আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ)-এর শেখানো দুরুদ শরীফ
আল্লাহুম্মাজ‘আল সালা-তাকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকা-তিকা ‘আলা সাইয়্যিদিল মুরসালীন, ওয়া ইমামিল মুত্তাকীন, ওয়া খা-তামিন নাবিয়্যীন, মুহাম্মাদিন ‘আবদিকা ওয়া রাসূলিকা, ইমামিল খাইরি, ওয়া কা-ইদিল খাইরি, ওয়া রাসূলির রাহমাহ। আল্লাহুম্মাব‘আসহু মাকামাম মাহমূদান ইয়াগবিতুহু বিহিল আওয়ালূনা ওয়াল-আখিরূন। আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বা-রিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ।
“হে আল্লাহ! আপনি আপনার প্রশান্তি আপনার রহমত ও বরকত আপনার বান্দা ও রাসূল, রাসূলকুলের শিরোমণি, মুত্তাকীগণের ইমাম, সর্বশেষ নবী, কল্যাণ ও মঙ্গলের ইমাম, রহমতের রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি নাযিল করুন। হে আল্লাহ! আপনি তাঁকে মাকামে মাহমুদে (জান্নাতের চরম প্রশংসিত স্থানে) পৌঁছে দিন, যার জন্য পূর্ববর্তী ও পরবর্তীগণ আকাঙ্ক্ষা করে থাকেন। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর রহমত নাযিল করুন, যেরূপ আপনি রহমত নাযিল করেছেন ইবরাহীম (আ:) ও তাঁর বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশধরদের উপর বরকত দান করুন, যেরূপ আপনিই তো বরকত দান করেছেন ইবরাহীম (আ:) ও তাঁর বংশধরদের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত, গৌরবান্বিত।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৯০৬
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে