গরু বা অন্যান্য পণ্য পাচার করার বিধান
প্রশ্নঃ ১৪৭৩৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাংলাদেশের বিভিন্ন বর্ডারে দেখা যায় অনেক বাঙালি ইন্ডিয়া থেকে গরু পাচার করে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নাকি জায়েজ নয়? কারণ ও দলিল সহ জানতে চাই।
২ এপ্রিল, ২০২৬
বটিয়াঘাটা উপজেলা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সরকারের দায়িত্ব হলো দেশের জনগনের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করা। আর জণগনের জন্য আবশ্যক হলো সরকারের প্রাপ্য যথাযথ পৌঁছে দেওয়া। যদি কেউ সেখানে ছলছাতুরী, মিথ্য, প্রতরণা কিংবা ধোঁকার আশ্রয় নেয় তাহলে সে গুনাহগার হবে।
সুতরাং বর্ডার ক্রস করে অবৈধ পথে গরু বা অন্যান্য পণ্য পাচার করলে সরকারি নিয়মের ব্যত্যয় হয় বিধায় ইসলামে তার অনুমতি নেই।
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-
قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، كتاب الايمان، باب قَوْلِ النَّبِىِّ – صلى الله تعالى عليه وسلم – « مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، رقم الحديث-294
(যে আমার উম্মতের উপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভূক্ত নয়, আর যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। {সহীহ মুসলিম, হাদীস নং-২৯৪, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৫৫৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সুনানে দারেমী, হাদীস নং-২৫৪১, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫৮৩৩, মুসনাদে বাজ্জার, হাদীস নং-৩৭৯৭, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৭২১}
সুতরাং দেশের জনগন যেহেতু নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করছে কাজেই কারো জন্য আয়কর ফাঁকি দেওয়া জায়েজ নয়। ইনকাম ট্যাক্স যদিও শরয়ী কোনো বিধান নয় কিন্তু উপরোক্ত হাদিসের আলোকে এবং রাষ্ট্রীয় আইন যদি শরিয়াহ পরিপন্থি না হয় তাহলে সেটা শরঈ বিধান হিসেবে বিবেচিত হবে। এবং সেটা পালন করা আবশ্যক হবে।
বিশ্ববিখ্যাত ইসলামী অর্থনীতিবিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি হফিজাহুল্লাহ তার ফিকহী প্রবন্ধগ্রন্থ “বুহুস ফি কাজায়া ফিকহিয়া মুয়াসারা”-এর উল্লেখ করেন,
كل من يسكن دولة فانه يلتزم قولا أو عملا بأنه يتبع قوانينها وحينئذ يجب عليه اتباع أحكامها الخ (بحوث فى قضايا فقهية معاصرة-166
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১