পুরাতন মসজিদের ফান্ড স্থানান্তর ও জিদের বশে নতুন মসজিদ নির্মাণ
প্রশ্নঃ ১৫২০৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা দীপ্ত বাড়ি গ্রামে দুই সমাজে ৩০০ ঘর মানুষ একই মসজিদে দীর্ঘত্রিশ বছর যাবত নামাজ পড়ে আসছি ,জটিলতার কারণে দুই সমাজের মধ্য হতে প্রায় দুই ঘর লোক ভিন্ন আরেকটি মসজিদ নির্মাণ করেন, এখন প্রশ্ন হল এই নতুন সমাজের মসজিদের জন্য পুরাতন মসজিদের উত্তোলিত ফান্ড ভাগ করে নেয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি
২১ মে, ২০২৬
মধুপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন মসজিদের তহবিল উক্ত মসজিদেই ব্যবহার করতে হয়। সংশ্লিষ্ট মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ বা কোন খাতেই উক্ত মসজিদের অর্থ ব্যয় করা জায়েয নাই।
সুতরাং শরিয়তের দৃষ্টিতে প্রশ্নোক্ত পুরাতন মসজিদের উত্তোলিত তহবিলও নতুন সমাজের মসজিদসহ অন্য কোন মসজিদেই নেওয়া যাবে না। এমনিভাবে অন্য কোন খাতেও স্থানান্তর করা জায়েয নয়। কেননা কোন এক মসজিদের জন্য দান করা হলে তা ওই মসজিদেরই নির্দিষ্ট ফান্ড হয়ে যায়। তাই সংশ্লিষ্ট মসজিদেই কেবল ব্যবহার করা জায়েয; অন্যত্র কোথাও বৈধ নয়।
উল্লেখ্য, কোন এলাকায় প্রয়োজন না হওয়া সত্ত্বেও শুধুমাত্র কোন জটিলতা বা বিবাদের কারণে নতুন মসজিদ নির্মাণ করা শরিয়তের দৃষ্টিতে কাম্য নয়। কেননা এতে করে জটিলতা বা বিবাদের নিরসন হয় না; বরং স্থায়ী হয়ে থাকে। প্রয়োজন হলে ভিন্ন কথা। তাই নতুন কোন মসজিদ নির্মাণের পূর্বে বিজ্ঞ উলামায়ে কেরাম বা যথোপযুক্ত ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। এবং শরিয়তের নীতিমালার আলোকে নতুন মসজিদ হওয়া কাম্য। মসজিদ যেন হয়, মুসলিম ভ্রাতৃত্ব-বন্ধন অটুট রাখার হাতিয়ার। জিদের বশে শয়তানের প্ররোচনায় ভ্রাতৃত্ব ভঙ্গ করার মাধ্যম যেন না হয়।
المستندات الشرعية
رد المحتار : 4/358 زکریا بکڈپو
«قوله: ولو خرب ما حوله) أي ولو مع بقائه عامرا وكذا لو خرب وليس له ما يعمر به وقد استغنى الناس عنه لبناء مسجد آخر (قوله: عند الإمام والثاني) فلا يعود ميراثا ولا يجوز نقله ونقل ماله إلى مسجد آخر، سواء كانوا يصلون فيه أو لا وهو الفتوى»
الفتاوى الهندية : 2/410 المكتبة الأشرفية
«لو صار أحد المسجدين قديما وتداعى إلى الخراب فأراد أهل السكة بيع القديم وصرفه في المسجد الجديد فإنه لا يجوز، أما على قول أبي يوسف - رحمه الله تعالى - فلأن المسجد وإن خرب واستغنى عنه أهله لا يعود إلى ملك الباني، وأما على قول محمد - رحمه الله تعالى -: وإن عاد بعد الاستغناء ولكن إلى ملك الباني وورثته، فلا يكون لأهل المسجد على كلا القولين ولاية البيع والفتوى على قول أبي يوسف - رحمه الله تعالى - أنه لا يعود إلى ملك مالك أبدا،»
البحر الرائق : 5/421 زکریا بکڈپو
هو مسجد أبدا إلى قيام الساعة لا يعود ميراثا ولا يجوز نقله ونقل ماله إلى مسجد آخر سواء كانوا يصلون فيه أو لا وهو الفتوى
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১