প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র যেমন জামা-কাপড় ইত্যাদির যাকাত দিতে হবে?
প্রশ্নঃ ১৩৭১৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানরে চাচ্ছি জামাকাপড়ের উপর কোনো যাকাতের হক আছে কিনা
৭ ফেব্রুয়ারী, ২০২৬
W৭F৫+২RG
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী ভাই, ব্যবহারের জন্য যত কাপড়ই থাকুক না কেন (তা কম দামী হোক বা দামী), সেগুলোর উপর কোনো যাকাত নেই। এমনকি আপনার যদি প্রয়োজনের তুলনায় অনেক বেশি জামাকাপড় থাকে, যা আলমারিতে পড়ে থাকে কিন্তু ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়নি, তবে তার উপরও যাকাত আসবে না।
যাকাত কেবল সোনা, রুপা, নগদ টাকা বা ব্যবসার মালের উপর হয়। ঘরের ব্যবহারের জিনিস যেমন ফ্রিজ, খাট বা অতিরিক্ত কাপড় এবং অন্যান্য আসবাবপত্র যত দামীই হোক, তার উপর যাকাত দিতে হয় না।
যাকাত ফরজ হওয়ার জন্য কেবল প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র বা মাল থাকাই যথেষ্ট নয়; বরং সেই অতিরিক্ত মাল বা সম্পদ 'মালে নামি' (বৃদ্ধি পায় এমন) হওয়া জরুরি। আর 'মালে নামি' বা বৃদ্ধিশীল সম্পদ বলতে সোনা, রুপা, নগদ অর্থ, ব্যবসার পণ্য এবং 'সায়েমা' (বছরের অধিকাংশ সময় চরে খায় এমন) গবাদি পশুকে বোঝায়। বৃদ্ধিশীল সম্পদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিসাব পূর্ণ হওয়া এবং এক বছর অতিবাহিত হওয়ার পর যাকাত ওয়াজিব হয়। অতএব, জামাকাপড়, বিছানাপত্র বা থালাবাসন ইত্যাদি যদি ব্যবসার পণ্য না হয়, তবে যাকাত দেওয়ার সময় এগুলোর মূল্য হিসেব করা হবে না।
উল্লেখ্য, তবে যদি কোনো ব্যক্তির (নারী বা পুরুষ) কাছে প্রয়োজন এবং ব্যবহারের অতিরিক্ত জামাকাপড়, বিছানা বা থালাবাসন ইত্যাদি থাকে এবং সেই সব জিনিসের মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার সমান বা তার বেশি হয়, তবে ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ও কোরবানি ওয়াজিব হবে এবং ওই ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবে না।
(تنویر الابصار مع الدر المختار، کتاب الزکاۃ ،2/ 259، سعید)
" (وسببه) أي سبب افتراضها (ملك نصاب حولي) نسبة للحول لحولانه عليه (تام) ... (فارغ عن دين له مطالب من جهة العباد) ... (و) فارغ (عن حاجته الأصلية) لأن المشغول بها كالمعدوم ... (نام ولو تقديرا) بالقدرة على الاستنماء ولو بنائبه."
(فتاوى ہندیہ، کتاب الزکاۃ ، الباب الاول ،1/ 191، ط: دار الفکر)
"وهي واجبة على الحر المسلم المالك لمقدار النصاب فاضلاً عن حوائجه الأصلية، كذا في الاختيار شرح المختار، ولايعتبر فيه وصف النماء، ويتعلق بهذا النصاب وجوب الأضحية، ووجوب نفقة الأقارب، هكذا في فتاوى قاضي خان".
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤ ن،فتویٰ نمبر : 144505101981
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১