কুপ্রবৃত্তি ও গুনাহের প্রতি ঝোঁক কমানোর দু'আ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খইরাতি, ওয়া তারকাল মুনকারাতি, ওয়া হুব্বাল মাসাকীন।
হে আল্লাহ! আমি আপনার কাছে সৎকাজ সম্পাদনের এবং অসৎ ও অন্যায় কাজ বর্জনের তৌফিক প্রার্থনা করছি।
জামে' তিরমিযী, হাদীস নং: ৩৫৯১
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী! কী প্রজ্ঞার সাথে এখানে এ সত্য প্রকাশ করা হল যে, প্রকৃত মাকসুদ যদিও আল্লাহরই ভালোবাসা; কিন্তু এর সাথে ঐ সকল আমলও মাকসুদ, যা হুব্বে ইলাহীর নিকটবর্তী করে। শুধু আল্লাহই নন, তাঁর বিধান ও আনুগত্যও প্রিয়। কারণ, এরা তো উপায় ঐ মানযিলে মাকসুদে পৌঁছার। ধনাঢ্যপ্রীতি নয়,وَحُبَّ الْمَسَاكِيْنِ (অভাবীর প্রতি ভালোবাসা) চাইতে বলা হয়েছে অভাবীর প্রতি ভালোবাসা। এ থেকেই বোঝা যায়, ইসলামী শরীয়তে নিঃস্ব ও অভাবীর মর্যাদা কী। এখানেই তো আছে প্রকৃত ‘সমাজতন্ত্র’ ও যথার্থ ‘কমিউনিজম’, যা অনাচার ও দুষ্কৃতিমুক্ত।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে