রাষ্টীয় বিধিনিষেধের কারণে কুরবানি করতে না পারলে করণীয়
প্রশ্নঃ ১৫৩৯৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কোরবানী ও মাইকে আজান সরকার কর্তৃক বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জোরপূর্বক কোরবানী দিলে সাম্প্রদায়িকতা ও প্রাণহানির ভয় আছে। এর বিপরীত কি করণীয় শরিয়ত সম্মত সমাধান দিলে পশ্চিমবঙ্গ বাসী খুবই উপকৃত হবে,ইনশাআল্লাহ।
১৯ মে, ২০২৬
ওয়েস্ট বেঙ্গল ৭৪৩৩৯৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, সাবালক মুসলিম যদি কোরবানি ঈদের তিন দিন (১০ জিলহজ সকাল থেকে ১২ জিলহজ সূর্যাস্তের আগপর্যন্ত) জাকাত পরিমাণ সম্পদের মালিক (সাড়ে ৭ ভরি সোনা বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর যেকোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক) থাকেন বা হন, তাঁর জন্য কোরবানি করা ওয়াজিব। (আলমুহিতুল বুরহানি ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫)
রাষ্ট্রীয় বিধিনিষেধ কিংবা অন্য কোন ওজরের কারণে কুরবানীর দিনসমূহের মাঝে কুরবানী দিতে না পারলে, কুরবানীর দিনসমূহ চলে যাবার পর একটি মধ্যম ধরণের বকরী বা তার মূল্য সদকা করে দিতে হবে।
অথবা এ-ই পদ্ধতি অবলম্বন করা যায় যে, বিশ্বস্ত কাউকে টাকা দিয়ে যে দেশে কুরবানী করা যায় সেসব রাষ্ট্রেও কুরবানী করাতে পারেন ।
ولو تركت التضحية ومضت أيامها تصدق بها حية ناذر وفقير وبقيمتها غنى شراها لها (نتوير الأبصار مع الدر المختار، كتاب الأضحية-9\463)
ولو لم يضح حتى مضت أيام النحر وكان غنيا، وجب عليه ان يتصدق بالقيمة، سواء كان اشترى أو لم يشتر، لأنها واجبة فى ذمته فلا يخرج عن العهدة إلا بالأداء (تبيين الحقائق، كتاب الأضحية-6\478)
وفى الأضاحى للزعفرانى اشترى أضحية فأوجبها ثم باعها ولم يضح ببدلها حتى مضى أيام النحر تصدق بقيمة التى باع، فإن لم يبعها حتى مضت أيام النحر تصدق بها حية الخ (المحيط البرهانى-8\46، رقم-10812)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১