কাযা নামায আদায়ের সময়
প্রশ্নঃ ১৩৭০৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাযা নামাজ কী পরবর্তী নামাজ এর শুরুতে পড়তে হয় নাকি নামাজ শেষে কাযা নামাজ পড়তে হয়? এ বিষয়ে অনেক খুঁজেও কোন উত্তর পাইনি
৭ ফেব্রুয়ারী, ২০২৬
রাজশাহী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কাযা নামায তিনটি মাকরূহ সময় ব্যতীত যেকোনো সময় আদায় করা যায়।
সে তিনটি মাকরূহ সময় হলো,
১) সূর্যোদয়ের সময় থেকে ইশরাকের সময় হওয়া পর্যন্ত,
২) সূর্য ঠিক মাথার উপর অবস্থানকালে (অর্থাৎ মধ্যাহ্নকাল; সতর্কতাবশত এর প্রায় পাঁচ মিনিট আগে ও পাঁচ মিনিট পরে মোটামুটি দশ মিনিট),
৩) সূর্যাস্তের পূর্বে যখন সূর্য হলদেটে হয়ে যায় সে সময় থেকে সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া পর্যন্ত।
এ সময়গুলো ছাড়া অন্য যেকোনো সময়ে কাযা নামায পড়া বৈধ। তদুপরি, সময়ের ফরয নামায আগে পড়া হোক বা কাযা নামায আগে পড়া হোক উভয়টাই সহিহ।
তবে আসরের নামাযের পর এবং ফজরের নামাযের পর, আবার সুবহে সাদিক হওয়ার পর ফজরের ফরয নামাযের আগে লোকজনের সামনে কাযা নামায আদায় করা উচিত নয়। যদি এসব সময়ে কাযা নামায আদায় করতেই হয়, তবে এমন স্থানে আদায় করবে যেখানে মানুষ দেখতে না পায়। কারণ, এসব সময়ে নফল নামায আদায় করা নিষিদ্ধ; আর কাযা নামায প্রকাশ্যে আদায় করলে নিজের গুনাহ প্রকাশ করা অপরিহার্য হয়ে পড়ে।
শরঈ দলীল:
الھندیۃ: (کتاب الصلاۃ، 108/1، ط: دار الفکر)
"ثلاث ساعات لاتجوز فيها المكتوبة ولا صلاة الجنازة ولا سجدة التلاوة: إذا طلعت الشمس حتى ترتفع وعند الانتصاف إلى أن تزول وعند احمرارها إلى أن يغيب، إلا عصر يومه ذلك فإنه يجوز أداؤه عند الغروب ... هكذا في التبيين. ولايجوز فيها قضاء الفرائض والواجبات الفائتة عن أوقاتها، كالوتر. هكذا في المستصفى والكافي".
البحر الرائق: (باب الاذان، 455/1، ط: دار الکتب العلمیة)
قد صرحو! بان الفائتۃ لاتقضٰی فی المسجد لما فیہ من اظہار التکاسل فی اخراج الصلاۃ عن وقتہا فالواجب الاخفاء۔
الدر المختار شرح تنوير الأبصار وجامع البحار (ص: 97)
"وجميع أوقات العمر وقت القضاء إلا الثلاثة المنهية."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১