আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৮০ টি
হাদীস নং: ৫৩৬০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৬০. হযরত আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, তার জন্য বিপদগ্রস্ত ব্যক্তির সমান সাওয়াব রয়েছে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গারীব। হাদীসটি মাওকুফ রূপেও বর্ণিত হয়েছে।)

كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5362- وَرُوِيَ عَن عبد الله قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من عزى مصابا فَلهُ مثل أجر صَاحبه
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَقد رُوِيَ مَوْقُوفا

তাহকীক:
হাদীস নং: ৫৩৬১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৬১. তিরমিযীই হযরত আবু বারযা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোন শোক সন্তপ্ত মহিলাকে সান্ত্বনা দেয়, তাকে জান্নাতে আকর্ষণীয় পোষাক পরিধান করানো হবে।
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গারীব।)
(তিরমিযী (র) বলেন, হাদীসটি গারীব।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5363- وروى التِّرْمِذِيّ أَيْضا عَن أبي بَرزَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من عزى ثَكْلَى كسي بردا فِي الْجنَّة وَقَالَ حَدِيث غَرِيب
তাহকীক:
হাদীস নং: ৫৩৬২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৬২. ইবন মাজাহ হযরত আমর ইবন হাযমের সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে কোন মু'মিন তার ভাইকে মুসিবতে সান্ত্বনা দেয়, আল্লাহ তা'আলা তাকে কিয়ামতের দিন সম্মানজনক পোষাক পরিধান করাবেন।
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5364- وروى ابْن مَاجَه عَن عَمْرو بن حزم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُؤمن يعزي أَخَاهُ بمصيبة إِلَّا كَسَاه الله من حلل الْكَرَامَة يَوْم الْقِيَامَة
তাহকীক:
হাদীস নং: ৫৩৬৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ জানাযা নিয়ে দ্রুত চলা ও সত্ত্বর দাফন কার্য সমাধানে উদ্বুদ্ধকরণ
৫৩৬৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ)থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা জানাযা নিয়ে দ্রুত চল। কেননা জানাযাটি যদি নেক্কারের হয়, তবে তোমরা তাকে কল্যাণের দিকে এগিয়ে দেবে। আর যদি তার ব্যতিক্রম হয়, তবে অকল্যাণকে তোমরা তোমাদের ঘাড় থেকে নামিয়ে দেবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الْإِسْرَاع بالجنازة وتعجيل الدّفن
5365 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَسْرعُوا بالجنازة فَإِن تَكُ
صَالِحَة فَخير تقدمونها إِلَيْهِ وَإِن تَكُ سوى ذَلِك فشر تضعونه عَن رِقَابكُمْ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীস নং: ৫৩৬৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ জানাযা নিয়ে দ্রুত চলা ও সত্ত্বর দাফন কার্য সমাধানে উদ্বুদ্ধকরণ
৫৩৬৪. হযরত উয়ায়না ইবন আব্দুর রহমান সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত আছে যে, তিনি উসমান ইব্ন আবুল আস (রা)-এর জানাযায় উপস্থিত ছিলেন। (তিনি বলেনঃ) আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম। অতঃপর আবু বাকরা (রা) আমাদের সঙ্গে শরীক হলেন এবং জোরে আওয়াজ করে বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম, তখন আমরা নিজেদেরকে (জানাযায়) দ্রুত গতিতে চলতে দেখেছি।
(আবু দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الْإِسْرَاع بالجنازة وتعجيل الدّفن
5366 - وَعَن عُيَيْنَة بن عبد الرَّحْمَن عَن أَبِيه أَنه كَانَ فِي جَنَازَة عُثْمَان بن أبي العَاصِي رَضِي الله عَنهُ وَكُنَّا نمشي مشيا خَفِيفا فلحقنا أَبُو بكرَة رَضِي الله عَنهُ فَرفع صَوته قَالَ لقد رَأَيْتنَا وَنحن مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نرمل رملا
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৫৩৬৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ জানাযা নিয়ে দ্রুত চলা ও সত্ত্বর দাফন কার্য সমাধানে উদ্বুদ্ধকরণ
৫৩৬৫. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জানাযার সাথে চলার ব্যাপারে আমাদের নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলাম। তখন, তিনি বললেন, দৌড়ের চেয়ে কম। যদি সে ভাল লোক হয়, তবে তাকে দ্রুত কল্যাণের দিকে নিয়ে যাও, আর যদি এর ব্যতিক্রম হয় তবে জাহান্নামীকে দূর করে দাও।
(আবু দাউদ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গারীব। নিম্নোক্ত সনদ ব্যতীত অন্য কোন সনদে আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা)-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। সনদটি এইঃ আব্দুল্লাহ (ইবন মাসউদ) (রা) থেকে আবু মাজিদ-এর সূত্রে বাণু তায়মুল্লাহর গোত্রপতি ইয়াহইয়ার রিওয়ায়েতে হাদীসটি বর্ণিত।)
[হাফিয (র) বলেনঃ] এই ইয়াহইয়া হচ্ছেন আব্দুল্লাহ ইবন হারিস জাবির কূফী তায়মীর পুত্র। আহমাদ বলেন, (তাঁর হাদীস গ্রহণে) তেমন কোন অসুবিধা নেই। ইবন মুঈন ও নাসাঈ বলেন, তিনি যাঈফ। ইবন আদী বলেন, তার সূত্রে বর্ণিত হাদীস মুতাকারিব পর্যায়ের। আশা করি, তাতে তেমন কোন অসুবিধা নেই এবং আবু মাজিদ অজ্ঞাত পরিচয় রাবীদের অন্যতম। বুখারী বলেন, তিনি যাঈফ। নাসাঈ বলেন, লোকটির বর্ণিত হাদীস মুনকার। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।

5367- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ سَأَلنَا نَبينَا صلى الله عَلَيْهِ وَسلم عَن الْمَشْي مَعَ الْجِنَازَة فَقَالَ مَا دون الخبب إِن يكن خيرا فَعجل إِلَيْهِ وَإِن يكن غير ذَلِك فبعدا لأهل النَّار
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه من حَدِيث عبد الله بن مَسْعُود إِلَّا من هَذَا الْوَجْه يَعْنِي من حَدِيث يحيى إِمَام بني تيم الله عَن أبي ماجد عَن عبد الله
قَالَ الْحَافِظ يحيى هَذَا هُوَ ابْن عبد الله بن الْحَارِث الجابر الْكُوفِي التَّيْمِيّ
قَالَ أَحْمد لَيْسَ بِهِ بَأْس وَقَالَ ابْن معِين وَالنَّسَائِيّ ضَعِيف وَقَالَ ابْن عدي أَحَادِيثه مُتَقَارِبَة وَأَرْجُو أَنه لَا بَأْس بِهِ وَأَبُو ماجد فِي عداد من لَا يعرف وَقَالَ البُخَارِيّ ضَعِيف وَقَالَ النَّسَائِيّ مُنكر الحَدِيث وَالله أعلم
الخبب بخاء مُعْجمَة مَفْتُوحَة وباءين موحدتين ضرب من الْعَدو وَقيل هُوَ الرمل
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك

হাদীস নং: ৫৩৬৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৬৬. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন মৃত ব্যক্তির দাফন কার্য সমাপ্ত করতেন তখন তার (কবরের) সামনে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের মাগফিরাত এর দু'আ কর এবং তার জন্য অবিচল থাকার তৌফিক প্রার্থনা কর। কেননা, এখন তার সাওয়াল জবাব হবে।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5368- عَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا فرغ من دفن الْمَيِّت وقف عَلَيْهِ فَقَالَ اسْتَغْفرُوا لأخيكم واسألوا لَهُ بالتثبيت فَإِنَّهُ الْآن يسْأَل
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৫৩৬৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৬৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা লোকজন নবী (ﷺ)-এর পাশ দিয়ে একটি জানাযা নিয়ে গেল। তখন লোকজন মৃত লোকটির গুণগান করল। (তাদের প্রশংসা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (জান্নাত) অবধারিত হয়ে গেছে। অতঃপর লোকজন আরেকটি জানাযা নিয়ে গেল। তখন তারা তার দুর্নাম করল। (তাদের দুর্নাম শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (জাহান্নাম) অবধারিত হয়ে গেছে। এরপর তিনি বললেন, নিশ্চয় তোমরা একে অপরের সাক্ষী।
(আবু দাউদ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ আবু দাউদ বর্ণিত।)
(আবু দাউদ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ আবু দাউদ বর্ণিত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5369- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ مروا على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِجنَازَة فَأَثْنوا عَلَيْهَا خيرا
فَقَالَ وَجَبت ثمَّ مروا بِأُخْرَى فَأَثْنوا عَلَيْهَا شرا فَقَالَ وَجَبت ثمَّ قَالَ إِن بَعْضكُم على بعض شَهِيد
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه

হাদীস নং: ৫৩৬৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৬৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা একটি জানাযা বহন কালে তার গুণগাণ করা হল। তখন আল্লাহর নবী (ﷺ) বললেন, অবধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। এরপর আরেকটি জানাযা বহন করে নিয়ে যাওয়া হল। তখন তার দুর্নাম করা হল। তা শুনে আল্লাহর নবী (ﷺ) বললেন, অবধারিত হয়ে গেছে। অবধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। উমর (রা) বললেন, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান একটি জানাযা বহন করে নিয়ে যাওয়া হলে তার গুণগুণ করা হল। তখন আপনি বললেন, অবধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। আবার যখন অপর একটি জানাযা নিয়ে যাওয়া হল এবং তার দুর্নাম করা হল, তখনও আপনি বললেন, অবধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে? উত্তরে রাসূলল্লাহ (ﷺ) বললেন, তোমরা যার গুণগুণ করেছ তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে এবং তোমরা যার দুর্নাম করেছ তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। তোমরা পথিবীতে আল্লাহ্ তা'আলার সাক্ষী।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা মুসলিম বর্ণিত।)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা মুসলিম বর্ণিত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5370- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ مر بِجنَازَة فأثني عَلَيْهَا خير فَقَالَ نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم وَجَبت وَجَبت وَجَبت وَمر بِجنَازَة فأثني عَلَيْهَا شَرّ فَقَالَ نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم وَجَبت وَجَبت وَجَبت فَقَالَ عمر فدَاك أبي وَأمي مر بِجنَازَة فأثني عَلَيْهَا خير فَقلت وَجَبت وَجَبت وَجَبت وَمر بِجنَازَة فأثني عَلَيْهَا شَرّ فَقلت وَجَبت وَجَبت وَجَبت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أثنيتم عَلَيْهِ خيرا وَجَبت لَهُ الْجنَّة وَمن أثنيتم عَلَيْهِ شرا وَجَبت لَهُ النَّار أَنْتُم شُهَدَاء الله فِي الأَرْض
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীস নং: ৫৩৬৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৬৯. হযরত আবুল আসওয়াদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় গেলাম এবং উমর (রা)-এর কাছে বসলাম। তখন উপস্থিত লোকজনের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হল। লোকজন মৃত লোকটির গুণগান করল। উমর (রা) বললেন, অবধারিত হয়ে গেছে। এরপর আরেকটি জানাযা নিয়ে যাওয়া হল, তখনও তারা মৃত লোকটির গুণগান করল। উমর (রা) বললেন, অবধারিত হয়ে গেছে। এরপর তৃতীয় আরেকটি জানাযা নিয়ে যাওয়া হল। তখন তারা মৃত লোকটির দুর্নাম করল। উমর (রা) বললেন, অবধারিত হয়ে গেছে। আবুল আসওয়াদ বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আমীরুল মু'মিনীন! কি অবধারিত হয়ে গেছে। তিনি বললেন, আমি তাই বললাম, যেমন নবী (ﷺ) বলেছেন, যে কোন মুসলমানের পক্ষে চারজন মানুষ তার ভাল বলেন, আমরা বললামঃ আর তিনজন হলে? তিনি বললেন, তিনজন হলেও। আমরা পুনরায় বললামঃ দু'জন হলে? তিনি বললেন, দু'জন হলেও। এরপর আমরা তাঁকে একজন সম্পর্কে আর জিজ্ঞেস করিনি।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5371- وَعَن أبي الْأسود قَالَ قدمت الْمَدِينَة فَجَلَست إِلَى عمر بن الْخطاب رَضِي الله عَنهُ فمرت بهم جَنَازَة فَأَثْنوا على صَاحبهَا خيرا فَقَالَ عمر رَضِي الله عَنهُ وَجَبت ثمَّ مر بِأُخْرَى فَأَثْنوا على صَاحبهَا خيرا فَقَالَ عمر وَجَبت ثمَّ مر بالثالثة فَأَثْنوا على صَاحبهَا شرا فَقَالَ عمر وَجَبت
قَالَ أَبُو الْأسود فَقلت مَا وَجَبت يَا أَمِير الْمُؤمنِينَ قَالَ قلت كَمَا قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا مُسلم شهد لَهُ أَرْبَعَة نفر بِخَير أدخلهُ الله الْجنَّة قَالَ فَقُلْنَا وَثَلَاثَة فَقَالَ وَثَلَاثَة
فَقُلْنَا وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ ثمَّ لم نَسْأَلهُ عَن الْوَاحِد
رَوَاهُ البُخَارِيّ

হাদীস নং: ৫৩৭০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, যে কোন মুসলমান মৃত্যু মুখে পতিত হয় তারপর তার নিকটতম প্রতিবেশীদের মধ্য থেকে চারটি পরিবার তার পক্ষে এমর্মে সাক্ষ্য দেয় যে, তারা তার ভাল গুণ ব্যতীত অন্য কিছু জানে না। তখন আল্লাহ্ তা'আলা বলেন, তার ব্যাপারে আমি তোমাদের জানাটুকু গ্রহণ করলাম এবং তার সেসব বিষয় ক্ষমা করে দিলাম, যা তোমরা জান না।
(আবু ইয়া'লা ও ইবন হিব্বান তাঁর সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু ইয়া'লা ও ইবন হিব্বান তাঁর সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5372- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يَمُوت فَيشْهد لَهُ أَرْبَعَة أهل أَبْيَات من جِيرَانه الأدنين إِنَّهُم لَا يعلمُونَ إِلَّا خيرا إِلَّا قَالَ الله قد قبلت علمكُم فِيهِ وغفرت لَهُ مَا لَا تعلمُونَ
رَوَاهُ أَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৫৩৭১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭১. আহমাদ বসরাবাসী এক বয়ঃবৃদ্ধ লোক থেকে বর্ণনা করেছেন, যার নাম তিনি উল্লেখ করেন নি। তিনি আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি আল্লাহ্ তা'আলা থেকে বর্ণনা করেন যে কোন মুসলমান বান্দা মৃত্যুবরণ করে; অতঃপর তার নিকট প্রতিবেশীদের মধ্য থেকে তিনটি পরিবার তার ভাল হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয়, তখন আল্লাহ্ তা'আলা বলেন, আমার বান্দাগণ যা জানে সে মুতাবিক আমি তাদের সাক্ষ্য গ্রহণ করলাম এবং আমি তার যা জানি তা মাফ করে দিলাম।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5373- وروى أَحْمد عَن شيخ من أهل الْبَصْرَة لم يسمه عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يرويهِ عَن ربه عز وَجل مَا من عبد مُسلم يَمُوت فَيشْهد لَهُ ثَلَاثَة أَبْيَات من جِيرَانه الأدنين بِخَير إِلَّا قَالَ الله عز وَجل قد قبلت شَهَادَة عبَادي على مَا علمُوا وغفرت لَهُ مَا أعلم
তাহকীক:
হাদীস নং: ৫৩৭২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭২. হযরত আমির ইবন রাবী'আ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন বান্দা মৃত্যুমুখে পতিত হয়, এবং আল্লাহ তার মন্দ কর্ম সম্পর্কে জানেন, অথচ মানুষ তাকে ভাল বলে, তখন আল্লাহ্ তা'আলা তাঁর ফিরিশতাদেরকে সম্বোধন করে বলেন, আমি আমার (মৃত) বান্দার ব্যাপারে আমার বান্দাদের সাক্ষ্য গ্রহণ করলাম এবং তার ব্যাপারে আমার জানা তার (মন্দ) ব্যাপারগুলো আমি মাফ করে দিলাম।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5374- وَرُوِيَ عَن عَامر بن ربيعَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا مَاتَ
العَبْد وَالله يعلم مِنْهُ شرا وَيَقُول النَّاس خيرا قَالَ الله عز وَجل لملائكته قد قبلت شَهَادَة عبَادي على عَبدِي وغفرت لَهُ علمي فِيهِ
رَوَاهُ الْبَزَّار

হাদীস নং: ৫৩৭৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭৩. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে কোন জানাযায় ডাকা হলে তিনি তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। যদি তার গুণগান করা হত তবে দাঁড়িয়ে তার সালাতুল জানাযা পড়াতেন। পক্ষান্তরে যদি তার উল্টো (দুর্নাম) করা হত, তবে তার পরিবারকে বলতেন, তার সালাতুল জানাযা তোমরাই পড়ে নাও এবং তার সালাতুল জানাযা তিনি নিজে পড়াতেন না।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5375- وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا دعِي إِلَى جَنَازَة سَأَلَ عَنْهَا فَإِن أثني عَلَيْهَا خير قَامَ فصلى عَلَيْهَا وَإِن أثني عَلَيْهَا غير ذَلِك قَالَ لأَهْلهَا شَأْنكُمْ بهَا وَلم يصل عَلَيْهَا
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
তাহকীক:
হাদীস নং: ৫৩৭৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭৪. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃতদের সদগুণাবলীর আলোচনা কর এবং তাদের দোষসমূহ বর্ণনা করা থেকে বিরত থাক।
(আবু দাউদ, তিরমিযী, ইব্ন হিব্বান (র) স্বীয় 'সহীহ'-এ সকলেই ইমরান ইবন আনাস মাক্কীর রিওয়ায়েত 'আতা'র সুত্রে ইবন উমর (রা)-থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব। আমি মুহাম্মদ ইবন ইসমাঈল (র)-কে বলতে শুনেছি। ইমরান ইবন আনাস মুনকারুল হাদীস।)
[হাফিয (র) বলেনঃ] উম্মু সালামা (রা) থেকে বর্ণিত সহীহ হাদীসটি পূর্বে উল্লেখিত হয়েছে। তিনি (উম্মু সালামা রা) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা মৃত ব্যক্তির কাছে যাও তখন ভাল আলোচনা কর। কেননা, তোমরা যা বল ফিরিশতাগণ তার উত্তরে 'আমীন' 'আমীন' বলেন।")
(আবু দাউদ, তিরমিযী, ইব্ন হিব্বান (র) স্বীয় 'সহীহ'-এ সকলেই ইমরান ইবন আনাস মাক্কীর রিওয়ায়েত 'আতা'র সুত্রে ইবন উমর (রা)-থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব। আমি মুহাম্মদ ইবন ইসমাঈল (র)-কে বলতে শুনেছি। ইমরান ইবন আনাস মুনকারুল হাদীস।)
[হাফিয (র) বলেনঃ] উম্মু সালামা (রা) থেকে বর্ণিত সহীহ হাদীসটি পূর্বে উল্লেখিত হয়েছে। তিনি (উম্মু সালামা রা) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা মৃত ব্যক্তির কাছে যাও তখন ভাল আলোচনা কর। কেননা, তোমরা যা বল ফিরিশতাগণ তার উত্তরে 'আমীন' 'আমীন' বলেন।")
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5376- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اذْكروا محَاسِن مَوْتَاكُم وَكفوا عَن مساويهم
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة عمرَان بن أنس الْمَكِّيّ عَن عَطاء عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب سَمِعت مُحَمَّد بن إِسْمَاعِيل البُخَارِيّ يَقُول عمرَان بن أنس مُنكر الحَدِيث
قَالَ الْحَافِظ وَتقدم حَدِيث أم سَلمَة الصَّحِيح قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا حضرتم الْمَيِّت فَقولُوا خيرا فَإِن الْمَلَائِكَة يُؤمنُونَ على مَا تَقولُونَ

হাদীস নং: ৫৩৭৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭৫. হযরত মুজাহিদ থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) জিজ্ঞেস করলেন, ইয়াযীদ ইবন কায়স আল্লাহ্ তার উপর লা'নত বর্ষণ করুন। -এর কি হয়েছে? লোকজন বলল, সে মৃত্যুমুখে পতিত হয়েছে। তিনি বললেন, তবে আমি আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করি। তারা তাকে জিজ্ঞেস করল, আপনি কেন তারে লা'নত করলেন, আবার বললেন, আমি আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করি। তিনি বললেন, নিশ্চয় রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃতদের গাল দিও না, কেননা তারা তাদের পেশকৃত আমলের কাছে ইতিমধ্যেই পৌছে গেছে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি বুখারীর রিওয়ায়েতে উল্লিখিত ঘটনা বর্ণনা ব্যতিরেকে (কেবল রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল বাণীটুকু) বর্ণিত হয়েছে। আবু দাউদ বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "যখন তোমাদের কোন ভাই মৃত্যুমুখে পতিত হয় তোমরা তার সমালোচনা ছেড়ে দাও, তোমরা তাতে জড়িত হয়ো না।")
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি বুখারীর রিওয়ায়েতে উল্লিখিত ঘটনা বর্ণনা ব্যতিরেকে (কেবল রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল বাণীটুকু) বর্ণিত হয়েছে। আবু দাউদ বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "যখন তোমাদের কোন ভাই মৃত্যুমুখে পতিত হয় তোমরা তার সমালোচনা ছেড়ে দাও, তোমরা তাতে জড়িত হয়ো না।")
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5377 - وَعَن مُجَاهِد قَالَ قَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا مَا فعل يزِيد بن قيس لَعنه الله قَالُوا قد مَاتَ قَالَت فأستغفر الله فَقَالُوا لَهَا مَا لَك لعنته ثمَّ قلت أسْتَغْفر الله قَالَت إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تسبوا الْأَمْوَات فَإِنَّهُم أفضوا إِلَى مَا قدمُوا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ عِنْد البُخَارِيّ دون ذكر الْقِصَّة
وَلأبي دَاوُد إِذا مَاتَ صَاحبكُم فَدَعوهُ لَا تقعوا فِيهِ
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب

হাদীস নং: ৫৩৭৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৭৬. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, মৃত ব্যক্তির জন্য বিলাপ
করার কারণে মৃত ব্যক্তিকে তার কবরে আযাব দেওয়া হয়।
অপর এক রিওয়ায়েতে بما نيح عليه শব্দের পরিবর্তে مانيح عليه বলা হয়েছে।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈ بالنياحة عليه বলেছেন: রিওয়ায়েতে তিনটির অর্থ প্রায় কাছাকাছি।)
করার কারণে মৃত ব্যক্তিকে তার কবরে আযাব দেওয়া হয়।
অপর এক রিওয়ায়েতে بما نيح عليه শব্দের পরিবর্তে مانيح عليه বলা হয়েছে।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈ بالنياحة عليه বলেছেন: রিওয়ায়েতে তিনটির অর্থ প্রায় কাছাকাছি।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5379- عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَيِّت يعذب فِي قَبره بِمَا نيح عَلَيْهِ
وَفِي رِوَايَة مَا نيح عَلَيْهِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَالنَّسَائِيّ وَقَالَ بالنياحة عَلَيْهِ

হাদীস নং: ৫৩৭৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৭৭. হযরত মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। যার জন্য বিলাপ করা হয়, তাকে কিয়ামতের দিন সেই কৃত বিলাপের কারণে আযাব দেওয়া হবে।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5380- وَعَن الْمُغيرَة بن شُعْبَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من نيح عَلَيْهِ فَإِنَّهُ يعذب بِمَا نيح عَلَيْهِ يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৫৩৭৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৭৮. হযরত নু'মান ইব্ন বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন রাওয়াহা (রা) একদা মুর্ছা গেলেন। তখন তার বোন ওহে পর্বত! ওহে অমুক! ওহে অমুক! বলে তাঁরা গুণাবলী গণনা করে কাঁদতে লাগলেন। অতঃপর যখন তাঁর হুঁশ হল, তখন বললেন, তুমি যাই বলেছ, তার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করা হয়েছে: তুমি কি সত্যিই তাই নাকি হে?
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)
অপর এক রিওয়ায়েতে তিনি এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন: "তারপর যখন তিনি মৃত্যুমুখে পতিত হলেন, তখন তিনি তাঁর জন্য আর কান্নাকাটি করেন নি।"
তবারানী 'আল-কাবীর' গ্রন্থে আ'মাশ-এর সূত্রে আব্দুল্লাহ ইবন (উমর (রা) থেকে অনুরূপ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তাতে আছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমি মুর্ছা গেলাম, তখন মহিলাগণ ওহে শক্তিধর। ওহে পর্বত ইত্যাদি বলে চিৎকার করেছে, তখন একজন ফিরিশতা, তার কাছে রয়েছে একটি লোহার হাতুড়ি তিনি হাতুড়িটি আমার দু'পায়ের মাঝখানে রেখে জিজ্ঞেস করলেন, মহিলাগণ যা বলছে, তুমি কি সত্যিই তাই নাকি হে? আমি বললাম, না। যদি আমি বলতাম, হ্যাঁ, তবে তিনি আমাকে হাতুড়ি দ্বারা আঘাত করতেন।
উপরিউক্ত সনদে) আ'মাশ ইবন উমর (রা)-এর সাক্ষাৎ পাননি।)
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)
অপর এক রিওয়ায়েতে তিনি এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন: "তারপর যখন তিনি মৃত্যুমুখে পতিত হলেন, তখন তিনি তাঁর জন্য আর কান্নাকাটি করেন নি।"
তবারানী 'আল-কাবীর' গ্রন্থে আ'মাশ-এর সূত্রে আব্দুল্লাহ ইবন (উমর (রা) থেকে অনুরূপ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তাতে আছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমি মুর্ছা গেলাম, তখন মহিলাগণ ওহে শক্তিধর। ওহে পর্বত ইত্যাদি বলে চিৎকার করেছে, তখন একজন ফিরিশতা, তার কাছে রয়েছে একটি লোহার হাতুড়ি তিনি হাতুড়িটি আমার দু'পায়ের মাঝখানে রেখে জিজ্ঞেস করলেন, মহিলাগণ যা বলছে, তুমি কি সত্যিই তাই নাকি হে? আমি বললাম, না। যদি আমি বলতাম, হ্যাঁ, তবে তিনি আমাকে হাতুড়ি দ্বারা আঘাত করতেন।
উপরিউক্ত সনদে) আ'মাশ ইবন উমর (রা)-এর সাক্ষাৎ পাননি।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5381- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ أُغمي على عبد الله بن رَوَاحَة فَجعلت أُخْته تبْكي واجبلاه واكذا واكذا تعدد عَلَيْهِ فَقَالَ حِين أَفَاق مَا قلت شَيْئا إِلَّا قيل لي أَنْت كَذَلِك رَوَاهُ البُخَارِيّ
وَزَاد فِي رِوَايَة فَلَمَّا مَاتَ لم تبك عَلَيْهِ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن الْأَعْمَش عَن عبد الله بن عمر بِنَحْوِهِ وَفِيه فَقَالَ يَا رَسُول الله أُغمي عَليّ فصاحت النِّسَاء واعزاه واجبلاه فَقَالَ ملك مَعَه مرزبة فَجَعلهَا بَين رجْلي فَقَالَ أَنْت كَمَا تَقول قلت لَا وَلَو قلت نعم ضَرَبَنِي بهَا
وَالْأَعْمَش لم يدْرك ابْن عمر

হাদীস নং: ৫৩৭৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৭৯. হযরত হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'আয ইবন জাবাল (রা) একদা মূর্ছা গেলেন। তখন তাঁর বোন ওহে পর্বত! অথবা অন্য কোন শব্দ বলে কাঁদতে লাগলেন। যখন তাঁর হুঁশ হল, তখন তিনি বললেন, তুমি আমাকে এ অবধি কষ্ট দিচ্ছিলে। তার বোন বললেন, আপনাকে কষ্ট দেওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তিনি বললেন, যখন তুমি বলেছ, ওহে অমুক! তখন একজন ভীষণ রুদ্রমূর্তি ফিরিশতা আমাকে বলছিলেন, তুমি কি সত্যি তাই নাকি হে? উত্তরে আমি বলছিলাম, না।
(তবারানী (র) আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাসান হযরত মু'আয (রা)-এর সাক্ষাৎ পান নি।)
(তবারানী (র) আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাসান হযরত মু'আয (রা)-এর সাক্ষাৎ পান নি।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5382- وَعَن الْحسن قَالَ إِن معَاذ بن جبل أُغمي عَلَيْهِ فَجعلت أُخْته تَقول واجبلاه أَو كلمة أُخْرَى فَلَمَّا أَفَاق قَالَ مَا زلت مؤذية لي مُنْذُ الْيَوْم قَالَت لقد كَانَ يعز عَليّ أَن أوذيك قَالَ مَا زَالَ ملك شَدِيد الِانْتِهَار كلما قلت واكذا قَالَ أكذاك أَنْت فَأَقُول لَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْحسن لم يدْرك معَاذًا