যথা সময়ে বোনদের মিরাসের অংশ প্রদান না করার গুনাহ
প্রশ্নঃ ১৩৭০৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটা প্রশ্ন হলো আমার মা আমার নানার বাড়ি থেকে সম্পত্তি পাই কিন্তু আমার মায়ের যখন দরকার তখন সম্পত্তি দেয় না। পরবর্তীকালে আমার মা মারা যাওয়ার পর আমাকে সম্পত্তি দিছে এখন আমার মামাদের গোনাহ হবে নাকি
৭ ফেব্রুয়ারী, ২০২৬
গোপালগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যা, আপনার মামারা গুনাহগার হয়েছেন। কেননা আপনার নানা বা নানি ইন্তেকাল করার সাথে সাথে আপনার মা তার উত্তরাধিকার অংশের মালিক হয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন,
আয়াতঃ لِلرِّجَالِ نَصِیۡبٌ مِّمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ ۪ وَلِلنِّسَآءِ نَصِیۡبٌ مِّمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ مِمَّا قَلَّ مِنۡہُ اَوۡ کَثُرَ ؕ نَصِیۡبًا مَّفۡرُوۡضًا
অর্থঃ পুরুষদের জন্যও সেই সম্পদে অংশ রয়েছে, যা পিতা-মাতা ও নিকটতম আত্মীয়বর্গ রেখে যায় আর নারীদের জন্যও সেই সম্পদে অংশ রয়েছে, যা পিতা-মাতা ও নিকটতম আত্মীয়বর্গ রেখে যায়, চাই সে (পরিত্যক্ত) সম্পদ কম হোক বা বেশি। এ অংশ (আল্লাহর তরফ থেকে) নির্ধারিত। সূরাঃ আন নিসা - আয়াত নংঃ 7
সুতরাং আপনার নানা বা নানীর মৃত্যুর পরপরই আপনার মামাদের জন্য আবশ্যক ছিল আপনার মায়ের অংশ বুঝিয়ে দেওয়া। তারা তো সেটা করেনই নি, বরং যখন আপনার মার প্রয়োজন হয়েছে তখনও তারা তার অংশ হস্তান্তর করেনি। সুতরাং তারা গুরুতর অন্যায় করেছেন, অন্যের হক আটকে রেখেছেন। এভাবে অন্যের সম্পত্তি আটকে রেখে ভোগ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেন,
আয়াতঃ یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَلَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا
অর্থঃ হে মুমিনগণ! তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে কোন ব্যবসায় করা হলে (তা জায়েয)। এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই, আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরাঃ আন নিসা - আয়াত নংঃ 29
সুতরাং আপনার মামারা আপনার মার অংশ আপানাকে হস্তান্তর করার মাধ্যমে আর্থিক দায় মুক্তি পেয়েছে শুধু। কিন্তু তারা যে অন্যায় আপনার মার সাথে করেছ তার গুনাহ রয়ে গেছে। তাদের জন্য করণীয় হলো, প্রথমত আল্লাহর কাছে কায়মানুবাক্যে তাওবা করা। দ্বিতীয়ত যেহেতু আপনার মা ইন্তেকাল করেছেন, সরাসরি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই। সুতরাং আপনার মামাদের করণীয় হলো, আপনারা যারা আপনার মার উত্তরাধিকার আছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থণা করা, সদাচার বজায় রাখা এবং আপনার মার জন্য তাদের পক্ষ থেকে যথাসাধ্য সদকা করা এবং দুআ করতে থাকা। যেন, আল্লাহ তাআলা আপনার মামাদের অতীতের গুনাহ ক্ষমা করে দেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১