ডিপ্রেশন-দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ও আমল
প্রশ্নঃ ১৪৯০৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কয়েকদিন যাবত অনেক চিন্তার ভিতর আছি ধীরে ধীরে খুব বেশি ডিপ্রেশনে ভুগছি।আমি গর্ভবতী। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম এক গর্ভবতী মা তার সন্তান হারিয়েছে। তখন থেকে আমার মনে খুব ভয় ডুকে গেছে। আমার প্রথম পেগনেন্সির কথা মনে পড়ছে আমি প্রথম গর্ভের সময়ও সন্তানহারার বেদনায় পতিত হয়েছিলাম।পরে দীর্ঘসময় যাবত নিসন্তান ছিলাম।এখন আল্লাহর রহমতে আমি আবার মা হচ্ছি।আর বার বার আমার মনে আসে শুধু আমি সন্তান হারার বেদনায় পতিত হচ্ছি।এটা আমার মনে খুব বেশি ভয় এবং পেরেশানি ভিতর রাখছে আমি এমন কু চিন্তা থেকে বাঁচতে চাই এবং সন্তানের সুস্থতা ও নেক হায়াত চাই।কোন কোরআনি আমল করলে তা সম্ভব হবে
১৫ এপ্রিল, ২০২৬
Malipur
১৮৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় দ্বীনি বোন! মানুষ হিসেবে ডিপ্রেশন বা দুশ্চিন্তা আসাটা অস্বাভাবিক নয়। তবে একে প্রশ্রয় দেওয়া যাবে না। বরং মানসিক শক্তির মাধ্যমে তা প্রতিহত করতে হবে। ঈমান ও আল্লাহর উপর ভরসার মোকাবেলায় দুশ্চিন্তা খুবই তুচ্ছ বিষয়। কেননা আমি ঈমানদার হিসেবে বিশ্বাস করি সকল প্রকার ভাল মন্দের মালিক আল্লাহ তায়ালা। তিনি ছাড়া কেউ আমার কোন ক্ষতিও করতে পারবে না, কোন উপকারও করতে পারবে না। এ বিষয়ে দৃঢ় মনোবল বৃদ্ধির জন্য আমার মনে হয় একটি হাদীস যথেষ্ট। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.কে বিশেষভাবে শিখিয়েছেন, সেইসাথে মুসলিম উম্মাহকে শিখিয়েছেন যে,
وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ، لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ لَكَ، وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ عَلَيْكَ، رُفِعَتِ الْأَقْلَامُ وَجَفَّتِ الصُّحُفُ.
জেনে রেখো, সমস্ত সৃষ্টিজীব যদি তোমার কোনও উপকার করার জন্য একত্র হয়, তবে তারা তোমার কোনও উপকার করতে পারবে না- সেইটুকু ছাড়া, যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। আর তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্র হয়, তবে তারা তোমার কোনও ক্ষতি করতে পারবে না- কেবল সেইটুকু ছাড়া, যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। কলম তুলে রাখা হয়েছে এবং লিপিসমূহ (ভাগ্যলিপি) শুকিয়ে গেছে। -সুনানে তিরমিযী, হাদীস নং ২৫১৬; মুসনাদে আহমাদ, হাদীস নং ২৬৬৯
সুতরাং শতভাগ তাওয়াক্কুল-ভরসা রাখতে হবে দুনিয়া ও আখেরাতে আমার একমাত্র প্রকৃত আপন সৃষ্টিকুলের রব আল্লাহর উপর। ঈমানদার কখনও হতাশ হয় না। হতাশা দৃঢ় ঈমানের পরিপন্থী বিষয়।
প্রিয় দ্বীনি বোন! ডিপ্রেশন-দুশ্চিন্তা কখনও কোন বিষয়ের সমাধান এনে দেয় না। বরং তা নিজের ও আপনজনদের জন্য কষ্টের কারণ। বিশেষত গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এতে সন্তানেরও ক্ষতি হয়। তাই নিজের ও সন্তানের দিকে তাকিয়ে কোন প্রকার দুশ্চিন্তা করা যাবে না। নেক সন্তান লাভের জন্য এবং দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। কুরআন সুন্নাহর আলোকে এমন কিছু আমল তুলে ধরছি।
১. সব সময় বেশি বেশি ইস্তেগফার ও দরূদ শরীফ পাঠ করা। সম্ভব হলে তাহাজ্জুদের আমল করা।
২. নেক সন্তান প্রশান্তিদায়ক পরিবারের জন্য দোয়া-
২.১.
﴿رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ ﴾
হে আমার প্রতিপালক! আমাকে এমন পুত্র দান কর, যে হবে সৎলোকদের একজন। -সূরা আস-সাফফাত, আয়াত নং ১০০
২.২.
﴿رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ ﴾
হে আমার প্রতিপালক! আমাকে তোমার নিকট হতে কোন পবিত্র সন্তান দান কর। নিশ্চয়ই তুমি দু‘আ শ্রবণকারী। -সূরা আলে ইমরান, আয়াত নং ৩৮
২.৩.
﴿رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ﴾
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও। -সূরা ফুরকান, আয়াত নং ৭৪
৩. যে বান্দা কোন দুশ্চিন্তা বা পেরেশানীতে আক্রান্ত হয়ে বলে-
3- اللّٰهُمَّ إِنِّيْ عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُورَ صَدْرِيْ، وَجَلاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা ইবনু ‘আবদিকা ইবনু আমাতিকা, না-সিয়াতী বিয়াদিকা, মা-দ্বিন ফিয়্যা হুকমুকা, ‘আদলুন ফিয়্যা কাদ্বা-য়ুকা, আসআলুকা বিকুল্লি ইসমিন্ হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, আও আনযালতাহু ফী কিতা-বিকা আও ‘আল্লামতাহু আহাদাম্-মিন খালক্বিকা আও ইস্তা’সারতা বিহী ফী ‘ইলমিল গাইবি ‘ইনদাকা, আন্ তাজ‘আলাল কুরআ-না রবী‘আ ক্বালবী, ওয়া নূরা সাদ্রী, ওয়া জালা’আ হুযনী ওয়া যাহা-বা হাম্মী)।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার বান্দা। আপনার বান্দার সন্তান এবং আপনার বান্দির সন্তান। আমার লাগাম-নিয়ন্ত্রণ আপনার হাতে। আমার উপর আপনার হুকুম কার্যকর। আমার ক্ষেত্রে আপনার ফয়সালা ইনসাফপূর্ণ। আপনার যত নাম আছে- যা দ্বারা আপনি নিজের নাম রেখেছেন, অথবা নিজ কিতাবে নাযিল করেছেন, বা আপনার সৃষ্টির কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা নিজ অদৃশ্য জ্ঞানের শক্তিতে নিজের জন্যই একান্ত করে রেখেছেন- তার প্রতিটি নামের ওসীলায় আপনার নিকট কামনা করছি, আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বুকের আলো, আমার দুঃখের অবসানকারী এবং আমার পেরেশানি দূরকারী।
আল্লাহ তায়ালা তার দুঃখ দুশ্চিন্তা দূর করে দেন। এবং প্রতিদান হিসেবে এক্ষেত্রে প্রশান্তি দান করেন। -মুসনাদে আহমাদ : ১/৩৯১, হাদীস নং ৩৭১২
4 - اللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ.
৪. উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল-হাম্মি ওয়াল-হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।
৪. অর্থ : হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানী থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি।- সহীহ বুখারী : ৭/১৫৮, হাদীস নং ২৮৯৩; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতেন।
5 - لَا إِلٰهَ إِلَّا اللهَ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لَا إِلٰهَ إِلَّا اللهَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لَا إِلٰهَ إِلَّا اللهَ رَبُّ السَّمٰوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ.
৫. উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম, লা-ইলাহা ইল্লাল্লাহু রব্বুল ‘আরশিল কারীম, লা-ইলাহা ইল্লাল্লাহু রব্বুস-সামাওয়াতি ওয়া-রব্বুল আরদি, ওয়া রব্বুল ‘আরশির কারীম।
৫. অর্থ : আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। যিনি মহান ও ধৈর্যশীল। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনিই মহান আরশের প্রভু। তিনিই আসমানসমূহ ও জমিনের প্রতিপালক, তিনিই সম্মানিত আরশের প্রতিপালক। -সহীহ বুখারী : ৭/১৫৪, হাদীস নং ৬৩৪৬; সহীহ মুসলিম : ৪/২০৯২, হাদীস নং ২৭৩০
6 - اللهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ، فَلَا تَكِلْنِيْ إِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِيْ شَأْنِّيْ كُلَّهُ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ.
৬. উচ্চারণ : আল্ল-হুম্মা রহমতাকা আরজূ ফালা- তাকিলনী ইলা- নাফসী ত্বরফাতা ‘আয়নিন, ওয়া আসলিহ্-লী শা’নী কুল্লা-হূ, লা- ইলা-হা ইল্লা- আন্তা।
৬. অর্থ : হে আল্লাহ! আমি আপনার রহমত প্রার্থী। কাজেই আমাকে এক পলকের জন্যও আমার নিজের নিকট সোপর্দ করবেন না এবং আমার সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন। আর আপনিই একমাত্র ইলাহ। - সুনানে আবু দাউদ : ৪/৩২৪, হাদীস নং ৫০৯২; মুসনাদে আহমাদ : ৫/৪২, হাদীস নং ২০৪৩০
(৩-৬ পর্যন্ত দোয়াগুলো উত্তরদাতার অনুদিত ‘হিসনুল মুসলিম’ থেকে দেওয়া হয়েছে)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
প্রসঙ্গসমূহ:
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন