যেসব ইসলামিক স্কলারগণ দাড়ি রাখেন না তাদের ব্যাপারে কি বলবেন?
প্রশ্নঃ ৫০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাড়ি রাখার বিষয়ে মাসআলা কী? বিশ্বের অনেক দেশের আলেমরাও দাড়ি রাখে না তাদের ব্যাপারে কিছু বলুল। তারা কোন মাসআলার উপর ভিক্তি করে দাড়ি রাখে না সেটা জানতে চাই। আল্লাহ্ আমাদের সবাই কে হেদায়েত দান করুক। আমিন
১৮ অক্টোবর, ২০২৫
রংপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দাড়ি ন্যূনতম এক মুষ্টি পর্যন্ত লম্বা রাখা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى ".
ইবনু ‘উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে (বড় রাখবে)।
সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯৩
যারা জেনেশুনে ইসলামের এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে; তারা কেন জেনেশুনে এই হুকুম লঙ্ঘণ করছে, তাদের জবাব তো তারাই দেবে। আমরা তাদের কাছে সুন্নতি দাড়ি প্রত্যাশা করতে পারি; কিন্তু তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে ছোটবড় সকল পাপাচার থেকে হিফাযত করুন। বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা তার সন্তুষ্টি আমাদের সকলকে নসীব করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১