আল্লা–হুম্মা আতি নাফসি তাকওয়া-হা, ওয়া-জাক্কিহা, আনতা খাইরু মান জাক্কাহা, আনতা ওলিইউহা ওয়া মাওলা-হা।
ইয়া আল্লাহ! আমার সত্তাকে তাকওয়া দান করুন এবং তাকে পরিশুদ্ধ করুন। আপনি-ই তো এর উত্তম পরিশুদ্ধকারী। আপনিই এর মালিক ও প্রভু।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খইরাতি, ওয়া তারকাল মুনকারাতি, ওয়া হুব্বাল মাসাকীন।
হে আল্লাহ! আমি আপনার কাছে সৎকাজ সম্পাদনের এবং অসৎ ও অন্যায় কাজ বর্জনের তৌফিক প্রার্থনা করছি।
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন মুনকারা-তিল আখলা-কি ওয়াল আ‘মা-লি ওয়াল আহওয়া।
হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই মন্দ আখলাক, মন্দ আমল ও কূপ্রবৃত্তি থেকে।
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বি রহমাতিকা আসতাগিস, আসলিহলি শা’নি কুল্লাহু ওলা তাকিলনি ইলা নাফসি ত্বরফাতা আঈন।
হে চিরঞ্জীব, হে জমিন আসমান ও সমস্ত মাখলূকের রক্ষাকারী। আমি আপনার রহমতের উসীলায় ফরিয়াদ করছি যে, আমার সমস্ত কাজ দুরস্ত করেদিন এবং আমাকে এক পলকের জন্যও আমার নফসের কাছে সোপর্দ করবেন না।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে