জ্বিন হাজির করে চিকিৎসা করার বিধান
প্রশ্নঃ ১৫৯৯৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজরত তুলা রাশি দিয়ে কারো উপর জ্বিন এনে তারপর তদবির করা আর এটা যদি কোনও মুফতি সাহেব করেন কতটুকু জায়েজ? রাশি ব্যবহার করা কি শরিয়াহ সম্মত
৪ জুলাই, ২০২৬
ঢাকা
৫১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
জিন হাজির করা কোনো ভালো কাজ নয়। হাশরের মাঠে যখন আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করবেন,
يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُم مِّنَ الْإِنسِ
‘হে জিন সম্প্রদায়! তোমরা তো মানুষদের বেশি পথভ্রষ্ট করে ফেলেছো’। তখন তারা বলবে, ‘হে আল্লাহ, দুনিয়াতে তো আমরা একে অপরের উপকার করেছি।’ তখন আল্লাহ তায়ালা বলবেন যে, ‘না। এ উপকার গ্রহণযোগ্য নয়, তোমাদের স্থায়ী স্থান হচ্ছে জাহান্নাম’।(সুরা আনআম:128)
সুতরাং জিনরা যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, দ্বিনি বিষয়ে কাউকে কোনো সহযোগিতা করে সেক্ষেত্রে তাদের সহযোগিতা গ্রহন করা যেতে পারে। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় জিনেরা মানুষের ক্ষতিসাধন করে। এজন্য জিনের সহযোগিতা প্রত্যাশা করা, তাদের হাজির করতে চেষ্টা করা জায়েজ নাই। তাদের কাছে আশ্রয় প্রার্থনা করলে কিংবা তাদের কাছে সাহায্য কামনা করলে তাদের আত্মম্ভরিতা বেড়ে যায়। কুরআনুল কারিমে এটাকে নিন্দা করা হয়েছে। সুরাতুল জিনের ৬নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا
আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল।
তাছাড়া বর্তামানে যারা জিন বশ করে বা জিনের সহায়তায় বিভিন্ন কর্ম সাধন করে থাকে তারে বেশির ভাগই কুরআন-সুন্নাহ বিবর্জিত বিভিন্ন কালাম, কোথাও কুফরী কালাম দিয়ে এসব করে থাকে । কাজেই এসব থেকে বিরত থাকা জরুরী। বরং আমাদের উচিত যাবতীয় কাজে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রর্থনা করা। কুরআন-সুন্নাহ এর মাঝে যেসকল দুয়া-জিকির বর্ণিত হয়েছে সেগুলো প্রতি মনোনিবেশ করা। আল্লাহ তায়ালা আমাদের সহিহ বুঝ দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন