আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩৯৩ টি
হাদীস নং: ৪৮৬৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৬৭. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আবু যার! তুমি কি অধিক সম্পদকেই ধনাঢ্যতা মনে কর? আমি বললামঃ জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্। (তাই মনে করি) তিনি পুনরায় জিজ্ঞেস করলেন তবে কি তুমি স্বল্প সম্পদকেই দারিদ্র মনে কর? আমি বললামঃ জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্। (তাই মনে করি)। তিনি বললেন। আসলে ধনাঢ্যতা মানে হৃদয়ের প্রাচুর্য আর দারিদ্র মানে হৃদয়ের দারিদ্র। অতঃপর তিনি আমাকে কুরায়শের এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, বললেন : তুমি কি অমুক ব্যক্তিকে চিন? আমি বললাম জ্বী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্। তিনি জিজ্ঞেস করলেন, তুমি তাকে কেমন মনে কর? অথবা, তার সম্পর্কে তোমার অভিমত কি? আমি বললামঃ যখন সে কোন কিছু চায়, তখন তাকে তা দেওয়া হয় এবং যখন সে (কোন মজলিসে) উপস্থিত হয়, তখন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আবু যার বলেন। তারপর তিনি আমাকে জনৈক সুফাবাসী সম্পর্কে জিজ্ঞেস করলেন, বললেন : তুমি কি অমুক ব্যক্তিকে চিন? আমি বললাম জ্বী, না, ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহর কসম, আমি তাকে চিনতে পারিনি। তিনি তার পরিচয় দিতে থাকলেন,' আর তার প্রশংসা করতে থাকলেন। ফলে আমি তাকে চিনতে পারলাম। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। এবার আমি তাকে চিনতে পেরেছি। তিনি জিজ্ঞেস করলেন: তুমি তাকে কেমন মনে কর? অথবা তার সম্পর্কে তোমার ধারণা কি? আমি বললামঃ সে সুফ্ফার অধিবাসী একজন নিঃস্ব ব্যক্তি। তিনি বললেন। এ লোকটি অপর লোকটির মত পৃথিবী ভরা লোকের চেয়ে উত্তম। আমি বললাম : ইয়া রাসূলাল্লাহ্। অপর ব্যক্তিকে যা প্রদান করা হয়, তার অংশ বিশেষ কেন এ লোকটিকে দেয়া হয় না? তিনি বলেন: যখন তাকে কোন কল্যাণ (সম্পদ) প্রদান করা হয়, তখন তো সে তার অধিকারীই। পক্ষান্তরে যখন তাকে বঞ্চিত করা হয়, তখন তাকে সাওয়াব প্রদান করা হয়।
(নাসাঈ-সংক্ষিপ্তকারে ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত পাঠ ইবন হিব্বান কর্তৃক বর্ণিত।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4867- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا ذَر أَتَرَى كَثْرَة المَال هُوَ الْغنى قلت نعم يَا رَسُول الله
قَالَ فترى قلَّة المَال هُوَ الْفقر قلت نعم يَا رَسُول الله
قَالَ إِنَّمَا الْغنى غنى الْقلب والفقر فقر الْقلب ثمَّ سَأَلَني عَن رجل من قُرَيْش قَالَ هَل تعرف فلَانا قلت نعم يَا رَسُول الله قَالَ فَكيف ترَاهُ أَو ترَاهُ قلت إِذا سَأَلَ أعطي وَإِذا حضر أَدخل قَالَ ثمَّ سَأَلَني عَن رجل من أهل الصّفة فَقَالَ هَل تعرف فلَانا قلت لَا وَالله مَا أعرفهُ يَا رَسُول الله فَمَا زَالَ يجليه وَيُنْعِتُهُ حَتَّى عَرفته فَقلت قد عَرفته يَا رَسُول الله قَالَ فَكيف ترَاهُ أَو ترَاهُ قلت هُوَ رجل مِسْكين من أهل الصّفة فَقَالَ هُوَ خير من طلاع الأَرْض من الآخر
قلت يَا رَسُول الله أَفلا يعْطى من بعض مَا يعْطى الآخر فَقَالَ إِذا أعطي خيرا فَهُوَ أَهله وَإِذا صرف عَنهُ فقد أعطي حَسَنَة
رَوَاهُ النَّسَائِيّ مُخْتَصرا وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ

তাহকীক:
হাদীস নং: ৪৮৬৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৬৮. তাঁরই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মসজিদের সবচেয়ে ধনী লোকটির দিকে তাকাও। তিনি বলেন, আমি তাকালাম। দেখি, একটি উন্নতমানের আলোয়ান রয়েছে। আমি বললাম, এ লোকটিই। আবু যার (রা) বলেনঃ তিনি (পুনরায়) আমাকে বললেন, তুমি মসজিদের সবচেয়ে দরিদ্র লোকটির প্রতি তাকাও। আমি তাকালাম। দেখি এক ব্যক্তির গায়ে জীর্ণবস্তু। আবূ যার (রা) বলেনঃ আমি বললাম, এ লোকটিই। আবু যার (রা) বলেন: তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: অবশ্যি এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঐ লোকটির মত পৃথিবী ভরা লোকের চেয়ে উত্তম।
(আহমাদ হাদীসটি এরূপ কতগুলো সনদে বর্ণনা করেছেন, যেগুলোর সকল বাবী সহীহ হাদীসের ক্ষেত্রে নির্ভযোগ্য। ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি উল্লেখ করেছেন।)
(আহমাদ হাদীসটি এরূপ কতগুলো সনদে বর্ণনা করেছেন, যেগুলোর সকল বাবী সহীহ হাদীসের ক্ষেত্রে নির্ভযোগ্য। ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4868- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم انْظُر أرفع رجل فِي الْمَسْجِد قَالَ فَنَظَرت فَإِذا رجل عَلَيْهِ حلَّة قلت هَذَا قَالَ قَالَ لي انْظُر أوضع رجل فِي الْمَسْجِد قَالَ فَنَظَرت فَإِذا رجل عَلَيْهِ أَخْلَاق قَالَ قلت هَذَا قَالَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لهَذَا عِنْد الله خير يَوْم الْقِيَامَة من ملْء الأَرْض مثل هَذَا
رَوَاهُ أَحْمد بأسانيد رواتها مُحْتَج بهم فِي الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه

হাদীস নং: ৪৮৬৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৬৯. হযরত মুস'আব ইবন সা'দ থেকে বর্ণিত। তিনি বলেন: সা'দ (রা) এর ধারণা হল যে, তাঁর অধীনস্থদের তুলনায় তাঁর মর্যাদা বেশী। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা তো তোমাদের দুর্বলদের উসিলায়ই সাহায্য ও রিযিক লাভ করে থাক।
(বুখারী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈর রিওয়ায়েতে হাদীসটির ভাষা এরকম: অতঃপর নবী (ﷺ) বললেন: প্রকৃতপক্ষে দুর্বলদের উসিলায় তাদের দু'আ সালাত ও ইখলাসের বদৌলতে এ উন্মাতকে সাহায্য করা হয়।)
(বুখারী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈর রিওয়ায়েতে হাদীসটির ভাষা এরকম: অতঃপর নবী (ﷺ) বললেন: প্রকৃতপক্ষে দুর্বলদের উসিলায় তাদের দু'আ সালাত ও ইখলাসের বদৌলতে এ উন্মাতকে সাহায্য করা হয়।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4869- وَعَن مُصعب بن سعد قَالَ رأى سعد رَضِي الله عَنهُ أَن لَهُ فضلا على من دونه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَل تنْصرُونَ وترزقون إِلَّا بضعفائكم
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَعِنْده فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا تنصر هَذِه الْأمة بضعيفها بدعوتهم وصلاتهم وإخلاصهم

হাদীস নং: ৪৮৭০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা আমাকে তোমাদের দুর্বলদের মাঝে খোঁজ কর। কেননা, তোমাদের দুর্বলদের উসিলায় তোমাদেরকে রিযিক দেয়া হয় এবং তোমাদের সাহায্য করা হয়।
(আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4870- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ابغوني فِي ضعفائكم فَإِنَّمَا ترزقون وتنصرون بضعفائكم
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৮৭১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭১. হযরত ওয়াসিলা ইবন আসকা' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। আমি সুফফাবাসীদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি আমাদের এরূপ অবস্থা প্রত্যক্ষ করেছি যে, আমাদের মধ্য থেকে কারও পরনে একটি পূর্ণ কাপড় ছিল না এবং ঘাম আমাদের চামড়ায় কয়েক স্তর ধূলো ও ময়লা সৃষ্টি করে দিয়েছিল। এমতাবস্থায় একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এসে বললেনঃ দরিদ্র মুহাজিরগণ যেন সুসংবাদ গ্রহণ করে। এমন সময় এক ব্যক্তি এল, তার গায়ে ছিল সুন্দর পোষাক। লোকটি নবী (ﷺ) এর কথার উপর কথা বলার কারণে কথা বলতে নবী (ﷺ)-এর অত্যন্ত কষ্ট হচ্ছিল। যখন লোকটি চলে গেল, তখন তিনি বললেন: আল্লাহ্ তা'আলা একে এবং এরূপ ব্যক্তিকে পছন্দ করেন না, গরু যেমন চারণভূমিতে (ঘাষ খাওয়ার সময়) জিহ্ববা উল্টাতে থাকে, তেমনি তারাও মানুষের সাথে জিহবা উল্টায় (অর্থাৎ, মিথ্যা কথা বলে।) অনুরূপভাবে আল্লাহ তা'আলা তাদের জিহবা ও চেহারাকে জাহান্নামের মধ্যে উল্টিয়ে দেবেন।
(তাবারানী কয়েকটি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ সহীহ।)
(তাবারানী কয়েকটি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4871- وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ كنت فِي أَصْحَاب الصّفة فَلَقَد رَأَيْتنَا وَمَا منا إِنْسَان عَلَيْهِ ثوب تَامّ وَأخذ الْعرق فِي جلودنا طرقا من الْغُبَار والوسخ إِذْ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ ليبشر فُقَرَاء الْمُهَاجِرين إِذْ أقبل رجل عَلَيْهِ شارة حَسَنَة فَجعل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَا يتَكَلَّم بِكَلَام إِلَّا كلفته نَفسه أَن يَأْتِي بِكَلَام يَعْلُو كَلَام النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَلَمَّا انْصَرف قَالَ إِن الله عز وَجل لَا يحب هَذَا وضربه يلوون ألسنتهم للنَّاس لي الْبَقر بلسانها المرعى كَذَلِك يلوي الله عز وَجل ألسنتهم ووجوههم فِي النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ بأسانيد أَحدهَا صَحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ بأسانيد أَحدهَا صَحِيح
তাহকীক:
হাদীস নং: ৪৮৭২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭২. হযরত ইরবায ইব্ন সারিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) সুফ্ফায় আমাদের কাছে আসতেন, তখন আমাদের গায়ে থাকত হাওতাকিয়্যা নামক এক প্রকার ছোট বস্ত্র। অতঃপর (একদিন) বললেন : তোমাদের জন্য যা গচ্ছিত রাখা হয়েছ, তা যদি তোমরা জানতে, তবে তোমাদের কাছে যা কিছু অদৃশ্য রয়েছে, তজ্জন্য তোমরা দুঃখবোধ করতে না। নিশ্চয় তোমাদের জন্য পারস্য ও রোমের বিজয় সূচিত হবে।
(আহমাদ হাদীসটি গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন।)
(আহমাদ হাদীসটি গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4872- وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يخرج إِلَيْنَا فِي الصّفة وعلينا الحوتكية فَقَالَ لَو تعلمُونَ مَا ادخر لكم مَا حزنتم على مَا زوي عَنْكُم ولتفتحن عَلَيْكُم فَارس وَالروم
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ
الحوتكية بحاء مُهْملَة مَفْتُوحَة ثمَّ وَاو سَاكِنة ثمَّ تَاء مثناة فَوق قيل هِيَ عمَّة يتعممها الْأَعْرَاب يسمونها بِهَذَا الِاسْم وَقيل هُوَ مُضَاف إِلَى رجل يُسمى حوتكا كَانَ يتعممها والحوتك الْقصير وَقيل هِيَ خميصة منسوبة إِلَيْهِ وَإِلَى الْقصر وَهَذَا أظهر وَالله أعلم

হাদীস নং: ৪৮৭৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৩. হযরত ফুযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ্। যে ব্যক্তি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সাক্ষ্য দেয় যে, আমি তোমার রাসূল, তার অন্তরে তোমার সাক্ষাতের আগ্রহ সৃষ্টি করে দাও, তোমার প্রদত্ত মৃত্যু তার জন্য সহজ করে দাও, তাকে দুনিয়ার সম্পদ কমিয়ে দাও। পক্ষান্তরে, যে ব্যক্তি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে না, এবং সাক্ষ্য দেয় না যে, আমি তোমার রাসূল তার অন্তরে তোমার সাক্ষাতের আগ্রহ দিয়ো না, তোমার প্রদত্ত মৃত্যু তার জন্য সহজ করো না এবং তাকে দুনিয়ার সম্পদ বৃদ্ধি করে দাও।
(ইবন আবিদ দুনিয়া, তাবারানী, ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে ও আবূ শায়খ ইবন হিব্বান 'আস-সাওয়াব' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ হাদীসটি আমর ইবন গায়লান সাকাফী-যার সাহাবী হওয়ার ব্যাপারে মতভেদ হয়েছে-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ! যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে, আমাকে বিশ্বাস করে এবং একথা জানে যে, আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য, তাকে তুমি ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কম দাও। তার অন্তরে তোমার সাক্ষাতের আগ্রহ সৃষ্টি করে দাও এবং দ্রুত তার মৃত্যু দিয়ে দাও। আর যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে না, আমাকে বিশ্বাস করে না এবং একথা মানে না যে, আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য, তার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দাও এবং তার আয়ু দীর্ঘ করে দাও।)
(ইবন আবিদ দুনিয়া, তাবারানী, ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে ও আবূ শায়খ ইবন হিব্বান 'আস-সাওয়াব' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ হাদীসটি আমর ইবন গায়লান সাকাফী-যার সাহাবী হওয়ার ব্যাপারে মতভেদ হয়েছে-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ! যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে, আমাকে বিশ্বাস করে এবং একথা জানে যে, আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য, তাকে তুমি ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কম দাও। তার অন্তরে তোমার সাক্ষাতের আগ্রহ সৃষ্টি করে দাও এবং দ্রুত তার মৃত্যু দিয়ে দাও। আর যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে না, আমাকে বিশ্বাস করে না এবং একথা মানে না যে, আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য, তার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দাও এবং তার আয়ু দীর্ঘ করে দাও।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4873- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ من آمن بك وَشهد أَنِّي رَسُولك فحبب إِلَيْهِ لقاءك وَسَهل عَلَيْهِ قضاءك وأقلل لَهُ من الدُّنْيَا وَمن لم يُؤمن بك وَيشْهد أَنِّي رَسُولك فَلَا تحبب إِلَيْهِ لقاءك وَلَا تسهل عَلَيْهِ قضاءك وَكثر عَلَيْهِ من الدُّنْيَا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي الثَّوَاب وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث عَمْرو بن غيلَان الثَّقَفِيّ وَهُوَ مُخْتَلف فِي صحبته قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ من آمن بِي وصدقني وَعلم أَن مَا جِئْت بِهِ الْحق من عنْدك فأقلل مَاله وَولده وحبب إِلَيْهِ لقاءك وَعجل لَهُ الْقَضَاء وَمن لم يُؤمن بِي وَلم يصدقني وَلم يعلم أَن مَا جِئْت بِهِ الْحق من عنْدك فَأكْثر مَاله وَولده وأطل عمره

হাদীস নং: ৪৮৭৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৪. হযরত মাহমূদ ইবন লাবীদ (রা) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেনঃ দু'টি বস্তু মানুষ অপসন্দ করে, (এক) মৃত্যু, অথচ মৃত্যু ফিতনার চেয়ে উত্তম। (দুই) স্বল্প সম্পদকে অপসন্দ করে, অথচ স্বল্প সম্পদ (পরকালের) হিসাব-নিকাশের জন্য লঘুতর।
(আহমাদ (র) দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটির সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের ক্ষেত্রে নির্ভযোগ্য। মাহমূদ (ইবন লাবীদ) রাসূলুল্লাহ (ﷺ)-এর দর্শন লাভ করেছিলেন, তবে আমার মতে, তার হাদীস শ্রবণের বিষয়টি সঠিক নয়। রিয়া ইত্যাদি অধ্যায়ে তাঁর সাহাবী হওয়ার ব্যাপারে মতভেদ বর্ণিত হয়েছে। আল্লাহই ভাল জানেন।)
(আহমাদ (র) দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটির সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের ক্ষেত্রে নির্ভযোগ্য। মাহমূদ (ইবন লাবীদ) রাসূলুল্লাহ (ﷺ)-এর দর্শন লাভ করেছিলেন, তবে আমার মতে, তার হাদীস শ্রবণের বিষয়টি সঠিক নয়। রিয়া ইত্যাদি অধ্যায়ে তাঁর সাহাবী হওয়ার ব্যাপারে মতভেদ বর্ণিত হয়েছে। আল্লাহই ভাল জানেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4874- وَعَن مَحْمُود بن لبيد رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اثْنَتَانِ يكرههما ابْن آدم الْمَوْت وَالْمَوْت خير من الْفِتْنَة وَيكرهُ قلَّة المَال وَقلة المَال أقل لِلْحسابِ
رَوَاهُ أَحْمد بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا مُحْتَج بهم فِي الصَّحِيح ومحمود لَهُ رُؤْيَة وَلم يَصح لَهُ سَماع فِيمَا أرى وَتقدم الْخلاف فِي صحبته فِي بَاب الرِّيَاء وَغَيره وَالله أعلم

হাদীস নং: ৪৮৭৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার ধন-সম্পদ সন্তান-সন্ততি বেশী হয়, সালাত সুন্দর হয় এবং সে মুসলমানদের গীবত করে না, সে কিয়ামতের দিন আমার সাথে এই দু'(আঙ্গুল)-এর মত মিশে থাকবে।
(আবু ইয়া'লা ও ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু ইয়া'লা ও ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4875- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قل مَاله وَكَثُرت عِيَاله وَحسنت صلَاته وَلم يغتب الْمُسلمين جَاءَ يَوْم الْقِيَامَة وَهُوَ معي كهاتين
رَوَاهُ أَبُو يعلى والأصبهاني
رَوَاهُ أَبُو يعلى والأصبهاني
তাহকীক:
হাদীস নং: ৪৮৭৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অনেক এলোকেনী ধূলিমলিন এবং দরজা থেকে বিতাড়িত ব্যক্তি যদি আল্লাহর নামে কসম খেয়ে বসে, তবে আল্লাহ তাকে কসম থেকে মুক্ত করে দেন।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4876- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رب أَشْعَث أغبر مَدْفُوع بالأبواب لَو أقسم على الله لَأَبَره
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৮৭৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, অনেক এলোকেশী ধূলিমলিন, জীর্ণ দু'টি বস্তু পরিহিত এবং মানুষের দরজা থেকে বিমুখ ব্যক্তি যদি আল্লাহর নামে কসম খেয়ে বসে, তবে আল্লাহ্ তাকে কসম থেকে মুক্ত করে দেন।
(তাবারানী (র) হাদীসটি 'আল-আওসাতে' বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবন মূসা তায়মী ব্যতীত এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী।)
(তাবারানী (র) হাদীসটি 'আল-আওসাতে' বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবন মূসা তায়মী ব্যতীত এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4877- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول رب أَشْعَث أغبر ذِي طمرين مصفح عَن أَبْوَاب النَّاس لَو أقسم على الله لَأَبَره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا عبد الله بن مُوسَى التَّيْمِيّ

হাদীস নং: ৪৮৭৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৮. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে এরূপ ব্যক্তিও রয়েছে, সে যদি তোমাদের কারও কাছে এসে একটি দীনার চায়, তবে তাকে সে তা দেবে না,
যদি একটি দেরহাম চায়, তবুও তাকে সে তা দেবে না এবং যদি একটি পয়সাও চায় তবুও তাকে সে তা দেবে না। কিন্তু যদি সে আল্লাহর কাছে জান্নাত চায়, তবে তিনি তাকে জান্নাত দিয়ে দেবেন। সে ব্যক্তি দু'টো জীর্ণবস্তু পরিহিত, তার প্রতি কোন ভ্রূক্ষেপ করা হয় না, অথচ যদি সে আল্লাহর নামে কসম খেয়ে বসে, তবে আল্লাহ তাকে কসম থেকে মুক্ত করে দেন।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য।)
যদি একটি দেরহাম চায়, তবুও তাকে সে তা দেবে না এবং যদি একটি পয়সাও চায় তবুও তাকে সে তা দেবে না। কিন্তু যদি সে আল্লাহর কাছে জান্নাত চায়, তবে তিনি তাকে জান্নাত দিয়ে দেবেন। সে ব্যক্তি দু'টো জীর্ণবস্তু পরিহিত, তার প্রতি কোন ভ্রূক্ষেপ করা হয় না, অথচ যদি সে আল্লাহর নামে কসম খেয়ে বসে, তবে আল্লাহ তাকে কসম থেকে মুক্ত করে দেন।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4878- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من أمتِي من لَو جَاءَ أحدكُم يسْأَله دِينَارا لم يُعْطه وَلَو سَأَلَهُ درهما لم يُعْطه وَلَو سَأَلَهُ فلسًا لم يُعْطه فَلَو سَأَلَ الله الْجنَّة أَعْطَاهَا إِيَّاه ذِي طمرين لَا يؤبه لَهُ لَو أقسم على الله لَأَبَره
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
তাহকীক:
হাদীস নং: ৪৮৭৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৯. হযরত আবু উসামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: আমার বন্ধুদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশী ঈর্ষার পাত্র এমন মু'মিন ব্যক্তি, যে স্বল্পবিত্ত, অধিক পরিমাণে (নফল) সালাত পালনকারী, যে সুন্দরভাবে তার প্রতিপালকের ইবাদত করে, নির্জনে তাঁর আনুগত্য করে, মানুষের কাছে অখ্যাত থাকে, তার প্রতি অঙ্গুলি নির্দেশ করা হয় না, তার জীবিকা প্রয়োজনানুপাতিক থাকে এবং সে তার উপর সবর করে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) হাত দ্বারা মাটি খোঁচালেন। তারপর বললেন, তার মৃত্যু ত্বরান্বিত হয়, তার জন্য ক্রন্দনকারী কম থাকে এবং তার ত্যাজ্য সম্পত্তি কম হয়।
(তিরমিযী হাদীসটি উবায়দুল্লাহ্ ইবন যাহর-এর সনদে আলী ইবন ইয়াযীদ-এর সূত্রে কাসিম-এর মধ্যস্ততায় আবু উসামা থেকে বর্ণনা করেছেন। তারপর বলেন: এই সনদেই নবী (ﷺ) থেকে (অপর একটি হাদীস) বর্ণিত হয়েছে। তিনি বলেনঃ "আমার প্রতিপালক মক্কার পাথর কুচিগুলো আমার জন্য স্বর্ণে পরিণত করে দিতে আমার কাছে প্রস্তাব দেন। আমি বললাম: না, হে আমার প্রতিপালক! (আমি এটা চাই না) বরং আমি একদিন পরিতৃপ্তি সহকারে আহার করব, আর একদিন ক্ষুধার্ত থাকব অথবা বলেছেন: 'তিনদিন' বা অনুরূপ কোন শব্দ। যখন আমি ক্ষুধার্ত থাকব তখন আপনার নিকটে কান্নাকাটি করব এবং আপনাকে স্মরণ করব, আর যখন পরিতৃপ্তি সহকারে আহার করব তখন আপনার শুকরিয়া আদায় করব এবং আপনার প্রশংসা করব।" অতঃপর তিরমিযী বলেন: এ হাদীসটি হাসান।)
(তিরমিযী হাদীসটি উবায়দুল্লাহ্ ইবন যাহর-এর সনদে আলী ইবন ইয়াযীদ-এর সূত্রে কাসিম-এর মধ্যস্ততায় আবু উসামা থেকে বর্ণনা করেছেন। তারপর বলেন: এই সনদেই নবী (ﷺ) থেকে (অপর একটি হাদীস) বর্ণিত হয়েছে। তিনি বলেনঃ "আমার প্রতিপালক মক্কার পাথর কুচিগুলো আমার জন্য স্বর্ণে পরিণত করে দিতে আমার কাছে প্রস্তাব দেন। আমি বললাম: না, হে আমার প্রতিপালক! (আমি এটা চাই না) বরং আমি একদিন পরিতৃপ্তি সহকারে আহার করব, আর একদিন ক্ষুধার্ত থাকব অথবা বলেছেন: 'তিনদিন' বা অনুরূপ কোন শব্দ। যখন আমি ক্ষুধার্ত থাকব তখন আপনার নিকটে কান্নাকাটি করব এবং আপনাকে স্মরণ করব, আর যখন পরিতৃপ্তি সহকারে আহার করব তখন আপনার শুকরিয়া আদায় করব এবং আপনার প্রশংসা করব।" অতঃপর তিরমিযী বলেন: এ হাদীসটি হাসান।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4879- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أغبط أوليائي عِنْدِي لمُؤْمِن خَفِيف الحاذ ذُو حَظّ من صَلَاة أحسن عبَادَة ربه وأطاعه فِي السِّرّ وَكَانَ غامضا فِي النَّاس لَا يشار إِلَيْهِ بالأصابع وَكَانَ رزقه كفافا فَصَبر على ذَلِك ثمَّ نقر بِيَدِهِ فَقَالَ عجلت منيته قلت بوَاكِيهِ قل تراثه
رَوَاهُ التِّرْمِذِيّ من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَن أبي أُمَامَة ثمَّ قَالَ وَهَذَا الْإِسْنَاد عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عرض
عَليّ رَبِّي ليجعل لي بطحاء مَكَّة ذَهَبا قلت لَا يَا رب وَلَكِن أشْبع يَوْمًا وأجوع يَوْمًا أَو قَالَ ثَلَاثًا أَو نَحْو هَذَا فَإِذا جعت تضرعت إِلَيْك وذكرتك وَإِذا شبعت شكرتك وحمدتك
ثمَّ قَالَ التِّرْمِذِيّ هَذَا حَدِيث حسن

হাদীস নং: ৪৮৮০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৮০. ইবন মাজাহ ও হাকিম প্রথম হাদীসটি বর্ণনা করেছেন। তবে তারা উভয়ে বলেন: "আমার কাছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঈর্ষারপাত্র………অবশিষ্টাংশ আগের হাদীসের মতই।
(হাকিম বলেনঃ এর সনদ সহীহ।)
(হাকিম বলেনঃ এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4880- وروى ابْن مَاجَه وَالْحَاكِم الحَدِيث الأول إِلَّا أَنَّهُمَا قَالَا أغبط النَّاس عِنْدِي
وَالْبَاقِي بِنَحْوِهِ
قَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ قَوْله خَفِيف الحاذ بحاء مُهْملَة وذال مُعْجمَة مُخَفّفَة خَفِيف الْحَال قَلِيل المَال

হাদীস নং: ৪৮৮১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৮১. হযরত যায়িদ ইব্ন আসলাম সূত্রে স্বীয় পিতা থেকে বর্ণিত আছে যে, উমর (রা) মসজিদের উদ্দেশ্যে বের হলেন, তখন মু'আয (রা)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর কবরের পার্শ্বে কাঁদতে দেখলেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন হে? তিনি বললেন: একটি হাদীস (মনে পড়ায় আমি কাঁদছি), যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তিনি বলেন: সামান্যতম রিয়া ও শিরকস্বরূপ যে ব্যক্তি আল্লাহর ওলীদের সাথে শত্রুতা করল সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহ অজ্ঞাত পরিচয় আল্লাহ ভীরু নেক্কার বান্দাদেরকে ভালবাসেন, যারা (কোন মসলিসে) অনুপস্থিত থাকলে তাদের খোঁজাখুঁজি করা হয় না এবং উপস্থিত থাকলে তাঁদের পরিচয় পাওয়া যায় না। তাদের অন্তর অন্ধকারের প্রদীপ, তারা যে কোন অন্ধকারাচ্ছন্ন ভূমি থেকে বের হয়ে যায়।
(ইবন মাজাহ ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটি সহীহ। এতে কোন দুর্বলতা নেই।)
[হাফিয (র) বলেনঃ] এ অধ্যায়ের অবশিষ্ট হাদীসসমূহ ইনশাআল্লাহ্ পরবর্তী অধ্যায়ে বর্ণিত হবে।
(ইবন মাজাহ ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটি সহীহ। এতে কোন দুর্বলতা নেই।)
[হাফিয (র) বলেনঃ] এ অধ্যায়ের অবশিষ্ট হাদীসসমূহ ইনশাআল্লাহ্ পরবর্তী অধ্যায়ে বর্ণিত হবে।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4881- وَعَن زيد بن أسلم عَن أَبِيه أَن عمر رَضِي الله عَنهُ خرج إِلَى الْمَسْجِد فَوجدَ معَاذًا عِنْد قبر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يبكي فَقَالَ مَا يبكيك قَالَ حَدِيث سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْيَسِير من الرِّيَاء شرك وَمن عادى أَوْلِيَاء الله فقد بارز الله بالمحاربة إِن الله يحب الْأَبْرَار الأتقياء الأخفياء الَّذين إِن غَابُوا لم يفتقدوا وَإِن حَضَرُوا لم يعرفوا
قُلُوبهم مصابيح الدجى يخرجُون من كل غبراء مظْلمَة رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح وَلَا عِلّة لَهُ
قَالَ الْحَافِظ وَيَأْتِي بَقِيَّة أَحَادِيث هَذَا الْبَاب فِي الْبَاب بعده إِن شَاءَ الله تَعَالَى

হাদীস নং: ৪৮৮২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮২. হযরত সাহল ইবন সা'দ সাঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে এরূপ একটি আমল শিখিয়ে দিন, যা আমি আমল করলে আল্লাহ আমাকে ভালবাসবেন এবং মানুষ ও আমাকে ভালবাসবে। উত্তরে তিনি বললেন: দুনিয়ার প্রতি নিরাসক্ত হও, আল্লাহ্ তোমাকে ভালবাসবেন এবং মানুষের কাছে (সম্পদ) যা কিছু আছে, সে ব্যাপারে অনাসক্ত হও, মানুষ তোমাকে ভালবাসবে।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। আমাদের কোন কোন হাদীসের ইমাম এ হাদীসের সনদকে হাসান বলেছেন। তবে এটা অসম্ভব। কেননা, হাদীসটি খালিদ ইবন আমর কুরাশী উমারী সাঈদী-এর সনদে সুফিয়ান সাওরীর সূত্রে আবু হাযিম-এর মধ্যস্থতায় সাহল (রা) থেকে বর্ণিত। আলোচ্য খালিদ (হাদীসের ক্ষেত্রে) উপেক্ষিত ও অভিযুক্ত। কেউ তার ব্যাপারে আস্থা প্রকাশ করেছে বলে আমার জানা নেই। তবে এ হাদীসে নববী নূরের আলোকচ্ছটা রয়েছে এবং রাবীর দুর্বলতা হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হওয়ার পথে অন্তরায় নয়। মুহাম্মদ ইবন কাসীর সুফিয়ানের সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবন কাসীর দুর্বল রাবী হলেও তাঁর প্রতি আস্থাও ব্যক্ত করা হয়েছে। তিনি খালিদের তুলনায় উত্তম লোক ছিলেন। আল্লাহই উত্তমরূপ জ্ঞাত।)

التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4882- عَن سهل بن سعد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله دلَّنِي على عمل إِذا عملته أَحبَّنِي الله وأحبني النَّاس فَقَالَ ازهد فِي الدُّنْيَا يحبك الله وازهد فِيمَا فِي أَيدي النَّاس يحبك النَّاس
رَوَاهُ ابْن مَاجَه وَقد حسن بعض
مَشَايِخنَا إِسْنَاده وَفِيه بعد لِأَنَّهُ من رِوَايَة خَالِد بن عَمْرو الْقرشِي الْأمَوِي السعيدي عَن سُفْيَان الثَّوْريّ عَن أبي حَازِم عَن سهل وخَالِد هَذَا قد ترك واتهم وَلم أر من وَثَّقَهُ لَكِن على هَذَا الحَدِيث لامعة من أنوار النُّبُوَّة وَلَا يمْنَع كَون رَاوِيه ضَعِيفا أَن يكون النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَه وَقد تَابعه عَلَيْهِ مُحَمَّد بن كثير الصَّنْعَانِيّ عَن سُفْيَان وَمُحَمّد هَذَا قد وثق على ضعفه وَهُوَ أصلح حَالا من خَالِد وَالله أعلم

হাদীস নং: ৪৮৮৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৩. ইব্রাহিম ইবনে আদহাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ। আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, যার ফলে আল্লাহ্ আমাকে ভালবাসবেন এবং মানুষও আমাকে ভালবাসবে। তিনি বললেনঃ যে আমলের কারণে আল্লাহ্ তোমাকে ভালবাসবেন, তা হচ্ছে দুনিয়ার প্রতি অনাষক্তি এবং যে আমলের কারণে মানুষ তোমাকে ভালবাসবে তা হচ্ছে এই যে, তোমার কাছে যে দুনিয়ার সম্পদ রয়েছে, তা তাদের জন্য বিলিয়ে দাও।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি এভাবে মু‘দালরূপে বর্ণনা করেছেন। কোন কোন মুহাদ্দিস এ হাদীস ইবরাহীম ইবন আদহাম-এর সূত্রে মানসূরের মধ্যস্ততায় রিবঈ ইবন হিরাশ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন: 'এক ব্যাক্তি এসে এভাবে তিনি হাদীসটি 'মুরসাল' হিসাবে উল্লেখ করেছেন।)
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি এভাবে মু‘দালরূপে বর্ণনা করেছেন। কোন কোন মুহাদ্দিস এ হাদীস ইবরাহীম ইবন আদহাম-এর সূত্রে মানসূরের মধ্যস্ততায় রিবঈ ইবন হিরাশ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন: 'এক ব্যাক্তি এসে এভাবে তিনি হাদীসটি 'মুরসাল' হিসাবে উল্লেখ করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4883- وَعَن إِبْرَاهِيم بن أدهم قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله دلَّنِي على عمل يحبني الله عَلَيْهِ ويحبني النَّاس عَلَيْهِ فَقَالَ أما الْعَمَل الَّذِي يحبك الله عَلَيْهِ فالزهد فِي الدُّنْيَا وَأما الْعَمَل الَّذِي يحبك النَّاس عَلَيْهِ فانبذ إِلَيْهِم مَا فِي يَديك من الحطام
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا هَكَذَا معضلا وَرَوَاهُ بَعضهم عَنهُ عَن مَنْصُور عَن ربعي بن حِرَاش قَالَ جَاءَ رجل فَذكره مُرْسلا

হাদীস নং: ৪৮৮৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৪. হায়রত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, দুনিয়ার প্রতি অনাসক্তি অন্তর ও দেহকে প্রশান্তি দেয়।
(তারারনী হাদীসটি বর্ণনা করেছেন এবং এর সনদ মুকারিব'।)
(তারারনী হাদীসটি বর্ণনা করেছেন এবং এর সনদ মুকারিব'।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4884- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الزّهْد فِي الدُّنْيَا يرِيح الْقلب والجسد
رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده مقارب
رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده مقارب
তাহকীক:
হাদীস নং: ৪৮৮৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৫. হযরত যাহহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী (ﷺ)-এর কাছে এক ব্যক্তি এসে বলল: ইয়া রাসুলাল্লাহ। মানুষের মধ্যে (দুনিয়ার প্রতি) সর্বাধিক নিরাসক্ত কে? তিনি বললেন: যে কবর ধ্বংস হওয়ার
কথা ভুলে না, দুনিয়ার অধিক শোভা বর্জন করে, অবিনশ্বর জীবনকে নশ্বর জীবনের উপর প্রাধান্য দেয়,
আগামীকালকে সে নিজ জীবনের মধ্যে হিসাব করে না এবং নিজেকে মৃতদের মধ্যে গণ্য করে।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি 'মুরসাল'রূপে বর্ণনা করেছেন। অনুরূপ আরও কতগুলো হাদীস মৃত্যুর আলোচনা। প্রসঙ্গে ইনশাআল্লাহ বর্ণিত হবে।)
কথা ভুলে না, দুনিয়ার অধিক শোভা বর্জন করে, অবিনশ্বর জীবনকে নশ্বর জীবনের উপর প্রাধান্য দেয়,
আগামীকালকে সে নিজ জীবনের মধ্যে হিসাব করে না এবং নিজেকে মৃতদের মধ্যে গণ্য করে।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি 'মুরসাল'রূপে বর্ণনা করেছেন। অনুরূপ আরও কতগুলো হাদীস মৃত্যুর আলোচনা। প্রসঙ্গে ইনশাআল্লাহ বর্ণিত হবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4885- وَعَن الضَّحَّاك رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَقَالَ يَا رَسُول الله من أزهد النَّاس قَالَ من لم ينس الْقَبْر والبلى وَترك فضل زِينَة الدُّنْيَا وآثر مَا يبْقى على مَا يفنى وَلم يعد غَدا فِي أَيَّامه وعد نَفسه من الْمَوْتَى
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مُرْسلا وَسَتَأْتِي لَهُ نَظَائِر فِي ذكر الْمَوْت إِن شَاءَ الله تَعَالَى

হাদীস নং: ৪৮৮৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
পরিচ্ছেদঃ দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৬. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা সংগোপনে হযরত মূসা (আ)-এর সাথে তিনদিনে এক লক্ষ চল্লিশ হাজার কথা বলেন। আল্লাহ তা'আলার কালাম মূসা (আ)-এর কর্ণগোচরে আসার পর যখন তিনি মানুষের কথা শুনলেন, তখন তাদের তাঁর কাছে খুবই অপসন্দ হল।* তাঁর প্রতিপালক তাঁর কাছে সংগোপনে যেসব কথা বলেন তাতে তিনি বলেন, হে মূসা। দুনিয়ার প্রতি অনাসক্তির সমতুল্য কোন আমল আমার সামনে আমলকারীগণ প্রদর্শন করেনি। আমি যেসব বিষয় হারাম করে দিয়েছি, তা থেকে দূরে থাকার সমতুল্য কোন গুণ নিয়ে কোন নৈকট্যকামী আমার নৈকটা কামনা করেনি। হযরত মূসা (আ) জিজ্ঞেস করলেনঃ হে সমগ্র জগতের প্রতিপালক। হে প্রতিদান দিবসের মালিক এবং হে সম্মান ও মাহাত্ম্যের অধিকারী। আপনি তাদের জন্য কি পুরস্কার প্রস্তুত করে রেখেছেন এবং তাদেরকে কি প্রতিদান দেবেন? তিনি বললেন: "দুনিয়ার প্রতি অনাসক্তদের জন্য আমি জান্নাত মঞ্জুর করেছি। তারা জান্নাতের যেখানে ইচ্ছা অবস্থান করবে। আর আমার নিষিদ্ধ বিষয়াদি থেকে বিরত ব্যক্তিদের অবস্থা এই যে, যখন কিয়ামতের দিবস সংঘটিত হবে তখন সবাইকে আমি (তাদের আমল সম্পর্কে) জিজ্ঞাসাবাদ করব এবং (তাদের আমল) যাচাই করে দেখব। তবে, হারাম থেকে বিরত ব্যক্তিগণ হতে তার ব্যতিক্রম। কেননা আমি তাদের ব্যাপারে লজ্জাবোধ করব এবং তাদেরকে মর্যাদা প্রদান করব। তারপর তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করব। আর আমার ভয়ে ক্রন্দনরতদের জন্য রয়েছে মহান বন্ধু এ পুরস্কারের বেলায় অন্যেরা তাদের সাথে শরীক হবে না।"
(তাবারানী ও ইস্পাহানী হাদীসটি (র) বর্ণনা করেছেন।)
*আল্লাহর কালামের মুকাবিলায় মানুষের কথা শুনতে অপসন্দ করলেন।
(তাবারানী ও ইস্পাহানী হাদীসটি (র) বর্ণনা করেছেন।)
*আল্লাহর কালামের মুকাবিলায় মানুষের কথা শুনতে অপসন্দ করলেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4886- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل ناجى مُوسَى بِمِائَة ألف وَأَرْبَعين ألف كلمة فِي ثَلَاثَة أَيَّام فَلَمَّا سمع مُوسَى كَلَام الْآدَمِيّين مقتهم لما وَقع فِي مسامعه من كَلَام الرب عز وَجل وَكَانَ فِيمَا ناجاه ربه أَن قَالَ يَا مُوسَى إِنَّه لم يتصنع لي المتصنعون بِمثل الزّهْد فِي الدُّنْيَا وَلم يتَقرَّب إِلَيّ المتقربون بِمثل الْوَرع عَمَّا حرمت عَلَيْهِم وَلم يتعبد إِلَيّ المتعبدون بِمثل الْبكاء من خَشْيَتِي قَالَ مُوسَى يَا رب الْبَريَّة كلهَا وَيَا مَالك يَوْم الدّين وَيَا ذَا الْجلَال وَالْإِكْرَام مَاذَا أَعدَدْت لَهُم وماذا جزيتهم قَالَ أما الزهاد فِي الدُّنْيَا فَإِنِّي أبحتهم جنتي يتبوؤون مِنْهَا حَيْثُ شاؤوا وَأما الورعون عَمَّا حرمت عَلَيْهِم فَإِنَّهُ إِذا كَانَ يَوْم الْقِيَامَة لم يبْق عبد إِلَّا ناقشته وفتشته إِلَّا الورعون فَإِنِّي أستحييهم وأجلهم وَأكْرمهمْ فأدخلهم الْجنَّة بِغَيْر حِسَاب وَأما البكاؤون من
خَشْيَتِي فَأُولَئِك لَهُم الرفيق الْأَعْلَى لَا يشاركون فِيهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ والأصبهاني