“কুরবানি হোক আল্লাহর জন্য” বা “এক দিনের কসাই” লেখা গেঞ্জি পরার হুকুম
প্রশ্নঃ ১৫৩৬৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা কুরবানির সময় বাজারে এক ধরে গেঞ্জি পাই যার বুকে লেখা থাকে ( কুরবানি হোক আল্লাহর জন্য বা এক দিনের কষাই) এি ধরনের গেঞ্জি পরা কি জায়েজ আছে??
২৫ মে, ২০২৬
সাভার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
“কুরবানি হোক আল্লাহর জন্য” বা “একদিনের কসাই”—এ জাতীয় বাক্য লেখা গেঞ্জি পরা নাজায়েজ নয়।
তবে শর্ত হলো, গেঞ্জিতে গরু, ছাগল বা অন্য কোনো প্রাণীর ছবি থাকা যাবে না।
এ জাতীয় পোশাক না পরে (ঈদের দিন) সুন্নতি পোশাক বা পাঞ্জাবি-টুপি পরা উত্তম।
হাদীসে এসেছে,
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي» وَقَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا، وَأَنَا فِي الصَّلاَةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي»
আহমদ ইবনে ইউনুস (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে নামায আদায় করলেন। আর নামাযে সে চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। নামায শেষে তিনি বললেনঃ এ চাদরখানা আবু জাহমের কাছে নিয়ে যাও, আর তার কাছ থেকে আমবিজানিয়্যা (কারুকার্য ছাড়া মোটা চাঁদর) নিয়ে আস। এটা তো আমাকে নামায থেকে অমনোযোগী করে দিচ্ছিল।
হিশাম ইবনে উরওয়া (রাহঃ) তাঁর পিতা থেকে এবং তিনি ’আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ আমি নামায আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে। তখন আমি আশঙ্কা করছিলাম যে, এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে।
সহীহ বুখারী, আন্তর্জাতিক নং: ৩৭৩
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/366
আল্লামা আইনী (রহ.) উমদাতুল ক্বারীতে এর ব্যাখ্যায় লেখেন,
ذكر ما يستنبط منه من الأحكام فيه: جواز لبس الثوب المعلم وجواز الصلاة فيه
عمدة القاري شرح صحيح البخاري 4/94
এই হাদিস থেকে যে সমস্ত আহকাম বের করা হয়েছে তা হলো, নকশাদার বা রেখাযুক্ত কাপড় পরিধান করা এবং তাতে নামাজ পড়া জায়েজ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
প্রসঙ্গসমূহ:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১