আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০২ টি
হাদীস নং: ২২১৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে

২২১৩. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুরআন পাঠ করল সে তার বক্ষে নবুওয়াতকে ধারণ করে ফেলল। তবে ফারাক এতটুকু যে, তার কাছে ওহী প্রেরণ করা হয় না। কুরআনের বাহকের জন্য এটা উচিত নয় যে, কেউ তার সাথে রাগারাগি করলে সেও রাগ করবে এবং কেউ তার সাথে মূর্খসুলভ আচরণ করলে সেও মূর্খতা প্রদর্শন করবে। কেননা তার ভিতরে রয়েছে আল্লাহর কালাম।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ।)

كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة

2213- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ الْقُرْآن
فقد استدرج النُّبُوَّة بَين جَنْبَيْهِ غير أَنه لَا يُوحى إِلَيْهِ لَا يَنْبَغِي لصَاحب الْقُرْآن أَن يجد مَعَ من وجد وَلَا يجهل مَعَ من جهل وَفِي جَوْفه كَلَام الله
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

তাহকীক:
হাদীস নং: ২২১৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৪. উক্ত, হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকেই বর্ণিত যে, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ রোযা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, হে আমার প্রতিপালক। আমি তাকে দিনের বেলা পানাহার থেকে বিরত রেখেছিলাম। তাই তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে আমার প্রতিপালক! আমি তাকে রাত্রিবেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম। তাই তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। তখন তাদের উভয়ের সুপারিশই মঞ্জুর করা হবে।
(হাদীসটি আহমদ ও ইবন আবুদ-দুনিয়া কিতাবুল জু' বা ক্ষুধা অধ্যায়ে বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'কবীরে' বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাদীসটি আহমদ ও ইবন আবুদ-দুনিয়া কিতাবুল জু' বা ক্ষুধা অধ্যায়ে বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'কবীরে' বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2214- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الصّيام وَالْقُرْآن يشفعان للْعَبد يَقُول الصّيام رب إِنِّي منعته الطَّعَام وَالشرَاب بِالنَّهَارِ فشفعني فِيهِ وَيَقُول الْقُرْآن رب منعته النّوم بِاللَّيْلِ فشفعني فِيهِ فيشفعان
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীস নং: ২২১৫
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে হযরত উসায়দ ইবন হুযায়র (রা) একরাত্রে তাঁর খেজুর-খলায় কুরআন পাঠ করছিলেন, হঠাৎ তাঁর ঘোড়াটি লাফিয়ে উঠল। তিনি আবার পড়তে শুরু করলেন, ঘোড়াটি আবার লাফ দিয়ে উঠল। আবার পড়তে শুরু করলে ঘোড়াটি পুনরায় লাফ দিয়ে উঠল। উসায়দ বলেন, আমি ভয় পেয়ে গেলাম। পাছে ঘোড়াটি (আমার ছেলে) ইয়াহইয়াকে মাড়িয়ে ফেলে। তাই আমি উঠে ঘোড়াটির কাছে গেলাম। হঠাৎ দেখি, আমার মাথার উপর একটি সামিয়ানার মত। আর এতে অনেকগুলো চেরাগের মত কি যেন রয়েছে। দেখতে দেখতে এগুলো আবার আকাশে উঠে গেল। তারপর আর আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। উসায়দ বলেন, প্রত্যুষে উঠে আমি রাসুলুল্লাহ (ﷺ) -এর কাছে গেলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ। গত মধ্যরাতে আমি খেজুর-খলায় কুরআন পাঠ করছিলাম। হঠাৎ আমার ঘোড়াটি লাফিয়ে উঠল। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হে ইবন হুযায়র। তুমি পড়তে থাকতে। ইব্ন হুযায়র বলেন, আমি বললাম, আমি পড়ছিলাম। তখন ঘোড়াটি আবার লাফ দিয়ে উঠল। রাসূলুল্লাহ্ (ﷺ) আবার বললেন, হে ইব্ন হুযায়র। তুমি পড়তে থাকতে। ইবন হুযায়র বললেন, আমি ফিরে গেলাম। কেননা ইয়াহইয়া ঘোড়াটির কাছেই ছিল, আমি আশঙ্কা করেছিলাম যে, এটি ইয়াহইয়াকে মাড়িয়ে ফেলবে। অতঃপর আমি একটি সামিয়ানার মত দেখলাম, যাতে অনেকগুলো চেরাগের মত রয়েছে, আবার এগুলো মুহূর্তের মধ্যে আকাশে উঠে গেল। এমনকি আমি এগুলো আর দেখতে পাচ্ছিলাম না। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, এরা ছিল ফিরিশতাদের দল, তোমার তিলাওয়াত শুনতে এরা এসেছিল। তুমি যদি তিলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে প্রভাত পর্যন্ত তারা থাকত আর লোকজন তাদেরকে দেখতে পেত। তারা তাদের দুষ্টির আড়ালে থাকতে পারতো না।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা মুসলিমের। হাকিমও এটি সংক্ষেপে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতে তিনি বলেছেনঃ (উসায়দ বলেন) আমি তাকিয়ে দেখলাম, আসমান-যমীনের মাঝে চেরাগের মত কি যেন এটা লটকানো রয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্। আমি পাঠ অব্যাহত রাখতে পারলাম না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এরা হল ফিরিশতাদের দল, কুরআন পাঠের বরকতে এরা অবতীর্ণ হয়েছিল। শুনে রাখ। তুমি যদি তিলাওয়াত অব্যাহত রাখতে, তবে আশ্চর্য অনেক কিছুই দেখতে পেতে। হাকিম বলেন, এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা মুসলিমের। হাকিমও এটি সংক্ষেপে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতে তিনি বলেছেনঃ (উসায়দ বলেন) আমি তাকিয়ে দেখলাম, আসমান-যমীনের মাঝে চেরাগের মত কি যেন এটা লটকানো রয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্। আমি পাঠ অব্যাহত রাখতে পারলাম না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এরা হল ফিরিশতাদের দল, কুরআন পাঠের বরকতে এরা অবতীর্ণ হয়েছিল। শুনে রাখ। তুমি যদি তিলাওয়াত অব্যাহত রাখতে, তবে আশ্চর্য অনেক কিছুই দেখতে পেতে। হাকিম বলেন, এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2215- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن أسيد بن حضير بَيْنَمَا هُوَ فِي لَيْلَة يقْرَأ فِي مربده إِذْ جالت فرسه فَقَرَأَ ثمَّ جالت أُخْرَى فَقَرَأَ ثمَّ جالت أُخْرَى أَيْضا
قَالَ أسيد فَخَشِيت أَن تطَأ يحيى فَقُمْت إِلَيْهَا فَإِذا مثل الظلة فَوق رَأْسِي فِيهَا أَمْثَال السرج عرجت فِي الجو حَتَّى مَا أَرَاهَا قَالَ فَغَدَوْت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله بَيْنَمَا أَنا البارحة فِي جَوف اللَّيْل أَقرَأ فِي مربدي إِذْ جالت فرسي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ ابْن حضير قَالَ فَقَرَأت ثمَّ جالت أَيْضا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ ابْن حضير قَالَ فَقَرَأت ثمَّ جالت أَيْضا ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ ابْن حضير قَالَ فَانْصَرَفت وَكَانَ يحيى قَرِيبا مِنْهَا خشيت أَن تطأه فَرَأَيْت مثل الظلة فِيهَا أَمْثَال السرج عرجت فِي الجو حَتَّى مَا أَرَاهَا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تِلْكَ الْمَلَائِكَة تستمع لَك وَلَو قَرَأت لأصبحت يَرَاهَا النَّاس مَا تستتر مِنْهُم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
وَرَوَاهُ الْحَاكِم بِنَحْوِهِ بِاخْتِصَار وَقَالَ فِيهِ فَالْتَفت فَإِذا أَمْثَال المصابيح قَالَ مدلاة بَين السَّمَاء وَالْأَرْض فَقَالَ يَا رَسُول الله مَا اسْتَطَعْت أَن أمضي فَقَالَ تِلْكَ الْمَلَائِكَة نزلت لقِرَاءَة الْقُرْآن أما إِنَّك لَو مضيت لرأيت الْعَجَائِب
وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীস নং: ২২১৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৬. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা ঐ বস্তুর চেয়ে উত্তম বস্তু নিয়ে আল্লাহর নিকট ফিরে যেতে পারবে না, যা তাঁর নিকট থেকে বেরিয়ে এসেছে অর্থাৎ কুরআন।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। আবূ দাউদও এটি তাঁর 'মারাসীল' সংকলনে জুবায়র ইবন নুফায়র থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। আবূ দাউদও এটি তাঁর 'মারাসীল' সংকলনে জুবায়র ইবন নুফায়র থেকে বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2216- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّكُم لَا ترجعون إِلَى الله بِشَيْء أفضل مِمَّا خرج مِنْهُ يَعْنِي الْقُرْآن
رَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَرَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله عَن جُبَير بن نفير

হাদীস নং: ২২১৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ নিশ্চয়ই এই কুরআন হল আল্লাহর দস্তরখান। অতএব তাঁর দস্তরখান থেকে যতদূর সম্ভব তোমরা আপ্যায়ন গ্রহণ কর। নিশ্চয়ই কুরআন হচ্ছে আল্লাহর রজ্জু, প্রোজ্জ্বল আলো ও অব্যর্থ নিরাময়। একে যে আঁকড়ে থাকবে, তার জন্য এটি হবে রক্ষা কবচ। যে এর অনুসরণ করবে, তার জন্য হবে মুক্তিদাতা। সে পথভ্রষ্ট হবে না যে, তাকে ভৎসনা করা হবে। আর সে বক্র হবে না যে, তাকে সোজা করতে হবে। কুরআনের আশ্চর্য রহস্যাবলী শেষ হবে না এবং বারংবার তিলাওয়াত করলেও তা পুরনো মনে হবে না। তোমরা এ কুরআন তিলাওয়াত কর। কেননা আল্লাহ্ এর তিলাওয়াতে প্রতি অক্ষরে দশটি করে নেকী দান করেন। তোমরা শুনে নাও, আমি বলছি না যে, 'আলিফ-লাম-মীম' একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর ও মীম একটি অক্ষর।
(হাদীসটি হাকিম সালিহ ইবন উমর... ইবরাহীম আল-হাজারী... আবুল আহওয়াস সূত্রে আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, সালিহ ইবন উমর ইবরাহীম আল-হাজারী থেকে একা এ হাদীসটি বর্ণনা করেন। তবে হাদীসটি সহীহ।)
(হাদীসটি হাকিম সালিহ ইবন উমর... ইবরাহীম আল-হাজারী... আবুল আহওয়াস সূত্রে আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, সালিহ ইবন উমর ইবরাহীম আল-হাজারী থেকে একা এ হাদীসটি বর্ণনা করেন। তবে হাদীসটি সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2217- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن هَذَا الْقُرْآن مأدبة الله فاقبلوا مأدبته مَا اسْتَطَعْتُم إِن هَذَا الْقُرْآن حَبل الله والنور الْمُبين والشفاء النافع عصمَة لمن تمسك بِهِ وَنَجَاة لمن اتبعهُ لَا يزِيغ فيستعتب وَلَا يعوج فَيقوم وَلَا تَنْقَضِي عجائبه وَلَا يخلق من كَثْرَة الرَّد اُتْلُوهُ فَإِن الله يَأْجُركُمْ على تِلَاوَته كل حرف عشر حَسَنَات أما إِنِّي لَا أَقُول الم حرف وَلَكِن ألف حرف وَلَام حرف وَمِيم حرف
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة صَالح بن عمر عَن إِبْرَاهِيم الهجري عَن أبي الْأَحْوَص عَنهُ وَقَالَ تفرد بِهِ صَالح بن عمر عَنهُ وَهُوَ صَحِيح

হাদীস নং: ২২১৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর কিছু আপনজন রয়েছেন। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! তাঁরা কারা? তিনি বললেন, কুরআনওয়ালারা হচ্ছেন আল্লাহর আপনজন ও তাঁর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত।
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ ও হাকিম সবাই ইব্ন মাহদী সূত্রে বর্ণনা করেছেন। ইব্ন মাহদী বলেন, আমাকে আবদুর রহমান ইবন বুদায়ল তাঁর পিতার বরাতে হযরত আনাস (রা) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এ হাদীসটি হযরত আনাস (রা) থেকে তিনটি সূত্রে বর্ণিত হয়েছে। এখানে উল্লেখিত সনদটি সর্বোত্তম।)
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ ও হাকিম সবাই ইব্ন মাহদী সূত্রে বর্ণনা করেছেন। ইব্ন মাহদী বলেন, আমাকে আবদুর রহমান ইবন বুদায়ল তাঁর পিতার বরাতে হযরত আনাস (রা) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এ হাদীসটি হযরত আনাস (রা) থেকে তিনটি সূত্রে বর্ণিত হয়েছে। এখানে উল্লেখিত সনদটি সর্বোত্তম।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2218- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله أهلين من النَّاس
قَالُوا من هم يَا رَسُول الله قَالَ أهل الْقُرْآن هم أهل الله وخاصته
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم كلهم عَن ابْن مهْدي حَدثنَا عبد الرَّحْمَن بن بديل عَن أَبِيه عَن أنس وَقَالَ الْحَاكِم يرْوى من ثَلَاثَة أوجه عَن أنس هَذَا أَجودهَا
قَالَ المملي الْحَافِظ عبد الْعَظِيم وَهُوَ إِسْنَاد صَحِيح

হাদীস নং: ২২১৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৯. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত যে, তিনি একবার জনৈক ক্বারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। লোকটি তখন কুরআন পাঠ করছিল এবং তারপর মানুষের কাছে ভিক্ষা চাইছিল। এ অবস্থা দেখে তিনি 'ইন্নালিল্লাহি' পড়লেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি কুরআন পাঠ করে, সে যেন আল্লাহর কাছেই প্রার্থনা করে। কেননা অচিরেই এমন কিছু লোকের উদ্ভব হবে যারা কুরআন পাঠ করবে এবং এর মাধ্যমে মানুষের কাছে ভিক্ষা চাইবে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ হাদীসটি হাসান।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ হাদীসটি হাসান।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2219- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا أَنه مر على قارىء يقْرَأ ثمَّ سَأَلَ فَاسْتَرْجع ثمَّ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَرَأَ الْقُرْآن فليسأل الله بِهِ فَإِنَّهُ سَيَجِيءُ أَقوام يقرؤون الْقُرْآن يسْأَلُون بِهِ النَّاس
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
তাহকীক:
হাদীস নং: ২২২০
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২০. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুরআন পাঠ করল, এর মর্ম উপলব্ধি করল-ও সেই অনুযায়ী আমল করল, কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন নূরের মুকুট পরানো হবে, যার কিরণ হবে সূর্যের কিরণের ন্যায় এবং তার পিতামাতাকে এমন মূল্যবান দু'জোড়া পোশাক পরিধান করানো হবে যে, দুনিয়ার সকল সম্পদও তার সমান হবে না। তারা দু'জন বলবে, কিসের বিনিময়ে আমাদেরকে এ পোশাক পরিধান করানো হল? বলা হবে, তোমাদের সন্তানের কুরআন শিক্ষালাভের বিনিময়ে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের মাপকাঠিতে সহীহ।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের মাপকাঠিতে সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2220- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ الْقُرْآن وَتعلم وَعمل بِهِ ألبس والداه يَوْم الْقِيَامَة تاجا من نور ضوؤه مثل ضوء الشَّمْس ويكسى والداه حلتين لَا يقوم لَهما الدُّنْيَا فَيَقُولَانِ بِمَ كسينا هَذَا فَيُقَال بِأخذ ولدكما الْقُرْآن
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
তাহকীক:
হাদীস নং: ২২২১
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২১. হযরত আলী ইব্ন আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুরআন পাঠ করল এবং উত্তমরূপে এর সংরক্ষণ করল, এর হালালকে হালাল ও হারামকে হারাম জ্ঞান করল, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে তার পরিবারের এমন দশ ব্যক্তির পক্ষে সুপারিশ করার ক্ষমতা দান করবেন, যাদের উপর জাহান্নাম অনিবার্য হয়ে গিয়েছিল।
(হাদীসটি ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তিরমিযীর। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
(হাদীসটি ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তিরমিযীর। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2221- وَرُوِيَ عَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ الْقُرْآن فاستظهره فأحل حَلَاله وَحرم حرَامه أدخلهُ الله بِهِ الْجنَّة وشفعه فِي عشرَة من أهل بَيته كلهم قد وَجَبت لَهُم النَّار
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث غَرِيب

হাদীস নং: ২২২২
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে, তাকে জরাগ্রস্ত অকর্মণ্য বয়স পর্যন্ত পৌঁছানো হয় না। আর এটাই হল আল্লাহর বাণীঃ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ - إِلَّا الَّذِينَ آمَنُوا “অতঃপর তাকে প্রত্যাবর্তিত করেছি নিম্ন থেকে নিম্নতর পর্যায়ে, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে" এর তাৎপর্য হযরত ইবন আব্বাস (রা) বলেন, অর্থাৎ যারা কুরআন পাঠ করেছে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং এর সনদ সহীহ বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং এর সনদ সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2222- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ من قَرَأَ الْقُرْآن لم يرد إِلَى أرذل الْعُمر وَذَلِكَ قَوْله تَعَالَى {ثمَّ رددناه أَسْفَل سافلين إِلَّا الَّذين آمنُوا} التِّين 5 6 قَالَ الَّذين قرؤوا الْقُرْآن
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ২২২৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৩. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আবু যর! তুমি যদি সকালে কুরআনের একটি আয়াত শিখে নাও, তবে এটি তোমার একশত রাকাআত সালাত আদায়ের চেয়ে উত্তম হবে। আর যদি প্রত্যুষে তুমি ইলমের একটি অধ্যায় (একটি মাসয়ালা) শিখে নাও- এর উপর আমল হোক অথবা নাই হোক- এটি এক হাজার রাকাআত সালাত আদায়ের চেয়ে উত্তম হবে।
(হাদীসটি ইবন মাজাহ হাসান সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন মাজাহ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2223- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا ذَر لِأَن تَغْدُو فتعلم آيَة من كتاب الله خير لَك من أَن تصلي مائَة رَكْعَة وَلِأَن تَغْدُو فتعلم بَابا من الْعلم عمل بِهِ أَو لم يعْمل بِهِ خير من أَن تصلي ألف رَكْعَة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ২২২৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাত্রে কুরআনের দশটি আয়াত পাঠ করে নিল, গাফিলীন* বা উদাসীন শ্রেণীর লোকদের মধ্যে তার নাম লিখিত হবে না।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
*মানুষ দু' শ্রেণীরঃ (১) যাকিরীন-যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে আর (২) গাফিলীন বা উদাসীন শ্রেণীর লোক। গাফিলীনদের মধ্যে নাম লিখিত না হওয়ার অর্থই হচ্ছে যাকিরীনের মধ্যে শামিল হওয়া।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
*মানুষ দু' শ্রেণীরঃ (১) যাকিরীন-যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে আর (২) গাফিলীন বা উদাসীন শ্রেণীর লোক। গাফিলীনদের মধ্যে নাম লিখিত না হওয়ার অর্থই হচ্ছে যাকিরীনের মধ্যে শামিল হওয়া।
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2224- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ عشر آيَات فِي لَيْلَة لم يكْتب من الغافلين
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
তাহকীক:
হাদীস নং: ২২২৫
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৫. উক্ত হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এই ফরয নামাযসমূহের পাবন্দী করবে, তাকে 'গাফিলীন’ শ্রেণীর অন্তর্ভুক্ত মনে করা হবে না। আর যে ব্যক্তি একরাতে একশত আয়াত পাঠ করে নিবে, তাকে রীতিমত 'কানিতীন' বা অত্যন্ত ইবাদতকারী লোকদের মধ্যে গণ্য করে নেয়া হবে।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেন, হাদীসটি বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। (সংকলক হাফিয) বলেনঃ-সালাতুল লায়ল (তাহাজ্জুদ) অধ্যায়ে এ ধরনের বহু হাদীস অতিবাহিত হয়েছে।)
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেন, হাদীসটি বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। (সংকলক হাফিয) বলেনঃ-সালাতুল লায়ল (তাহাজ্জুদ) অধ্যায়ে এ ধরনের বহু হাদীস অতিবাহিত হয়েছে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2225- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حَافظ على هَؤُلَاءِ الصَّلَوَات المكتوبات لم يكْتب من الغافلين وَمن قَرَأَ فِي لَيْلَة مائَة آيَة كتب من القانتين
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرطهمَا
قَالَ الْحَافِظ وَقد تقدم فِي صَلَاة اللَّيْل أَحَادِيث نَحْو هَذَا

হাদীস নং: ২২২৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আদম সন্তান যখন সিজদার আয়াত তিলাওয়াত করে ও সিজদায় যায়, শয়তান তখন কাঁদতে কাঁদতে সরে যায় ও বলতে থাকে। হায় দুর্ভাগা।
অন্য বর্ণনায়ঃ হায় আমার দুর্ভাগ্য। আদম সন্তানকে সিজদার নির্দেশ দেয়া হল, সাথে সাথে সে সিজদা করল আর জান্নাত পেয়ে গেল। আর আমাকে সিজদার নির্দেশ দেয়া হয়েছিল, তখন আমি অস্বীকার করলাম, আর আমার জন্য জাহান্নাম রইলো।
(হাদীসটি মুসলিম ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বায্যারও এটি হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। তাবারানী এ হাদীসটি আবু ইসহাকের মাধ্যমে হযরত ইবন মাসউদ (রা) থেকে মাওকুফরূপে এভাবে বর্ণনা করেছেনঃ হযরত ইবন মাসউদ (রা) বলেন, শয়তান যখন আদম সন্তানকে সিজদারত অবস্থায় দেখে, তখন চীৎকার করতে থাকে এবং বলতে থাকে, হায় দুর্ভাগ্য। হায় শয়তানের দুর্ভাগ্য!! আল্লাহ আদম সন্তানকে সিজদার নির্দেশ দিয়েছেন যে, সে জান্নাত পাবে। সে এ নির্দেশের অনুগত হল। আমাকে সিজদার নির্দেশ দিয়েছিলেন। আমি অবাধ্যতা করেছিলাম, তাই আমার জন্য জাহান্নাম।)
অন্য বর্ণনায়ঃ হায় আমার দুর্ভাগ্য। আদম সন্তানকে সিজদার নির্দেশ দেয়া হল, সাথে সাথে সে সিজদা করল আর জান্নাত পেয়ে গেল। আর আমাকে সিজদার নির্দেশ দেয়া হয়েছিল, তখন আমি অস্বীকার করলাম, আর আমার জন্য জাহান্নাম রইলো।
(হাদীসটি মুসলিম ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বায্যারও এটি হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। তাবারানী এ হাদীসটি আবু ইসহাকের মাধ্যমে হযরত ইবন মাসউদ (রা) থেকে মাওকুফরূপে এভাবে বর্ণনা করেছেনঃ হযরত ইবন মাসউদ (রা) বলেন, শয়তান যখন আদম সন্তানকে সিজদারত অবস্থায় দেখে, তখন চীৎকার করতে থাকে এবং বলতে থাকে, হায় দুর্ভাগ্য। হায় শয়তানের দুর্ভাগ্য!! আল্লাহ আদম সন্তানকে সিজদার নির্দেশ দিয়েছেন যে, সে জান্নাত পাবে। সে এ নির্দেশের অনুগত হল। আমাকে সিজদার নির্দেশ দিয়েছিলেন। আমি অবাধ্যতা করেছিলাম, তাই আমার জন্য জাহান্নাম।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2226- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَرَأَ ابْن آدم السَّجْدَة فَسجدَ اعتزل الشَّيْطَان يبكي يَقُول يَا ويله
وَفِي رِوَايَة يَا ويلي أَمر ابْن آدم بِالسُّجُود فَسجدَ فَلهُ الْجنَّة وَأمرت بِالسُّجُود فأبيت فلي النَّار
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس
وَرَوَاهُ الطَّبَرَانِيّ عَن أبي إِسْحَاق عَن ابْن مَسْعُود مَوْقُوفا قَالَ إِذا رأى الشَّيْطَان ابْن آدم سَاجِدا صَاح وَقَالَ يَا ويله يَا ويل الشَّيْطَان أَمر الله ابْن آدم أَن يسْجد وَله الْجنَّة فأطاع وَأَمرَنِي أَن أَسجد فعصيت فلي النَّار

হাদীস নং: ২২২৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি একবার স্বপ্ন দেখলেন যে, তিনি সূরা 'সাদ' লিখছেন। যখন তিনি সিজদার আয়াতে পৌঁছলেন, দেখলেন যে, দোয়াত-কলম ও তাঁর কাছে যা কিছু ছিল, সবই সিজদায় নিপতিত। হযরত আবু সাঈদ (রা) বলেন, আমি এ স্বপ্নের কথাটি নবী করীম (ﷺ) -এর কাছে বললাম। তখন থেকে তিনি বরাবর এ আয়াতের তিলাওয়াতে সিজদা করে গেছেন।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীগণই।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীগণই।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2227- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَنه رأى رُؤْيا أَنه يكْتب ص فَلَمَّا بلغ إِلَى سجدتها قَالَ رأى الدواة والقلم وكل شَيْء بِحَضْرَتِهِ انْقَلب سَاجِدا
قَالَ فقصصتها على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَلم يزل يسْجد بهَا
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح

হাদীস নং: ২২২৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৮. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমতে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে, আমি যেন একটি বৃক্ষের পিছনে সালাত আদায় করছি। আমি দেখলাম যেন আমি একটি সিজদার আয়াত পাঠ করছি। তারপর বৃক্ষটিকে দেখলাম যে, আমার সিজদার সাথে সাথে সেও সিজদা করছে। তাকে সিজদায় গিয়ে এ দু'আটি পাঠ করতে শুনলাম।
اللهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاقْبَلْهَا مِنِّي كَمَا قَبِلْتَ مِنْ عَبدِكَ دَاوُدَ
"হে আল্লাহ্! এ সিজদার বিনিময়ে তুমি আমার জন্য পুণ্য লিখে দাও। এ সিজদাটিকে তুমি আমার জন্য সঞ্চয় ধরে নাও, এর বরকতে আমার গুনাহরাশি মাফ করে দাও। এটিকে তুমি আমার পক্ষ থেকে এভাবে কবুল করে নাও, যেরূপ তোমার বান্দা দাউদ (আ) থেকে তুমি কবুল করেছিলে।"
হযরত ইবন আব্বাস (রা) বলেন, পরবর্তী সময়ে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে সিজদার আয়াত পাঠ করতে দেখেছি এবং সিজদায় গিয়ে ঐ দু'আটি পাঠ করতে শুনেছি, যা ঐ লোকটি বৃক্ষের ভাষ্যরূপে শুনেছিল।
(হাদীসটি তিরমিযী, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। (হাফিয) বলেনঃ প্রত্যেকেই মুহাম্মদ ইব্ন ইয়াযীদ ইব্ন খুনায়স... হাসান ইবন মুহাম্মদ ইবন উবায়দুল্লাহ আবু ইয়াযীদ... ইবন জুবায়র... উবায়দুল্লাহ ইবন আবু ইয়াযীদ সূত্রে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন। হাদীসটি গরীব। এ সূত্রে ছাড়া আমরা এটি জানি না। হাসান সম্পর্কে কেউ কেউ বলেনঃ মুহাম্মদ ইবন ইয়াযীদ ছাড়া কেউ হাসান সূত্রে হাদীস বর্ণনা করেননি। উকায়লী বলেন, তাঁর হাদীস গ্রহণযোগ্য নয়।)
اللهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاقْبَلْهَا مِنِّي كَمَا قَبِلْتَ مِنْ عَبدِكَ دَاوُدَ
"হে আল্লাহ্! এ সিজদার বিনিময়ে তুমি আমার জন্য পুণ্য লিখে দাও। এ সিজদাটিকে তুমি আমার জন্য সঞ্চয় ধরে নাও, এর বরকতে আমার গুনাহরাশি মাফ করে দাও। এটিকে তুমি আমার পক্ষ থেকে এভাবে কবুল করে নাও, যেরূপ তোমার বান্দা দাউদ (আ) থেকে তুমি কবুল করেছিলে।"
হযরত ইবন আব্বাস (রা) বলেন, পরবর্তী সময়ে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে সিজদার আয়াত পাঠ করতে দেখেছি এবং সিজদায় গিয়ে ঐ দু'আটি পাঠ করতে শুনেছি, যা ঐ লোকটি বৃক্ষের ভাষ্যরূপে শুনেছিল।
(হাদীসটি তিরমিযী, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। (হাফিয) বলেনঃ প্রত্যেকেই মুহাম্মদ ইব্ন ইয়াযীদ ইব্ন খুনায়স... হাসান ইবন মুহাম্মদ ইবন উবায়দুল্লাহ আবু ইয়াযীদ... ইবন জুবায়র... উবায়দুল্লাহ ইবন আবু ইয়াযীদ সূত্রে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন। হাদীসটি গরীব। এ সূত্রে ছাড়া আমরা এটি জানি না। হাসান সম্পর্কে কেউ কেউ বলেনঃ মুহাম্মদ ইবন ইয়াযীদ ছাড়া কেউ হাসান সূত্রে হাদীস বর্ণনা করেননি। উকায়লী বলেন, তাঁর হাদীস গ্রহণযোগ্য নয়।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2228- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِنِّي رَأَيْت فِي هَذِه اللَّيْلَة فِيمَا يرى النَّائِم كَأَنِّي أُصَلِّي خلف شَجَرَة فَرَأَيْت كَأَنِّي قَرَأت سَجْدَة فَرَأَيْت الشَّجَرَة كَأَنَّهَا تسْجد لسجودي فسمعتها وَهِي سَاجِدَة وَهِي تَقول اللَّهُمَّ اكْتُبْ لي بهَا عنْدك أجرا وَاجْعَلْهَا لي عنْدك ذخْرا وضع عني بهَا وزرا واقبلها مني كَمَا تقبلت من عَبدك دَاوُد
قَالَ ابْن عَبَّاس فَرَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَرَأَ السَّجْدَة فَسَمعته وَهُوَ ساجد يَقُول مثل مَا قَالَ الرجل عَن كَلَام الشَّجَرَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم عَن مُحَمَّد بن يزِيد بن خُنَيْس عَن الْحسن بن مُحَمَّد بن عبيد الله بن أبي يزِيد عَن ابْن جريج عَن عبيد الله بن أبي يزِيد عَن ابْن عَبَّاس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من هَذَا الْوَجْه انْتهى
وَالْحسن قَالَ بَعضهم لم يرو عَنهُ غير مُحَمَّد بن يزِيد وَقَالَ الْعقيلِيّ لَا يُتَابع على حَدِيثه

হাদীস নং: ২২২৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৯. এ হাদীসটি আবু ইয়ালা ও তাবারানী হযরত আবু সাঈদ খুদরী (রা)-এর হাদীস হিসেবে বর্ণনা করেছেন। আবু সাঈদ (রা) বলেন, আমি স্বপ্নে দেখলাম, আমি যেন একটি বৃক্ষের নীচে রয়েছি। বৃক্ষটি যেন সূরা 'সাদ' পাঠ করছে। সে যখন সিজদার আয়াতে এসে পৌছল, তখন সিজদায় চলে গেল। সিজদায় গিয়ে সে বলল, হে আল্লাহ। এর বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ! আমার পাপ মোচন করে দাও এবং এটিকে আমার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে গ্রহণ করে নাও। তুমি তোমার বান্দা দাউদ (আ)-এর সিজদাটি যেরূপ কবুল করেছিলে- আমার সিজদাটিও সেরূপ কবুল করে নাও। পরদিন ভোরে আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে গেলাম এবং এ বিষয়টি বললাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি নিজে কি তখন সিজদা করেছিলে হে আবু সাঈদ ? আমি বললাম, জ্বী না। তিনি বললেন, বৃক্ষের চেয়ে তুমিই তো বরং সিজদা করার বেশি হকদার ছিলে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা 'সাদ' পাঠ করলেন। যখন সিজদার আয়াতে পৌছলেন, তখন সিজদা করলেন এবং সিজদায় গিয়ে ঐ দু'আটি পাঠ করলেন, যা বৃক্ষটি তার সিজদায় পাঠ করেছিল।
(এ হাদীসের সনদে ইয়ামান ইব্ন নাসর নামক একজন রাবী রয়েছেন, যার পরিচয় আমার জানা নেই।)
(এ হাদীসের সনদে ইয়ামান ইব্ন নাসর নামক একজন রাবী রয়েছেন, যার পরিচয় আমার জানা নেই।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2229- وَرَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ من حَدِيث أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت فِيمَا يرى النَّائِم كَأَنِّي تَحت شَجَرَة وَكَأن الشَّجَرَة تقْرَأ ص فَلَمَّا أَتَت على السَّجْدَة سجدت فَقَالَت فِي سجودها اللَّهُمَّ اغْفِر لي بهَا
اللَّهُمَّ حط عني بهَا وزرا وأحدث لي بهَا شكرا وتقبلها مني كَمَا تقبلت من عَبدك دَاوُد سجدته فَغَدَوْت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأَخْبَرته فَقَالَ سجدت يَا أَبَا سعيد قلت لَا قَالَ فَأَنت أَحَق بِالسُّجُود من الشَّجَرَة ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُورَة ص ثمَّ أَتَى على السَّجْدَة فَسجدَ وَقَالَ فِي سُجُوده مَا قَالَت الشَّجَرَة فِي سجودها
وَفِي إِسْنَاده يمَان بن نصر لَا أعرفهُ

হাদীস নং: ২২৩০
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২৩০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) -এর নিকট সূরা 'নাজম' লিখা হচ্ছিল। তিনি যখন সিজদার আয়াতে পৌছলেন, নিজেও সিজদা করলেন এবং আমরাও সিজদা করলাম। সাথে সাথে দোয়াত-কলমও সিজদা করল।
(হাদীসটি বায্যার উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি বায্যার উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2230- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كتبت عِنْده سُورَة النَّجْم فَلَمَّا بلغ السَّجْدَة سجد وسجدنا مَعَه وسجدت الدواة والقلم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ২২৩১
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ কুরআন শিখার পর তা ভুলে যাওয়ার ব্যাপারে সতর্কবাণী এবং যার ভিতর কুরআনের কোন অংশই নেই, তার প্রসঙ্গ
২২৩১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির পেটে কুরআনের কোন অংশই নেই, তা অবশ্যই উজাড় গৃহের ন্যায়।
(হাদীসটি তিরমিযী ও হাকিম উভয়েই কাবুস ইবন আবূ যুবিয়ান সূত্রে তাঁর পিতার মাধ্যমে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ বিশুদ্ধ। তিরমিযীও বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
(হাদীসটি তিরমিযী ও হাকিম উভয়েই কাবুস ইবন আবূ যুবিয়ান সূত্রে তাঁর পিতার মাধ্যমে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ বিশুদ্ধ। তিরমিযীও বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْهِيب من نِسْيَان الْقُرْآن بعد تعلمه وَمَا جَاءَ فِيمَن لَيْسَ فِي جَوْفه مِنْهُ شَيْء
2231- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله إِن الَّذِي لَيْسَ فِي
جَوْفه شَيْء من الْقُرْآن كلبيت الخرب
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من طَرِيق قَابُوس بن أبي ظبْيَان عَن أَبِيه عَن ابْن عَبَّاس وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح

হাদীস নং: ২২৩২
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ কুরআন শিখার পর তা ভুলে যাওয়ার ব্যাপারে সতর্কবাণী এবং যার ভিতর কুরআনের কোন অংশই নেই, তার প্রসঙ্গ
২২৩২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (মর্যাদার দিক থেকে) সবচাইতে ছোট্র ঘর হল ঐ ঘরটি যাতে কুরআনের কোন অংশ নেই।
(হাদীসটি হাকিম মাওকূফরূপে বর্ণনা করেছেন। হাকিম বলেন, কেউ কেউ এটি মারফূরূপেও বর্ণনা করেছেন।)
(হাদীসটি হাকিম মাওকূফরূপে বর্ণনা করেছেন। হাকিম বলেন, কেউ কেউ এটি মারফূরূপেও বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْهِيب من نِسْيَان الْقُرْآن بعد تعلمه وَمَا جَاءَ فِيمَن لَيْسَ فِي جَوْفه مِنْهُ شَيْء
2232- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ إِن أَصْغَر الْبيُوت بَيت لَيْسَ فِيهِ شَيْء من كتاب الله
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ رَفعه بَعضهم