কেমোথেরাপি গ্রহণ করলে রোযা ভাঙবে!
প্রশ্নঃ ১৩৬৯৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুমএকটা গুরুত্বপূর্ন তথ্যের জন্য আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে এই রমজান মাসে ১৫ দিন আমাকে কেমোথেরাপি নিতে হবে। কেমোথেরাপি মূলত স্যালাইনের মাধ্যমে ভেইনের মধ্যে দেওয়া হয়। যেহেতু বাধ্য হয়ে স্যালাইন নিচ্ছি এক্ষেত্রে স্যালাইনের কারণে কি আমার রোজা ভাঙবে কিনা এই ফতোয়া স্পষ্টভাবে জানতে চাই।
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
মক্রমপুট্টি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কেমোথেরাপি ও এর প্রয়োগ পদ্ধতি:
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত এক বিশেষ চিকিৎসা পদ্ধতি হলো ‘কেমোথেরাপি’ (Chemotherapy)। সাধারণত কেমোথেরাপি দুইভাবে প্রয়োগ করা হয়,
১. মুখ দিয়ে ঔষধ (ট্যাবলেট বা ক্যাপসুল) সেবনের মাধ্যমে।
২. ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে সরাসরি রক্তে বা রগের ভেতরে প্রবেশের মাধ্যমে।
শরয়ী বিধান:
কেমোথেরাপি গ্রহণ করলে রোযা ভাঙবে কি না, তা ঔষধ প্রয়োগের পদ্ধতির ওপর নির্ভর করে। এর বিবরণ নিচে দেওয়া হলো,
১. মুখের মাধ্যমে ঔষধ সেবন: যদি কেমোথেরাপির ঔষধ ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে মুখ দিয়ে সেবন করা হয়, কিংবা অন্য কোনো পদ্ধতিতে সরাসরি পাকস্থলীতে কোনো ঔষধ বা তরল প্রবেশ করানো হয়, তবে রোযা ভেঙে যাবে।
২. রক্তে বা রগের মাধ্যমে প্রয়োগ: যদি কেমোথেরাপির ঔষধ ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে সরাসরি রক্তে বা রগের ভেতরে প্রবেশ করানো হয়, তবে এতে রোযা ভাঙবে না। কারণ, এটি কোনো স্বাভাবিক প্রবেশপথ (যেমন, নাক, কান বা মুখ) দিয়ে পাকস্থলী বা মস্তিষ্কে প্রবেশ করছে না।
وأما ماوصل إلى الجوف أو إلى الدماغ عن غير المخارق الأصلية بأن دواى الجائفة والآمة، فإن دواها بدواء يابس لا يفسد (بدائع الصنائع، زكريا-2/243، قديم-2/93)
وأكثر المشائخ اعتبروا الوصول إلى الجوف فى الجائفة والآمة إن عرف أن اليابس وصل إلى جوف يفسد صومه بالاتفاق، وإن لم يعرف أن الرطب لا يصل إلى الجوف لا يفسد (الفتاوى التاتارخانية-3/379، رقم-4629)
الموجودة فى حلقة أثر داخل من المسام الذى هو خلل البدن والمفطر إنما هو الداخل من النافذ (رد المحتار،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১