আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৮০ টি
হাদীস নং: ৫৩৪০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ কবর খনন, মৃতকে গোসল দান ও তার কাফনের ব্যবস্থা করার জন্য উৎসাহ প্রদান
৫৩৪০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে কোন মৃত ব্যক্তিকে গোসল দেয় ও তাতে আমানতদারীর সাথে কাজ করে এবং গোসল দানের সময় মৃত ব্যক্তির যা কিছু তার কাছে প্রকাশ পায়, তা প্রকাশ না করে সে তার গুণাহসমূহ থেকে এভাবে বের হয়ে যায়, যেমন তার মাতা তাকে প্রসব করার দিন সে নিষ্পাপ ছিল।
(আহমাদ ও তবারানী আবির জু'ফীর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ ও তবারানী আবির জু'ফীর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي حفر الْقُبُور وتغسيل الْمَوْتَى وتكفينهم
5340- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غسل مَيتا فَأدى فِيهِ الْأَمَانَة وَلم يفش عَلَيْهِ مَا يكون مِنْهُ عِنْد ذَلِك خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة جَابر الْجعْفِيّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة جَابر الْجعْفِيّ
তাহকীক:
হাদীস নং: ৫৩৪১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ কবর খনন, মৃতকে গোসল দান ও তার কাফনের ব্যবস্থা করার জন্য উৎসাহ প্রদান
৫৩৪১. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি করব যিয়ারত কর, তাতে তোমার আখিরাতের কথা স্মরণ হবে, তুমি মৃতকে গোসল দাও, কেননা, প্রাণহীন দেহের পর্যবেক্ষণ একটি কার্যকরী উপদেশ, তুমি জানাযার সালাত আদায় কর, হয়ত এটা তোমার মধ্যে চিন্তার সঞ্চার করবে। কেননা, চিন্তাশীল ব্যক্তি আল্লাহর (রহমতের) ছায়া থাকে, সে সর্বপ্রকার কল্যাণ লাভ করে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي حفر الْقُبُور وتغسيل الْمَوْتَى وتكفينهم
5341- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زر الْقُبُور تذكر بهَا الْآخِرَة واغسل الْمَوْتَى فَإِن معالجة جَسَد خاو موعظة بليغة وصل على الْجَنَائِز لَعَلَّ ذَلِك أَن يحزنك فَإِن الحزين فِي ظلّ الله يتَعَرَّض كل خير
رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته ثِقَات
رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৫৩৪২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মুসলমানের উপর মুসলমানের ছয়টি হক রয়েছে। জিজ্ঞেস করা হল ইয়া রাসূলাল্লাহ্। সেগুলো কি কি? তিনি বললেন, (১) যখন তুমি তার সাথে সাক্ষাৎ করব তাকে সালাম দেবে, (২) যখন সে তোমাকে আহ্বান করবে, তার আহ্বানে সাড়া দেবে, (৩) যখন সে তোমার কাছে পরামর্শ চাইবে তাকে সৎপরামর্শ দেবে, (৪) যখন সে হাঁচি দেবে, তার হাঁচের উত্তর দেবে, (৫) যখন সে অসুস্থ হবে, তাকে দেখতে যাবে এবং (৬) যখন সে মৃত্যুমুখে পতিত হবে তার মৃতদেহের পেছনে পেছনে যাবে।
(মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইব্ন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইব্ন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5342- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حق الْمُسلم على الْمُسلم سِتّ
قيل وَمَا هن يَا رَسُول الله قَالَ إِذا لَقيته فَسلم عَلَيْهِ وَإِذا دعَاك فأجبه وَإِذا استنصحك فانصح لَهُ وَإِذا عطس فشمته وَإِذا مرض فعده وَإِذا مَاتَ فَاتبعهُ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীস নং: ৫৩৪৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৩. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলতেন, মুসলমান মুসলমানের ভাই, সে না তার উপর যুলুম করে আর না তাকে অপদস্থ করে। তিনি আরও বলতেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ রয়েছেন। দু'জন মানুষের মধ্যে সৃষ্ট সৌহার্দ যেন তাদের কৃত অপরাধ ব্যতিরেকে ছিন্ন না হয়ে যায়। তিনি আরও বলতেন, মুসলমানের উপর মুসলমানের ছয়টি হক রয়েছেঃ (১) যখন সে হাঁচি দেবে, তার হাঁচির জবাব দেবে, (২) যখন সে অসুস্থ হবে, তাকে দেখতে যাবে, (৩) যখন সে অনুপস্থিত থাকে অথবা উপস্থিত থাকে, তার কল্যাণ কামনা করবে, (৪) যখন তার সাথে সাক্ষাৎ হবে, তাকে সালাম দেবে, (৫) যখন সে ডাকবে, তার ডাকে সাড়া দেবে এবং (৬) যখন সে মৃত্যুমুখে পতিত হবে তার মৃতদেহের পেছনে পেছনে যাবে।
(আহমাদ (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5343- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول الْمُسلم أَخُو الْمُسلم لَا يَظْلمه وَلَا يَخْذُلهُ وَيَقُول وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا تواد اثْنَان فَيُفَرق بَينهمَا إِلَّا بذنب يحدثه أَحدهمَا
وَكَانَ يَقُول للْمُسلمِ على الْمُسلم سِتّ يشمته إِذا عطس ويعوده إِذا مرض وينصحه إِذا غَابَ أَو شهد وَيسلم عَلَيْهِ إِذا لقِيه ويجيبه إِذا دَعَاهُ ويتبعه إِذا مَاتَ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن

হাদীস নং: ৫৩৪৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৪. হযরত আবু আইয়ুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি মুসলমানের জন্য তার আরেক মুসলমান ভাইয়ের উপর ছয়টি অপরিহার্য হক রয়েছে। তন্মধ্যে একটি বিষয় ছেড়ে দিল সে একটি নির্ধারিত হক ছেড়ে দিল।...... তারপর তিনি পূর্ববর্তী হাদীসের অনুরূপ হাদীস উল্লেখ করলেন।
(তবারানী ও আবুশ-শায়খ 'কিতাবুস-সাওয়াব'-এ হাদীসটি বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবন যিয়াদ ইবন আন'আম ব্যতীত এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(তবারানী ও আবুশ-শায়খ 'কিতাবুস-সাওয়াব'-এ হাদীসটি বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবন যিয়াদ ইবন আন'আম ব্যতীত এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5344- وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول للْمُسلمِ على أَخِيه الْمُسلم سِتّ خِصَال وَاجِبَة فَمن ترك خصْلَة مِنْهَا فقد ترك حَقًا وَاجِبا فَذكر الحَدِيث بِنَحْوِ مَا تقدم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ فِي الثَّوَاب ورواتهما ثِقَات إِلَّا عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ فِي الثَّوَاب ورواتهما ثِقَات إِلَّا عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم
তাহকীক:
হাদীস নং: ৫৩৪৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, পাঁচটি কাজ এমন যে কোন ব্যক্তি যদি এক দিনে ঐ কাজগুলো করে তবে, আল্লাহ্ তা'আলা জান্নাতীদের মধ্যে তার নাম লিপিবদ্ধ করেন। যে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন জানাযায় হাযির হয়, দিনের বেলায় সাওম পালন করে, সকাল সকাল জুমু'আয় যায় এবং কোন গোলাম অথবা বাঁদী আযাদ করে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5345- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول خمس من عملهن فِي يَوْم كتبه الله من أهل الْجنَّة من عَاد مَرِيضا وَشهد جَنَازَة وَصَامَ يَوْمًا وَرَاح إِلَى الْجُمُعَة وَأعْتق رَقَبَة
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৫৩৪৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৬. তাঁরই থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা অসুস্থ লোকদের দেখতে যাও এবং শবদেহের পেছনে যাও, তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে।
(আহমাদ, বাযযার ও ইবন হিব্বান স্বীয় 'সহীহ্' এ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীস ও এতদসম্পর্কিত অন্যান্য হাদীস "অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া" অধ্যায়ে পূর্বে বর্ণিত হয়েছে।)
(আহমাদ, বাযযার ও ইবন হিব্বান স্বীয় 'সহীহ্' এ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীস ও এতদসম্পর্কিত অন্যান্য হাদীস "অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া" অধ্যায়ে পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5346- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عودوا المرضى وَاتبعُوا الْجَنَائِز تذكركم الْآخِرَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه وَتقدم هُوَ وَغَيره فِي العيادة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه وَتقدم هُوَ وَغَيره فِي العيادة
তাহকীক:
হাদীস নং: ৫৩৪৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে জানাযার সালাত
আদায় পর্যন্ত তাতে হাযির থাকে, তার জন্য এক কীরাত এবং যে দাফন পর্যন্ত হাযির থাকে, তার জন্য দুই
কীরাত। জিজ্ঞেস করা হল, দুই কীরাত কি? তিনি বললেন, দু'টো বিশাল পর্বতের সমান।
(বুখারী, মুসলিম ও আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম প্রমুখের অপর এক রিওয়ায়েতে আছে: "দু'টোর মধ্যে ছোটটি উহুদের সমান।")
আদায় পর্যন্ত তাতে হাযির থাকে, তার জন্য এক কীরাত এবং যে দাফন পর্যন্ত হাযির থাকে, তার জন্য দুই
কীরাত। জিজ্ঞেস করা হল, দুই কীরাত কি? তিনি বললেন, দু'টো বিশাল পর্বতের সমান।
(বুখারী, মুসলিম ও আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম প্রমুখের অপর এক রিওয়ায়েতে আছে: "দু'টোর মধ্যে ছোটটি উহুদের সমান।")
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5347- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من شهد الْجِنَازَة حَتَّى يصلى عَلَيْهَا فَلهُ قِيرَاط وَمن شَهِدَهَا حَتَّى تدفن فَلهُ قيراطان قيل وَمَا القيراطان قَالَ مثل الجبلين العظيمين
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَفِي رِوَايَة لمُسلم وَغَيره أصغرهما مثل أحد
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَفِي رِوَايَة لمُسلم وَغَيره أصغرهما مثل أحد
তাহকীক:
হাদীস নং: ৫৩৪৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৮. বুখারীর অপর এক রিওয়ায়েতে আছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় কোন মুসলমানের জানাযার পেছনে পেছনে যায় এবং তার সালাতুল জানাযা আদায় করা ও তার দাফন থেকে অবসর পাওয়া পর্যন্ত তার সাথে থাকে, সে দুই কীরাত সাওয়াব ফিয়ে আসে। প্রত্যেক করিত উহুদ তুল্য এবং যে সালাতুল জানাযা আদায় করে তার দাফন কার্যের পূর্বে ফিরে আসে, সে এক কীরাত সাওয়াব নিয়ে নিয়ে ফিরে আসে।
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5348- وَفِي رِوَايَة البُخَارِيّ من اتبع جَنَازَة مُسلم إِيمَانًا واحتسابا وَكَانَ مَعَه حَتَّى يصلى عَلَيْهَا ويفرغ من دَفنهَا فَإِنَّهُ يرجع من الْأجر بقيراطين كل قِيرَاط مثل أحد وَمن صلى عَلَيْهَا ثمَّ رَجَعَ قبل أَن تدفن فَإِنَّهُ يرجع بقيراط
তাহকীক:
হাদীস নং: ৫৩৪৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৪৯. হযরত আমর ইবন সা'দ আবি ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি ইবন উমর (রা)-এর কাছে বসা ছিলেন। ইতোমধ্যে সাহিবুল মাকসূরা খাব্বার (রা) আগমন করলেন, এবং জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবন উমর। আবু হুরায়রা (রা) কি বলেন, আপনি কি তা শোনেন নি? তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যে কোন মৃত ব্যক্তির ঘর থেকে তার জানাযার সাথে বের হয়, তার জানাযার সালাত আদায় করে এবং তার দাফনকার্য সমাপ্ত হওয়া পর্যন্ত তার পেছনে পেছনে থাকে তার জন্য দুই কীরাত সাওয়াব রয়েছে। প্রত্যেকটি কীরাত উহুদ তুল্য এবং যে ব্যক্তি (শুধু) জানাযার সালাত আদায় করে ফিরে আসে তার জন্য রয়েছে উহুদ তুল্য সাওয়াব। একথা শুনে ইবন উমর (রা) খাব্বার (রা)-কে আয়েশা (রা)-এর কাছে পাঠালেন যাতে করে তিনি আয়েশা (রা)-কে আবু হুরায়রা (রা)-এর উক্তি সম্পর্কে জিজ্ঞেস করেন এবং ফিরে এসে ইবন উমর (রা)-কে আয়েশা (রা) বক্তব্য সম্পর্কে অবহিত করেন। এদিকে ইবন উমর (রা) মসজিদ থেকে এক মুষ্টি কংকর নিয়ে খাব্বার (রা) ফিরে আসা পর্যন্ত তাঁর হাতের মধ্যে নাড়াতে লাগলেন। (ইত্যবসরে ফিরে এসে) তিনি বললেন, আয়েশা (রা) বলেছেন, আবু হুরায়রা (রা) সঠিক বলেছেন। তখন ইবন উমার (রা) তাঁর হাতের কংকর সজোরে ভূমিতে ছুঁড়ে মেরে বললেন, আমরা অবশ্যই বাহু কীরাত লাভে ত্রুটি করেছি।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5349- وَعَن عَامر بن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ أَنه كَانَ قَاعِدا عِنْد ابْن عمر رَضِي الله عَنْهُمَا إِذْ طلع خباب صَاحب الْمَقْصُورَة فَقَالَ يَا عبد الله بن عمر أَلا تسمع مَا يَقُول أَبُو هُرَيْرَة رَضِي الله عَنهُ يَقُول إِنَّه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من خرج مَعَ جَنَازَة من بَيتهَا وَصلى عَلَيْهَا واتبعها حَتَّى تدفن كَانَ لَهُ قيراطان من الْأجر كل قِيرَاط مثل أحد وَمن صلى عَلَيْهَا ثمَّ رَجَعَ كَانَ لَهُ من الْأجر مثل أحد فَأرْسل ابْن عمر إِلَى عَائِشَة رَضِي الله عَنْهَا يسْأَلهَا عَن قَول أبي هُرَيْرَة ثمَّ يرجع إِلَيْهِ فيخبره بِمَا قَالَت وَأخذ ابْن عمر قَبْضَة من حَصى الْمَسْجِد يقلبها فِي يَده حَتَّى يرجع فَقَالَ قَالَت عَائِشَة صدق أَبُو هُرَيْرَة فَضرب ابْن عمر بالحصى الَّذِي كَانَ فِي يَده الأَرْض ثمَّ قَالَ لقد فرطنا فِي قراريط كَثِيرَة
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৩৫০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৫০. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কারও জানাযার সালাত আদায় করে তার জন্য এক কীরাত সাওয়াব রয়েছে এবং যে তার দাফনে হাযির থাকে তার জন্য দুই কীরাত সাওয়াব রয়েছে। কীরাত হচ্ছে উহুদ তুল্য।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও আবু বকর ইবন কা'ব-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি হাদীসটির শেষে এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন। সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, কীরাত এ উহুদ পাহাড়ের চেয়ে বড়।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও আবু বকর ইবন কা'ব-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি হাদীসটির শেষে এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন। সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, কীরাত এ উহুদ পাহাড়ের চেয়ে বড়।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5350- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صلى على جَنَازَة فَلهُ قِيرَاط وَإِن شهد دَفنهَا فَلهُ قيراطان القيراط مثل أحد
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه أَيْضا من حَدِيث أبي بكر بن كَعْب
وَزَاد فِي آخِره وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ القيراط أعظم من أحد هَذَا
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه أَيْضا من حَدِيث أبي بكر بن كَعْب
وَزَاد فِي آخِره وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ القيراط أعظم من أحد هَذَا
তাহকীক:
হাদীস নং: ৫৩৫১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৫১. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জানাযার সালাত আদায় পর্যন্ত শবদেহের সাথে থাকে, তার জন্য এক কীরাত সাওয়াব রয়েছে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কীরাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, উহুদ তুল্য।
অপর এক রিওয়ায়েতে আছে, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। আমাদের এসব কীরাতের মত? তিনি বললেন, না। বরং উৎসের সমান অথবা উৎসের চেয়ে বড়।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
অপর এক রিওয়ায়েতে আছে, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। আমাদের এসব কীরাতের মত? তিনি বললেন, না। বরং উৎসের সমান অথবা উৎসের চেয়ে বড়।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5351- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تبع جَنَازَة حَتَّى يصلى عَلَيْهَا فَإِن لَهُ قيراطا فَسئلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن القيراط فَقَالَ مثل أحد
وَفِي رِوَايَة قَالُوا يَا رَسُول الله مثل قراريطنا هَذِه قَالَ لَا بل مثل أحد أَو أعظم من أحد
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
وَفِي رِوَايَة قَالُوا يَا رَسُول الله مثل قراريطنا هَذِه قَالَ لَا بل مثل أحد أَو أعظم من أحد
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৫৩৫২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৫২. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কোন মৃত ব্যক্তির পরিবারে মৃতদেহের কাছে যায়, 'তার জন্য এক কীরাত সাওয়াব রয়েছে, অতঃপর শবদেহের পেছনে পেছনে যায়, তার জন্য (আরও) এক কীরাত সাওয়াব রয়েছে, যদি তার জানাযার সালাত আদায় করে, তবে তার জন্য (আরও) এক কীরাত সাওয়াব রয়েছে এবং যদি দাফন-কার্য সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করে তবে তার জন্য (আরও) এক কীরাত সাওয়াব রয়েছে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। মা'দী ইবন সুলায়মান ব্যাতীত এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। মা'দী ইবন সুলায়মান ব্যাতীত এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5352- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى جَنَازَة فِي أَهلهَا فَلهُ
قِيرَاط فَإِن اتبعها فَلهُ قِيرَاط فَإِن صلى عَلَيْهَا فَلهُ قِيرَاط فَإِن انتظرها حَتَّى تدفن فَلهُ قِيرَاط
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا معدي بن سُلَيْمَان
قِيرَاط فَإِن اتبعها فَلهُ قِيرَاط فَإِن صلى عَلَيْهَا فَلهُ قِيرَاط فَإِن انتظرها حَتَّى تدفن فَلهُ قِيرَاط
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا معدي بن سُلَيْمَان
তাহকীক:
হাদীস নং: ৫৩৫৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৫৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আজ তোমাদের মধ্যে কে রোযা রেখেছে? আবু বকর (রা) বললেন, আমি। আবার তিনি বললেন, আজ তোমাদের মধ্যে কে কোন অভাবীকে খাবার দিয়েছে, আবু বকর (রা) বললেন, আমি। তিনি আবার বললেন। আজ তোমাদের মধ্যে কে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর (রা) বললেন, আমি। তিনি পুনর্বার বললেন: তোমাদের মধ্যে কে কোন জানাযার অনুসন্ধান করেছে? আবু বকর (রা) বললেন, আমি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যখনই কোন ব্যক্তির মধ্যে এসব গুনের সমাবেশ ঘটে, সে জান্নাতে প্রবেশ করে।
(ইবন খুৃযায়মা (র) তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন খুৃযায়মা (র) তাঁর 'সহীহ' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5353 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أصبح مِنْكُم الْيَوْم صَائِما قَالَ أَبُو بكر أَنا
فَقَالَ من أطْعم مِنْكُم الْيَوْم مِسْكينا قَالَ أَبُو بكر أَنا
قَالَ من عَاد مِنْكُم الْيَوْم مَرِيضا فَقَالَ أَبُو بكر أَنا فَقَالَ من تبع مِنْكُم الْيَوْم جَنَازَة قَالَ أَبُو بكر أَنا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا اجْتمعت هَذِه الْخِصَال قطّ فِي رجل إِلَّا دخل الْجنَّة
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه

হাদীস নং: ৫৩৫৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃতদেহের অনুগমন এবং তার দাফনে শরীক হওয়ার জন্য উৎসাহ প্রদান
৫৩৫৪. হযরত ইবন আব্বাস (রা)-থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দার মৃত্যুর পর সর্বপ্রথম যে ব্যাপারটি দিয়ে তার প্রতিদান দেওয়া হবে তা হচ্ছে এই যে, তার জানাযার পেছনে গমনকারী সকলকেই ক্ষমা করে দেওয়া হবে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي تشييع الْمَيِّت وَحُضُور دَفنه
5354- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أول مَا يجازى بِهِ العَبْد بعد مَوته أَن يغْفر لجَمِيع من اتبع جنَازَته
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
তাহকীক:
হাদীস নং: ৫৩৫৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৫৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মৃত ব্যক্তির সালাতুল জানাযা মুসলমানদের এমন একটি জামা'আত আদায় করে, যাদের সংখ্যা একশ-তে পৌছায়, তার জন্য তারা সকলেই সুপারিশ করে, তখন তার ব্যাপারে তাদের সুপারিশ গৃহীত হয়।
(মুসলিম, নাসাঈ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযীর রিওয়ায়েতে 'একশ'-এর স্থলে 'একশ' বা ততোধিক বর্ণিত হয়েছে।)
(মুসলিম, নাসাঈ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযীর রিওয়ায়েতে 'একশ'-এর স্থলে 'একশ' বা ততোধিক বর্ণিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5357- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من ميت يُصَلِّي عَلَيْهِ أمة من الْمُسلمين يبلغون مائَة كلهم يشفعون لَهُ إِلَّا شفعوا فِيهِ
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَعِنْده مائَة فَمَا فَوْقهَا
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَعِنْده مائَة فَمَا فَوْقهَا
তাহকীক:
হাদীস নং: ৫৩৫৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৫৬. হযরত কুরায়ব (র) থেকে বর্ণিত আছে যে, 'কাদীদ' অথবা 'উসফান' নামক স্থানে ইবন আব্বাস (রা)-এর
এক পুত্রের মৃত্যু হল। তখন তিনি বললেন, হে কুরায়ব। দেখ, তার (জানাযার) জন্য কত লোক সমবেত
হয়েছে। তিনি বলেন, আমি বের হয়ে, দেখলাম, অনেক লোক সমবেত হয়েছে। সুতরাং আমি তাকে জানালাম। তিনি বললেনঃ তুমি কি বল, তারা চল্লিশজন হবে? তিনি বলেন, আমি বললাম, জ্বী হ্যাঁ। তিনি বললেন, তাকে বের করে নিয়ে যাও। কেননা, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে কোন মুসলমান মৃত্যুমুখে পতিত হয়। অতঃপর এমন চল্লিশজন লোক তার সালাতুল জানাযা আদায় করে, যারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে না, আল্লাহ্ তা'আলা তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল করেন।
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
এক পুত্রের মৃত্যু হল। তখন তিনি বললেন, হে কুরায়ব। দেখ, তার (জানাযার) জন্য কত লোক সমবেত
হয়েছে। তিনি বলেন, আমি বের হয়ে, দেখলাম, অনেক লোক সমবেত হয়েছে। সুতরাং আমি তাকে জানালাম। তিনি বললেনঃ তুমি কি বল, তারা চল্লিশজন হবে? তিনি বলেন, আমি বললাম, জ্বী হ্যাঁ। তিনি বললেন, তাকে বের করে নিয়ে যাও। কেননা, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে কোন মুসলমান মৃত্যুমুখে পতিত হয়। অতঃপর এমন চল্লিশজন লোক তার সালাতুল জানাযা আদায় করে, যারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে না, আল্লাহ্ তা'আলা তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল করেন।
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5358- وَعَن كريب أَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا مَاتَ لَهُ ابْن بِقديد أَو بعسفان فَقَالَ يَا كريب انْظُر مَا اجْتمع لَهُ من النَّاس قَالَ فَخرجت فَإِذا نَاس قد اجْتَمعُوا فَأَخْبَرته فَقَالَ تَقول هم أَرْبَعُونَ قَالَ قلت نعم
قَالَ أَخْرجُوهُ فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من رجل مُسلم يَمُوت فَيقوم على جنَازَته أَرْبَعُونَ رجلا لَا يشركُونَ بِاللَّه شَيْئا إِلَّا شفعهم الله فِيهِ
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীস নং: ৫৩৫৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৫৭. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, একশ'জন লোক যে কোন ব্যক্তির সালাতুল জানাযা আদায় করে আল্লাহ্ তা'আলা তাকে ক্ষমা করে দেন।
(তবারানী (র) 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে মুবাশশির ইবন আবুল মালীহ নামক একজন রাবী রয়েছেন, তাঁর পরিচয় আমার কাছে এখনও অজ্ঞাত।)
(তবারানী (র) 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে মুবাশশির ইবন আবুল মালীহ নামক একজন রাবী রয়েছেন, তাঁর পরিচয় আমার কাছে এখনও অজ্ঞাত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5359- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من رجل يُصَلِّي عَلَيْهِ مائَة إِلَّا غفر الله لَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه مُبشر بن أبي الْمليح لَا يحضرني حَاله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه مُبشر بن أبي الْمليح لَا يحضرني حَاله
তাহকীক:
হাদীস নং: ৫৩৫৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৫৮. হযরত হাকাম ইবন ফাররুখ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবুল মালীহ আমাদের নিয়ে এক ব্যক্তির সালাতুল জানাযা পড়াতে লাগলেন। আমরা ধারণা করলাম, যে তিনি তাকবীর বলে ফেলেছেন। এমন সময় তিনি আমাদের দিকে মুখ করে বললেন, তোমরা তোমাদের কাতার সোজা কর, যাতে তোমাদের সুপারিশ সুন্দর হয়।
আবুল মালীহ বললেন, আব্দুল্লাহ আমার কাছে নবী (ﷺ)-এর স্ত্রী মু'মিন জননী মায়মুনা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী (ﷺ) আমাকে জানিয়েছেন। তিনি (ﷺ) বলেন, একদল মানুষ যে কোন মৃত ব্যক্তির সালাতুল জানাযা পড়ে তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল হয়। অতঃপর আমি আবুল মালীহকে দল' সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, চল্লিশজন।
(নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
আবুল মালীহ বললেন, আব্দুল্লাহ আমার কাছে নবী (ﷺ)-এর স্ত্রী মু'মিন জননী মায়মুনা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী (ﷺ) আমাকে জানিয়েছেন। তিনি (ﷺ) বলেন, একদল মানুষ যে কোন মৃত ব্যক্তির সালাতুল জানাযা পড়ে তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল হয়। অতঃপর আমি আবুল মালীহকে দল' সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, চল্লিশজন।
(নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5360- وَعَن الحكم بن فروخ قَالَ صلى بِنَا أَبُو الْمليح على جَنَازَة فظننا أَنه قد كبر فَأقبل علينا بِوَجْهِهِ فَقَالَ أقِيمُوا صفوفكم ولتحسن شفاعتكم
قَالَ أَبُو الْمليح حَدثنِي عبد الله عَن إِحْدَى أُمَّهَات الْمُؤمنِينَ وَهِي مَيْمُونَة زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَت أَخْبرنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من ميت يُصَلِّي عَلَيْهِ أمة من النَّاس إِلَّا شفعوا فِيهِ فَسَأَلت أَبَا الْمليح عَن الْأمة قَالَ أَرْبَعُونَ
رَوَاهُ النَّسَائِيّ

হাদীস নং: ৫৩৫৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৫৯. হযরত মালিক ইবন হুবায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে কোন মুসলমান মৃত্যুমুখে পতিত হয়, তারপর তিন কাতার মুসলমান তার সালাতুল জানাযা আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। মালিক যখন সালাতুল জানাযার মুসল্লীদেরকে কিবলামুখী করতেন। তখন এ হাদীসের কারণে তিনি তাদেরকে তিনটি কাতারে দাঁড় করাতেন।
(আবু দাউদ, ইবন মাজা ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ আবু দাউদ বর্ণিত। তিরিমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
(আবু দাউদ, ইবন মাজা ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ আবু দাউদ বর্ণিত। তিরিমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5361- وَعَن مَالك بن هُبَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من مُسلم يَمُوت فَيصَلي عَلَيْهِ ثَلَاثَة صُفُوف من الْمُسلمين إِلَّا أوجب وَكَانَ مَالك إِذا اسْتقْبل أهل الْجِنَازَة جزأهم ثَلَاثَة صُفُوف لهَذَا الحَدِيث
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قَوْله أوجب أَي وَجَبت لَهُ الْجنَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
قَوْله أوجب أَي وَجَبت لَهُ الْجنَّة
তাহকীক: