্লাহর কাছে সর্ষেদানা পরিমাণ মর্যাদাও রাখত, তবে তিনি তাঁর প্রিয় বান্দাহ ও ওলীগণ ব্যতীত তাঁর সৃষ্টির অন্য কাউকে তা (ভোগ করতে) দিতেন না।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4922- وَفِي رِوَايَة للطبراني من حَدِيث ابْن عمر أَيْضا نَحوه ووزاد فِيهِ وَلَو كَانَت تعدل عِنْد الله مِثْقَال حَبَّة من خَرْدَل لم يُعْطهَا إِلَّا لأوليائه وأحبابه من خلقه
الدمنة بِكَسْر الدَّال هِيَ مُجْتَمع الدمن وَهُوَ السرجين الملبد بعضه على بعض
والسخلة الْأُنْثَى من ولد الضَّأْن
وَقَوله فَلَا ألفينها بِالْفَاءِ وَتَشْديد النُّون أَي فَلَا أجدنها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯২৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৩. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যদি আল্লাহর কাছে দুনিয়া একটি মশার ডানা তুল্যও হতো, তবে তিনি কোন কাফিরকে এক ঢোক পানি পান করতে দিতেন না।
(ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন: হাদীসটি হাসান সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4923- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو كَانَت الدُّنْيَا تعدل عِنْد الله جنَاح بعوضة مَا سقى كَافِرًا مِنْهَا شربة مَاء

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
হাদীস নং: ৪৯২৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৪. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এল। তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন: তোমাদের কি খাবার আছে হে? তারা বলল, জ্বী হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমাদের কি পানীয়ও আছে? তারা বলল, জ্বী হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি পানীয় ঠান্ডাও করে থাক? তারা বলল, জ্বী হ্যাঁ। তিনি বললেন। নিশ্চয় পানাহারের পরিণতি দুনিয়ার পরিণতির মতই। তোমাদের মধ্যে কেউ তার ঘরের পেছনে যায়। তখন সে তার দুর্গন্ধের কারণে নিজের নাক চেপে ধরে।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4924- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ جَاءَ قوم إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَهُم ألكم طَعَام قَالُوا نعم
قَالَ فلكم شراب قَالُوا نعم قَالَ وتبردونه قَالُوا نعم
قَالَ فَإِن معادهما كمعاد الدُّنْيَا يقوم أحدكُم إِلَى خلف بَيته فَيمسك أَنفه من نَتنه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯২৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৫. হযরত যাহহাক ইবন সুফিয়ান (রা) থেকে বর্ণিত। আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন। হে যাহহাক! তোমার খাবার কি? তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। গোশ্ত ও দুধ। তিনি জিজ্ঞেস করলেন, অতঃপর এগুলোর পরিণতি কি হয়? যাহহাক বললেনঃ তা-ই হয়, যা আপনি জানেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আদম সন্তানের পেট থেকে যা নির্গত হয়, আল্লাহ্ তা'আলা তাকে দুনিয়ার দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছেন।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। আলী ইবন যায়িদ ইবন জাদ'আন ব্যতীত এর সকল বর্ণানাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4925- وَعَن الضَّحَّاك بن سُفْيَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ يَا ضحاك مَا طَعَامك قَالَ يَا رَسُول الله اللَّحْم وَاللَّبن
قَالَ ثمَّ يصير إِلَى مَاذَا قَالَ إِلَى مَا قد علمت
قَالَ فَإِن الله تَعَالَى ضرب مَا يخرج من ابْن آدم مثلا للدنيا

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا عَليّ بن زيد بن جدعَان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৯২৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯২৬. হযরত উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন: আদম সন্তানের খাবারকে দুনিয়ার
দৃষ্টান্তস্বরূপ পেশ করা হয়েছে, যদিও সে খাবারে মসলাও লবণ মেশানো হয়। অতএব তুমি তার শেষ পরিণতির প্রতি লক্ষ্য কর।
(আবদুল্লাহ ইব্‌ন আহমাদ ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4926- وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن مطعم ابْن آدم جعل مثلا للدنيا وَإِن قزحه وملحه فَانْظُر إِلَى مَا يصير
رَوَاهُ عبد الله بن أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه
قَوْله قزحه بتَشْديد الزَّاي هُوَ من القزح وَهُوَ التابل يُقَال قزحت الْقدر إِذا طرحت فِيهَا الأبزار
وملحه بتَخْفِيف اللَّام مَعْرُوف
tahqiq

তাহকীক: