অত্যাচারী (কাফের বা মুসলমান) মানুষের জন্য ক্ষমা ও হিদায়াতের দু'আ
আল্লা-হুম্মাগফীর লি ক্বওমী ফাইন্নাহুম লা-য়ালামুন
হে আল্লাহ! আমার জাতিকে ক্ষমা করে দাও, যেহেতু তাঁরা অজ্ঞ।
সহীহ বুখারী, হাদীস নং: ৩২৩১
হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইবরাহীম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামসহ সকল নবী-রাসূল। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকেও স্বজাতির পক্ষ থেকে সবরকম নিপীড়ন সহ্য করতে হয়েছে। তিনি যেহেতু সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, তাই দা'ওয়াতী কার্যক্রমে তাঁকে কষ্ট-ক্লেশও সহ্য করতে হয়েছে সর্বাপেক্ষা বেশি। কাফির-মুশরিকগণ তাঁকে কষ্টদানের কোনও পন্থাই বাকি রাখেনি। তায়েফের লোকজন তাঁর উপর চালিয়েছিল অবর্ণনীয় অত্যাচার। তা সত্ত্বেও তিনি বদ্দু'আ না দিয়ে আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করেন। বলেন- اللهم اغفر لقومي فإنهم لا يعلمون 'হে আল্লাহ! আমার কওমকে ক্ষমা করুন। তারা তো জানে না।' সকল নিগ্রহের মুখেও যখন তিনি আপন কাজে অবিচল থাকেন, তখন তাঁর কওম তাঁকে হত্যার চক্রান্ত করেছিল। অগত্যা তিনি দেশ থেকে মদীনা মুনাওয়ারায় হিজরত করতে বাধ্য হন। মদীনা মুনাওয়ারায়ও শত্রুপক্ষ তাঁকে শান্তিতে থাকতে দেয়নি। একের পর এক যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে। তাতে মারাত্মকভাবে আহত হতে হয়েছে। রক্ত ঝরাতে হয়েছে। হত্যার ষড়যন্ত্র রুখতে হয়েছে। তাঁর সাহাবীগণকে জান-মাল কুরবানী করতে হয়েছে। রক্ত দিতে হয়েছে। করতে হয়েছে শাহাদাতবরণ। দীনের পথে দাওয়াতের এটাই সার্বজনীন চিত্র।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে