কাপড়ে প্রস্রাবের ফোটা লাগলে পবিত্র করার বিধান
প্রশ্নঃ ১৩৮২৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি সফর অবস্থায় পেশাবের রাস্তা দিয়ে এক দু ফোটা নাপাকি বের হয়ে যায় এবং কাপড় না থাকে এমতাবস্থায় নামাজের বিধান কি?
২১ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেহেতু মানুষের পেশাব নাজাসাতে গলিযা (কঠোর নাপাক), তাই কাপড়ের যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে ফেলা জরুরি। পুরো কাপড় ধোয়া জরুরি নয়।
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,
وَعَن عبد الله بن عمر قَالَ كَانَتِ الصَّلَاةُ خَمْسِينَ وَالْغُسْلُ مِنَ الْجَنَابَةِ سبع مرار وَغسل الْبَوْل من الثَّوْب سبع مرار فَلَمْ يَزَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْأَلُ حَتَّى جعلت الصَّلَاة خمْسا وَالْغسْل من الْجَنَابَة مرّة وَغسل الْبَوْل من الثَّوْب مرّة. رَوَاهُ أَبُو دَاوُد
৪৫০। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নামায ছিল পঞ্চাশ ওয়াক্ত। নাপাকীর গোসল ছিল সাতবার এবং কাপড় হতে প্রস্রাব ধৌত করা ছিল সাতবার। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর দরবারে পুনঃ পুনঃ প্রার্থনা করার ফলে নামায করা হয়েছে পাঁচ ওয়াক্ত নাপাকীর গোসল করা হয়েছে একবার এবং প্রস্রাব হতে কাপড় ধৌত করা হয়েছে একবার। -আবু দাউদ। মিশকাতুল মাসাবীহ, হাদীস নংঃ ৪৫০
অপর এক হাদিসে বলেন,
استنزهوا من البول فإن عامة عذاب القبر منه
তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে। (দারাকুতনী ৪৭৬)
আর যেহেতু যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে নিলে উক্ত কাপড় পাক হয়ে যাবে। সুতরাং ওই কাপড় পরিধান করে নামাজ পড়তে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১