আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৮০ টি

হাদীস নং: ৫৩২০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অসিয়াত করা ও অসিয়্যতে ন্যায়পন্থা অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান, যে অসিয্যত তরক করে অথবা অসিয়্যতে ত্রুটি করে তাকে ভীতি প্রদর্শন এবং যে মৃত্যুর সময় গোলাম মুক্ত করে ও সাদাকা-খয়রাত করে তার সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৩২০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে নিজের উত্তরাধিকারীর হক নিয়ে পলায়ন করে, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তার জান্নাতের হক কেটে দেবেন।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الْوَصِيَّة وَالْعدْل فِيهَا والترهيب من تَركهَا أَو المضارة فِيهَا وَمَا جَاءَ فِيمَن يعْتق وَيتَصَدَّق عِنْد الْمَوْت
5320- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من فر بميراث وَارثه قطع الله مِيرَاثه من الْجنَّة يَوْم الْقِيَامَة

رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অসিয়াত করা ও অসিয়্যতে ন্যায়পন্থা অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান, যে অসিয্যত তরক করে অথবা অসিয়্যতে ত্রুটি করে তাকে ভীতি প্রদর্শন এবং যে মৃত্যুর সময় গোলাম মুক্ত করে ও সাদাকা-খয়রাত করে তার সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৩২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ-এর কাছে এসে বলল কোন সাওয়াব বেশি? তিনি বললেন, তুমি এমতাবস্থায় সাদাকা করবে যে, তুমি সুস্থ, সম্পদের প্রতি অনুরাগী দারিদের প্রতি তোমার তীতে আছে এবং ধনাঢ্যতার আশা তুমি পোষণ কর এবং তুমি এতটুকু বিলম্ব করো না যে, যখন প্রাণ কণ্ঠাগত হবে তখন তুমি বলবে, অমুকের জন্য এতটুকু, অনুকের জন্য এতটুকু। অথচ এতটুকু অনুকের জন্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে।
(বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবন মাজা (র) অনুরূপ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদ ও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, তুমি এমতাবস্থায় সাদাকা কর যে, তুমি সুস্থ, সম্পদের প্রতি আসক্ত বেঁচে থাকার আশা রাখ এবং দারিদ্রকে ভয় কর।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الْوَصِيَّة وَالْعدْل فِيهَا والترهيب من تَركهَا أَو المضارة فِيهَا وَمَا جَاءَ فِيمَن يعْتق وَيتَصَدَّق عِنْد الْمَوْت
5321- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَي الصَّدَقَة أعظم أجرا قَالَ أَن تصدق وَأَنت صَحِيح شحيح تخشى الْفقر وَتَأمل الْغنى وَلَا تمهل حَتَّى إِذا بلغت الْحُلْقُوم
قلت لفُلَان كَذَا وَلفُلَان كَذَا وَقد كَانَ لفُلَان كَذَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه بِنَحْوِهِ وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ أَن تصدق وَأَنت صَحِيح حَرِيص تَأمل الْبَقَاء وتخشى الْفقر
হাদীস নং: ৫৩২২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অসিয়াত করা ও অসিয়্যতে ন্যায়পন্থা অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান, যে অসিয্যত তরক করে অথবা অসিয়্যতে ত্রুটি করে তাকে ভীতি প্রদর্শন এবং যে মৃত্যুর সময় গোলাম মুক্ত করে ও সাদাকা-খয়রাত করে তার সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৩২২. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মানুষের জীবদ্দশায় ও সুস্থতার সময় একটি দিরহাম সাদাকা করা অবশ্যই মৃত্যুর সময় তার একশ' দিরহাম সাদাকা করার চেয়ে উত্তম। (আবু দাউদ, ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে উভয়ে শুরাহবীল ইবন সা'দ-এর সূত্রে আবু সাঈদ (রা)
থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الْوَصِيَّة وَالْعدْل فِيهَا والترهيب من تَركهَا أَو المضارة فِيهَا وَمَا جَاءَ فِيمَن يعْتق وَيتَصَدَّق عِنْد الْمَوْت
5322- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لِأَن يتَصَدَّق الْمَرْء فِي حَيَاته وَصِحَّته بدرهم خير لَهُ من أَن يتَصَدَّق عِنْد مَوته بِمِائَة
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا عَن شُرَحْبِيل بن سعد عَن أبي سعيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অসিয়াত করা ও অসিয়্যতে ন্যায়পন্থা অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান, যে অসিয্যত তরক করে অথবা অসিয়্যতে ত্রুটি করে তাকে ভীতি প্রদর্শন এবং যে মৃত্যুর সময় গোলাম মুক্ত করে ও সাদাকা-খয়রাত করে তার সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৩২৩. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার মৃত্যুর সময় গোলাম আযাদ করে তার উদাহরণ সেই ব্যক্তির মত, যে পরিতৃপ্ত হওয়ার পর হাদিয়া দেয়।
(আবু দাউদ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা কছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ। ইবন হিব্বান ও স্বীয় সাহীহ্-এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেনঃ "যে ব্যক্তি তার মৃত্যুর সময় সাদাকা করে, তার উদাহরণ সেই ব্যক্তির মত, যে পরিতৃপ্ত হওয়ার পরই দান করে।
নাসাঈ ও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "বর্ণনাকারী বলেন, এক ব্যক্তি আল্লাহর পথে কিছু দীনার দান করতে অসিয়াত করল। তখন আবু দারদা (রা) কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যে ব্যক্তি তার মৃত্যুর সময় গোলাম আযাদ করে এবং সাদাকা করে তার উদাহরণ সেই ব্যক্তির মত, যে পরিতৃপ্ত হওয়ার পর দান করে।"
[হাফিয (র) বলেনঃ] মৃত ব্যক্তির ঋণ ত্বরিৎ পরিশোধ করা ও তৎপ্রতি উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ 'বেচা-কেনা' অধ্যায়ে পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الْوَصِيَّة وَالْعدْل فِيهَا والترهيب من تَركهَا أَو المضارة فِيهَا وَمَا جَاءَ فِيمَن يعْتق وَيتَصَدَّق عِنْد الْمَوْت
5323- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مثل الَّذِي يعْتق عِنْد مَوته كَمثل الَّذِي يهدي إِذا شبع

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ مثل الَّذِي يتَصَدَّق عِنْد مَوته مثل الَّذِي يهدي بَعْدَمَا يشْبع
وَرَوَاهُ النَّسَائِيّ وَعِنْده قَالَ أوصى رجل بِدَنَانِير فِي سَبِيل الله فَسئلَ أَبُو الدَّرْدَاء فَحدث عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يعْتق وَيتَصَدَّق عِنْد مَوته مثل الَّذِي يهدي بعد مَا شبع
قَالَ الْحَافِظ وَقد تقدم فِي كتاب الْبيُوع مَا جَاءَ فِي الْمُبَادرَة إِلَى قَضَاء دين الْمَيِّت وَالتَّرْغِيب فِي ذَلِك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মানুষের মৃত্যু অপসন্দ করার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ্ তা'আলার সাক্ষাতের আগ্রহে মৃত্যুকে আনন্দ ও সন্তুষ্টির সাথে আলিঙ্গন করার জন্য উৎসাহ প্রদান
৫৩২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালবাসে, আল্লাহ্ও তার সাথে সাক্ষাৎ করতে ভালবাসেন। পক্ষান্তরে যে আল্লাহর সাক্ষাৎকে অপসন্দ করে, আল্লাহ্ ও তার সাক্ষাতকে অপসন্দ করেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। আপনি কি মৃত্যুকে অপসন্দ করার কথা বলেছেন, অথচ আমাদের সকলেই তো মৃত্যুকে অপসন্দ করে। তিনি বললেন, তা নয়; বরং মু'মিনকে যখন আল্লাহর রহমত, সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, সে আল্লাহর সাথে সাক্ষাত করতে ভালবাসে, তখন আল্লাহও তার সাথে সাক্ষাত ভালবাসেন। পক্ষান্তরে কাফিরকে যখন আল্লাহর আযাব ও অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে অপসন্দ করে, তখন আল্লাহও তার সাক্ষাতকে অপসন্দ করেন।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من كَرَاهِيَة الْإِنْسَان الْمَوْت وَالتَّرْغِيب فِي تلقيه بالرضى وَالسُّرُور إِذا نزل حبا للقاء الله عز وَجل
5324- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أحب لِقَاء الله أحب الله لقاءه وَمن كره لِقَاء الله كره الله لقاءه فَقلت يَا نَبِي الله أكراهية الْمَوْت فكلنا يكره الْمَوْت قَالَ لَيْسَ ذَلِك وَلَكِن الْمُؤمن إِذا بشر برحمة الله ورضوانه وجنته أحب لِقَاء الله فَأحب الله لقاءه وَإِن الْكَافِر إِذا بشر بِعَذَاب الله وَسخطه كره لِقَاء الله وَكره الله لقاءه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মানুষের মৃত্যু অপসন্দ করার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ্ তা'আলার সাক্ষাতের আগ্রহে মৃত্যুকে আনন্দ ও সন্তুষ্টির সাথে আলিঙ্গন করার জন্য উৎসাহ প্রদান
৫৩২৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতকে ভালবাসে, আল্লাহ্ও তার সাথে সাক্ষাতকে ভালবাসেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে অপসন্দ করে আল্লাহও তার সাক্ষাতকে অপসন্দ করেন। আমরা তখন বললামঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমাদের সকলেই তো মৃত্যুকে অপসন্দ করে। তিনি বললেন, এটা মৃত্যুকে অপসন্দ করা নয়; বরং মু'মিন যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তার কাছে একজন সুসংবাদদাতা আসে। তখন তার কাছে আল্লাহ্ তা'আলার সাথে সাক্ষাৎ করার চেয়ে তার কাছে অধিকতর প্রিয় আর কিছু থাকে না। তখন আল্লাহ্ ও তার সাক্ষাৎ ভালবাসেন। পক্ষান্তরে পাপাচারী অথবা কাফির যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হয়, তখন সে যে ক্ষতিকর পরিণামের দিকে ধাবিত হচ্ছে অথবা সে যে ক্ষতিকর পরিণামের সম্মুখীন হয়, তা তার সামনে হাযির হয়। ফলে সে আল্লাহর সাক্ষাতকে অপসন্দ করে। তখন আল্লাহ্ও তার সাক্ষাতকে অপসন্দ করেন।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী এবং নাসাঈ উৎকৃষ্ট সনদে এ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি বলেনঃ বলা হল, ইয়া রাসুলাল্লাহ! আমাদের প্রত্যেকেই তো মৃত্যুকে অপসন্দ করে? তিনি বললেন, সেটা মৃত্যুকে অপসন্দ করা নয়; বরং সেটা হচ্ছে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যখন মু'মিনের কাছে সুসংবাদ আসে, তখন তার কাছে আল্লাহর সাক্ষাতের চেয়ে প্রিয়তর আর কিছু থাকে না এবং আল্লাহ্ও তার সাক্ষাৎকে খুব পসন্দ করেন। পক্ষান্তরে কাফিরের সামনে যখন তার অপসন্দনীয় পরিণাম উপস্থিত হয়, তখন তার কাছে আল্লাহ সাক্ষাতের চেয়ে অধিক অপসন্দনীয় আর কিছু থাকে না এবং আল্লাহ্ও তার সাক্ষাতকে অপসন্দ করেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من كَرَاهِيَة الْإِنْسَان الْمَوْت وَالتَّرْغِيب فِي تلقيه بالرضى وَالسُّرُور إِذا نزل حبا للقاء الله عز وَجل
5325- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أحب لِقَاء الله أحب الله لقاءه وَمن كره لِقَاء الله كره الله لقاءه قُلْنَا يَا رَسُول الله كلنا يكره الْمَوْت قَالَ لَيْسَ ذَلِك كَرَاهِيَة الْمَوْت وَلَكِن الْمُؤمن إِذا حضر جَاءَهُ البشير من الله فَلَيْسَ شَيْء أحب إِلَيْهِ من أَن يكون قد لَقِي الله فَأحب الله لقاءه وَإِن الْفَاجِر أَو الْكَافِر إِذا حضر جَاءَهُ مَا هُوَ صائر إِلَيْهِ من الشَّرّ أَو مَا يلقى من الشَّرّ فكره لِقَاء الله فكره الله لقاءه

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح وَالنَّسَائِيّ بِإِسْنَاد جيد إِلَّا أَنه قَالَ قيل يَا رَسُول الله وَمَا منا أحد إِلَّا يكره الْمَوْت قَالَ إِنَّه لَيْسَ بكراهية الْمَوْت إِن الْمُؤمن إِذا جَاءَهُ الْبُشْرَى من الله عز وَجل لم يكن شَيْء أحب إِلَيْهِ من لِقَاء الله وَكَانَ الله للقائه أحب وَإِن الْكَافِر إِذا جَاءَهُ مَا يكره لم يكن شَيْء أكره إِلَيْهِ من لِقَاء الله وَكَانَ الله للقائه أكره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মানুষের মৃত্যু অপসন্দ করার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ্ তা'আলার সাক্ষাতের আগ্রহে মৃত্যুকে আনন্দ ও সন্তুষ্টির সাথে আলিঙ্গন করার জন্য উৎসাহ প্রদান
৫৩২৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেনঃ
যখন আমার বান্দা আমার সাক্ষাত ভালবাসে, তখন আমিও তার সাক্ষাত ভালবাসি। পক্ষান্তরে যখন সে
আমার সাক্ষাতকে অপসন্দ করে তখন আমিও তার সাক্ষাতকে অপসন্দ করি।
(মালিক, বুখারী, মুসলিম ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ বুখারী বর্ণিত।)
كتاب الجنائز
التَّرْهِيب من كَرَاهِيَة الْإِنْسَان الْمَوْت وَالتَّرْغِيب فِي تلقيه بالرضى وَالسُّرُور إِذا نزل حبا للقاء الله عز وَجل
5326 -وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل إِذا أحب عَبدِي لقائي أَحْبَبْت لقاءه وَإِذا كره لقائي كرهت لقاءه
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মানুষের মৃত্যু অপসন্দ করার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ্ তা'আলার সাক্ষাতের আগ্রহে মৃত্যুকে আনন্দ ও সন্তুষ্টির সাথে আলিঙ্গন করার জন্য উৎসাহ প্রদান
৫৩২৭. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাত উন্মুখ হয়- আল্লাহ্ও তার সাক্ষাতের জন্য উন্মুখ হন। পক্ষান্তরে যে আল্লাহর সাক্ষাতকে অপসন্দ করে, আল্লাহ্ও তার
সাক্ষাতকে অপসন্দ করেন।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من كَرَاهِيَة الْإِنْسَان الْمَوْت وَالتَّرْغِيب فِي تلقيه بالرضى وَالسُّرُور إِذا نزل حبا للقاء الله عز وَجل
5327 - وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أحب لِقَاء الله أحب الله لقاءه وَمن كره لِقَاء الله كره الله لقاءه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মানুষের মৃত্যু অপসন্দ করার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ্ তা'আলার সাক্ষাতের আগ্রহে মৃত্যুকে আনন্দ ও সন্তুষ্টির সাথে আলিঙ্গন করার জন্য উৎসাহ প্রদান
৫৩২৮. হযরত ফুযালা ইবন উবায়দা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ! যে ব্যক্তি আপনার প্রতি ঈমান রাখে এবং আমি আপনার রাসূল বলে সাক্ষ্য দেয় তার অন্তরে আপনার সাক্ষাৎকে প্রিয়তর করে দিন, আপনার প্রদত্ত মৃত্যু তার জন্য সহজ করে দিন এবং তাকে দুনিয়ার সম্পদ কম দিন। পক্ষান্তরে যে ব্যক্তি আপনার প্রতি ঈমান রাখে না এবং আমি আপনার রাসূল বলে সাক্ষ্য না দেয়, তার কাছে আপনার সাক্ষাত প্রিয়তর করবেন না, আপনার প্রদত্ত মৃত্যু তার জন্য সহজ করবেন না এবং তার জন্যে দুনিয়ার সম্পদ বৃদ্ধি করে দিন।
(ইবন আবিদ-দুনিয়া, তবারানী ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও আমর ইবন গায়লান সাকাফীর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। আমর ইবন গায়লান সাকাফী তাঁদের অন্যতম, যাঁদের নবী করীম (ﷺ)-এর সাহচর্য লাভের ব্যাপারে দ্বিমত পোষণ করা হয়েছে। ইবন মাজাহও বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপঃ "রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ! যে আমার প্রতি ঈমান রাখে, আমার সত্যতা সমর্থন করে এবং আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য বলে জ্ঞান করে, তার সম্পদ ও সন্তান সন্ততি কমিয়ে দাও, তার অন্তরে তোমার সাক্ষাতকে প্রিয়তর করে দাও এবং তার মৃত্যু ত্বরান্বিত কর। পক্ষান্তরে যে আমার প্রতি ঈমান রাখে না, আমার সত্যতা সমর্থন করে না এবং আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য বলে জ্ঞান করে না, তার সম্পদ ও সন্তান বৃদ্ধি করে দাও এবং তার আয়ু দীর্ঘ করে দাও।")
كتاب الجنائز
التَّرْهِيب من كَرَاهِيَة الْإِنْسَان الْمَوْت وَالتَّرْغِيب فِي تلقيه بالرضى وَالسُّرُور إِذا نزل حبا للقاء الله عز وَجل
5328 - وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ من آمن بك وَشهد أَنِّي رَسُولك فحبب إِلَيْهِ لقاءك وَسَهل عَلَيْهِ قضاءك وأقلل لَهُ من الدُّنْيَا وَمن لم يُؤمن بك وَلم يشْهد أَنِّي رَسُولك فَلَا تحبب إِلَيْهِ لقاءك وَلَا تسهل عَلَيْهِ قضاءك وَأكْثر لَهُ من الدُّنْيَا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث عَمْرو بن غيلَان الثَّقَفِيّ وَهُوَ مِمَّن اخْتلف فِي صحبته وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ من آمن بِي وصدقني وَعلم أَن مَا جِئْت بِهِ الْحق من عنْدك فأقلل مَاله وَولده وحبب إِلَيْهِ لقاءك وَعجل لَهُ الْقَضَاء وَمن لم يُؤمن بِي وَلم يصدقني وَلم يعلم أَن مَا جِئْت بِهِ الْحق من عنْدك فَأكْثر مَاله وَولده وأطل عمره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩২৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মানুষের মৃত্যু অপসন্দ করার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ্ তা'আলার সাক্ষাতের আগ্রহে মৃত্যুকে আনন্দ ও সন্তুষ্টির সাথে আলিঙ্গন করার জন্য উৎসাহ প্রদান
৫৩২৯. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'মিনের উপঢৌকন
হচ্ছে মৃত্যু।
(তবারানী উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من كَرَاهِيَة الْإِنْسَان الْمَوْت وَالتَّرْغِيب فِي تلقيه بالرضى وَالسُّرُور إِذا نزل حبا للقاء الله عز وَجل
5329 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تحفة الْمُؤمن الْمَوْت
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৩০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ মানুষের মৃত্যু অপসন্দ করার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ্ তা'আলার সাক্ষাতের আগ্রহে মৃত্যুকে আনন্দ ও সন্তুষ্টির সাথে আলিঙ্গন করার জন্য উৎসাহ প্রদান
৫৩৩০. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমরা চাও, তবে আমি কিয়ামতের দিন আল্লাহ তা'আলা মু'মিনদেরকে সর্বপ্রথম কি বলবেন এবং তারা সর্বপ্রথম আল্লাহ্ তা'আলাকে কি বলবে সে সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। আমরা বললাম জ্বী হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ তা'আলা মু'মিনদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা কি আমার সাক্ষাৎকে প্রিয় জ্ঞান করতে? তারা বলবে জ্বী হ্যাঁ, আমাদের রব। তিনি বলবেন কেন? তারা বলবে, আমরা তোমার ক্ষমা ও মাগফিরাতের আশা আমরা পোষণ করতাম। তিনি বলবেন, তোমাদের জন্য আমার মাগফিরাত অবধারিত হয়ে গেছে।
(আহমাদ (র) উবায়দুল্লাহ ইবন যাহর-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من كَرَاهِيَة الْإِنْسَان الْمَوْت وَالتَّرْغِيب فِي تلقيه بالرضى وَالسُّرُور إِذا نزل حبا للقاء الله عز وَجل
5330 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن شِئْتُم أنبأتكم مَا أول مَا يَقُول الله عز وَجل للْمُؤْمِنين يَوْم الْقِيَامَة وَمَا أول مَا يَقُولُونَ لَهُ قُلْنَا نعم يَا رَسُول الله قَالَ إِن الله عز وَجل يَقُول للْمُؤْمِنين هَل أَحْبَبْتُم لقائي فَيَقُولُونَ نعم يَا رَبنَا فَيَقُول لم فَيَقُولُونَ رجونا عفوك ومغفرتك فَيَقُول قد وَجَبت لكم مغفرتي
رَوَاهُ أَحْمد من رِوَايَة عبيد الله بن زحر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৩১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো সেই ব্যক্তি পড়ে, যার কোন আপনজন মৃত্যুবরণ করেছেন
৫৩৩১. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমরা অসুস্থ ব্যক্তির অথবা মৃত ব্যক্তির কাছে যাও, তখন তোমরা ভাল কথা বল। কেননা, তোমরা যা বল, ফিরিশতাগণ তার জবাবে 'আমীন' 'আমীন' বলে। তিনি বলেন, যখন আবু সালামা মৃত্যুমুখে পতিত হলেন। তখন আমি নবী (ﷺ)-এর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আবু সালামার মৃত্যু হয়েছে। তিনি বললেন, তুমি বলঃ
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ، وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَة
হে আল্লাহ! তুমি আমাকেও তাকে ক্ষমা করে দাও এবং তার বদলে তার পরে আমাকে উত্তম বিনিময় দান কর।" আমি তাই বললাম। ফলে আল্লাহ্ তা'আলা আমাকে তার চেয়ে উত্তম ব্যক্তি অর্থাৎ, মুহাম্মদ (ﷺ)-কে বিনিময় স্বরূপ দান করেছেন।
(মুসলিম (র) অনুরূপ (অসুস্থ ব্যক্তি কিংবা মৃত ব্যক্তি) সন্দেহযুক্ত শব্দ সহকারে হাদীসটি বর্ণনা করেছেন এবং আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ সন্দেহ ব্যতিরেকে 'মৃত ব্যক্তি' বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من مَاتَ لَهُ ميت
5331- عَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا حضرتم الْمَرِيض أَو الْمَيِّت فَقولُوا خيرا فَإِن الْمَلَائِكَة يُؤمنُونَ على مَا تَقولُونَ
قَالَت فَلَمَّا مَاتَ أَبُو سَلمَة أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله إِن أَبَا سَلمَة قد مَاتَ قَالَ قولي اللَّهُمَّ اغْفِر لي وَله وأعقبني مِنْهُ عُقبى حَسَنَة فَقلت ذَلِك فأعقبني الله من هُوَ خير لي مِنْهُ مُحَمَّدًا صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ مُسلم هَكَذَا بِالشَّكِّ وَأَبُو دَاوُد التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه الْمَيِّت بِلَا شكّ
হাদীস নং: ৫৩৩২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো সেই ব্যক্তি পড়ে, যার কোন আপনজন মৃত্যুবরণ করেছেন
৫৩৩২. হযরত উম্মে সালমা (র) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। যে কোন বান্দা কোন মুসিবতে আক্রান্ত হয়, অতঃপর সে বলেঃإِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي في مُصِيبَتِي، وأَخْلِفْ لي خَيْرًا مِنْها আল্লাহ তা‘আলা তাকে তার মুসিবতে পুরুস্কার দেন এবং তার চেয়ে উৎকৃষ্ট বদল তাকে দান করেন। তিনি বলেন, যখন আবু সালামার মৃত্যু হল, তখন আমি ভাবলাম, আবু সালামার চেয়ে উত্তম মুসলমান আর কে? এ পরিবার সর্বপ্রথম রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্যে হিজরত করেছে। এরপরও আমি উক্ত দু'আটি পড়লাম। ফলে আল্লাহ আমাকে তাঁর চেয়ে উত্তম মানুষ অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ)-কে তার বদলস্বরূপ দান করেছেন।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বর্ণিত রিওয়ায়েতের ভাষায় তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কারও উপর কোন মুসিবত এসে পড়ে তখন সে যেন বলেনঃ اللَّهمَّ عندَكَ أحتسِبُ مُصيبتي ، فأْجُرنِي بها وأَبْدِلْنِي بها خَيرًا منها অত:পর যখন আবু সালামা মুমুর্ষু অবস্থায় উপনীত হলেন তখন তিনি বললেন: اللَّهمَّ اخْلُفْنِيْ فِي أَهْلِيْ خيرًا منِّي
হে আল্লাহ আমার পর আমার পরে আমার স্থলাবর্তী আমার চাইতে উত্তম কাউকে করুন ‘’ তারপর যখন আবু সালামার মৃত্যু হল তখন উম্মু সালামা বললেনঃ إنا لله وإنا إليه راجعون ، اللهم عندَك أَحتَسِبُ مُصيبَتي ، فأَجِرْني فيها
আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তাঁরই পানে আমরা ফিরে যাব। আমার বিপদের প্রতিদান ও সাওয়াব আমি আল্লাহরই কাছে আশা করি। সুতরাং (হে আল্লাহ্।) আমাকে এর প্রতিদান দাও।"
ইবন মাজাহও তিরমিযীর মতই হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من مَاتَ لَهُ ميت
5332- وعنها رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عبد تصيبه مُصِيبَة فَيَقُول إِنَّا لله وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون اللَّهُمَّ آجرني فِي مصيبتي واخلف لي خيرا مِنْهَا إِلَّا آجره الله تَعَالَى فِي مصيبته
وأخلف لَهُ خيرا مِنْهَا
قَالَت فَلَمَّا مَاتَ أَبُو سَلمَة قلت أَي الْمُسلمين خير من أبي سَلمَة أول بَيت هَاجر إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ إِنِّي قلتهَا فأخلف الله لي خيرا مِنْهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أصَاب أحدكُم مُصِيبَة فَلْيقل إِنَّا لله وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
اللَّهُمَّ عنْدك أحتسب مصيبتي فأجرني بهَا وأبدلني خيرا مِنْهَا فَلَمَّا احْتضرَ أَبُو سَلمَة قَالَ اللَّهُمَّ اخلفني فِي أَهلِي خيرا مني فَلَمَّا قبض قَالَت أم سَلمَة إِنَّا لله وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون الْبَقَرَة 651 عِنْد الله أحتسب مصيبتي فأجرني فِيهَا
رَوَاهُ ابْن مَاجَه بِنَحْوِ التِّرْمِذِيّ
হাদীস নং: ৫৩৩৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো সেই ব্যক্তি পড়ে, যার কোন আপনজন মৃত্যুবরণ করেছেন
৫৩৩৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন:
الَّذِيْنَ إِذَا أَصَابَتْهِهِمْ مُصِيبَةُ قَالُوا إِنَّا اللهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أَولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأَوْلَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
তাদের উপর যখন মুসিবত আসে তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হব। তাদের উপর বর্ষিত হয় তাদের রবের পক্ষ থেকে সালাত ও রহমত এবং তারাই হচ্ছে হিদায়াতপ্রাপ্ত।” (২ঃ ১৫৬, ১৫৭) আল্লাহ তা'আলার এই বাণী প্রসঙ্গে আল্লাহ তা'আলা জানিয়েছেন যে, মুমিন যখন আল্লাহ তা'আলার হুকুমের সামনে নিজেকে সমর্পিত করে, তার দিকে ধাবিত হয় এবং মুসিবতের সময় “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পড়ে, তার জন্য তিনটি কল্যাণজনক ফয়সালা লিখা হয়ঃ আল্লাহর পক্ষ থেকে সালাত, রহমত ও হিদায়াতের পন্থা সুনির্ধারণ। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মুসিবতের সময় "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আল্লাহ্ তার মুসিবতের উত্তম বিনিময় দান করেনঃ তার পরিণাম শুভ করেন এবং তাকে এমন বিনিময় দেন, যা তাকে সন্তুষ্ট করে দেয়।
(তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من مَاتَ لَهُ ميت
5333- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي قَوْله تَعَالَى الَّذين إِذا أَصَابَتْهُم مُصِيبَة قَالُوا إِنَّا لله وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون أُولَئِكَ عَلَيْهِم صلوَات من رَبهم وَرَحْمَة وَأُولَئِكَ هم المهتدون الْبَقَرَة 651 قَالَ أخبر الله عز وَجل أَن الْمُؤمن إِذا سلم لأمر الله وَرجع فَاسْتَرْجع عِنْد الْمُصِيبَة كتب لَهُ ثَلَاث خِصَال من الْخَيْر الصَّلَاة من الله وَالرَّحْمَة وَتَحْقِيق سَبِيل الْهدى وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اسْترْجع عِنْد الْمُصِيبَة جبر الله مصيبته وَأحسن عقباه وَجعل لَهُ خلفا يرضاه

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
شَيْئا لم يُعْطه أحد من الْأُمَم عِنْد الْمُصِيبَة إِنَّا لله وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৩৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো সেই ব্যক্তি পড়ে, যার কোন আপনজন মৃত্যুবরণ করেছেন
৫৩৩৪. তবারানীর অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতকে মুসিবতের সময় এমন একটি বিষয় দান করা হয়েছে, যা অন্য কোন উম্মাতকে দান করা হয়নি। তা হচ্ছেঃ "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من مَاتَ لَهُ ميت
5334- وَفِي رِوَايَة لَهُ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَعْطَيْت أمتِي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৩৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো সেই ব্যক্তি পড়ে, যার কোন আপনজন মৃত্যুবরণ করেছেন
৫৩৩৫. হযরত ফাতিমা বিনতে হুসায়ন সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসিবতে আক্রান্ত হয়, অতঃপর সে তার মুসিবতটি স্মরণ করে নতুন করে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পড়ে, যদিও সে মুসিবত অনেক আগেকার হয় আল্লাহ্ তা'আলা তার জন্য অনুরূপ পুরষ্কার লিপিবদ্ধ করেন, যেমন মুসিবত সংঘটিত হওয়ার দিন করে থাকেন।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من مَاتَ لَهُ ميت
5335- وَرُوِيَ عَن فَاطِمَة بنت الْحُسَيْن عَن أَبِيهَا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أُصِيب بمصيبة فَذكر مصيبته فأحدث استرجاعا وَإِن تقادم عهدها كتب الله لَهُ من الْأجر مثله يَوْم أُصِيب

رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৩৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো সেই ব্যক্তি পড়ে, যার কোন আপনজন মৃত্যুবরণ করেছেন
৫৩৩৬. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন বান্দার সন্তান মৃত্যু মুখে পতিত হয়, তখন আল্লাহ্ তা'আলা তাঁর ফিরিশতাদেরকে লক্ষ্য করে বলেনঃ তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ। তারা বলে জ্বী হ্যাঁ। তিনি বলেনঃ তোমরা তার সন্তানকে ছিনিয়ে নিয়েছে? তারা বলে জ্বী হ্যাঁ। তিনি বলেন। আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার প্রশংসা করেছে এবং 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' পড়েছে। তখন আল্লাহ্ তা'আলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং বায়তুল হাম্দ (প্রশংসার গৃহ) বলে তার নামকরণ কর।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে তাকে হাসান আখ্যায়িত করেছেন এবং ইবন হিব্বান ও তাঁর 'সহীহ'-এ হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من مَاتَ لَهُ ميت
5336- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا مَاتَ ولد العَبْد قَالَ الله تَعَالَى لملائكته قبضتم ولد عَبدِي فَيَقُولُونَ نعم فَيَقُول قبضتم ثَمَرَة فُؤَاده فَيَقُولُونَ نعم فَيَقُول مَاذَا قَالَ عَبدِي فَيَقُولُونَ حمدك واسترجع فَيَقُول الله تَعَالَى ابْنُوا لعبدي بَيْتا فِي الْجنَّة وسموه بَيت الْحَمد

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ৫৩৩৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ কবর খনন, মৃতকে গোসল দান ও তার কাফনের ব্যবস্থা করার জন্য উৎসাহ প্রদান
৫৩৩৭. হযরত আবু রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তার গোপন বিষয়াদি লুকিয়ে রাখে, আল্লাহ তা'আলা তার চল্লিশটি কবীরা গুণাহ মাফ করে দেন। আর যে তার ভাইয়ের জন্য কবর খনন করে, যাতে তাকে দাফন করা যায়, সে যেন পুনরুত্থান পর্যন্ত একটি বাসস্থান তার জন্য আবাসের ব্যবস্থা করল।
(তবারানী (র) 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। হাকিম বর্ণিত রিওয়ায়েতের পাঠ হলো : "যে কোন মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তার গোপন বিষয়াদি লুকিয়ে রাখে, আল্লাহ তা'আলা চল্লিশবার তার গুণাহ মার্জনা করেন, যে কোন মৃত ব্যক্তিকে কাফনের ব্যবস্থা করে আল্লাহ্ তা'আলা তাকে জান্নাতে সুন্দুস ও ইসতাবরাক নামক রেশমী কাপড় পরিধান করাবেন এবং যে কোন মৃত ব্যক্তির জন্য কবর খনন করে এবং তাকে তাতে দাফন করে আল্লাহ তা'আলা তার জন্য এরূপ পুরস্কারের ঘোষণা দেন, যেন সে তাকে একটি বাসস্থানে কিয়ামত পর্যন্ত আবাসের ব্যবস্থা করে দিয়েছে।
তবারানী 'আল-আওসাত' গ্রন্থে জাবির-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে খলীল ইবন মুররা নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। তবারানী বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন কবর খনন করে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন, যে ব্যক্তি কোন মৃত ব্যক্তিকে গোসল দেয় সে তার গুণাহসমূহ থেকে এভাবে বের হয়ে যায় যেমন তাকে তার মাতা প্রসব করার সময় সে নিষ্পাপ ছিল। যে কোন মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করে আল্লাহ তা'আলা তাকে জান্নাতের পোষাক পরিধান করান, যে কোন দুঃখিতের প্রতি সমবেদনা জানায় যা তাকে সান্ত্বনা দান করে, আল্লাহ্ তাকে 'তাকওয়া' মণ্ডিত করেন এবং রূহের জগতে তার রূহের প্রতি রহমত বর্ষণ করেন, যে কোন বিপদগ্রস্তের প্রতি সমবেদনা জনায় ও তাকে সান্ত্বনা দান করে আল্লাহ্ তাকে জান্নাতের এমন দু'টি পোষাক পরিধান করান, যার সমমূল্য সমগ্র দুনিয়া হবে না, যে জানাযার অনুগমন করে এবং তার দাফন সমাপ্ত হওয়া পর্যন্ত তার সাথে অবস্থান করে আল্লাহ্ তার জন্য তিন কীরাত সাওয়াব লিপিবদ্ধ করেন এবং যে ব্যক্তি কোন প্রতীম অথবা কোন বিধবার তত্ত্বাবধান করে, আল্লাহ্ তাকে তাঁর (আরশের) ছায়াতলে ছায়া দান করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي حفر الْقُبُور وتغسيل الْمَوْتَى وتكفينهم
5337- عَن رَافع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غسل مَيتا فكتم عَلَيْهِ غفر الله لَهُ أَرْبَعِينَ كَبِيرَة وَمن حفر لِأَخِيهِ قبرا حَتَّى يجنبه فَكَأَنَّمَا أسْكنهُ مسكنا حَتَّى يبْعَث

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَلَفظه من غسل مَيتا فكتم عَلَيْهِ غفر الله لَهُ أَرْبَعِينَ مرّة وَمن كفن مَيتا كَسَاه الله من سندس وإستبرق فِي الْجنَّة وَمن حفر لمَيت قبرا فأجنه فِيهِ أجْرى الله لَهُ من الْأجر كَأَجر مسكن أسْكنهُ إِلَى يَوْم الْقِيَامَة
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث جَابر وَفِي سَنَده الْخَلِيل بن مرّة وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حفر قبرا بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة وَمن غسل مَيتا خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه وَمن كفن مَيتا كَسَاه الله من حلل الْجنَّة وَمن عزى حَزينًا ألبسهُ الله
التَّقْوَى وَصلى على روحه فِي الْأَرْوَاح وَمن عزى مصابا كَسَاه الله حلتين من حلل الْجنَّة لَا تقوم لَهما الدُّنْيَا وَمن تبع جَنَازَة حَتَّى يقْضى دَفنهَا كتب الله لَهُ ثَلَاثَة قراريط القيراط مِنْهَا أعظم من جبل أحد وَمن كفل يَتِيما أَو أرملة أظلهُ الله فِي ظله وَأدْخلهُ الْجنَّة
হাদীস নং: ৫৩৩৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ কবর খনন, মৃতকে গোসল দান ও তার কাফনের ব্যবস্থা করার জন্য উৎসাহ প্রদান
৫৩৩৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তার গোপন বিষয়াদি লুকিয়ে রাখে, আল্লাহ্ তাকে তার গুণাহসমূহ থেকে পবিত্র করে দেন এবং যদি তার কাফনের ব্যবস্থা করে আল্লাহ তাকে (জান্নাতে) রেশমী কাপড় পরিধান করাবেন।
(তবারানী (র) 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي حفر الْقُبُور وتغسيل الْمَوْتَى وتكفينهم
5338- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غسل مَيتا فكتم عَلَيْهِ طهره الله من ذنُوبه فَإِن كَفنه كَسَاه الله من السندس

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
হাদীস নং: ৫৩৩৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ কবর খনন, মৃতকে গোসল দান ও তার কাফনের ব্যবস্থা করার জন্য উৎসাহ প্রদান
৫৩৩৯. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন মৃত ব্যক্তিকে গোসল দেয়, তার কাফনের ব্যবস্থা করে, তাকে সুগন্ধি মাখায়, তাকে বহন করে, তার সালাতুল জানাযা আদায় করে এবং তার কাছে যা দেখে তা প্রকাশ করে না, সে তার গুনাহ থেকে এভাবে বের হয়ে যায়, যেমন তার মাতা তাকে প্রসব করার দিন সে নিষ্পাপ ছিল।
(ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي حفر الْقُبُور وتغسيل الْمَوْتَى وتكفينهم
5339- وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غسل مَيتا وكفنه وحنطه وَحمله وَصلى عَلَيْهِ وَلم يفش عَلَيْهِ مَا رأى خرج من خطيئته مثل مَا وَلدته أمه

رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক: