আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৮০ টি

হাদীস নং: ৫২৪০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, আমার সম্মান ও প্রতাপের কসম, আমি কাউকে ক্ষমা করার ইচ্ছা করলে তার শরীরে অসুস্থতা দিয়ে এবং তার রিযিকে সংকট সৃষ্টি করে তার সমস্ত গুনাহ মাফ করা পর্যন্ত তাকে দুনিয়া থেকে বের করি না।
(রুযায়ন হাদীসটি উল্লেখ করেছেন, কিন্তু তা আমার নযরে পড়েনি।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5240- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الرب سُبْحَانَهُ وَتَعَالَى يَقُول وَعِزَّتِي وَجَلَالِي لَا أخرج أحدا من الدُّنْيَا أُرِيد أَغفر لَهُ حَتَّى أستوفي كل خَطِيئَة فِي عُنُقه بسقم فِي بدنه وإقتار فِي رزقه

ذكره رزين وَلم أره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪১. হযরত ইয়াহইয়া ইবন সাঈদ (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে এক ব্যক্তির মৃত্যু ঘনিয়ে এল। তখন এক ব্যক্তি বলল, সৌভাগ্য তার। লোকটি মৃত্যুবরণ করল, অথচ কোন রোগে আক্রান্ত হয়নি। একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আশ্চর্য তোমার জন্য! তুমি কি জান, যদি আল্লাহ্ তা'আলা তাকে কোন রোগ-ব্যধিতে আক্রান্ত করতেন, তবে তার থেকে তার গুণাহসমূহ মোচন করে দিতেন।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5241- وَعَن يحيى بن سعيد أَن رجلا جَاءَهُ الْمَوْت فِي زمن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رجل هَنِيئًا لَهُ مَاتَ وَلم يبتل بِمَرَض فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَيحك مَا يدْريك لَو أَن الله ابتلاه بِمَرَض يكفر عَنهُ من سيئاته

رَوَاهُ مَالك عَنهُ مُرْسلا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪২. হযরত আবু উমামা বাহিলী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে কোন বান্দা কোন রোগ-ব্যাধিতে জর্জরিত হয়, আল্লাহ্ তা'আলা তাকে সে রোগ-ব্যাধি থেকে পবিত্র করে তোলেন।
(ইবন আবিদ-দুনিয়া ও তবারানী 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5242- وَعَن أبي أُمَامَة الْبَاهِلِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من عبد يصرع صرعة من مرض إِلَّا بَعثه الله مِنْهَا طَاهِرا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) (একদা) উম্মে সাইব অথবা উম্মে মুসায়্যিব-এর কাছে গেলেন এবং তাঁকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে হে? তুমি যে কাঁপছ? উত্তরে মহিলাটি বলল, জ্বর। আল্লাহ্ তা'আলা এতে বরকত না দিন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি জ্বরকে গাল দিও না। কেননা, জ্বর আদম সন্তানের গুণাহকে এভাবে দূর করে দেয়, যেমন হাপর লোহার মরচে দূর করে দেয়।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5243- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دخل على أم السَّائِب أَو أم الْمسيب فَقَالَ مَا لَك تزفزفين قَالَت الْحمى لَا بَارك الله فِيهَا فَقَالَ لَا تسبي الْحمى فَإِنَّهَا تذْهب خَطَايَا بني آدم كَمَا يذهب الْكِير خبث الْحَدِيد

رَوَاهُ مُسلم
تزفزفين رُوِيَ براءين وبزاءين ومعناهما مُتَقَارب وَهُوَ الرعدة الَّتِي تحصل للمحموم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪৪. উম্মুল আলা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে দেখতে এলেন এবং বললেন, হে উম্মুল আলা! তুমি সুসংবাদ গ্রহণ কর। কেননা, মুসলমানের রোগ-ব্যাধির তার গুণাহসমূহকে এভাবে দূর করে দেয়, যেমন অগ্নি রূপার ময়লা দূর করে দেয়।
(আবু দাউদ হাদীসটি (র) বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5244- وَعَن أم الْعَلَاء رَضِي الله عَنْهَا قَالَت عادني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا مَرِيضَة فَقَالَ أَبْشِرِي يَا أم الْعَلَاء فَإِن مرض الْمُسلم يذهب الله بِهِ خطاياه كَمَا تذْهب النَّار خبث الْفضة

رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৫২৪৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪৫. হযরত আব্দুর রহমান ইবন আবি বকর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন বান্দার যখন জ্বর-তাপ দেখা দেয়, তখন তার উদাহরণ এমন এক টুকরো লোহার মত, যা অগ্নিতে প্রবেশ করেছে। ফলে তার মরচে দূর হয়ে গেছে এবং খাঁট অংশটুকু রয়ে গেছে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5245- وَعَن عبد الرَّحْمَن بن أبي بكر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنَّمَا مثل العَبْد الْمُؤمن حِين يُصِيبهُ الوعك والحمى كحديدة تدخل النَّار فَيذْهب خبثها وَيبقى طيبها

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪৬. হযরত ফাতিমা খুযাইয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এক আনসার মহিলাকে অসুস্থ
অবস্থায় দেখতে গেলেন এবং তাকে লক্ষ্য করে বললেন। তোমার অবস্থা কেমন মনে হচ্ছে হে? মহিলাটি
বলল, ভাল, তবে জ্বর আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। নবী (ﷺ) বললেন, তুমি সবর কর। কেননা, জ্বর আদম সন্তানের (গুণাহের) আবর্জনা এভাবে দূর করে দেয়, যেন হাপর লোহার মরচে দূর করে দেয়।
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5246- وَعَن فَاطِمَة الْخُزَاعِيَّة رَضِي الله عَنْهَا قَالَت عَاد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم امْرَأَة من الْأَنْصَار وَهِي وجعة فَقَالَ لَهَا كَيفَ تجدينك فَقَالَت بِخَير إِلَّا أَن أم ملدم قد بَرحت بِي فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اصْبِرِي فَإِنَّهَا تذْهب خبث ابْن ادم كَمَا يذهب الْكِير خبث الْحَدِيد

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪৭. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি হাদীসটি মারফু'রূপে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা এক রাতের জ্বরের বদলে মু'মিনের সমস্ত গুণাহর প্রতিবিধান করে দেন।
(ইবন আবিদ-দুনিয়া ইবন মুবারকের রিওয়ায়েতে আমর ইবন সুগীরা সিন'আনীর সূত্রে হাওশাব-এর মধ্যস্থতায় হাসান (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন আবিদ-দুনিয়া বলেন, ইবন মুবারক বলেছেন, এটা একটি উৎকৃষ্ট হাদীস।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5247- وَعَن الْحسن رَضِي الله عَنهُ رَفعه قَالَ إِن الله ليكفر عَن الْمُؤمن خطاياه كلهَا بحمى لَيْلَة

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا من رِوَايَة ابْن الْمُبَارك عَن عمر بن الْمُغيرَة الصَّنْعَانِيّ عَن حَوْشَب عَنهُ وَقَالَ قَالَ ابْن الْمُبَارك هَذَا من جيد الحَدِيث
হাদীস নং: ৫২৪৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪৮. তাঁর থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবায়ে কিরাম একরাতের জ্বরে তৎপূর্ববর্তী গুণাহসমূহের কাফফারার আশা পোষণ করতেন।
(ইবন আবিদ-দুনিয়া (র) এ হাদীসটিও বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5248- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ كَانُوا يرجون فِي حمى لَيْلَة كَفَّارَة لما مضى من الذُّنُوب

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا أَيْضا وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৪৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি এক রাত্র জ্বরে আক্রান্ত হয়ে সবর করে এবং এটা আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে জ্ঞান করে এর উপর সন্তুষ্ট থাকে সে তার গুণাহসমূহ থেকে এভাবে বের হয়ে যায়, যেমন তারা মাথা তাকে যেদিন প্রসব করেছে (সে দিন সে নিষ্পাপ ছিল)।
(ইবন আবিদ-দুনিয়া কিতাবুর রিয়া ইত্যাদিতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5249- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من وعك لَيْلَة فَصَبر وَرَضي بهَا عَن الله عز وَجل خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الرِّضَا وَغَيره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৫০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জ্বর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আসতে অনুমতি চাইল। তখন তিনি বললেনঃ এটা কে? সে বলল, আমি জ্বর। অতঃপর তিনি জ্বরকে কুরাবাসীদের কাছে যেতে নির্দেশ দিলেন। ফলে তারা এত জ্বর ভোগ করল, যা আল্লাহ্ তা'আলাই জানেন। সুতরাং তারা রাসূলুল্লাহ্ (ﷺ)-এ কাছে এসে তাঁর নিকট এর অভিযোগ করল। তিনি বললেন। তোমরা কি চাও হে! যদি তোমরা চাও, আমি আল্লাহর কাছে দু'আ করি। তিনি আমাদের থেকে এজ্বর-তাপ দূর করে দেবেন, আর যদি তোমরা চাও এ জ্বর তোমাদের (গুনাহর) জন্য পবিত্রকারী সাব্যস্ত হবে। তারা জিজ্ঞেস করল, তা-ই করবে? তিনি বললেন। হ্যাঁ। তারা বলল, তবে তাকে ছেড়ে দিন ইয়া রাসূলাল্লাহ্।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। আবু ইয়া'লা ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ' কিতাবে এ হাদীসটি উল্লেখ করেছেন। তবারানী অনুরূপ সনদে সালমানের রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। তাতে তিনি বলেনঃ "তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জ্বরের অভিযোগ করল। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? যদি তোমরা চাও, আমি আল্লাহর কাছে দু'আ করি তবে তিনি তোমাদের থেকে তা দূর করে দেবেন, আর যদি চাও, তাকে ছেড়ে দাও। এ জ্বর তাপ তোমাদের অবশিষ্ট গুণাহসমূহ দূর করে দেবে। তারা বলল, ইয়া রাসুলাল্লাহ। তবে তাকে ছেড়েই দিন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5250- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ اسْتَأْذَنت الْحمى على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ من هَذِه قَالَت أم ملدم فَأمر بهَا إِلَى أهل قبَاء فَلَقوا مِنْهَا مَا يعلم الله فَأتوهُ فشكوا ذَلِك إِلَيْهِ فَقَالَ مَا شِئْتُم إِن شِئْتُم دَعَوْت الله فكشفها عَنْكُم وَإِن شِئْتُم أَن تكون لكم طهُورا قَالُوا أوتفعل قَالَ نعم
قَالُوا فدعها

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِنَحْوِهِ من حَدِيث سلمَان وَقَالَ فِيهِ فشكوا الْحمى إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا شِئْتُم إِن شِئْتُم دَعَوْت الله فَدَفعهَا عَنْكُم وَإِن شِئْتُم تَرَكْتُمُوهَا وأسقطت بَقِيَّة ذنوبكم قَالُوا فدعها يَا رَسُول الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৫১. হযরত মুহাম্মদ ইবন মু'আয ইবন উবাই ইবন কা'ব (র)-এর সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে বর্ণিত। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ। জ্বরের সাওয়াব কি? জবাবে তিনি বললেন, যতদিন পর্যন্ত (জ্বরে) পা কাঁপতে থাকে অথবা শরীর ঘর্মাক্ত হতে থাকে ততদিন পর্যন্ত (আমলকারীর) নেক আমলসমূহের সাওয়াব চালু থাকে।
উবাই (র) বললেন, হে আল্লাহ! আমি তোমার কাছে এমন জ্বর কামনা করছি, যা আমাকে তোমার পথে বের হতে, তোমার গৃহের উদ্দেশ্যে ও তোমার নবীর মসজিদের উদ্দেশ্যে বের হতে বারণ না করে। বর্ণনাকারী বলেন, এরপর যখন উবাইকে স্পর্শ করা হয়েছে তখনই তাঁর গায়ে জ্বর ছিল।
(তবারানী 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থদ্বয়ের হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদে তেমন দুর্বলতা নেই। ইবন হিব্বান মুহাম্মদ ও তাঁর পিতা (মু'আয ইব্‌ন উৰাই)-কে 'কিতাবুস সিকাত'-এ নির্ভরযোগ্য রাবীরূপে উল্লেখ করেছেন। উবাই-এর কাহিনী সহকারে আবু সাঈদের হাদীস পূর্বেও উল্লেখিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5251- وَعَن مُحَمَّد بن معَاذ بن أبي بن كَعْب عَن أَبِيه عَن جده أَنه قَالَ يَا رَسُول الله مَا جَزَاء الْحمى قَالَ تجْرِي الْحَسَنَات على صَاحبهَا مَا اختلج عَلَيْهِ قدم أَو ضرب عَلَيْهِ عرق
قَالَ أبي اللَّهُمَّ إِنِّي أَسأَلك حمى لَا تمنعني خُرُوجًا فِي سَبِيلك وَلَا خُرُوجًا إِلَى بَيْتك وَلَا مَسْجِد نبيك
قَالَ فَلم يمس أبي قطّ إِلَّا وَبِه حمى

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَسَنَده لَا بَأْس بِهِ
مُحَمَّد وَأَبوهُ ذكرهمَا ابْن حبَان فِي الثِّقَات وَتقدم حَدِيث أبي سعيد بِقصَّة أبي أَيْضا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৫২. হযরত আবু রায়হানা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জ্বর জাহান্নামের তাপ বিশেষ। এটাই মু'মিনের জাহান্নামের ভাগ।
(ইবন আবিদ-দুনিয়া, তবারানী উভয়ে শাহর ইবন হাওশাব এর রিওয়ায়েতে আবু রায়হানা থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5252- وَعَن أبي رَيْحَانَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحمى من فيح
جَهَنَّم وَهِي نصيب الْمُؤمن من النَّار

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ كِلَاهُمَا من رِوَايَة شهر بن حَوْشَب عَنهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৫৩. হযরত আবু উমামা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জ্বর জাহান্নামের হাপর
বিশেষ। তা থেকে মু'মিনের গায়ে যা লাগে তা তার জাহান্নামের অংশ স্বরূপ।
(আহমাদ (র) নির্দোষ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5253- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْحمى كير من جَهَنَّم فَمَا أصَاب الْمُؤمن مِنْهَا كَانَ حَظه من جَهَنَّم

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৫৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ বলেছেন, জ্বর প্রত্যেক মু'মিনের জাহান্নামের অংশ। র (বাযযার হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5254- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْحمى حَظّ كل مُؤمن من النَّار

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫২৫৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেন, আমি কখন আমার বান্দাকে তার প্রিয় দু'টি জিনিসের ব্যাপারে মুসিবতে আক্রান্ত করি, অতঃপর সে সবর করে, আমি তাকে সে দু'টি জিনিসের বদলে জান্নাত দান করি। আল্লাহ তা'আলা "তার প্রিয় দু'টি জিনিস” দ্বারা তার চোখ দু'টিকে বুঝিয়েছেন।
(বুখারী ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরূপ: "রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, আমি যখন দুনিয়াতে আমার বান্দার প্রিয় দু'টি জিনিস নিয়ে নেই, তখন আমার কাছে জান্নাত ব্যতীত তার অন্য কোন প্রতিফল নেই।)
كتاب الجنائز
فصل
5255- عَن أنس رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله عز وَجل قَالَ إِذا ابْتليت عَبدِي بحبيبتيه فَصَبر عوضته مِنْهُمَا الْجنَّة يُرِيد عَيْنَيْهِ

رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله عز وَجل إِذا أخذت كَرِيمَتي عَبدِي فِي الدُّنْيَا لم يكن لَهُ جَزَاء عِنْدِي إِلَّا الْجنَّة
হাদীস নং: ৫২৫৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫২৫৬. তিরমিযীর অপর এক রিওয়ায়েতে আছে, আমি যার দু'টি জিনিস উঠিয়ে নিয়েছি, তারপরও সে সবর করেছে এবং এটাকে সে সাওয়াবের হেতুরূপে জ্ঞান করেছে, আমি তাকে জান্নাতের কম কোন প্রতিফল দিতে রাজি নই।
كتاب الجنائز
فصل
5256- وَفِي رِوَايَة لَهُ من أذهبت حبيبتيه فَصَبر واحتسب لم أَرض لَهُ ثَوابًا دون الْجنَّة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫২৫৭. হযরত ইরবায ইবন সারিয়া (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। অর্থাৎ নবী (ﷺ) আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে বর্ণনা করেছেন বলে তিনি বুঝিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, যখন আমি আমার বান্দা থেকে তার প্রিয় দু'টি জিনিস কেড়ে নিই, অথচ সে এ দু'টি জিনিসের ব্যাপারে কার্পণ্য প্রদর্শনকারী তখন যদি সে এ দুটি জিনিস (চোখ) কেড়ে নেওয়ার ব্যাপারে আমার সপ্রশংস সন্তুষ্টি প্রকাশ করে, তবে আমি তাকে জান্নাতের কম কোন প্রতিফল দিতে রাযী নই।
(ইবন হিজ্ঞান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5257- وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَعْنِي عَن ربه تبَارك وَتَعَالَى أَنه قَالَ إِذا سلبت من عَبدِي كريمتيه وَهُوَ بهما ضنين لم أَرض لَهُ ثَوابًا دون الْجنَّة إِذا هُوَ حمدني عَلَيْهِمَا

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫২৫৮. হযরত আয়েশা বিনতে কুদামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মু'মিনের প্রিয় দু'টি জিনিস নিয়ে নেওয়া এবং তারপর তাকে জাহান্নামে দাখিল করা আল্লাহ্ তা'আলার নিকট গুরুতর ব্যাপার।
ইউনুস বলেন, রাসূলুল্লাহ' (ﷺ) তার প্রিয় দু'টি জিনিস' শব্দ দ্বারা তার চোখ দু'টোকে বুঝিয়েছেন।
(আহমাদ ও তবারানী আব্দুর রহমান ইবন উসমান হাতিবীর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5258- وَعَن عَائِشَة بنت قدامَة قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَزِيز على الله أَن يَأْخُذ كَرِيمَتي مُؤمن ثمَّ يدْخلهُ النَّار
قَالَ يُونُس يَعْنِي عَيْنَيْهِ

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة عبد الرَّحْمَن بن عُثْمَان الْحَاطِبِيُّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ
৫২৫৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা যদি কোন বান্দার প্রিয় দু'টি জিনিস নিয়ে নেন, তারপর সে সবর করে এবং এটাকে সে সাওয়াবের হেতু বলে জ্ঞান করে, তা'হলে আল্লাহ্ তা'আলা তাকে জান্নাতে দাখিল করেন।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5259 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يذهب الله بحبيبتي عبد فيصبر ويحتسب إِلَّا أدخلهُ الله الْجنَّة

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক: