আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৮০ টি
হাদীস নং: ৫২২০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে বান্দাই কোন রোগে আক্রান্ত হয়, আল্লাহ্ তার আমল সংরক্ষণকারী ফিরিশতাকে নির্দেশ দেন যে, সে যে মন্দকাজ করেছে তা লিপিবদ্ধ করবে না এবং সে যে নেক কাজ করেছে তজ্জন্য দশটি নেক লিপিবদ্ধ করবে এবং সে যে নেক কাজ সুস্থ অবস্থায় করত তা তার জন্য লিপিবদ্ধ করবে, যদিও সে তা না করে।
(আবু ইয়া'লা ও ইব্ন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5220- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد يمرض مَرضا إِلَّا أَمر الله حافظه أَن مَا عمل من سَيِّئَة فَلَا يَكْتُبهَا وَمَا عمل من حَسَنَة أَن يَكْتُبهَا عشر حَسَنَات وَأَن يكْتب لَهُ من الْعَمَل الصَّالح كَمَا كَانَ يعْمل وَهُوَ صَحِيح وَإِن لم يعْمل
رَوَاهُ أَبُو يعلى وَابْن أبي الدُّنْيَا

তাহকীক:
হাদীস নং: ৫২২১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অসুস্থতার কারণে মু'মিনের অস্থিরতা দেখে তার জন্য আশ্চর্য হয়। যদি সে জানত, অসুস্থতার কারণে তার জন্য কি পুরস্কার রয়েছে তবে সে সমগ্র জীবন অসুস্থ থাকতে ভালবাসত। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) আকাশের দিকে তাঁর মাথা তুললেন এবং হাসলেন। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ্। আপনি কেন আকাশের দিকে আপনার মাথা তুললেন এবং হাসলেন? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি দু'জন ফিরিশতার উপর আশ্চর্যবোধ করলাম। তারা একজন বান্দাকে একটি মুসাল্লায় খোঁজ করছিল, যেখানে সে সালাত আদায় করত। কিন্তু তারা তাকে সেখান পায়নি। তাই তারা ফিরে গিয়ে বলল, হে আমাদের রব। আপনার অমুক বান্দা দিবারাত্রে যে আমল করত আমরা তার সে আমল লিপিবদ্ধ করতাম। কিন্তু (আজ) আমরা তাকে দেখতে পেলাম, আপনি তাকে আপনার রশিতে আবদ্ধ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন, আমার বান্দা দিবারাত্রে যা আমল করত তার জন্য তা লিপিবদ্ধ কর এবং তা থেকে সামান্যও কম করবে না। আমি যতদিন তাকে আবদ্ধ রাখি আমিই তাকে তার পুরস্কার দেব। সে যা আমল করত তার পুরস্কার তার জন্য রয়েছে।
(ইবন আবিদ-দুনিয়া ও তবারানী (র) 'আল-আওসাত' গ্রন্থে এবং বাযযার সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন আবিদ-দুনিয়া ও তবারানী (র) 'আল-আওসাত' গ্রন্থে এবং বাযযার সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5221- وَرُوِيَ عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عجب لِلْمُؤمنِ وجزعه من السقم وَلَو كَانَ يعلم مَا لَهُ من السقم أحب أَن يكون سقيما الدَّهْر ثمَّ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رفع رَأسه إِلَى السَّمَاء فَضَحِك فَقيل يَا رَسُول الله مِم رفعت رَأسك إِلَى السَّمَاء فَضَحكت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عجبت من ملكَيْنِ كَانَا يلتمسان عبدا فِي مصلى كَانَ يُصَلِّي فِيهِ فَلم يجداه فَرَجَعَا فَقَالَا يَا رَبنَا عَبدك فلَان كُنَّا نكتب لَهُ فِي يَوْمه وَلَيْلَته عمله
الَّذِي كَانَ يعْمل فوجدناه حَبسته فِي حبالك قَالَ الله تبَارك وَتَعَالَى اكتبوا لعبدي عمله الَّذِي كَانَ يعْمل فِي يَوْمه وَلَيْلَته وَلَا تنقصوا مِنْهُ شَيْئا وَعلي أجره مَا حَبسته وَله أجر مَا كَانَ يعْمل
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِاخْتِصَار

হাদীস নং: ৫২২২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২২. হযরত আবুল আশ'আস সান'আনী (র) থেকে বর্ণিত আছে যে, তিনি দামেশকের মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং খুব ভোরেই রওয়ানা হলেন। পথিমধ্যে সুনাবিহী সহকারে শাদ্দাদ ইবন আওসের সাথে তাঁর সাক্ষাৎ হল। (তিনি বলেনঃ) অতঃপর আমি বললাম, আল্লাহ তা'আলা আপনাদের উপর রহম করুন, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বলল, এখানে মুযার গোত্রীয় আমাদের এক ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে আসা আমাদের উদ্দেশ্য। একথা শুনে আমিও তাদের সাথে চললাম। অতঃপর তারা লোকটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, আজ কিভাবে আপনার প্রভাত হলো? লোকটি বলল, একটি নেয়ামত নিয়ে আজ আমার প্রভাত হয়েছে। তখন শাদ্দাদ বললেন, আপনি অপরাধসমূহের কাফফারা ও গুণাহসমূহ মার্জনার সুসংবাদ নিন। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেন, যখন আমি আমার কোন মু'মিন বান্দাকে মুসিবতে আক্রান্ত করি, আর আমি তাকে যে বিপদে আক্রান্ত করেছি, তজ্জন্য সে আমার। প্রশংসা করে তখন তোমরা তার সাওয়াব চালু রাখ, যেমন সে সুস্থ থাকাকালে তার সাওয়াব চালু রাখত।
(আহমাদ ইসমাঈল ইব্ন আয়্যাশ সনদে রাশিদ সিন'আনী থেকে এবং তবারানী 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সমর্থনে আরো হাদীস রয়েছে।)
(আহমাদ ইসমাঈল ইব্ন আয়্যাশ সনদে রাশিদ সিন'আনী থেকে এবং তবারানী 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সমর্থনে আরো হাদীস রয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5222- وَعَن أبي الْأَشْعَث الصَّنْعَانِيّ أَنه رَاح إِلَى مَسْجِد دمشق وهجر الرواح فلقي شَدَّاد بن أَوْس والصنابحي مَعَه فَقلت أَيْن تريدان يرحمكما الله تَعَالَى فَقَالَا نُرِيد هَهُنَا إِلَى أَخ لنا من مُضر نعوده فَانْطَلَقت مَعَهُمَا حَتَّى دخلا على ذَلِك الرجل فَقَالَا لَهُ كَيفَ أَصبَحت فَقَالَ أَصبَحت بِنِعْمَة فَقَالَ شَدَّاد أبشر بكفارات السَّيِّئَات وَحط الْخَطَايَا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله يَقُول إِذا ابْتليت عبدا من عبَادي مُؤمنا فحمدني على مَا ابتليته فأجروا لَهُ كَمَا كُنْتُم تجرون لَهُ وَهُوَ صَحِيح
رَوَاهُ أَحْمد من طَرِيق إِسْمَاعِيل بن عَيَّاش عَن رَاشد الصَّنْعَانِيّ وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَله شَوَاهِد كَثِيرَة

হাদীস নং: ৫২২৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আমি আমার মু'মিন বান্দাকে মুসিবতে আক্রান্ত করি, কিন্তু তাকে দেখতে আসা লোকদের কাছে সে আমার বিরুদ্ধে অভিযোগ করে না, তখন আমি তাকে আমার বন্ধন থেকে মুক্তি দিয়ে দেই এবং তার মাংসের স্থলে উত্তম মাংস এবং তার রক্তের স্থলে উত্তম রক্ত আমি তাকে দান করি। তখন সেনতুন করে আবার আমল শুরু করে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5223- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله تبَارك وَتَعَالَى إِذا ابْتليت عَبدِي الْمُؤمن فَلم يشكني إِلَى عواده أطلقته من إساري ثمَّ أبدلته لَحْمًا خيرا من لَحْمه ودما خيرا من دَمه ثمَّ يسْتَأْنف الْعَمَل
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
তাহকীক:
হাদীস নং: ৫২২৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৪. হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন,
যে কোন মু'মিন পুরুষ, মু'মিন নারী, মুসলিম পুরুষ, মুসলিম নারী অসুস্থ হয় আল্লাহ তা'আলা তার বদলে তার গুনাহ মাফ করে দেন। অপর এক রিওয়ায়েতে আছে, "আল্লাহ্ তা'আলা তার থেকে তার কিছু গুণাহ মাফ করে দেন।"
(আহমাদ, বুখারী, আবু ইয়া'লা ও ইবন হিব্বান (র) স্বীয় সহীহ এ-হাদীসটি বর্ণনা করেছেন। তবে হাকিম (র) বলেন: 'আল্লাহ তা'আলা তার বদলে তার গুণাহসমূহ ঝরিয়ে দেন, যেমন বৃক্ষ থেকে পাতা ঝরে যায়।')
যে কোন মু'মিন পুরুষ, মু'মিন নারী, মুসলিম পুরুষ, মুসলিম নারী অসুস্থ হয় আল্লাহ তা'আলা তার বদলে তার গুনাহ মাফ করে দেন। অপর এক রিওয়ায়েতে আছে, "আল্লাহ্ তা'আলা তার থেকে তার কিছু গুণাহ মাফ করে দেন।"
(আহমাদ, বুখারী, আবু ইয়া'লা ও ইবন হিব্বান (র) স্বীয় সহীহ এ-হাদীসটি বর্ণনা করেছেন। তবে হাকিম (র) বলেন: 'আল্লাহ তা'আলা তার বদলে তার গুণাহসমূহ ঝরিয়ে দেন, যেমন বৃক্ষ থেকে পাতা ঝরে যায়।')
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5224- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يمرض مُؤمن وَلَا مُؤمنَة وَلَا مُسلم وَلَا مسلمة إِلَّا حط الله بِهِ خطيئته
وَفِي رِوَايَة إِلَّا حط الله عَنهُ من خطاياه
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ إِلَّا حط الله بذلك خطاياه كَمَا تنحط الورقة عَن الشَّجَرَة

হাদীস নং: ৫২২৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৫. হযরত আসাদ ইবন কুরয (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, অসুস্থ ব্যক্তির গুণাহসমূহ এভাবে ঝরে যায়, যেভাবে বৃক্ষের পাতা ঝরে যায়।
(আব্দুল্লাহ্ ইবন আহমাদ (র) স্বীয় 'যাওয়াইদ' গ্রন্থে এবং ইবন আবিদ-দুনিয়া হাসান সনদে হাদীসটি বর্ণনা
করেছেন।)
(আব্দুল্লাহ্ ইবন আহমাদ (র) স্বীয় 'যাওয়াইদ' গ্রন্থে এবং ইবন আবিদ-দুনিয়া হাসান সনদে হাদীসটি বর্ণনা
করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5225- وَعَن أَسد بن كرز رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْمَرِيض تحات خطاياه كَمَا يتحات ورق الشّجر
رَوَاهُ عبد الله بن أَحْمد فِي زوائده وَابْن أبي الدُّنْيَا بِإِسْنَاد حسن

হাদীস নং: ৫২২৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৬. হযরত হাকীম ইবন হিযাম (র)-এর ফুফু উম্মুল আলা (রা) তিনি ছিলেন বায়'আতভুক্ত নারীদের একজন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে আসেন। তখন তিনি বললেন, হে উম্মুল আলা! তুমি সুসংবাদ গ্রহণ কর। কেননা মুসলমানের রোগ-ব্যাধি তার গুনাহ সমূহকে এভাবে দূর করে দেয়, যেমন অগ্নি লোহা ও রূপার মরিচে দূর করে দেয়।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5226- وَعَن أم الْعَلَاء وَهِي عمَّة حَكِيم بن حزَام وَكَانَت من المبايعات رَضِي الله عَنْهَا قَالَت عادني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا مَرِيضَة فَقَالَ يَا أم الْعَلَاء أَبْشِرِي فَإِن مرض
الْمُسلم يذهب الله بِهِ خطاياه كَمَا تذْهب النَّار خبث الْحَدِيد وَالْفِضَّة
رَوَاهُ أَبُو دَاوُد

হাদীস নং: ৫২২৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৭. হযরত খাযির (রা) এর ভাই আমির আর রাম থেকে বর্ণিত। আবু দাউদ বলেন, নুফায়লী বলেছেন, তিনিই খাযির। কিন্তু বর্ণনাকারী অনুরূপ বলেছেন, তিনি (আমির) বলেন, আমি আমাদের দেশে ছিলাম। হঠাৎ আমাদের সম্মুখে কতগুলো ঝাণ্ডা ও পতাকা উড্ডীন করা হল। আমি জিজ্ঞেস করলাম এ-কি? লোকেরা বলল, এই যে রাসূলুল্লাহ্ (ﷺ) এসেছেন। তখন আমি তাঁর কাছে গেলাম। তিনি তখন একটি বৃক্ষের নিচে। তার জন্য একটি চাদর বিছানো হয়েছে। তিনি তার উপর বসা ছিলেন। তাঁর সাহাবীনগণ তাঁর কাছে সমবেত হয়েছেন। আমি তাঁর নিকটে বসলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) রোগ-ব্যাধির আলোচনা করলেন এবং বললেন, মু'মিন যখন অসুস্থতার সম্মুখীন হয়, অতঃপর আল্লাহ্ তা'আলা তাকে তা থেকে মুক্তি দেন সে অসুস্থতা তার অতীত গুণাহসমূহের জন্য কাফ্ফারা এবং ভবিষ্যতের জন্য উপদেশ স্বরূপ হয়ে যায়। পক্ষান্তরে মুনাফিক যখন অসুস্থ হয়, অতঃপর তা থেকে তাকে মুক্তি দেওয়া হয়, তার উদাহরণ হয় উটের মত, যাকে তার মালিক একবার বাঁধল তারপর ছেড়ে দিল। কিন্তু সে বুঝল না, কেন তারা তাকে বাঁধল আর কেনই বা আবার তারা তাকে ছেড়ে দিল। একথা শুনে যারা তাঁর পার্শ্বে বসা ছিল তাঁদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল: ইয়া রাসূলাল্লাহ্। রোগ-ব্যাধি কি? আল্লাহর কসম, আমি কখনও রোগগ্রস্ত হইনি। তিনি বললেন, তুমি আমাদের মজলিস থেকে উঠে যাও। কেননা, তুমি আমাদের তরীকাভুক্ত নও।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে এমন একজন রাবী রয়েছেন যার নাম নামোল্লেখ করা হয়নি।)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে এমন একজন রাবী রয়েছেন যার নাম নামোল্লেখ করা হয়নি।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5227- وَعَن عَامر الرام أخي الْخضر رَضِي الله عَنهُ قَالَ أَبُو دَاوُد قَالَ النُّفَيْلِي هُوَ الْخضر وَلَكِن كَذَا قَالَ قَالَ إِنِّي لببلادنا إِذْ رفعت لنا رايات وألوية فَقلت مَا هَذَا قَالُوا هَذَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأَتَيْته وَهُوَ تَحت شَجَرَة قد بسط لَهُ كسَاء وَهُوَ جَالس عَلَيْهِ وَقد اجْتمع إِلَيْهِ أَصْحَابه فَجَلَست إِلَيْهِ فَذكر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الأسقام فَقَالَ إِن الْمُؤمن إِذا أَصَابَهُ السقم ثمَّ أَعْفَاهُ الله مِنْهُ كَانَ كَفَّارَة لما مضى من ذنُوبه وموعظة لَهُ فِيمَا يسْتَقْبل وَإِن الْمُنَافِق إِذا مرض ثمَّ أعفي كَانَ كالبعير عقله أَهله ثمَّ أَرْسلُوهُ فَلم يدر لم عقلوه وَلم يدر لم أَرْسلُوهُ فَقَالَ رجل مِمَّن حوله يَا رَسُول الله وَمَا الأسقام وَالله مَا مَرضت قطّ قَالَ قُم عَنَّا فلست منا
رَوَاهُ أَبُو دَاوُد وَفِي إِسْنَاده راو لم يسم
رَوَاهُ أَبُو دَاوُد وَفِي إِسْنَاده راو لم يسم
তাহকীক:
হাদীস নং: ৫২২৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন وَمَن يَعْمَلْ سُوءًا يُجْزَبِهِ "যে ব্যক্তিন কোন মন্দ কাজ করবে, সে তার সাজা পাবে।" (৪ঃ ১২৩) এ আয়াতটি অবতীর্ণ হল তখন তিনি বললেন, আমাদের সকল কৃতকর্মের জন্য আমাদেরকে নিশ্চয় শাস্তি ভোগ করতে হবে। তবে তো আমরা ধ্বংস হয়ে যাব। এ মন্তব্যটি রাসূলুল্লাহ (ﷺ) এর কানে গেলে তিনি বললেন, হ্যাঁ, তাকে দুনিয়াতে তার শরীরের কষ্টদায়ক মুসিবত দিয়ে সাজা দেয়া হবে।
(ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5228- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ لما نزلت من يعْمل سوءا يجز بِهِ النِّسَاء 321 فَقَالَ إِنَّا لنجزى بِكُل مَا عَملنَا هلكنا إِذا فَبلغ ذَلِك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ نعم يجزى بِهِ فِي الدُّنْيَا من مُصِيبَة فِي جسده مِمَّا يُؤْذِيه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৫২২৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৯. হযরত আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ!
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ ۗ مَن يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ তোমাদের আশা কিংবা কিতাবীদের আশায় কাজ চলবে না। যে ব্যক্তি কোন মন্দ কাজ করবে তাকে তার সাজা দেওয়া হবে।" (৪ঃ ১২৩) এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর কিভাবে সুখ থাকতে পারে? আমরা যা কিছু করি, সব কিছুর জন্যই কি আমাদেরকে শাস্তি পেতে হবে? উত্তরে তিনি বললেন, হে আবু বকর। আল্লাহ্ তা'আলা, তোমাকে ক্ষমা করুন, তুমি কি অসুস্থ হও না? তুমি কি দুঃখ পাও না? তোমার উপর কি সংকট আবর্তিত হয় না? আবু বকর (রা) বলেন, আমি বললাম, জ্বী হ্যাঁ, তিনি বললেন, এটাই তোমাকে সেই শান্তি-যদ্ধারা তোমাদের মন্দ কাজ সমূহের কাফফারা ও প্রতিষ্ঠা দান হয়ে থাকে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবেও হাদীসটি বর্ণনা করেছেন।)
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ ۗ مَن يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ তোমাদের আশা কিংবা কিতাবীদের আশায় কাজ চলবে না। যে ব্যক্তি কোন মন্দ কাজ করবে তাকে তার সাজা দেওয়া হবে।" (৪ঃ ১২৩) এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর কিভাবে সুখ থাকতে পারে? আমরা যা কিছু করি, সব কিছুর জন্যই কি আমাদেরকে শাস্তি পেতে হবে? উত্তরে তিনি বললেন, হে আবু বকর। আল্লাহ্ তা'আলা, তোমাকে ক্ষমা করুন, তুমি কি অসুস্থ হও না? তুমি কি দুঃখ পাও না? তোমার উপর কি সংকট আবর্তিত হয় না? আবু বকর (রা) বলেন, আমি বললাম, জ্বী হ্যাঁ, তিনি বললেন, এটাই তোমাকে সেই শান্তি-যদ্ধারা তোমাদের মন্দ কাজ সমূহের কাফফারা ও প্রতিষ্ঠা দান হয়ে থাকে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবেও হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5229- وَعَن أبي بكر الصّديق رَضِي الله عَنهُ أَنه قَالَ يَا رَسُول الله كَيفَ الصّلاح بعد هَذِه الْآيَة لَيْسَ بأمانيكم وَلَا أماني أهل الْكتاب من يعْمل سوءا يجز بِهِ النِّسَاء 321 الْآيَة وكل شَيْء عَمِلْنَاهُ جزينا بِهِ فَقَالَ غفر الله لَك يَا أَبَا بكر أَلَسْت تمرض أَلَسْت تحزن أَلَسْت يصيبك اللأواء قَالَ فَقلت بلَى
قَالَ هُوَ مَا تُجْزونَ بِهِ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه أَيْضا
واللأواء بِهَمْزَة سَاكِنة بعد اللَّام وهمزة فِي آخِره ممدودة هِيَ شدَّة الضّيق

হাদীস নং: ৫২৩০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩০. হযরত উমায়মা থেকে বর্ণিত আছে যে, তিনি আয়েশা (রা) কে এ আয়াত দু'টি সম্পর্কে জিজ্ঞেস করলেন وَإِن تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ "তোমরা তোমাদের মনের কথা প্রকাশ কর অথবা লুকিয়ে রাখ, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন।" (২: ২৮৪) এবং وَمَن يَعْمَلْ سُوءًا يُجْزَبِهِ "যে মন্দ আমল সে তার সাজা পাবে।" (৪: ১২৩) উত্তরে আয়েশা (রা) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞেস করার পর কেউ আমাকে এ সম্পর্কে জিজ্ঞেস করেনি। নবী (ﷺ) আমাকে লক্ষ্য করে বললেনঃ হে আয়েশা! বান্দার উপর যে জ্বর, দুর্ঘটনা এবং কাঁটার আঘাত আসে, এমন কি যে মূলধন সে তার জামার আস্তিনে রাখে, তারপর তা হারিয়ে ফেলে তজ্জন্য অস্থির হয় এবং পরে তা নিজের বগল তলেই খুঁজে পায়, তার বিনিময়ে এটা বান্দার সাথে আল্লাহ্ তা'আলার চুক্তি। ফলে মু'মিন বান্দা তার গুণাহসমূহ থেকে এভাবে বের হয়ে যায়, যেমন হাপর থেকে লাল সোনা বের হয়।
(ইবন আবিদ-দুনিয়া আলী ইব্ন ইয়াযীদ-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন আবিদ-দুনিয়া আলী ইব্ন ইয়াযীদ-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5230- وَعَن أُمَيْمَة أَنَّهَا سَأَلت عَائِشَة عَن هَذِه الْآيَة وَإِن تبدوا مَا فِي أَنفسكُم أَو تُخْفُوهُ الْبَقَرَة 482 الْآيَة وَمن يعْمل سوءا يجز بِهِ فَقَالَت عَائِشَة مَا سَأَلَني أحد مُنْذُ سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا عَائِشَة هَذِه مبايعة الله العَبْد بِمَا يُصِيبهُ من الْحمى والنكبة والشوكة حَتَّى البضاعة يَضَعهَا فِي كمه فيفقدها فَيفزع لَهَا فيجدها فِي ضبنه
حَتَّى إِن الْمُؤمن ليخرج من ذنُوبه كَمَا يخرج الذَّهَب الْأَحْمَر من الْكِير
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا من رِوَايَة عَليّ بن يزِيد عَنهُ
الضبن بضاد مُعْجمَة مَكْسُورَة ثمَّ بَاء مُوَحدَة سَاكِنة ثمَّ نون هُوَ مَا بَين الْإِبِط والكشح وَقد أضبنت الشَّيْء إِذا جعلته فِي ضبنك فأمسكته

হাদীস নং: ৫২৩১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩১. হযরত আতা ইব্ন ইয়াসার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যখন অসুস্থ হয় তখন আল্লাহ তার কাছে দু'জন ফিরিশতা প্রেরণ করেন এবং তাদেরকে বলেন, দেখ, তাকে দেখতে আসা লোকদেরকে সে কি বলে। যখন তারা তার কাছে আসে তখন যদি সে আল্লাহর প্রশংসা করে এবং তার গুণকীর্তন করে তবে তারা এ সংবাদ আল্লাহর কাছে নিয়ে যায়। অথচ তিনি সর্বজ্ঞ। তখন তিনি বলেন, আমার বান্দাকে যদি আমি মৃত্যু দেই, তবে তাকে জান্নাতে দাখিল করা আমার কর্তব্য। আর যদি আমি তাকে রোগমুক্ত করি তবে আমি তার মাংসের স্থলে উত্তম মাংস এবং তার রক্তের স্থলে উত্তম রক্ত দান করি এবং তার পাপসমূহ মোচন করে দেই।
(মালিক মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্ন আবিদ দুনিয়া ও এ হাদীসটি বর্ণনা করেছেন, তবে তার বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "অতঃপর আল্লাহ তা'আলা বলেন, আমার এ বান্দাকে যদি আমি মৃত্যু দেই, তবে তাকে জান্নাতে দাখিল করা আমার কর্তব্য। আর যদি আমি তাকে (রোগমুক্ত করি) তবে তার মাংসের স্থলে উত্তম মাংস এবং তার রক্তের স্থলে উত্তম রক্ত আমি তাকে দান করি ও তাকে ক্ষমা করে দেই।)
(মালিক মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্ন আবিদ দুনিয়া ও এ হাদীসটি বর্ণনা করেছেন, তবে তার বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "অতঃপর আল্লাহ তা'আলা বলেন, আমার এ বান্দাকে যদি আমি মৃত্যু দেই, তবে তাকে জান্নাতে দাখিল করা আমার কর্তব্য। আর যদি আমি তাকে (রোগমুক্ত করি) তবে তার মাংসের স্থলে উত্তম মাংস এবং তার রক্তের স্থলে উত্তম রক্ত আমি তাকে দান করি ও তাকে ক্ষমা করে দেই।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5231- وَعَن عَطاء بن يسَار رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا مرض العَبْد بعث الله إِلَيْهِ ملكَيْنِ فَقَالَ انْظُرُوا مَا يَقُول لعواده فَإِن هُوَ إِذا جاؤوه حمد الله وَأثْنى عَلَيْهِ رفعا ذَلِك إِلَى الله وَهُوَ أعلم فَيَقُول لعبدي عَليّ إِن توفيته أَن أدخلهُ الْجنَّة وَإِن أَنا شفيته أَن أبدله لَحْمًا خيرا من لَحْمه ودما خيرا من دَمه وَأَن أكفر عَنهُ سيئاته
رَوَاهُ مَالك مُرْسلا وَابْن أبي الدُّنْيَا وَعِنْده فَيَقُول الله عز وَجل إِن لعبدي هَذَا عَليّ إِن أَنا توفيته أدخلته الْجنَّة وَإِن أَنا رفعته أَن أبدله لَحْمًا خيرا من لَحْمه ودما خيرا من دَمه وأغفر لَهُ

হাদীস নং: ৫২৩২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩২. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম এবং তাঁকে স্পর্শ করে বল্লাম, ইয়া রাসূলাল্লাহ্। আপনি তো অতি ভীষণ জ্বরে আক্রান্ত। তিনি বললেন, হ্যাঁ, আমি এত বেশি জ্বরে আক্রান্ত, যেমন তোমাদের মধ্য থেকে দু'জন জ্বরাক্রান্ত হয়। আমি জিজ্ঞেস করলাম, এটা কি এ কারণে যে. আপনার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে? তিনি বললেন, হ্যাঁ, কোন মুসলমান কোন রোগ-ব্যাধি অথবা অন্য কোন কষ্টে পতিত হলে আল্লাহ্ তার বদলে তার পাপসমূহ ঝরিয়ে দেন, যেমন বৃক্ষতার পাতা ঝরিয়ে দেয়।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5232- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ دخلت على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فمسسته فَقلت يَا رَسُول الله إِنَّك توعك وعكا شَدِيدا فَقَالَ أجل إِنِّي أوعك كَمَا يوعك رجلَانِ مِنْكُم قلت ذَلِك بِأَن لَك أَجْرَيْنِ قَالَ أجل مَا من مُسلم يُصِيبهُ أَذَى من مرض فَمَا سواهُ إِلَّا حط الله بِهِ سيئاته كَمَا تحط الشَّجَرَة وَرقهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৫২৩৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত আছে যে, একজন মুসলমান জিজ্ঞেস করল, ইয়া রাসুলাল্লাহ। আমরা যেসব রোগ ব্যাধিতে আক্রান্ত হই সেসব রোগ-ব্যাধি সম্পর্কে আপনার ধারণা কি? এর বদলে আমাদের জন্য কি বিনিময় রয়েছে? তিনি বললেন, এগুলো (গুণাহ সমূহের) কাফ্ফারা স্বরূপ উবাই (রা) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ। যদি তা সামান্যও হয়? তিনি বললেন, যদি তা একটি কাঁটা অথবা তার চেয়ে তুচ্ছ ও হয়। তখন লোকটি নিজের জন্য দু'আ করল, যাতে মৃত্যু পর্যন্ত তার থেকে জ্বর আলাদা না হয় এবং সে জ্বর তাকে হজ্জ, উমরা, আল্লাহর পথে জিহাদ করা এবং জামা'আতে সালাত আদায় করা থেকে বিরত না রাখে। বর্ণনাকারী বলেন, অতঃপর মৃত্যু পর্যন্ত যে কোন মানুষই তার শরীর স্পর্শ করেছে সে তার শরীরে জ্বরের উত্তাপ অনুভব করেছে।
(আহমাদ, ইব্ন আবিদ-দুনিয়া, আবু ইয়া'লা ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ, ইব্ন আবিদ-দুনিয়া, আবু ইয়া'লা ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5233- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رجلا من الْمُسلمين قَالَ يَا رَسُول الله أَرَأَيْت هَذِه الْأَمْرَاض الَّتِي تصيبنا مَا لنا بهَا قَالَ كَفَّارَات
قَالَ أبي يَا رَسُول الله وَإِن قلت قَالَ وَإِن شَوْكَة فَمَا فَوْقهَا فَدَعَا على نَفسه أَن لَا يُفَارِقهُ الوعك حَتَّى يَمُوت وَأَن لَا يشْغلهُ عَن حج وَلَا عمْرَة وَلَا جِهَاد فِي سَبِيل الله وَلَا صَلَاة مَكْتُوبَة فِي جمَاعَة قَالَ فَمَا مس إِنْسَان جسده إِلَّا وجد حرهَا حَتَّى مَاتَ
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه
الوعك الْحمى

হাদীস নং: ৫২৩৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৪. হযরত আবুদ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মাথা
ব্যথা ও জ্বর-তৃষ্ণা মু'মিনের লেগেই থাকে, আর তার গুণাহ থাকে উহুদ পর্বত পরিমাণ। অতঃপর একটি সরষের বীজ পরিমাণ তার গুণাহ বাকি থাকতে এসব মাথা-ব্যাথা ও জ্বর-তৃষ্ণা তাকে ছাড়ে না।
ব্যথা ও জ্বর-তৃষ্ণা মু'মিনের লেগেই থাকে, আর তার গুণাহ থাকে উহুদ পর্বত পরিমাণ। অতঃপর একটি সরষের বীজ পরিমাণ তার গুণাহ বাকি থাকতে এসব মাথা-ব্যাথা ও জ্বর-তৃষ্ণা তাকে ছাড়ে না।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5234- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الصداع والمليلة لَا تزَال بِالْمُؤمنِ وَإِن ذَنبه مثل أحد فَمَا تَدعه وَعَلِيهِ من ذَلِك مِثْقَال حَبَّة من خَرْدَل
তাহকীক:
হাদীস নং: ৫২৩৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৫. অপর এক রিওয়ায়েতে আছে, জ্বর ও মাথা ব্যাথা মুসলমানের লেগেই থাকে, আর তার উপর থাকে উহুদ পর্বতের চেয়ে বিশাল গুণাহর স্তূপ। অবশেষে তাকে এভাবে ছেড়ে দেয় যে, একটি সরষের বীজ পরিমাণ তার গুণাহ থাকে না।
(আহমাদ, ইবন, আবুদ-দুনিয়া ও তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা আহমাদ বর্ণিত। এ হাদীসের সনদে ইবন লাহী'আ ও সাহল ইবন মু'আয নামক দু'জন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
(আহমাদ, ইবন, আবুদ-দুনিয়া ও তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা আহমাদ বর্ণিত। এ হাদীসের সনদে ইবন লাহী'আ ও সাহল ইবন মু'আয নামক দু'জন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5235- وَفِي رِوَايَة مَا يزَال الْمَرْء الْمُسلم بِهِ المليلة والصداع وَإِن عَلَيْهِ من الْخَطَايَا لأعظم من أحد حَتَّى تتركه مَا عَلَيْهِ من الْخَطَايَا مِثْقَال حَبَّة من خَرْدَل
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَفِيه ابْن لَهِيعَة وَسَهل بن معَاذ
المليلة بِفَتْح الْمِيم بعْدهَا لَام مَكْسُورَة هِيَ الْحمى تكون فِي الْعظم

হাদীস নং: ৫২৩৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জ্বর ও মাথা ব্যাথা বান্দা বাঁদীর লেগেই থাকে; আর তাদের উপর থাকে উহুদ পর্বত পরিমাণ গুনাহর স্তূপ। অতঃপর এক সরষে পরিমাণ তাদের গুণাহ বাকি থাকতে সেই জ্বর ও মাথা ব্যাথা তাদেরকে ছাড়ে না।
(আবু ইয়া'লা (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর রাবী নির্ভরযোগ্য।)
(আবু ইয়া'লা (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর রাবী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5236- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تزَال المليلة والصداع بِالْعَبدِ وَالْأمة وَإِن عَلَيْهِمَا من الْخَطَايَا مثل أحد فَمَا تدعهما وَعَلَيْهِمَا مِثْقَال خردلة
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته ثِقَات
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৫২৩৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৭. হযরত আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর রাস্তায় যার মাথা ব্যাথা হয় এবং সে এটাকে সাওয়াবের উপায় মনে করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মার্জনা করে দেওয়া হয়।
(তবারানী ও বাযযার (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তবারানী ও বাযযার (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5237- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صدع رَأسه فِي سَبِيل الله فاحتسب غفر لَهُ مَا كَانَ قبل ذَلِك من ذَنْب
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৫২৩৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মু'মিনের মাথা ব্যাথা ও এমন কাঁটা যা তার শরীরে বিঁধে, অথবা এমন কিছু, যা তাকে কষ্ট দেয়, আল্লাহ্ তা'আলা তার বদৌলতে কিয়ামতের দিন তার মর্যাদা বুলন্দ করবেন এবং তার বদলে তার থেকে তার গুণাহসমূহ মোচন করে দেবেন।
(ইব্ন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(ইব্ন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5238- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صداع الْمُؤمن وشوكة يشاكها أَو شَيْء يُؤْذِيه يرفعهُ الله بهَا يَوْم الْقِيَامَة دَرَجَة وَيكفر عَنهُ بهَا ذنُوبه
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَرُوَاته ثِقَات
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৫২৩৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। নিশ্চয় আল্লাহ তা'আলা স্বীয় বান্দাকে রোগ-ব্যাধিতে আক্রান্ত করেন। এভাবে তার থেকে তার সকল গুণাহর কাফফারা হওয়া অবধি তা চলতে থাকে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5239- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله ليبتلي عَبده بِالسقمِ حَتَّى يكفر ذَلِك عَنهُ كل ذَنْب