সূরা ওয়াকিয়া
১. ইযা ওয়াক্বা‘তিল ওয়াক্বি‘আহ্। ২. লাইসা লিওয়াক্ব‘আতিহা কাযিবাহ্। ৩. খাফিদাতুর রাফি‘আহ্। ৪. ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। ৫. ওয়া বুস্সাতিল জিবালু বাস্সা। ৬. ফাকানাত হাবা-আম মুমবাস্সা। ৭. ওয়া কুনতুম আযওয়াজান ছালাছাহ্। ৮. ফা-আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ্। ৯. ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ্। ১০. ওয়াস্-সাবিকূনাস্-সাবিকূন। ১১. উলা-ইকাল মুকাররাবূন। ১২. ফী জান্নাতিন না‘ঈম। ১৩. ছুল্লাতুম মিনাল আওয়ালীন। ১৪. ওয়া ক্বালীলুম মিনাল আখিরীন। ১৫. ‘আলা সুরুরিম মাওদূনাহ্। ১৬. মুতাক্বাবিলীনা ‘আলাইহা। ১৭. ইয়াতূফু ‘আলাইহিম উইলদানুম মুখাল্লাদূন। ১৮. বি-আকওয়াবিওঁ ওয়া আবা-রীক্বা ওয়া কা'সিম মিন মা‘ঈন। ১৯. লা ইউসাদ্দা‘ঊনা ‘আনহা ওয়া লা ইউনযিফূন। ২০. ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারূন। ২১. ওয়া লাহমি তইরিম মিম্মা ইয়াশতাহূন। ২২. ওয়া হূরুন ‘ঈন। ২৩. কা-আমছালিল লু’লু’ইল মাকনূন। ২৪. জাযা-আম বিমা কানূ ইয়া‘মালূন। ২৫. লা ইয়াসমা‘ঊনা ফীহা লাগওয়াওঁ ওয়া লা তা’ছীমা। ২৬. ইল্লা ক্বীলান সালামান সালামা। ২৭. ওয়া আসহাবুল ইয়ামীন, মা আসহাবুল ইয়ামীন। ২৮. ফী সিদরিম মাখদূদ। ২৯. ওয়া তালহিম মানদূদ। ৩০. ওয়া যিল্লিম মামদূদ। ৩১. ওয়া মা-ইম মাসকূব। ৩২. ওয়া ফাকিহাতিন কাছীরাহ্। ৩৩. লা মাক্বতূ‘আতিওঁ ওয়া লা মামনূ‘আহ্। ৩৪. ওয়া ফুরুশিম মারফূ‘আহ্। ৩৫. ইন্না আনশা’নাহুন্না ইনশা-আ। ৩৬. ফাজা‘আলনাহুন্না আবকারা। ৩৭. ‘উরুবান আত্রাবা। ৩৮. লি-আসহাবিল ইয়ামীন। ৩৯. ছুল্লাতুম মিনাল আওয়ালীন। ৪০. ওয়া ছুল্লাতুম মিনাল আখিরীন। ৪১. ওয়া আসহাবুশ্-শিমালি মা আসহাবুশ্-শিমাল। ৪২. ফী সামূমিওঁ ওয়া হামীম। ৪৩. ওয়া যিল্লিম মিন ইয়াহমূম। ৪৪. লা বারিদিওঁ ওয়া লা কারীম। ৪৫. ইন্নাহুম কানূ ক্বাবলা যালিকা মুতরাফীন। ৪৬. ওয়া কানূ ইউসিররূনা ‘আলাল হিনছিল ‘আযীম। ৪৭. ওয়া কানূ ইয়াক্বূলূনা আ-ইযা মিতনা ওয়া কুন্না তুরাবাঁও ওয়া ‘ইযামান, আ-ইন্না লামাব‘ঊছূন। ৪৮. আওয়া-আবা-উনাল আওয়ালূন। ৪৯. কুল ইন্নাল আওয়ালীন ওয়াল আখিরীন। ৫০. লামাজমূ‘ঊনা ইলা মীক্বাতি ইয়াওমিম মা‘লূম। ৫১. ছুম্মা ইন্নাকুম আইয়ুহাদ্-দাল্লূনাল মুকায্যিবূন। ৫২. লা-আকিলূনা মিন শাজারাতিম মিন যাক্কূম। ৫৩. ফামালি’ঊনা মিনহাল বুতূন। ৫৪. ফাশারিবূনা ‘আলাইহি মিনাল হামীম। ৫৫. ফাশারিবূনা শুরবাল হীম। ৫৬. হাযা নুযুলুহুম ইয়াওমাদ্দীন। ৫৭. নাহনু খালাক্বনাকুম ফালাওলা তুসাদ্দিকূন। ৫৮. আফারা-আইতুম মা তুমনূন। ৫৯. আ-আনতুম তাখলুকূনাহু আম নাহনুল খালিক্বূন। ৬০. নাহনু ক্বাদ্দারনা বাইনাকুমুল মাওতা ওয়া মা নাহনু বিমাসবূক্বীন। ৬১. ‘আলা আন নুবাদ্দিলা আমছালাকুম ওয়া নুনশি’আকুম ফী মা লা তা‘লামূন। ৬২. ওয়া লাক্বাদ ‘আলিমতুমুন নাশআতাল ঊলা ফালাওলা তাযাক্কারূন। ৬৩. আফারা-আইতুম মা তাহরুছূন। ৬৪. আ-আনতুম তাযরা‘ঊনাহু আম নাহনুয্-যারি‘ঊন। ৬৫. লাও নাশা-উ লাজা‘আলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহূন। ৬৬. ইন্না লামুগরামূন। ৬৭. বাল নাহনু মাহরূমূন। ৬৮. আফারা-আইতুমুল মা-আল্লাযী তাশরাবূন। ৬৯. আ-আনতুম আনযালতুমূহু মিনাল মুযনি আম নাহনুল মুনযিলূন। ৭০. লাও নাশা-উ জা‘আলনাহু উজাজান ফালাওলা তাশকুরূন। ৭১. আফারা-আইতুমুন নারাল্লাতী তূরূন। ৭২. আ-আনতুম আনশা’তুম শাজারাতাহা আম নাহনুল মুনশি’ঊন। ৭৩. নাহনু জা‘আলনাহা তাযকিরাতাঁও ওয়া মাতাআ‘ল লিলমুক্ববীন। ৭৪. ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল ‘আযীম। ৭৫. ফালা উক্বসিমু বিমাওয়াক্বি‘ইন নুজূম। ৭৬. ওয়া ইন্নাহু লাক্বাসামুল লাও তা‘লামূনা ‘আযীম। ৭৭. ইন্নাহু লাকুরআনুন কারীম। ৭৮. ফী কিতাবিম মাকনূন। ৭৯. লা ইয়ামাস্সুহু ইল্লাল মুতাহহারূন। ৮০. তানযীলুম মির রাব্বিল ‘আলামীন। ৮১. আফাবিহাযাল হাদীছি আনতুম মুদহিনূন। ৮২. ওয়া তাজ‘আলূনা রিযক্বাকুম আন্নাকুম তুকায্যিবূন। ৮৩. ফালাওলা ইযা বালাগাতিল হুলক্বূম। ৮৪. ওয়া আনতুম হীনাইযিন তানযুরূন। ৮৫. ওয়া নাহনু আক্বরাবু ইলাইহি মিনকুম ওয়া লাকিল লা তুবসিরূন। ৮৬. ফালাওলা ইন কুনতুম গাইরা মাদীনীন। ৮৭. তারজিঊনাহা ইন কুনতুম সাদিক্বীন। ৮৮. ফা-আম্মা ইন কানা মিনাল মুকাররাবীন। ৮৯. ফারাওহুঁওয়া রাইহানুঁওয়া জান্নাতু না‘ঈম। ৯০. ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামীন। ৯১. ফাসালামুল্লাকা মিন আসহাবিল ইয়ামীন। ৯২. ওয়া আম্মা ইন কানা মিনাল মুকায্যিবীনাদ্-দাল্লীন। ৯৩. ফানুযুলুম মিন হামীম। ৯৪. ওয়া তাসলিয়াতু জাহীম। ৯৫. ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াক্বীন। ৯৬. ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল ‘আযীম।
১. যখন অবশ্যম্ভাবী ঘটনা ঘটবে। ২. তখন এর সংঘটনকে অস্বীকার করার কেউ থাকবে না। ৩. তা নিচু ও উঁচুকারক জিনিস। ৪. যখন পৃথিবীকে প্রবল কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে। ৫. এবং পর্বতসমূহকে পিষে চূর্ণ করা হবে। ৬. ফলে তা বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত হবে। ৭. এবং (হে মানুষ!) তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে। ৮. সুতরাং যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান হাত বিশিষ্টগণ! ৯. আর যারা বাম হাত বিশিষ্ট, কী (হতভাগ্য) সে বাম হাত বিশিষ্টগণ! ১০. আর যারা অগ্রগামী, তারা তো অগ্রগামীই! ১১. তারাই আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দা। ১২. তারা থাকবে নি‘আমতপূর্ণ উদ্যানে। ১৩. বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে ১৪. এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য হতে। ১৫. সোনার তারে বোনা উঁচু আসনে ১৬. তারা পরস্পর সামনাসামনি হেলান দিয়ে থাকবে। ১৭. তাদের সামনে (সেবার জন্য) ঘোরাফেরা করবে চির কিশোরেরা, ১৮. এমন পান-পাত্র, জগ ও প্রস্রবণ-নিসৃত স্বচ্ছ সূরা পাত্র নিয়ে, ১৯. যা পানে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা চেতনা হারাবে না ২০. এবং তাদের পছন্দমত ফল নিয়ে, ২১. এবং তাদের চাহিদা মত পাখির গোশত নিয়ে ২২. এবং তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর, ২৩. যেন তারা লুকিয়ে রাখা মুক্তা। ২৪. তাদের কৃতকর্মের প্রতিদানস্বরূপ। ২৫. তারা সে জান্নাতে শুনবে না কোন অহেতুক কথা এবং না কোন পাপের কথা। ২৬. তবে সেখানে হবে কেবল শান্তিপূর্ণ কথা, কেবলই শান্তিপূর্ণ কথা। ২৭. আর যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান-হাত বিশিষ্টগণ! ২৮. (তারা আয়েশে থাকবে) কাঁটাবিহীন কুল গাছের মাঝে ২৯. এবং কাঁদি ভরা কলা গাছ, ৩০. সুদূর বিস্তৃত ছায়া, ৩১. প্রবহমান পানি ৩২. এবং প্রচুর ফলমূলের ভেতর। ৩৩. যা কখনও শেষ হবে না এবং যাতে কোন বাধাও দেওয়া হবে না। ৩৪. আর তারা থাকবে উঁচুতে রাখা ফরাশে। ৩৫. নিশ্চয়ই আমি সে নারীদেরকে দিয়েছি নব উত্থান। ৩৬. সুতরাং তাদেরকে বানিয়েছি কুমারী। ৩৭. (স্বামীদের পক্ষে) প্রেমময়ী ও সমবয়স্কা। ৩৮. সবই ডান হাত বিশিষ্টদের জন্য। ৩৯. (যাদের মধ্যে) অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য হতে ৪০. এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। ৪১. আর যারা বাম হাতবিশিষ্ট, কী হতভাগ্য সে বাম-হাত বিশিষ্টগণ! ৪২. তারা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানিতে। ৪৩. কালো ধুয়ার ছায়ায় ৪৪. যা হবে না শীতল, না উপকারী। ৪৫. ইতঃপূর্বে তারা ছিল আরাম-আয়েশের ভেতর। ৪৬. অতি বড় পাপের উপর অনড় থাকত। ৪৭. এবং বলত, আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? ৪৮. এবং আমাদের বাপ-দাদাদেরকেও, যারা পূর্বে গত হয়ে গেছে? ৪৯. বলে দাও, নিশ্চয়ই আগের ও পরের সমস্ত মানুষকে ৫০. নির্দিষ্ট এক দিনের স্থিরীকৃত সময়ে একত্র করা হবে। ৫১. অতঃপর হে অবিশ্বাসী পথভ্রষ্টগণ! অবশ্যই তোমরা ৫২. এমন এক গাছ থেকে খাবে, যার নাম যাক্কুম। ৫৩. অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে। ৫৪. তদুপরি পান করবে ফুটন্ত পানি। ৫৫. পানও করবে সেইভাবে, যেভাবে পান করে তৃষ্ণার রোগে আক্রান্ত উট। ৫৬. এটাই বিচার দিবসে তাদের আপ্যায়ন। ৫৭. আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি। অতঃপর তোমরা কেন বিশ্বাস করছ না? ৫৮. আচ্ছা বল তো, তোমরা যে বীর্য স্খলন কর ৫৯. তা কি তোমরা সৃষ্টি কর না আমিই তার স্রষ্টা? ৬০. আমি তোমাদের মধ্যে মৃত্যুর ফায়সালা করে রেখেছি এবং এমন কেউ নেই, যে আমাকে ব্যর্থ করে দিতে পারে ৬১. এ ব্যাপারে যে, আমি তোমাদের স্থলে তোমাদের মত অন্য লোক আনয়ন করব এবং তোমাদেরকে এমন কোন রূপ দান করব, যা তোমরা জান না। ৬২. তোমরা তো তোমাদের প্রথম সৃজন সম্পর্কে অবগত আছ। তা সত্ত্বেও তোমরা কেন উপদেশ গ্রহণ কর না? ৬৩. তোমরা কি ভেবে দেখেছ, তোমরা জমিতে যা-কিছু বোন, ৬৪. তা কি তোমরা উদগত কর, না আমিই তার উদগতকারী? ৬৫. আমি ইচ্ছা করলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারি, ফলে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে ৬৬. যে, আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম, ৬৭. বরং আমরা সম্পূর্ণ বঞ্চিত হলাম! ৬৮. আচ্ছা বল তো, এই যে পানি তোমরা পান কর ৬৯. মেঘ থেকে তা কি তোমরা বর্ষণ করাও, না আমিই তার বর্ষণকারী? ৭০. আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কি তোমরা শোকর আদায় কর না? ৭১. আচ্ছা বল তো, এই যে আগুন তোমরা জ্বালাও, ৭২. তার বৃক্ষ কি তোমরা সৃষ্টি কর, না আমিই তার স্রষ্টা? ৭৩. আমিই তাকে বানিয়েছি উপদেশের উপকরণ এবং মরুচারীদের জন্য উপকারী বস্তু। ৭৪. সুতরাং (হে রাসূল!) তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবীহ পাঠ কর। ৭৫. যে সকল স্থানে নক্ষত্র পতিত হয় আমি তার শপথ করে বলছি, ৭৬. আর তোমরা যদি বোঝ, তো এটা এক মহা শপথ। ৭৭. নিশ্চয়ই এটা অতি সম্মানিত কুরআন, ৭৮. যা এক সুরক্ষিত কিতাবে (পূর্ব থেকেই) লিপিবদ্ধ আছে। ৭৯. একে স্পর্শ করে কেবল তারাই, যারা অত্যন্ত পবিত্র, ৮০. এটা জগতসমূহের প্রতিপালকের পক্ষ হতে অল্প অল্প করে অবতীর্ণ। ৮১. তবুও কি তোমরা এ বাণীকে অবহেলা কর? ৮২. এবং তোমরা (এর প্রতি) অবিশ্বাসকেই তোমাদের উপজীব্য বানিয়ে নিয়েছ? ৮৩. অতঃপর এমন কেন হয় না যে, যখন (কারও) প্রাণ কণ্ঠাগত হয়, ৮৪. এবং তোমরা (বিমর্ষ মনে তার দিকে) তাকিয়ে থাক, ৮৫. এবং তোমাদের চেয়ে আমিই তার বেশি কাছে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। ৮৬. যদি তোমাদের হিসাব-নিকাশ হওয়ার না-ই থাকে, ৮৭. তবে তোমরা সেই প্রাণকে ফিরিয়ে আনছ না কেন যদি তোমরা সত্যবাদী হও? ৮৮. অতপর সে (মৃত ব্যক্তি) যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন হয়, ৮৯. তবে (তার জন্য) শুধু আরাম, সুরভি ও নি‘আমতপূর্ণ জান্নাত। ৯০. আর যদি হয় ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত, ৯১. তবে (তাকে বলা হবে যে,) তোমার জন্য রয়েছে শান্তি, যেহেতু তুমি ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত। ৯২. আর যদি হয় সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত, যারা সত্য প্রত্যাখ্যান করত, ৯৩. তবে (তার জন্য আছে) ফুটন্ত পানির আপ্যায়ন, ৯৪. আর জাহান্নামে প্রবেশ। ৯৫. এতে কোন সন্দেহ নেই যে, এটাই যথার্থ সুনিশ্চিত বিষয়। ৯৬. সুতরাং (হে রাসূল!) তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবীহ পাঠ কর।
সূরা ওয়াকিয়া, ২৭ নং পারা
১. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এই ইরশাদ করতে শুনেছি যে, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে তার উপর অভাব আসবে না। (আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, হাদীস নং: ৬৮০; ফাযায়েলুল কুরআন: ২৫৭ পৃ.) ২. সূরা ওয়াকিয়ার বিশেষ শ্রেষ্ঠত্বঃ অন্তিম রোগশয্যায় আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এর শিক্ষাপ্রদ কথোপকথন: ইবনে কাসীর ইবনে আসাকিরের বরাত দিয়ে এই ঘটনা বর্ণনা করেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি) যখন অন্তিম রোগশয্যায় শায়িত ছিলেন, তখন আমিরুল মু’মিনীন হযরত ওসমান গণী (রাযি) তাঁকে দেখতে যান। তখন তাঁদের মধ্যে শিক্ষাপ্রদ কথোপকথন হয়, তা নিম্নে উদ্ধৃত করা হল, ওসমান গণী- ماتشتكي -আপনার অসুখটা কি ? ইবনে মাসউদ- ذنوبي - আমার পাপসমূহই আমার অসুখ। ওসমান গণী -ماتشتهي -আপনার বাসনা কি? ইবনে মাসউদ -رحمة ربي-আমার পালনকর্তার রহমত কামনা করি। ওসমান গণী—আমি আপনার জন্য কোন চিকিৎসক ডাকব কি? ইবনে মাসউদ – الطبيب أمرضني- চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছেন। ওসমান গণী — আমি আপনার জন্য সরকারী বায়তুলমাল থেকে কোন উপঢৌকন পাঠিয়ে দেব কি? ইবনে মাসউদ- لا حاجة لي فيها - এর কোন প্রয়োজন নেই। ওসমান গণী—উপঢৌকন গ্রহণ করুন। তা আপনার পর আপনার কন্যাদের উপকারে আসবে। ইবনে মাসউদ—আপনি চিন্তা করছেন যে, আমার কন্যারা দারিদ্র্য ও উপবাসে পতিত হবে। কিন্তু আমি এরূপ চিন্তা করি না। কারণ, আমি কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি যে, তারা যেন প্রতি রাতে সূরা ওয়াক্বিয়া পাঠ করে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াক্বিয়া পাঠ করবে, সে কখনও উপবাস করবে না। ইবনে কাসীর এই বর্ণনা উদ্ধৃত করার পর অন্যান্য সনদ ও কিতাব থেকেও এর সমর্থন পেশ করেছেন। إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ইবনে কাসীর বলেন: ওয়াক্বিয়া কিয়ামতের অন্যতম নাম। কেননা, এর বাস্তবতায় কোনরূপ সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। كَاذِبَةٌ - لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ শব্দটি عاقبة -এর ন্যায় একটি ধাতু। অর্থ এই যে, কিয়ামতের বাস্তবতা মিথ্যা থেকে পারে না। خَافِضَةٌ رَافِعَةٌ (তাফসীরে মারেফুল কুরআন সূরা ওয়াকিআহ দ্রষ্টব্য)
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে