হজরে আসওয়াদ এবং মাকামে ইবরাহীমের মাঝের দু‘আ
۞ اَللّٰهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَبَارِكْ لِيْ فِيْهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِّيْ بِخَيْرٍ
উচ্চারণঃআল্লাহুম্মা কান্নি‘নী বিমা রাযাকতানী, ওয়াবারিকলী ফীহি, ওয়াখলুফ আলাইয়া কুল্লা গা-ইবাতিন লী বিখাইরিন।
হে প্রভু! তুমি যে রিযিক (জীবিকা) আমাকে দান করেছ, তাতেই আমাকে তুষ্ট রাখ। এবং উহাতে বরকত দান কর। এবং আমার প্রতিটি অনুপস্থিত বিষয়ক তুমি মঙ্গলের সহিত রক্ষণাবেক্ষণ কর।
আল-আদাবুল মুফরাদ, হাদীস নং: ৬৮৬; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং: ৩০২৪৮
তুহফাতুয যাকিরীন, পৃষ্ঠা ২৪২; আওরাদুয যাকিরীন, পৃষ্ঠা ২১০।
এই বরকতময় দুআতে বান্দার কাছ থেকে হারিয়ে যাওয়া যেকোনো কল্যাণের পরিবর্তে আল্লাহর কাছে তার চেয়ে উত্তম কিছু প্রার্থনা করা হয়েছে। এর মধ্যে নিজের বিষয়গুলো আল্লাহর কাছে সোপর্দ করার শিক্ষা রয়েছে, যাতে মানুষ দুঃখ, অনুশোচনা ও আফসোসে নিজেকে ব্যস্ত না রাখে।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে