সংক্ষেপ দরূদ-৩
আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন্-নাবিয়্যি, ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনীন, ওয়া জুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি, কামা সাল্লাইতা ‘আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মজীদ।
ইয়া আল্লাহ! নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন এবং তাঁর স্ত্রীগণ-উম্মাহাতুল মুমিনীনের উপর, তাঁর সন্তান-সন্ততি ও নিকটাত্মীয়দের প্রতিও; যেমন রহমত বর্ষণ করেছেন ইবরাহীম আ.-এর পরিজনদের প্রতি। আপনি নিশ্চয়ই অতি প্রশংসনীয়, মহা মহীয়ান।
সুনানে আবু দাউদ, হাদীস নং: ৯৮২; সুনানে কুবরা, বাইহাকী ২/১৫১; আলকাউলুল বাদী‘, পৃ. ১১৭ (সালিহ লিলআমাল)
সুনানে আবু দাউদ, হাদীস নং: ৯৮২
আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এই দরূদ পাঠের দ্বারা যে ব্যক্তি পরিপূর্ণ মাত্রায় সাওয়াব প্রাপ্তির আশা রাখে সে যেন আমাদের আহলে বায়ত’ [নবী করীম (ﷺ) এর পরিবার পরিজনবর্গ] এর উপর দরুদ পাঠ করতে গিয়ে এরূপ বলেঃ ‘আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আয্ওয়াজিহি উম্মুহাতিল মু’মিনীন, ওয়া যুররিয়্যাতিহী ওয়া আহলে বায়তিহী কামা সাল্লায়তা আলা আলে ইবরাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।’’
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে