১. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিন নারি ওয়া আযাবিন নারি, ওয়া ফিতনাতিল কবরি, ওয়া আযাবিল কবরি, ওয়া শাররি ফিতনাতিল গিনা, ওয়া শাররি ফিতনাতিল ফাকরি। ২. আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনি‘মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযাম্বি, ইগফির লি; ফা-ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ৩. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ৪. আল্লাহুম্মাগসিল কলবি বিমা-ইস সালজি ওয়াল বারাদি, ওয়া নাক্কি কলবি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবইয়াদা মিনাদ দানাসি, ওয়া বা‘ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা‘আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। ৫. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা’সামি ওয়াল মাগরামি। ৬. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল বুখলি, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। ৭. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকাই, ওয়া সু-ইল কাদা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই। ৮. আল্লাহুম্মা আসলিহ লি দ্বিনিয়াল্লাযি হুয়া ইসমাতু আমরি, ওয়া আসলিহ লি দুনইয়ায়াল্লাতি ফিহা মা‘আশি, ওয়া আসলিহ লি আখিরাতিয়াল্লাতি ইলাইহা মা‘আদি, ওয়াজ‘আলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খাইরিন, ওয়াজ‘আলিল মাওতা রাহাতাল লি মিন কুল্লি শাররিন। ৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, ওয়াত তুকা, ওয়াল আফাফা, ওয়াল গিনা। ১০. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। ১১. আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া যাক্কিহা আনতা খাইরু মান যাক্কাহা, আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। ১২. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা‘, ওয়া মিন কলবিন লা ইয়াখশা‘, ওয়া মিন নাফসিন লা তাশবা‘, ওয়া মিন দা‘ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। ১৩. আল্লাহুম্মাহদিনি ওয়া সাদ্দিদনি। ১৪. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন যাওয়ালি নি‘মাতিক, ওয়া তাহাওউলি আফিয়াতিক, ওয়া ফাজআতি নিকমাতিক, ওয়া জামি‘ই সাখাতিক। ১৫. আল্লাহুম্মা আউযু বিরিদাকা মিন সাখাতিক, ওয়া বিমু‘আফাতিক মিন উকুবাতিক। ওয়া আউযু বিকা মিনকা, লা উহসি সানা-আন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ১৬. আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাম‘ই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। ১৭. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। ১৮. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ‘মাল। ১৯. লা ইলাহা ইল্লাল্লাহুল আযিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি, ওয়া রাব্বুল আরদি, ওয়া রাব্বুল আরশিল কারিম। ২০. আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন, ওয়া আসলিহ লি শা’নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। ২১. আল্লাহুম্মা ইন্নি আবদুকা, ইবনু আবদিকা, ইবনু আমাতিক, নাসিয়াতি বিইয়াদিকা, মাদিন ফিয়্যা হুকমুকা, আদলুন ফিয়্যা কাযাউকা, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, আও আনযালতাহু ফি কিতাবিকা, আওইস্তা’সারতা বিহি ফি ইলমিল গাইবি ইন্দাকা, আন তাজ‘আলাল কুরআনা রাবি‘আ কলবি, ওয়া নূরা সদরি, ওয়া জিলাআ হুযনি, ওয়া যাহাবা হাম্মি। ২২. আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিক। ২৩. ইয়া মুকাল্লিবাল কুলুবি, সাব্বিত কলবি আলা দিনিক। ২৪. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাতি। ২৫. আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা, ওয়া আজিরনা মিন খিযইদ দুনইয়া, ওয়া আযাবিল আখিরাতি। ২৬. রাব্বি আ‘ইন্নি ওয়া লা তু‘ইন আলাইয়্যা, ওয়ানসুরনি ওয়া লা তানসুর আলাইয়্যা, ওয়ামকুর লি, ওয়া লা তামকুর আলাইয়্যা, ওয়াহদিনি, ওয়া ইয়াসসিরিল হুদা ইলাইয়্যা, ওয়ানসুরনি আলা মান বাগা আলাইয়্যা। ২৭. রাব্বিজ‘আলনি লাকা শাক্কারান, লাকা যাক্কারান, লাকা রাহহাবান, লাকা মিতওয়া‘আন, ইলাইকা মুখবিতান, আওয়াহান মুনিবান। ২৮. রাব্বি তাকাব্বাল তাওবাতি, ওয়াগসিল হাওবাতি, ওয়া আজিব দাওয়াতি, ওয়া সাব্বিত হুজ্জাতি, ওয়াহদি কলবি, ওয়া সাদ্দিদ লিসানি, ওয়াসলুল সাখিমাতা কলবি। ২৯. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সাম‘ই, ওয়া মিন শাররি বাসারি, ওয়া মিন শাররি লিসানি, ওয়া মিন শাররি কলবি, ওয়া মিন শাররি মানিয়্যি। ৩০. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি, ওয়া মিন সাইয়্যিইল আসকামি। ৩১. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ‘মালি ওয়াল আহওয়া-ই। ৩২. আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা‘ফু আন্নি। ৩৩. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাতি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বিনি ওয়া দুনইয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মাস্তুর আওরাতি ওয়া আমিন রাও‘আতি, আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি, ওয়া আউযু বি‘আজামাতিক আন উগতা-লা মিন তাহতি। ৩৪. আল্লাহুম্মা আলিমাল গাইবি ওয়াশ শাহাদাতি, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আউযু বিকা মিন শাররি নাফসি, ওয়া মিন শাররিশ শাইতানি ওয়া শিরকিহি। ৩৫. আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহুম্মা লা কাবিদা লিমা বাসাততা, ওয়া লা বাসিতা লিমা কাবাদতা, ওয়া লা হাদিয়া লিমা আদলালতা, ওয়া লা মুদিল্লা লিমান হাদাইতা, ওয়া লা মু‘তিয়া লিমা মানা‘তা, ওয়া লা মানি‘আ লিমা আ‘তাইতা, ওয়া লা মুকাররিবা লিমা বা‘আদতা, ওয়া লা মুবা‘ইদা লিমা কাররাবতা, আল্লাহুম্মাবসুত আলাইনা মিন বারাকাতিক ওয়া রাহমাতিক ওয়া ফাদলিক ওয়া রিযকিক, আল্লাহুম্মা ইন্নি আসআলুকান নাঈমাল মুকিমাল্লাযি লা ইয়াহুলু ওয়া লা ইয়াযুল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকান নাঈমা ইয়াওমাল আইলাতি, ওয়াল আমনা ইয়াওমাল খাওফি, আল্লাহুম্মা ইন্নি আইযুন বিকা মিন শাররি মা আ‘তাইতানা ওয়া শাররি মা মানা‘তা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-ইমানা, ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, ওয়া কাররিহ ইলাইনা আল-কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসইয়ানা, ওয়াজ‘আলনা মিনার রাশিদিন, আল্লাহুম্মা তাওয়াফফানা মুসলিমিন, ওয়া আহইনা মুসলিমিন, ওয়া আলহিকনা বিস সালিহিনা গাইরা খাযায়া ওয়া লা মাফতুনিন, আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযিনা ইউকাযযিবুনা রুসুলাকা, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিকা, ওয়াজ‘আল আলাইহিম রিজযাকা ওয়া আযাবাকা, আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযিনা উতুল কিতাবা, ইলাহাল হাক্কি। ৩৬. আল্লাহুম্মাজ‘আল লি ফি কলবি নূরান, ওয়া ফি লিসানি নূরান, ওয়া ফি সাম‘ই নূরান, ওয়া ফি বাসারি নূরান, ওয়া মিন ফাওকি নূরান, ওয়া মিন তাহতি নূরান, ওয়া আন ইয়ামিনি নূরান, ওয়া আন শিমালি নূরান, ওয়া মিন বাইনি ইয়াদাইয়্যা নূরান, ওয়া মিন খালফি নূরান, ওয়াজ‘আল ফি নাফসি নূরান, ওয়া আ‘জিম লি নূরান। ৩৭. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি‘লাল খাইরাতি, ওয়া তারকাল মুনকারাতি, ওয়া হুব্বাল মাসাকিনি, ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি, ওয়া ইযা আরাদতা ফিতনাতান ফি কাওমিন ফাতাওয়াফফানি গাইরা মাফতুনিন, ওয়া আসআলুকা হুব্বাকা, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। ৩৮. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি: আজিলিহি ওয়া আজিলিহি, মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ‘লাম, ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি, আজিলিহি ওয়া আজিলিহি, মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ‘লাম। ৩৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি মা সা-আলাকা আবদুকা ওয়া নবিয়্যুকা, ওয়া আউযু বিকা মিন শাররি মা আযা বিহি আবদুকা ওয়া নবিয়্যুকা। ৪০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা, ওয়া আসতাজিরু বিকা মিনান নারি। ৪১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস সাবাতা ফিল আমরি, ওয়াল আযিমাতা আলার রুশদি, ওয়া আসআলুকা মুজিবাতি রাহমাতিক, ওয়া আযাইমা মাগফিরাতিক, ওয়া আসআলুকা শুকরা নি‘মাতিক, ওয়া হুসনা ইবাদাতিক, ওয়া আসআলুকা কলবান সালীমান, ওয়া লিসানান সাদিকান, ওয়া আসআলুকা মিন খাইরি মা তা‘লাম, ওয়া আউযু বিকা মিন শাররি মা তা‘লাম, ওয়া আসতাগফিরুকা লিমা তা‘লাম, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ৪২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন কুল্লি খাইরিন খাযাইনুহু বিইয়াদিক, ওয়া আউযু বিকা মিন কুল্লি শাররিন খাযাইনুহু বিইয়াদিক। ৪৩. আল্লাহুম্মাকসিম লানা মিন খাশইয়াতিক মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মা‘আসিক, ওয়া মিন তা‘আতিক মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওয়িনু আলাইনা মাসা-ইবাদ দুনইয়া। ৪৪. আল্লাহুম্মা মাত্তি‘না বিআসমা‘ইনা, ওয়া আবসারিনা, ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা, ওয়াজ‘আলহুল ওয়ারিসা মিননা, ওয়াজ‘আল সা’রানা আলা মান যালামানা, ওয়ানসুরনা আলা মান আদানা, ওয়া লা তাজ‘আল মুসিবাতানা ফি দিনিনা, ওয়া লা তাজ‘আলিদ দুনইয়া আকবারা হাম্মিনা, ওয়া লা মাবলাগা ইলমিনা, ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। ৪৫. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি, ওয়া আউযু বিকা মিনাল বুখলি, ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমুরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনইয়া ওয়া আযাবিল কবরি। ৪৬. আল্লাহুম্মাগফির লি যাম্বি কুল্লাহু: দিক্কাহু ওয়া জিল্লাহু, ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। ৪৭. আল্লাহুম্মাগফির লি খাতিয়াতি, ওয়া জাহলি, ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া মা আনতা আ‘লামু বিহি মিন্নি, আল্লাহুম্মাগফির লি জিদ্দি, ওয়া হাজলি, ওয়া খাতায়া, ওয়া আমদি, ওয়া কুল্লু যালিকা ইন্দি। ৪৮. আল্লাহুম্মাগফির লি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। ৪৯. আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাছিরান, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ফাগফির লি মাগফিরাতাম মিন ইন্দিক, ওয়ারহামনি, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ৫০. আল্লাহুম্মা লাকা আসলামতু, ওয়া বিকা আমানতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়া বিকা খাসামতু। ৫১. আল্লাহুম্মা ইন্নি আউযু বি‘ইজ্জাতিক; লা ইলাহা ইল্লা আনতা আন তুদিল্লানি, আনতাল হাইয়্যুল্লাযি লা তামুতু, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন। ৫২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মুজিবাতি রাহমাতিক, ওয়া আযাইমা মাগফিরাতিক, ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন, ওয়াল ফাওযা বিল জান্নাতি, ওয়ান নাজাতা মিনান নারি। ৫৩. আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ৫৪. আল্লাহুম্মাগফির লি যামবি, ওয়া ওয়াসসি‘ লি ফি দারি, ওয়া বারিক লি ফি রিযকি। ৫৫. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক, ফা-ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। ৫৬. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাত তারাদ্দি, ওয়াল হাদমি, ওয়াল গারাকি, ওয়াল হারকি, ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানিয়াশ শাইতানু ইন্দাল মাওতি, ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান। ৫৭. আল্লাহুম্মা রাব্বা জিবরাঈলা ওয়া মিকাঈলা ওয়া ইসরাফিলা, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গাইবি ওয়াশ শাহাদাতি, আনতা তাহকুমু বাইনা ইবাদিক ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন। ইহদিনি লিমাখতুলিফা ফিহি মিনাল হাক্কি বিইযনিক, ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ৫৮. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জু‘ই, ফা-ইন্নাহু বি’সাদ দাজি‘, ওয়া আউযু বিকা মিনাল খিয়ানাতি, ফা-ইন্নাহা বি’সাতিল বাতানাতু। ৫৯. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজজি, ওয়াল কাসালি, ওয়াল জুবনি, ওয়াল বুখলি, ওয়াল হারামি, ওয়াল কাসওয়াতি, ওয়াল গাফলাতি, ওয়াল আইলাতি, ওয়ায যিল্লাতি, ওয়াল মাসকানাতি, ওয়া আউযু বিকা মিনাল ফাকরি, ওয়াল কুফরি, ওয়াল ফুসুকি, ওয়াশ শিকাকি, ওয়ান নিফাকি, ওয়াস সুম‘আতি, ওয়র রিয়া-ই, ওয়া আউযু বিকা মিনাস সামামি, ওয়াল বাকামি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি, ওয়াল বারাসি, ওয়া সাইয়্যিইল আসকামি। ৬০. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি, ওয়াল মা’সামি ওয়াল মাগরামি, ওয়া মিন ফিতনাতিল কবরি, ওয়া আযাবিল কবরি, ওয়া মিন ফিতনাতিন নারি, ওয়া আযাবিন নারি, ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি, আল্লাহুম্মাগসিল আন্নি খাতায়ায়া বিমা-ইস সালজি ওয়াল বারাদি, ওয়া নাক্কি কলবি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবইয়াদা মিনাদ দানাসি, ওয়া বা‘ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা‘আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। ৬১. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়ায যিল্লাতি, ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলাম। ৬২. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জারিস সু-ই ফি দারিল মুকামাতি; ফা-ইন্না জারাল বাদিয়াতি ইয়াতাহাওয়ালু। ৬৩. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা‘, ওয়া মিন নাফসিন লা তাশবা‘, ওয়া মিন দু‘আ-ইন লা ইউসমা‘, ওয়া মিন ইলমিন লা ইয়ানফা‘, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন হাউলা-ইল আরবা‘। ৬৪. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইয়াওমিস সু-ই, ওয়া মিন লাইলাতিস সু-ই, ওয়া মিন সা‘আতিস সু-ই, ওয়া মিন সাহিবিস সু-ই, ওয়া মিন জারিস সু-ই ফি দারিল মুকামাতি। ৬৫. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আসতাজিরু বিকা মিনান নারি। ৬৬. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস সাবাতা ফিল আমরি, ওয়াল আযিমাতা আলার রুশদি, ওয়া আসআলুকা মুজিবাতি রাহমাতিক, ওয়া আযাইমা মাগফিরাতিক, ওয়া আসআলুকা শুকরা নি‘মাতিক, ওয়া হুসনা ইবাদাতিক, ওয়া আসআলুকা কলবান সালীমান, ওয়া লিসানান সাদিকান, ওয়া আসআলুকা মিন খাইরি মা তা‘লাম, ওয়া আউযু বিকা মিন শাররি মা তা‘লাম, ওয়া আসতাগফিরুকা লিমা তা‘লাম, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ৬৭. আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন। ৬৮. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ‘লামু, ওয়া আসতাগফিরুকা লিমা লা আ‘লামু। ৬৯. আল্লাহুম্মানফা‘নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফা‘নি, ওয়া যিদনি ইলমান। ৭০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি‘আন, ওয়া রিযকান তইয়্যিবান, ওয়া আমালান মুতাকাব্বালান। ৭১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইয়া আল্লাহু বি-আন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদুন আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ৭২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি-আন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নানু ইয়া বাদি‘আস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। ৭৩. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি-আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, আল-আহাদু, আস-সামাদু, আল্লাযি লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ৭৪. রাব্বিগফির লি ওয়া তুব আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। ৭৫. আল্লাহুম্মা বি‘ইলমিকাল গাইবা, ওয়া কুদরাতিক আলাল খালকি, আহইনি মা আলিমতাল হায়াতা খাইরান লি, ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খাইরান লি। ৭৬. আল্লাহুম্মা আসআলুকা খাশইয়াতাকা ফিল গাইবি ওয়াশ শাহাদাতি, ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফির রিদা ওয়াল গাদাবি, ওয়া আসআলুকাল কাসদা ফিল ফাকরি ওয়াল গিনা, ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদু, ওয়া আসআলুকা কুররাতা আইনিন লা তানকাতি‘উ, ওয়া আসআলুকার রিদা-আ বা‘দাল কাদা-ই, ওয়া আসআলুকা বারদাল আইশি বা‘দাল মাওতি, ওয়া আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিক, ওয়াশ শাওকা ইলা লিকা-ইকা ফি গাইরি দাররা-ইন মুদিররাতিন, ওয়া লা ফিতনাতিন মুদিল্লাতিন। ৭৭. আল্লাহুম্মা যায়্যিন্না বিজিনাতিল ইমানি, ওয়াজ‘আলনা হুদাতাম মুহতাদিন। ৭৮. আল্লাহুম্মারযুকনি হুব্বাকা, ওয়া হুব্বা মান ইয়ানফা‘নি হুব্বুহু ইন্দাক। ৭৯. আল্লাহুম্মা মা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজ‘আলহু কুওয়াতান লি ফিমা তুহিব্বু। ৮০. আল্লাহুম্মা ওয়া মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজ‘আলহু ফারাগান লি ফিমা তুহিব্বু। ৮১. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি, ওয়াল বুখলি, ওয়া সু-ইল উমরি, ওয়া ফিতনাতিস সদরি, ওয়া আযাবিল কবরি। ৮২. আল্লাহুম্মা রাব্বা জিবরাঈলা ওয়া মিকাঈলা, ওয়া রাব্বা ইসরাফিলা, আউযু বিকা মিন হাররিন নারি, ওয়া মিন আযাবিল কবরি। ৮৩. আল্লাহুম্মা আলহিমনি রুশদি, ওয়া আ‘ইযনি মিন শাররি নাফসি। ৮৪. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি‘আন, ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা‘। ৮৫. আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব‘ই, ওয়া রাব্বাল আরদি, ওয়া রাব্বাল আরশিল আযিম, রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন, ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, ওয়া মুনযিলাত তাওরাতি ওয়াল ইঞ্জিলি ওয়াল ফুরকানি, আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতিহি, আল্লাহুম্মা আনতাল আওয়ালু ফালাইসা কাবলাকা শাইউন, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা‘দাকা শাইউন, ওয়া আনতায যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন, ইকদি আন্নাদ দাইনা, ওয়া আগনিনা মিনাল ফাকরি। ৮৬. আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, ওয়া আসলিহ যাতা বাইনিনা, ওয়াহদিনা সুবুলাস সালামি, ওয়া নাজ্জিনা মিনায যুলুমাতি ইলান নূরি, ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা ওয়াল ফিতানা, মা যাহারা মিনহা, ওয়া মা বাতানা, ওয়া বারিক লানা ফি আসমা‘ইনা, ওয়া আবসারিনা, ওয়া কুলুবিনা, ওয়া আজওয়াজিনা, ওয়া যুররিয়্যাতিনা, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়াজ‘আলনা শাকিরিনা লিনি‘আমিক, মুসনিনা বিহা আলাইকা, কাবিলিনা লাহা, ওয়া আত্মিমহা আলাইনা। ৮৭. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাসআলাতি, ওয়া খাইরাদ দু‘আ-ই, ওয়া খাইরান নাজাহি, ওয়া খাইরাল আমালি, ওয়া খাইরাস সাওয়াবি, ওয়া খাইরাল হায়াতি, ওয়া খাইরাল মামাতি, ওয়া সাব্বিতনি, ওয়া সাক্কিল মাওয়াজিনি, ওয়া হাক্কিক ইমানি, ওয়ারফা‘ দারাজাতি, ওয়া তাকাব্বাল সালাতি, ওয়াগফির খাতিয়াতি, ওয়া আসআলুকাদ দারাজাতিল উলা মিনাল জান্নাতি। ৮৮. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফাওয়াতিহাল খাইরি, ওয়া খাওয়াতিমাহু, ওয়া জাওয়ামি‘আহু, ওয়া আওয়ালাহু, ওয়া যাহিরাহু, ওয়া বাতিনাহু, ওয়াদ দারাজাতিল উলা মিনাল জান্নাতি। ৮৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা মা আতি, ওয়া খাইরা মা আফ‘আলু, ওয়া খাইরা মা আ‘মালু, ওয়া খাইরা মা বাতানা, ওয়া খাইরা মা যাহারা, ওয়াদ দারাজাতিল উলা মিনাল জান্নাতি। ৯০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আন তারফা‘া যিকরি, ওয়া তাদা‘আ উইযরি, ওয়া তুসলিহা আমরি, ওয়া তুতাহহিরা কলবি, ওয়া তুহাসসিনা ফারজি, ওয়া তুনাওয়িরা কলবি, ওয়া তাগফিরা লি যামবি, ওয়া আসআলুকাদ দারাজাতিল উলা মিনাল জান্নাতি। ৯১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আন তুবারিকা ফি নাফসি, ওয়া ফি সাম‘ই, ওয়া ফি বাসারি, ওয়া ফি রুহি, ওয়া ফি খালকি, ওয়া ফি আহলি, ওয়া ফি মাহইয়ায়া, ওয়া ফি মামাতি, ওয়া ফি আমালি, ফাতাকাব্বাল হাসানাতি, ওয়া আসআলুকাদ দারাজাতিল উলা মিনাল জান্নাতি। ৯২. আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাকি, ওয়াল আ‘মালি, ওয়াল আহওয়া-ই, ওয়াল আদওয়া-ই। ৯৩. আল্লাহুম্মা কান্নি‘নি বিমা রাযাকতানি, ওয়া বারিক লি ফিহি, ওয়াখলুফ আলাইয়্যা কুল্লা গা-ইবাতিন লি বিখাইর। ৯৪. আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরান। ৯৫. আল্লাহুম্মা আ‘ইন্নি আলা যিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিক। ৯৬. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইমানান লা ইয়ারতাদ্দু, ওয়া নাঈমান লা ইয়ানফাদু, ওয়া মুরাফাকাতা নবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফি আ‘লা জান্নাতিল খুলদি। ৯৭. আল্লাহুম্মা কিনি শাররা নাফসি, ওয়া‘যিম লি আলা আরশাদি আমরি, আল্লাহুম্মাগফির লি মা আসরারতু, ওয়া মা আ‘লানতু, ওয়া মা আখতা’তু, ওয়া মা আমাদতু, ওয়া মা আলিমতু, ওয়া মা জাহিলতু। ৯৮. আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি, ওয়া গালাবাতিল আদুওয়ি, ওয়া শামাতাতিল আ‘দা-ই। ৯৯. আল্লাহুম্মাগফির লি, ওয়াহদিনি, ওয়ারযুকনি, ওয়া আফিনি, আউযু বিল্লাহি মিন দীকিল মাকামি ইয়াওমাল কিয়ামাতি। ১০০. আল্লাহুম্মা মাত্তি‘নি বিসাম‘ই, ওয়া বাসারি, ওয়াজ‘আলহুমাল ওয়ারিসা মিন্নি, ওয়ানসুরনি আলা মান ইয়াজলিমুনি, ওয়া খুয মিনহু বিছা-রি। ১০১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈশাতান নাকিয়্যাতান, ওয়া মিতাতান সাওিয়্যাতান, ওয়া মারাদ্দান গাইরা মুখযিন, ওয়া লা ফাদিহ। ১০২. আল্লাহুম্মা আহসানতা খালকি, ফা-আহসিন খুলুকি। ১০৩. আল্লাহুম্মাগফির লিল মুমিনীনা ওয়াল মুমিনাত। ১০৪. আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজ‘আলনি হাদিয়ান মাহদিয়্যান। ১০৫. আল্লাহুম্মা আতিনি আল-হিকমাতাল্লাতি মান উতিয়াহা ফাকাদ উতিয়া খাইরান কাছিরান।
১. হে আল্লাহ! আমি আপনার কাছে আগুনের পরীক্ষা ও আগুনের শাস্তি থেকে, কবরের পরীক্ষা ও কবরের শাস্তি থেকে এবং সম্পদের ফিতনার অনিষ্ট ও দারিদ্র্যের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই। ২. হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি যথাসাধ্য আপনার সঙ্গে করা অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর প্রতিষ্ঠিত আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার ওপর আপনার অনুগ্রহ স্বীকার করছি এবং আমার গুনাহও স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ৩. হে আল্লাহ! আমি আপনার কাছে মসীহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। ৪. হে আল্লাহ! বরফ ও শিলার পানি দিয়ে আমার অন্তর ধুয়ে দিন। যেভাবে আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন, সেভাবে আমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র করুন। আর আমার ও আমার গুনাহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করুন, যেমন আপনি পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন। ৫. হে আল্লাহ! আমি আপনার কাছে অলসতা, বার্ধক্য, গুনাহ ও ঋণের বোঝা থেকে আশ্রয় চাই। ৬. হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য ও কৃপণতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে কবরের শাস্তি এবং জীবন ও মৃত্যুর ফিতনার অনিষ্ট থেকেও আশ্রয় চাই। ৭. হে আল্লাহ! আমি আপনার কাছে কঠিন বিপদ, দুর্ভাগ্যের নাগাল পাওয়া, মন্দ সিদ্ধান্ত এবং শত্রুদের আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাই। ৮. হে আল্লাহ! আমার সেই দ্বীনকে সংশোধন করে দিন, যা আমার সকল কাজের রক্ষাকবচ। আমার দুনিয়াকেও সংশোধন করে দিন, যাতে আমার জীবিকা রয়েছে। আমার আখিরাতও সংশোধন করে দিন, যেখানে আমার প্রত্যাবর্তন। জীবনকে আমার জন্য প্রত্যেক কল্যাণে বৃদ্ধির মাধ্যম করুন এবং মৃত্যুকে আমার জন্য প্রত্যেক অনিষ্ট থেকে প্রশান্তির মাধ্যম করুন। ৯. হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা ও অভাবমুক্তি চাই। ১০. হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। ১১. হে আল্লাহ! আমার অন্তরকে তাকওয়া দান করুন এবং তাকে পবিত্র করুন। আপনিই তাকে সর্বোত্তম পবিত্রকারী। আপনিই তার অভিভাবক ও মালিক। ১২. হে আল্লাহ! আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই, যা উপকার করে না; এমন অন্তর থেকে, যা বিনম্র হয় না; এমন আত্মা থেকে, যা তৃপ্ত হয় না; এবং এমন দোয়া থেকে, যা কবুল হয় না। ১৩. হে আল্লাহ! আমাকে হেদায়েত দিন এবং সঠিক পথে পরিচালিত করুন। ১৪. হে আল্লাহ! আমি আপনার নেয়ামত চলে যাওয়া, আপনার দেওয়া সুস্থতার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই। ১৫. হে আল্লাহ! আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির মাধ্যমে আশ্রয় চাই, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার মাধ্যমে আশ্রয় চাই। আমি আপনার কাছেই আপনার থেকে আশ্রয় চাই। আমি আপনার যথাযথ প্রশংসা গণনা করতে পারি না। আপনি নিজেই যেভাবে নিজের প্রশংসা করেছেন, আপনি ঠিক সেভাবেই। ১৬. হে আল্লাহ! আমার দেহে সুস্থতা দিন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিতে সুস্থতা দিন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। ১৭. হে আল্লাহ! আমি আপনার কাছে কুফরি ও দারিদ্র্য থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। ১৮. হে আল্লাহ! আমি যা করেছি তার অনিষ্ট এবং যা করিনি তার অনিষ্ট থেকেও আপনার কাছে আশ্রয় চাই। ১৯. মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মহান আরশের রব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ২০. হে আল্লাহ! আমি আপনার রহমতের প্রত্যাশী। অতএব এক পলকের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না। আমার সকল বিষয় সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। ২১. হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র এবং আপনার বান্দীর পুত্র। আমার কপাল আপনার হাতে। আমার ব্যাপারে আপনার বিধান কার্যকর এবং আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে আপনার প্রত্যেক নামের মাধ্যমে প্রার্থনা করছি—যে নাম আপনি নিজের জন্য রেখেছেন, অথবা আপনার সৃষ্টির কাউকে শিখিয়েছেন, অথবা আপনার কিতাবে নাজিল করেছেন, অথবা গায়েবের জ্ঞানে নিজের কাছে সংরক্ষণ করেছেন—আপনি কুরআনকে আমার অন্তরের বসন্ত, আমার বক্ষের আলো, আমার দুঃখের দূরীকরণ এবং আমার চিন্তা-দুশ্চিন্তা দূর করার মাধ্যম করে দিন। ২২. হে আল্লাহ! হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। ২৩. হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন। ২৪. হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও সুস্থতা চাই। ২৫. হে আল্লাহ! সকল বিষয়ে আমাদের পরিণতি উত্তম করুন এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। ২৬. হে আমার রব! আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। আমাকে বিজয় দান করুন, আমার বিরুদ্ধে কাউকে বিজয়ী করবেন না। আমার জন্য পরিকল্পনা করুন, আমার বিরুদ্ধে পরিকল্পনা করবেন না। আমাকে হেদায়েত দিন এবং হেদায়েতকে আমার জন্য সহজ করে দিন। যে আমার ওপর জুলুম করেছে, তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। ২৭. হে আমার রব! আমাকে আপনার অধিক কৃতজ্ঞ বানান, আপনার অধিক স্মরণকারী বানান, আপনার অধিক ভয়কারী বানান, আপনার অধিক অনুগত বানান, আপনার প্রতি বিনম্র বানান এবং আপনার দিকে প্রত্যাবর্তনকারী বানান। ২৮. হে আমার রব! আমার তওবা কবুল করুন, আমার গুনাহ ধুয়ে দিন, আমার দোয়া কবুল করুন, আমার দলিলকে দৃঢ় করুন, আমার অন্তরকে হেদায়েত দিন, আমার জিহ্বাকে সঠিক রাখুন এবং আমার অন্তরের বিদ্বেষ দূর করে দিন। ২৯. হে আল্লাহ! আমি আপনার কাছে আমার শ্রবণ, দৃষ্টি, জিহ্বা, অন্তর ও যৌন প্রবৃত্তির অনিষ্ট থেকে আশ্রয় চাই। ৩০. হে আল্লাহ! আমি আপনার কাছে শ্বেতী, উন্মাদনা, কুষ্ঠ এবং সকল মন্দ রোগ থেকে আশ্রয় চাই। ৩১. হে আল্লাহ! আমি আপনার কাছে নিকৃষ্ট চরিত্র, নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট প্রবৃত্তি থেকে আশ্রয় চাই। ৩২. হে আল্লাহ! নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, মহান দাতা এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমাকে ক্ষমা করুন। ৩৩. হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমি আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের ক্ষেত্রে আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমার গোপন বিষয়গুলো আড়াল করুন এবং আমার ভয়গুলোকে নিরাপত্তায় পরিণত করুন। হে আল্লাহ! আমার সামনে, পেছনে, ডানে, বামে ও ওপর থেকে আমাকে হেফাজত করুন। আর আপনার মহত্ত্বের আশ্রয় চাই, যেন নিচ থেকে আকস্মিকভাবে ধ্বংসপ্রাপ্ত না হই। ৩৪. হে আল্লাহ! আপনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুর জ্ঞানী, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, প্রত্যেক বস্তুর রব ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে আমার নিজের অনিষ্ট এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক থেকে আশ্রয় চাই। ৩৫. হে আল্লাহ! সমস্ত প্রশংসা আপনারই। আপনি যা প্রসারিত করেছেন তা কেউ সংকুচিত করতে পারে না এবং আপনি যা সংকুচিত করেছেন তা কেউ প্রসারিত করতে পারে না। আপনি যাকে পথভ্রষ্ট করেছেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না এবং যাকে হেদায়েত দিয়েছেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আপনি যা আটকেছেন তা কেউ দিতে পারে না এবং আপনি যা দিয়েছেন তা কেউ আটকাতে পারে না। আপনি যাকে দূরে রেখেছেন তাকে কেউ কাছে আনতে পারে না এবং যাকে কাছে এনেছেন তাকে কেউ দূরে রাখতে পারে না। হে আল্লাহ! আমাদের ওপর আপনার বরকত, রহমত, অনুগ্রহ ও রিজিক প্রসারিত করুন। হে আল্লাহ! আমি এমন স্থায়ী নেয়ামত চাই, যা পরিবর্তিত বা শেষ হয় না। আমি দারিদ্র্যের দিনে নেয়ামত এবং ভয়ের দিনে নিরাপত্তা চাই। হে আল্লাহ! আপনি আমাদের যা দিয়েছেন এবং যা থেকে বঞ্চিত করেছেন—উভয়ের অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় চাই। হে আল্লাহ! আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন, আমাদের অন্তরে তাকে সুশোভিত করুন এবং কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে আমাদের কাছে অপছন্দনীয় করে দিন। আমাদের সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ! আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দিন, মুসলিম অবস্থায় জীবিত রাখুন এবং কোনো লাঞ্ছনা ও ফিতনায় পতিত না হয়ে নেককারদের সঙ্গে মিলিত করুন। ৩৬. হে আল্লাহ! আমার অন্তরে আলো দিন, আমার জিহ্বায় আলো দিন, আমার শ্রবণে আলো দিন, আমার দৃষ্টিতে আলো দিন, আমার ওপর আলো দিন, আমার নিচে আলো দিন, আমার ডানে আলো দিন, আমার বামে আলো দিন, আমার সামনে আলো দিন, আমার পেছনে আলো দিন, আমার সত্তায় আলো দিন এবং আমার জন্য আলোকে মহান করে দিন। ৩৭. হে আল্লাহ! আমি আপনার কাছে ভালো কাজ করার, মন্দ কাজ পরিত্যাগ করার এবং দরিদ্রদের ভালোবাসার তাওফিক চাই। আমাকে ক্ষমা করুন ও আমার প্রতি দয়া করুন। আপনি যখন কোনো জাতিকে ফিতনায় ফেলতে চান, তখন আমাকে ফিতনামুক্ত অবস্থায় মৃত্যু দিন। আমি আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই এবং এমন কাজের ভালোবাসা চাই, যা আমাকে আপনার ভালোবাসার নিকটবর্তী করে। ৩৮. হে আল্লাহ! আমি আপনার কাছে সকল কল্যাণ চাই—তা দ্রুত হোক বা বিলম্বিত, যা আমি জানি বা যা আমি জানি না। আর আমি আপনার কাছে সকল অনিষ্ট থেকে আশ্রয় চাই—তা দ্রুত হোক বা বিলম্বিত, যা আমি জানি বা যা আমি জানি না। ৩৯. হে আল্লাহ! আপনার বান্দা ও নবী আপনার কাছে যে সকল কল্যাণ চেয়েছেন, আমি সেসব কল্যাণ আপনার কাছে চাই। আর আপনার বান্দা ও নবী যেসব অনিষ্ট থেকে আপনার আশ্রয় চেয়েছেন, আমি সেসব অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। ৪০. হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং এমন প্রত্যেক কথা ও কাজ চাই, যা জান্নাতের নিকটবর্তী করে। আর আমি জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই এবং এমন প্রত্যেক কথা ও কাজ থেকে আশ্রয় চাই, যা জাহান্নামের নিকটবর্তী করে। আর আমি আপনার কাছে চাই—আপনি আমার জন্য যে সিদ্ধান্তই গ্রহণ করুন, তা যেন আমার জন্য কল্যাণকর হয়। ৪১. হে আল্লাহ! ইসলাম দ্বারা আমাকে দাঁড়ানো অবস্থায় হেফাজত করুন, বসা অবস্থায় হেফাজত করুন এবং শোয়া অবস্থায় হেফাজত করুন। কোনো শত্রু বা হিংসুককে আমার কারণে আনন্দিত করবেন না। ৪২. হে আল্লাহ! যে সকল কল্যাণের ভাণ্ডার আপনার হাতে, আমি আপনার কাছে সেসব সকল কল্যাণ চাই। আর যে সকল অনিষ্টের ভাণ্ডার আপনার হাতে, সেসব সকল অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। ৪৩. হে আল্লাহ! আমাদেরকে আপনার এমন ভয় দান করুন, যা আমাদের ও আমাদের গুনাহের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আপনার এমন আনুগত্য দান করুন, যার মাধ্যমে আমরা আপনার জান্নাতে পৌঁছতে পারি। আর এমন দৃঢ় বিশ্বাস দান করুন, যার মাধ্যমে দুনিয়ার বিপদগুলো আমাদের কাছে সহজ হয়ে যায়। ৪৪. হে আল্লাহ! যতদিন আমাদের জীবিত রাখবেন, ততদিন আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও শক্তি দ্বারা উপকৃত করুন। এগুলোকে আমাদের মৃত্যুর সময় পর্যন্ত অবশিষ্ট রাখুন। যারা আমাদের ওপর জুলুম করেছে, তাদের বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত প্রতিকার গ্রহণের শক্তি দিন। যারা আমাদের শত্রুতা করে, তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। আমাদের দ্বীনের ক্ষেত্রে কোনো বিপদ দেবেন না। দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা এবং আমাদের জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য করবেন না। আর আমাদের ওপর এমন কাউকে কর্তৃত্ব দেবেন না, যে আমাদের প্রতি দয়া করে না। ৪৫. হে আল্লাহ! আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় চাই, কৃপণতা থেকে আশ্রয় চাই, নিকৃষ্ট বার্ধক্যে উপনীত হওয়া থেকে আশ্রয় চাই এবং দুনিয়ার ফিতনা ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। ৪৬. হে আল্লাহ! আমার সকল গুনাহ ক্ষমা করুন—ছোট-বড়, প্রথম-শেষ, প্রকাশ্য-গোপন সব গুনাহ। ৪৭. হে আল্লাহ! আমার ভুল, অজ্ঞতা, আমার কাজে সীমালঙ্ঘন এবং যে বিষয় সম্পর্কে আপনি আমার চেয়ে বেশি জানেন—সব ক্ষমা করুন। হে আল্লাহ! আমার ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত, মজা করে ও গুরুত্বসহকারে করা সব ভুল ক্ষমা করুন। এসব সবই আমার মধ্যে সংঘটিত হয়েছে। ৪৮. হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে সুস্থতা দিন এবং আমাকে রিজিক দান করুন। ৪৯. হে আল্লাহ! আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। অতএব আপনার পক্ষ থেকে আমাকে বিশেষ ক্ষমা দান করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ৫০. হে আল্লাহ! আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার ওপর ভরসা করেছি, আপনার দিকেই ফিরে এসেছি এবং আপনার সাহায্যেই বিরোধিতা করেছি। ৫১. হে আল্লাহ! আপনার সম্মানের আশ্রয় চাই—আপনি ছাড়া কোনো উপাস্য নেই—যেন আপনি আমাকে পথভ্রষ্ট না করেন। আপনি সেই চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। জিন ও মানুষ সবাই মৃত্যুবরণ করবে। ৫২. হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার রহমত লাভের কারণসমূহ, আপনার ক্ষমা লাভের উপায়সমূহ, প্রত্যেক গুনাহ থেকে নিরাপত্তা, প্রত্যেক নেক কাজের সওয়াব এবং জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চাই। ৫৩. হে আল্লাহ! আপনার হালাল দ্বারা আমাকে আপনার হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। ৫৪. হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার ঘরকে প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত দিন। ৫৫. হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ ও রহমত চাই। কারণ এগুলোর মালিক আপনি ছাড়া আর কেউ নয়। ৫৬. হে আল্লাহ! আমি আপনার কাছে উপর থেকে পড়ে যাওয়া, ধসে পড়া, ডুবে যাওয়া ও আগুনে পুড়ে যাওয়া থেকে আশ্রয় চাই। মৃত্যুর সময় শয়তান যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে—এ থেকে আপনার আশ্রয় চাই। আপনার পথে পৃষ্ঠ প্রদর্শন করে মৃত্যুবরণ করা থেকে আপনার আশ্রয় চাই। আর বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ করা থেকেও আপনার আশ্রয় চাই। ৫৭. হে আল্লাহ! আপনি জিবরাইল, মিকাইল ও ইসরাফিলের রব, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা এবং অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুর জ্ঞানী। আপনার বান্দারা যে বিষয়গুলোতে মতভেদ করত, আপনি সেগুলোর মধ্যে বিচার করবেন। আপনার অনুমতিতে যে বিষয়ে মতভেদ হয়েছে, তার মধ্যে সত্যের পথে আমাকে পরিচালিত করুন। নিশ্চয়ই আপনি যাকে চান তাকে সরল পথে পরিচালিত করেন। ৫৮. হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় চাই। কারণ ক্ষুধা অত্যন্ত নিকৃষ্ট সঙ্গী। আর আমি আপনার কাছে বিশ্বাসঘাতকতা থেকে আশ্রয় চাই। কারণ তা অত্যন্ত নিকৃষ্ট অন্তরঙ্গ সঙ্গী। ৫৯. হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য, কঠোরতা, উদাসীনতা, দারিদ্র্য, অপমান ও মুখাপেক্ষিতা থেকে আশ্রয় চাই। আমি দারিদ্র্য, কুফরি, পাপাচার, বিরোধ, মুনাফিকি, লোকদেখানো ও রিয়ার থেকে আপনার আশ্রয় চাই। আমি বধিরতা, বোবা হওয়া, উন্মাদনা, কুষ্ঠ, শ্বেতী এবং সকল মন্দ রোগ থেকে আপনার আশ্রয় চাই। ৬০. হে আল্লাহ! আমি আপনার কাছে অলসতা, বার্ধক্য, গুনাহ ও ঋণের বোঝা থেকে আশ্রয় চাই। কবরের পরীক্ষা ও শাস্তি থেকে, আগুনের পরীক্ষা ও শাস্তি থেকে এবং সম্পদের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই। দারিদ্র্যের ফিতনা থেকে আশ্রয় চাই। মসীহ দাজ্জালের ফিতনা থেকেও আশ্রয় চাই। হে আল্লাহ! বরফ ও শিলার পানি দিয়ে আমার গুনাহগুলো ধুয়ে দিন। সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে পরিষ্কার করেছেন, সেভাবে আমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র করুন। আর পূর্ব ও পশ্চিমের মধ্যে যেমন দূরত্ব, আমার ও আমার গুনাহের মধ্যে তেমন দূরত্ব সৃষ্টি করুন। ৬১. হে আল্লাহ! আমি আপনার কাছে দারিদ্র্য, স্বল্পতা ও অপমান থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে জুলুম করা ও জুলুমের শিকার হওয়া থেকে আশ্রয় চাই। ৬২. হে আল্লাহ! আমি স্থায়ী আবাসের খারাপ প্রতিবেশী থেকে আপনার আশ্রয় চাই। কারণ মরুভূমির প্রতিবেশী তো স্থান পরিবর্তন করতে পারে। ৬৩. হে আল্লাহ! আমি আপনার কাছে এমন অন্তর থেকে আশ্রয় চাই, যা বিনম্র হয় না; এমন আত্মা থেকে, যা তৃপ্ত হয় না; এমন দোয়া থেকে, যা শোনা হয় না; এবং এমন জ্ঞান থেকে, যা উপকার করে না। হে আল্লাহ! আমি এই চারটি বিষয় থেকে আপনার আশ্রয় চাই। ৬৪. হে আল্লাহ! আমি আপনার কাছে মন্দ দিন, মন্দ রাত, মন্দ সময়, মন্দ সঙ্গী এবং স্থায়ী আবাসের মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাই। ৬৫. হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই। ৬৬. হে আল্লাহ! আমি আপনার কাছে দ্বীনের ওপর দৃঢ়তা, সঠিক পথে অবিচল থাকার দৃঢ় সংকল্প, আপনার রহমত লাভের কারণসমূহ, আপনার ক্ষমা লাভের উপায়সমূহ, আপনার নেয়ামতের কৃতজ্ঞতা এবং উত্তম ইবাদত চাই। আমি আপনার কাছে সুস্থ অন্তর ও সত্যবাদী জিহ্বা চাই। আমি আপনার জানা প্রত্যেক কল্যাণ চাই এবং আপনার জানা প্রত্যেক অনিষ্ট থেকে আশ্রয় চাই। আপনি যা জানেন, সে সকল বিষয়ে আপনার কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়সমূহের সর্বজ্ঞ। ৬৭. হে আল্লাহ! আমাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন। ৬৮. হে আল্লাহ! জেনে-শুনে আপনার সঙ্গে কাউকে শরিক করা থেকে আমি আপনার আশ্রয় চাই এবং অজান্তে যা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। ৬৯. হে আল্লাহ! আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন, তার মাধ্যমে আমাকে উপকৃত করুন। আমাকে এমন জ্ঞান শিক্ষা দিন, যা আমার উপকারে আসবে এবং আমার জ্ঞান বৃদ্ধি করুন। ৭০. হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই। ৭১. হে আল্লাহ! আপনি এক ও অদ্বিতীয়, অমুখাপেক্ষী; আপনি কাউকে জন্ম দেননি এবং আপনিও জন্মগ্রহণ করেননি; আপনার সমকক্ষ কেউ নেই। আপনার কাছে এই গুণাবলির মাধ্যমে আমি প্রার্থনা করছি—আপনি আমার গুনাহ ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ৭২. হে আল্লাহ! সমস্ত প্রশংসা আপনারই। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি একক, আপনার কোনো শরিক নেই। আপনি পরম দাতা। হে আসমান ও জমিনের অনুপম সৃষ্টিকর্তা! হে মহিমা ও সম্মানের অধিকারী! হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই। ৭৩. হে আল্লাহ! আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি একক, অমুখাপেক্ষী; আপনি কাউকে জন্ম দেননি এবং আপনিও জন্মগ্রহণ করেননি; আপনার সমকক্ষ কেউ নেই। এই সাক্ষ্যের মাধ্যমে আমি আপনার কাছে প্রার্থনা করছি। ৭৪. হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম ক্ষমাশীল। ৭৫. হে আল্লাহ! আপনি অদৃশ্য বিষয়ের জ্ঞান এবং সৃষ্টির ওপর পূর্ণ ক্ষমতার অধিকারী। যতদিন আপনি জানেন যে আমার জন্য জীবন কল্যাণকর, ততদিন আমাকে জীবিত রাখুন। আর যখন আপনি জানেন যে মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন। ৭৬. হে আল্লাহ! আমি গোপনে ও প্রকাশ্যে আপনার ভয় চাই। সন্তুষ্টি ও অসন্তুষ্টি উভয় অবস্থায় সত্য কথা বলার তাওফিক চাই। দারিদ্র্য ও প্রাচুর্য উভয় অবস্থায় মধ্যপন্থা চাই। এমন নেয়ামত চাই, যা শেষ হবে না। এমন চোখের শীতলতা চাই, যা বিচ্ছিন্ন হবে না। আপনার সিদ্ধান্তের পর সন্তুষ্টি চাই। মৃত্যুর পর প্রশান্তিময় জীবন চাই। আপনার পবিত্র মুখমণ্ডল দর্শনের আনন্দ চাই এবং আপনার সাক্ষাতের আকাঙ্ক্ষা চাই—এমন অবস্থায়, যখন কোনো ক্ষতিকর বিপদ বা পথভ্রষ্টকারী ফিতনা থাকবে না। ৭৭. হে আল্লাহ! ঈমানের সৌন্দর্য দিয়ে আমাদের সুশোভিত করুন এবং আমাদের হেদায়েতপ্রাপ্ত ও হেদায়েতের পথপ্রদর্শক বানান। ৭৮. হে আল্লাহ! আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং এমন ব্যক্তির ভালোবাসা দান করুন, যার ভালোবাসা আপনার কাছে আমার জন্য উপকারী। ৭৯. হে আল্লাহ! আপনি আমাকে যা কিছু আমার পছন্দের জিনিস থেকে দান করেন, তা যেন আপনার পছন্দের কাজে আমার শক্তি হয়ে ওঠে। ৮০. হে আল্লাহ! আমার পছন্দের যেসব বিষয় আপনি আমার কাছ থেকে দূরে রেখেছেন, সেগুলোকে আপনার পছন্দের কাজে আমার জন্য অবসর ও সুযোগে পরিণত করুন। ৮১. হে আল্লাহ! আমি আপনার কাছে কাপুরুষতা, কৃপণতা, নিকৃষ্ট বার্ধক্য, অন্তরের ফিতনা এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। ৮২. হে আল্লাহ! আপনি জিবরাইল, মিকাইল ও ইসরাফিলের রব। আমি আপনার কাছে আগুনের উত্তাপ ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। ৮৩. হে আল্লাহ! আমাকে সঠিক পথের জ্ঞান ও প্রেরণা দান করুন এবং আমার নিজের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। ৮৪. হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই এবং এমন জ্ঞান থেকে আপনার আশ্রয় চাই, যা উপকার করে না। ৮৫. হে আল্লাহ! আপনি সাত আসমান, জমিন, মহান আরশ এবং আমাদের ও প্রত্যেক বস্তুর রব। আপনি শস্য ও বীজ বিদীর্ণকারী এবং তাওরাত, ইঞ্জিল ও ফুরকানের অবতরণকারী। আমি আপনার কাছে এমন প্রত্যেক বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় চাই, যার কপাল আপনার হাতে। হে আল্লাহ! আপনি প্রথম, আপনার আগে কিছু নেই। আপনি শেষ, আপনার পরে কিছু নেই। আপনি প্রকাশ্য, আপনার ওপরে কিছু নেই। আপনি অপ্রকাশ্য, আপনার নিচে কিছু নেই। আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের দারিদ্র্য থেকে মুক্ত করুন। ৮৬. হে আল্লাহ! আমাদের অন্তরগুলোর মধ্যে ভালোবাসা ও ঐক্য সৃষ্টি করুন, আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করুন, আমাদের শান্তির পথসমূহ দেখিয়ে দিন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন। প্রকাশ্য ও গোপন সকল অশ্লীলতা ও ফিতনা থেকে আমাদের দূরে রাখুন। আমাদের শ্রবণ, দৃষ্টি, অন্তর, স্ত্রী ও সন্তানদের মধ্যে বরকত দিন। আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আমাদের আপনার নেয়ামতের কৃতজ্ঞ বানান, আপনার প্রশংসাকারী বানান, নেয়ামত গ্রহণকারী বানান এবং আমাদের ওপর আপনার নেয়ামত পূর্ণ করে দিন। ৮৭. হে আল্লাহ! আমি আপনার কাছে সর্বোত্তম প্রার্থনা, সর্বোত্তম দোয়া, সর্বোত্তম সফলতা, সর্বোত্তম আমল, সর্বোত্তম প্রতিদান, সর্বোত্তম জীবন ও সর্বোত্তম মৃত্যু চাই। আমাকে দৃঢ় রাখুন, আমার নেকির পাল্লা ভারী করুন, আমার ঈমান পূর্ণ করুন, আমার মর্যাদা বৃদ্ধি করুন, আমার নামাজ কবুল করুন, আমার ভুল ক্ষমা করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদাসমূহ দান করুন। ৮৮. হে আল্লাহ! আমি আপনার কাছে সকল কল্যাণের দ্বারসমূহ, তার পরিণতি, তার সমন্বিত কল্যাণ, তার শুরু, প্রকাশ্য ও গোপন কল্যাণ এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদাসমূহ চাই। ৮৯. হে আল্লাহ! আমি আপনার কাছে আমার আগমন, আমার কাজ, আমার আমল, আমার গোপন ও প্রকাশ্য—সবকিছুর সর্বোত্তম কল্যাণ চাই এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদাসমূহ চাই। ৯০. হে আল্লাহ! আমি আপনার কাছে চাই—আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন, আমার গুনাহের বোঝা নামিয়ে দিন, আমার বিষয় সংশোধন করুন, আমার অন্তর পবিত্র করুন, আমার লজ্জাস্থান হেফাজত করুন, আমার অন্তর আলোকিত করুন, আমার গুনাহ ক্ষমা করুন এবং আমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ৯১. হে আল্লাহ! আমি আপনার কাছে আমার সত্তা, শ্রবণ, দৃষ্টি, আত্মা, গঠন, চরিত্র, পরিবার, জীবন, মৃত্যু ও আমলে বরকত চাই। আমার নেক আমলগুলো কবুল করুন এবং আমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ৯২. হে আল্লাহ! আমাকে নিকৃষ্ট চরিত্র, নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট প্রবৃত্তি ও নিকৃষ্ট রোগ থেকে দূরে রাখুন। ৯৩. হে আল্লাহ! আপনি আমাকে যা রিজিক দিয়েছেন, তাতে আমাকে সন্তুষ্ট রাখুন, তাতে বরকত দিন এবং আমার যে কোনো হারানো জিনিসের পরিবর্তে উত্তম কিছু দান করুন। ৯৪. হে আল্লাহ! আমার হিসাব সহজভাবে গ্রহণ করুন। ৯৫. হে আল্লাহ! আপনার জিকির, আপনার শুকরিয়া এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন। ৯৬. হে আল্লাহ! আমি এমন ঈমান চাই, যা কখনো ফিরে যায় না; এমন নেয়ামত চাই, যা কখনো শেষ হয় না; এবং আপনার নবী মুহাম্মদ ﷺ-এর সঙ্গে চিরস্থায়ী জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকার সৌভাগ্য চাই। ৯৭. হে আল্লাহ! আমাকে আমার নিজের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং আমার জন্য সর্বাধিক সঠিক কাজের ওপর দৃঢ় সংকল্প দান করুন। হে আল্লাহ! আমি যা গোপন করেছি, যা প্রকাশ করেছি, যা ভুল করেছি, যা ইচ্ছাকৃতভাবে করেছি, যা জেনে করেছি এবং যা না জেনে করেছি—সব ক্ষমা করুন। ৯৮. হে আল্লাহ! আমি আপনার কাছে ঋণের প্রাধান্য, শত্রুর প্রাধান্য এবং শত্রুদের আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাই। ৯৯. হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে রিজিক দিন এবং আমাকে সুস্থতা দিন। কিয়ামতের দিন সংকীর্ণ অবস্থান থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। ১০০. হে আল্লাহ! আমার শ্রবণ ও দৃষ্টিশক্তি দ্বারা আমাকে উপকৃত করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত এগুলো অবশিষ্ট রাখুন। যে আমার ওপর জুলুম করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন এবং তার কাছ থেকে আমার ন্যায়সঙ্গত প্রতিকার গ্রহণ করুন। ১০১. হে আল্লাহ! আমি আপনার কাছে পবিত্র ও পরিচ্ছন্ন জীবন, স্বাভাবিক ও শান্তিপূর্ণ মৃত্যু এবং এমন প্রত্যাবর্তন চাই, যাতে কোনো লাঞ্ছনা বা অপমান না থাকে। ১০২. হে আল্লাহ! আপনি আমার গঠন সুন্দর করেছেন, অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন। ১০৩. হে আল্লাহ! সকল মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করুন। ১০৪. হে আল্লাহ! আমাকে দৃঢ় রাখুন এবং আমাকে হেদায়েতপ্রাপ্ত ও অন্যদের হেদায়েতের পথপ্রদর্শক বানান। ১০৫. হে আল্লাহ! আমাকে সেই প্রজ্ঞা দান করুন, যাকে যে ব্যক্তি লাভ করেছে, সে তো অগণিত কল্যাণ লাভ করেছে।
আল্লাহুম্মাগফির লিল-আনসার, ওয়া লি-আবনা' ইল আনসার, ওয়া লি-আবনাই আবনা' ইল আনসার, ওয়া লি-নিসাইল আনসার।
হে আল্লাহ! তুমি মাফ করে দাও আনসারীদের, আনসারীদের সন্তানদের, আনসারীদের সন্তানের সন্তানদের এবং আনসারী মহিলাদের।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল-‘আফওয়া ওয়াল-‘আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল-আখিরাহ।
হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও আফিয়াত প্রার্থনা করছি।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে