আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২৪. অধ্যায়ঃ জানাযা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৮০ টি

হাদীস নং: ৫২০০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০০. হযরত আবু বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আবিয়া (রা)-এর নিকট ছিলাম। তখন একজন চিকিৎসক তাঁর পৃষ্ঠের একটি ফোঁড়ার চিকিৎসা করছিল এবং তিনি কষ্ট অনুভব করছিলেন। এ দেখে আমি বললাম, যদি আমাদের কোন যুবক এরূপ করত, তবে আমরা তাকে নিয়ে উপহাস করতাম। তখন তিনি বললেন, উক্ত রোগ না থাকা আমার জন্য আনন্দদায়ক নয়। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন মুসলমান তার শরীরে কোন কষ্ট পেলে তাতে তার গুণাহ রাশির কাফ্ফারা হয়।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ উল্লিখিত হাদীসের মারফু' অংশটুকু এমন সনদে বর্ণনা করেছেন, যার রাবীগণ সহীহ্ হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য। তবে উক্ত রিওয়ায়েতে মু'আবিয়া (রা) বলেনঃ "আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মু'মিন তার শরীরে কোন কষ্টদায়ক আঘাত পেলে তার বদলে আল্লাহ্ তা'আলা তার গুণাহসমূহ মোচন করে দেন।"
তবারানী ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5200- وَعَن أبي بردة رَضِي الله عَنهُ قَالَ كنت عِنْد مُعَاوِيَة وطبيب يعالج قرحَة فِي ظَهره وَهُوَ يتَضَرَّر فَقلت لَهُ لَو بعض شبابنا فعل هَذَا لعبنا ذَلِك عَلَيْهِ فَقَالَ مَا يسرني أَنِّي لَا أَجِدهُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من مُسلم يُصِيبهُ أَذَى من جسده إِلَّا كَانَ كَفَّارَة لخطاياه

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وروى الْمَرْفُوع مِنْهُ أَحْمد بِإِسْنَاد رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من شَيْء يُصِيب الْمُؤمن فِي جسده يُؤْذِيه إِلَّا كفر الله بِهِ عَنهُ من سيئاته

وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২০১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলমান যে কোন মুসিবতেই পড়ুক না কেন, তার বদলে আল্লাহ্ তার গুনাহ মাফ করে দেন। এমনকি কাঁটা পর্যন্ত, যা মু'মিনের শরীরে বিধে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5201- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُصِيبَة تصيب الْمُسلم إِلَّا كفر الله عَنهُ بهَا حَتَّى الشَّوْكَة يشاكها

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৫২০২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০২. মুসলিমের এক রিওয়ায়েতে আছে, কাঁটা এবং তার চেয়ে তুচ্ছ যে কোন বিপদই মু'মিনের উপর আসে, তার বদলে আল্লাহ্ তার গুণাহ হ্রাস করে দেন। অপর এক রিওয়ায়েতে আছে, তার বদলে আল্লাহ্ তা'আলা তার একটি মর্যাদা বুলন্দ করেন এবং তার একটি পাপ মোচন করে দেন।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5202- وَفِي رِوَايَة لمُسلم لَا يُصِيب الْمُؤمن شَوْكَة فَمَا فَوْقهَا إِلَّا نقص الله بهَا من خطيئته
وَفِي أُخْرَى إِلَّا رَفعه الله بهَا دَرَجَة وَحط عَنهُ بهَا خَطِيئَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২০৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৩. মুসলিমের আরেক রিওয়ায়েতে আছে, তিনি বলেন, কুরায়শের কিছু যুবক আয়েশা (রা)-এর কাছে গেল, তখন তিনি মিনায় ছিলেন এবং তারা তখন হাসছিল। আয়েশা (রা) জিজ্ঞেস করলেন, তোমরা হাসছ কেন? তারা বলল, অমুক ব্যক্তি তা'বুর রশিতে হোঁচট খেয়ে পড়ে গেছে। ফলে তার ঘাড় ভেঙ্গে যাওয়ার অথবা চক্ষু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তখন আয়েশা (রা) বললেন, তোমরা হেসো না। কেননা, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে মুসলমানের শরীরেই কোন কাঁটা বিঁধে অথবা তার চেয়ে তুচ্ছ কোন দুর্ঘটনা ঘটে, তার বদলে তার একটি মর্যাদা লিপিবদ্ধ হয় এবং একটি গুণাহ মাফ হয়।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5203- وَفِي أُخْرَى لَهُ قَالَ دخل شباب من قُرَيْش على عَائِشَة رَضِي الله عَنْهَا وَهِي بمنى وهم يَضْحَكُونَ فَقَالَت مَا يُضْحِككُمْ قَالُوا فلَان خر على طُنب فسطاط فَكَادَتْ عُنُقه أَو عينه أَن تذْهب فَقَالَت لَا تَضْحَكُوا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يشاك بشوكة فَمَا فَوْقهَا إِلَّا كتبت لَهُ بهَا دَرَجَة ومحيت عَنهُ بهَا خَطِيئَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২০৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর উপর তার প্রাণ, সন্তান ও সম্পদের ব্যাপারে মুসিবত আসতে থাকে। অবশেষে সে আল্লাহ্ তা'আলার সাথে এমতাবস্থায় সাক্ষাৎ করে যে, তার কোন গুণাহ নেই।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5204- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا يزَال الْبلَاء بِالْمُؤمنِ والمؤمنة فِي نَفسه وَولده وَمَاله حَتَّى يلقى الله تَعَالَى وَمَا عَلَيْهِ خَطِيئَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
হাদীস নং: ৫২০৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ ও প্রাণের ব্যাপারে কোন মুসিবতে আক্রান্ত হয়, অতঃপর সে উক্ত মুসিবতের কথা লুকিয়ে রাখে এবং মানুষের কাছে তার অনুযোগ না করে, তাকে ক্ষমা করে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়।
(তবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদে কোন অসুবিধা নেই।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5205- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أُصِيب بمصيبة بِمَالِه أَو فِي نَفسه فكتمها وَلم يشكها إِلَى النَّاس كَانَ حَقًا على الله أَن يغْفر لَهُ

رَوَاهُ الطَّبَرَانِيّ وَلَا بَأْس بِإِسْنَادِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২০৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি গাছের কাছে এসে গাছটিকে ঝাঁকুনি দিলেন। ফলে গাছটি থেকে আল্লাহর ইচ্ছায় যা পাতা ঝরার ছিল তা ঝরে গেল। অতঃপর তিনি বললেন, আমি এ বৃক্ষ থেকে যতদ্রুত পাতা ঝরালাম বিপদ-মুসিবত ও ব্যথা-বেদনা আদম সন্তানের গুণাহ ঝরাবার ব্যাপারে তার চেয়ে দ্রুততর।
(ইবন আবিদ-দুনিয়া ও আবু ইয়া'লা (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5206- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ أَتَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم شَجَرَة فهزها حَتَّى تساقط وَرقهَا مَا شَاءَ الله أَن يتساقط ثمَّ قَالَ للمصيبات والأوجاع أسْرع فِي ذنُوب ابْن آدم مني فِي هَذِه الشَّجَرَة

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২০৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৭. হযরত বাশীর ইবন আব্দুল্লাহ্ ইব্‌ন আবু আইউব আনসারী (রা)-সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় পিতামহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক আনসারীকে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন এবং তাঁকে জড়িয়ে ধরে তার অবস্থা জানতে চাইলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর নবী। আমি সাতদিন অবধি একটি বারের জন্যও চোখ মুদি নি এবং কেউ আমার কাছে থাকে না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আমার ভাই! তুমি সবর কর, হে আমার ভাই। তুমি সবর কর। এভাবে তুমি তোমার গুণাহসমূহ থেকে বের হয়ে যাবে, যেমন তুমি তাতে প্রবেশ করেছ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আরও বললেন, রোগ-ব্যাধির মুহূর্তগুলো পাপের মুহূর্তগুলোকে দূর করে দেয়।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5207 - وَرَوَى عَنْ بَشِيرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : عَادَ رَسُولُ اللهِ ﷺ رَجُلاً مِنَ الْأَنْصَارِ فَأَكَب عَلَيْهِ فَسَأَلَهُ، فَقَالَ : يَا نَبِيّ اللَّهِ مَا غَمَضْتُ مُنْذُ سَبْعِ، وَلَا أَحَدٌ يَحْشُرُنِي، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ : أَيُّ أَيْنِي أصْبِرْ أَي أَخِي أصْبِر حَتَّى تُخْرَجَ مِنْ ذُنُوبِكَ كَمَا دَخَلْتُ فِيهَا ، قَالَ : وَقَالَ رَسُولُ اللهِ ﷺ سَاعَاتُ الْأَمْرَاضِ يُذْهِبْنَ سَاعَاتِ الْخَطَايَا.
رواه ابن أبي الدنيا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২০৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন ক্লান্তি, দুঃখ ও ব্যাধিই মু'মিনকে পেয়ে বসে এমন কি যে পেরেশানী তাকে পেরেশান করে তোলে, আল্লাহ্ তা'আলা তার বদলে তার গুণাহ রাশি মার্জনা করে দেন।
(ইবন আবিদ-দুনিয়া ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5208- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من شَيْء يُصِيب الْمُؤمن من نصب وَلَا حزن وَلَا وصب حَتَّى الْهم يهمه إِلَّا يكفر الله عَنهُ بِهِ سيئاته

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
হাদীস নং: ৫২০৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি,
মু'মিনের সার্বক্ষণিক রোগ ব্যাধি তার গুণাহসমূহের কাফ্ফারা স্বরূপ।
(ইবন আবিদ-দুনিয়া ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5209- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول وصب الْمُؤمن كَفَّارَة لخطاياه

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১০
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে বলেছেন, যখন বান্দার গুণাহ বেশি হয়ে যায় এবং তা মোচন করার মত তার কিছু না থাকে, তখন আল্লাহ্ তা'আলা তার গুণাহ সমূহ মোচনের
জন্য তাকে দুঃখ ভারাক্রান্ত করেন।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। লায়স ইবন আবু সুলায়ম ব্যতীত ও এ হাদীসের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5210- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كثرت ذنُوب العَبْد وَلم يكن لَهُ مَا يكفرهَا ابتلاه الله بالحزن ليكفرها عَنهُ

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا لَيْث بن أبي سليم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১১
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১১. হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত। নবী (ﷺ) বলেন, যখন মু'মিন বান্দা ব্যাধিগ্রস্ত হয় তখন আল্লাহ্ তা'আলা তাকে গুণাহসমূহ থেকে এভাবে নির্মূল করেন, যেমন হাপর লোহার মরচে দূর করে দেয়।
(ইবন আবুদ-দুনিয়া, তবারানী ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ'-এ কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তবারানী বর্ণিত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5211- وَعَن عَائِشَة أَيْضا رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا اشْتَكَى العَبْد الْمُؤمن أخلصه الله من الذُّنُوب كَمَا يخلص الْكِير خبث الْحَدِيد

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১২
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১২. হযরত আতা ইব্‌ন আবি রাবাহ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন আব্বাস (রা) আমাকে বললেন, আমি কি তোমাকে একজন জান্নাতী মহিলা দেখাব? আমি বললাম জ্বী, হ্যাঁ। তিনি বললেন, এই কৃষ্ণাঙ্গিনী মহিলাটি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, আমি মূর্ছা যাই এবং বিবস্ত্র হয়ে পড়ি। সুতরাং আপনি আমার জন্য আল্লাহর কাছে দু'আ করুন। তিনি বললেন, তোমার যদি ইচ্ছা হয়, তুমি সবর কর। (এর বদৌলতে) তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি চাও তবে আমি তোমার রোগ নিরাময়ের জন্য আল্লাহর কাছে দু'আ করি। মহিলাটি বলল, আমি সবর করব। তবে সে বলল, আমি বিবস্ত্র হয়ে পড়ি। সুতরাং আল্লাহর কাছে দু'আ করুন, যাতে আমি বিবস্ত্র না হই। তখন তিনি তার জন্য দু'আ করলেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5212- وَعَن عَطاء بن أبي رَبَاح قَالَ قَالَ لي ابْن عَبَّاس أَلا أريك امْرَأَة من أهل الْجنَّة فَقلت بلَى
قَالَ هَذِه الْمَرْأَة السَّوْدَاء أَتَت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت إِنِّي أصرع وَإِنِّي أتكشف فَادع الله لي قَالَ إِن شِئْت صبرت وَلَك الْجنَّة وَإِن شِئْت دَعَوْت الله أَن يعافيك فَقَالَت أَصْبِر فَقَالَت إِنِّي أتكشف فَادع الله لي أَن لَا أتكشف فَدَعَا لَهَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৫২১৩
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সগীরা গোনাহে অভ্যস্ত জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। আমার জন্য আল্লাহর কাছে দু'আ করুন। তিনি বলেন, যদি তুমি চাও তবে আমি আল্লাহর কাছে দু'আ করি। তিনি বললেন, যদি তুমি চাও তবে আমি আল্লাহর কাছে দু'আ করি। তিনি তোমাকে নিরাময় করে দেবেন। আর যদি তোমার ইচ্ছা হয় তবে সবর কর, তোমার কোন হিসাব-নিকাশ হবে না। মহিলাটি বলল, আমি বরং সবর করব, যাতে আমার কোন হিসাব-নিকাশ না হয়।
(বাযযার ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5213- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَت امْرَأَة بهَا لمَم إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا رَسُول الله ادْع الله لي فَقَالَ إِن شِئْت دَعَوْت الله فشفاك وَإِن شِئْت صبرت وَلَا حِسَاب عَلَيْك قَالَت بل أَصْبِر وَلَا حِسَاب عَليّ

رَوَاهُ الْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১৪
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৪. হযরত মু'আয ইব্‌ন আব্দুল্লাহ্ ইবন হাবীব-এর সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি তাঁর সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, তোমরা কি অসুস্থ না হওয়াটাকে ভালবাস? তাঁরা বললেনঃ আল্লাহর কসম, আমরা শান্তি-সুস্থতা কামনা করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের কারও জন্য এটা কল্যাণকর নয় যে, আল্লাহ্ তাকে স্মরণ না করুক।
(ইবন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে ইসহাক ইবন মুহাম্মদ ফিরাবী নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5214- وَعَن معَاذ بن عبد الله بن حبيب عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لاصحابه أتحبون أَن لَا تمرضوا قَالُوا وَالله إِنَّا لنحب الْعَافِيَة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَمَا خير أحدكُم أَن لَا يذكرهُ الله

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَفِي إِسْنَاده إِسْحَاق بن مُحَمَّد الْفَروِي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১৫
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন মু'মিন যখনই ঘর্মাক্ত হয়, আল্লাহ তা'আলা তার বদলেও তার একটি গুনাহ মাফ করে দেন, তার জন্য একটি সাওয়াব লিপিবদ্ধ করেন এবং তার একটি মর্যাদা বুলন্দ করেন।
(ইবন আবিদ-দুনিয়া ও তবারানী (র) 'আল-আওসাত' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তবারানী বর্ণিত। হাকিম হাদীসটি বর্ণণা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5215- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا ضرب على مُؤمن عرق قطّ إِلَّا حط الله بِهِ عَنهُ خَطِيئَة وَكتب لَهُ حَسَنَة وَرفع لَهُ دَرَجَة

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১৬
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৬. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যখন অসুস্থ হয় অথবা সফরে থাকে, তখন তার জন্য সেরূপ সাওয়াবই লিখা হয়, যেরূপ সে বাড়ীতে বসতরত ও সুস্থাবস্থায় আমল করত।
(বুখারী ও আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5216- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا مرض العَبْد أَو سَافر كتب لَهُ مثل مَا كَانَ يعْمل مُقيما صَحِيحا

رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد
হাদীস নং: ৫২১৭
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৭. হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে কোন মানুষের শরীরের উপর কোন বালা-মুসিবত আসে তখন আল্লাহ তা'আলা সেসব ফিরিশতাগণকে হুকুম দেন, প্রতি দিনরাতে যে নেক আমল করত তোমরা আমার বান্দার জন্য তা লিখে রাখ, যে পর্যন্ত সে আমার প্রতিশ্রুতিতে অবিচল থাকে।
(আহমাদ ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা আহমদ বর্ণিত। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5217- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من أحد من النَّاس يصاب ببلاء فِي جسده إِلَّا أَمر الله عز وَجل الْمَلَائِكَة الَّذين يَحْفَظُونَهُ قَالَ اكتبوا لعبدي فِي كل يَوْم وَلَيْلَة مَا كَانَ يعْمل من خير مَا كَانَ فِي وثاقي

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১৮
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৮. আহমাদের এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যখন কোন ইবাদতে মশগুল থাকে তারপর সে অসুস্থ হয়ে পড়ে তখন তার উপর নিযুক্ত ফিরিশতাকে বলা হয়, যখন সে সুস্থ ছিল তখন সে যেরূপ আমল করত, তার জন্য তদ্রূপ আমল লিপিবদ্ধ কর, যে পর্যন্ত আমি তাকে সুস্থ করে দেই অথবা তাকে আমার কাছে তুলে নিই।
(হাদীসটির সনদ হাসান।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5218- وَفِي رِوَايَة لِأَحْمَد قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد إِذا كَانَ على طَريقَة حَسَنَة من الْعِبَادَة ثمَّ مرض قيل للْملك الْمُوكل بِهِ اكْتُبْ لَهُ مثل عمله إِذا كَانَ طليقا حَتَّى أطلقهُ أَو أكفته إِلَيّ
وَإِسْنَاده حسن
قَوْله أكفته إِلَيّ بكاف ثمَّ فَاء ثمَّ تَاء مثناة فَوق مَعْنَاهُ أضمه إِلَيّ وأقبضه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২১৯
অধ্যায়ঃ জানাযা
পরিচ্ছেদঃ ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আল্লাহ তা'আলা মুসলমান বান্দাকে তার শরীরের ব্যাপারে কোন মুসিবতে আক্রান্ত করেন তখন আল্লাহ্ তা'আলা
ফিরিশতাকে বলেন, সে যে নেক আমল করত তার জন্য তা লিপিবদ্ধ কর। যদি তাকে রোগমুক্ত করেন তবে তাকে ধৌত করেন এবং তাকে পবিত্র করেন, আর যদি তাকে মৃত্যু দেন তবে তাকে ক্ষমা করে দেন এবং তার প্রতি দয়া করেন।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5219- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا ابتلى الله عز وَجل العَبْد الْمُسلم ببلاء فِي جسده قَالَ الله عز وَجل للْملك اكْتُبْ لَهُ صَالح عمله الَّذِي كَانَ يعْمل وَإِن شفَاه غسله وطهره وَإِن قَبضه غفر لَهُ ورحمه

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক: