দেবরের সাথে পর্দা
প্রশ্নঃ ১৫৯৭৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় আমার দেবর রয়েছেন। তার সাথে আমার প্রতিদিন দেখা হয় ২,৩ বার। তবুও অল্প সময়ের জন্য। খাবার দেওয়া বা কোনো দরকারে। যখনই যায় হিজাব পরি বা ওড়না দিয়ে এমনভাবে কভার করি যেন শুধু মুখ হাত আর পা দেখা যায়।এভাবে তার সামনে যাওয়া কি জায়েজ? বলা ভালোযে আমার দেবর আমাকে অনেক সম্মান করেন।প্রয়োজন ছাড়া আমার সঙ্গে কথা বলে না।
২ জুলাই, ২০২৬
Dhaka, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত বোন!
দেবরের সাথে পর্দা করা জরুরী। বাইরের লোকদের সাথে পর্দা করার চেয়ে ঘরের লোকদের সাথে পর্দা করা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা বাইরের লোকদের দিয়ে ফিতনায় পতিত হওয়ার অশঙ্কা কম। পক্ষান্তরে ঘরের ননমাহরাম লোকদের দিয়ে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা বেশি। তাই দেবর-ভাসুরের সাথেও পর্দা রক্ষা করা আবশ্যক।
প্রিয় বোন!
আল্লাহ তায়ালা আপনার হিম্মত, সাহস ও হিকমাহ আরো বাড়িয়ে দিন। এগুলো প্রয়োগ করে আপনি নিজেও দীনের পথে এগিয়ে যান এবং পরিবারস্ত সকলের জন্য একজন আদর্শ ও দীনদার স্ত্রী, বধু এবং নারী, হিসেবে নিজেকে পরিচালিত করুন। আপনি এখানে আপনার শ্বশুর-শাশুড়ীর কথা উল্লেখ করেছেন। তারা যেগুলো বলেছেন শরীয়তের দৃষ্টিতে সেগুলোই গুনাহের কাজ। হাদিস শরীফে রাসুলুল্লাহ সা দেবরকে মৃত্যুর সাথে তুলনা করে নারীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। আমাদের সমাজ ব্যবস্থায় দেবর-ভাবির মিশ্রণের ফলে পরকীয়াসহ নানাবিধ সমস্যা ও পাপাচার সৃষ্টি হচ্ছে। কাজেই আপনিও কিছুতেই দেবর-ভাসুরের সাথে দেখা সাক্ষাত করবেন না। তাদের আপনার চেহারা প্রদর্শন করা কিংবা আপনি তার চেহারা দেখা কোনটাই জায়েজ হবে না। তবে কখনো যদি অনন্যোপায় অবস্থার সম্মুখীন হোন তাহলে পর্দর আড়াল থেকে কোমলতা পরিহার করে সংক্ষিপ্তাকারে প্রয়োজনীয় কথাগুলো বলতে পারবেন।
কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরাশাদ করেছেন
-حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا‘তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইয়ের মে; বোনের মেয়ে; তোমাদের সে মা, যারা তোমাদের (বুকের) দুধ পান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের মেয়ে, যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোনো গোনাহ নেই। তোমাদের ঔরসজাত ছেলেদের স্ত্রী। (সুরা নিসা : আয়াত ২৩)
* দেবর আপনাকে যতই সম্মান করুন। আপনাকে বোনের চোখে দেখুক; কিন্তু শরীয়তের বিধান হলো, ননমাহরামের সাথে পর্দা করতে হবে। তাই পর্দার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না।
* দেবর-ভাসুরদের সামনে আপনি কখনো খাবার নিয়ে যাবেন না। তাদের খাবার পরিবেশন করবেন না। এই কাজটা আপনার শাশুড়ী কিংবা ননদের দিয়ে করাবেন। আপনি পর্দার আড়াল থেকে খাবার প্রস্তুত করে দিবেন। পরিবেশন তার করবেন।
কখনো যদি অনন্যোপায় অবস্থার সৃষ্টি হয় এবং দেবর-ভাসুরের সাথে কথা বলা ছাড়া কোনো উপায় না থাকে তাহলে পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় কথা বলা জায়েজ হবে। তবে তা অবশ্যই ফিতনা (যৌন আকর্ষণ বা পাপ) মুক্ত হতে হবে। বিনা প্রয়োজনে বা অহেতুক কথা বলা জায়েজ হবে না।
আসমা বিনতে ইয়াযীদ রা. বলেন, ‘নবী করীম সা. আমাদের পাশ দিয়ে যেতেন এবং আমাদেরকে সালাম দিতেন’ -ইবনে মাজাহ হা/৩০০১।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলো মেনে পর্দা পালন করার তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১