নামাযের সালাম ফিরিয়ে ইস্তিগফার করার পর দু‘আ
আল্লাহুম্মা আনতাস সালামু, ওয়া মিনকাস সালামু, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
হে আল্লাহ! আপনিই শান্তি ও নিরাপত্তার উৎস। আপনার পক্ষ থেকেই শান্তি ও নিরাপত্তা আসে। আপনি বরকতময়, হে মহিমা ও সম্মানের অধিকারী!
জামে' তিরমিযী, হাদীস নং: ৩০০
হযরত আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ নামাজের সালাম ফেরানোর পর এ দুআ পাঠ করতেন। তাই ফরজ নামাজের পর এ দুআ পাঠ করা সুন্নত। রাসূলুল্লাহ (ﷺ)–এর আযাদক্রিত গোলাম ছাওবান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন নামায শেষ করতেন, তখন তিনবার ইস্তিগফার পাঠ করতেন। অতঃপর তিনি (ﷺ) বলতেনঃ আল্লাহুম্মা আনতাস–সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল–জালালে ওয়াল ইকরাম। ‘‘হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার থেকেই শান্তি আগমন করে। হে আল্লাহ! আপনি মঙ্গলময়, আপনি অতি মহান হে প্রতাপশালী ও করুণার সাগর।’’
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে