আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০২ টি
হাদীস নং: ২২৭৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সুরা ইয়াসীন পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২২৭৩. হযরত জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসীন পাঠ করবে, তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে।
(হাদীসটি মালিক, ইবনুস সুন্নী এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।
[সংকলক বলেন)ঃ দু'আ অধ্যায়ে সূরা দুখানের আলোচনা আসবে।
(হাদীসটি মালিক, ইবনুস সুন্নী এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।
[সংকলক বলেন)ঃ দু'আ অধ্যায়ে সূরা দুখানের আলোচনা আসবে।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة يس وَمَا جَاءَ فِي فَضلهَا
2273- وَعَن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ يس فِي لَيْلَة ابْتِغَاء وَجه الله غفر لَهُ
رَوَاهُ مَالك وَابْن السّني وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ المملي رَضِي الله عَنهُ وَيَأْتِي فِي بَاب مَا يَقُوله بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصّ بصباح وَلَا مسَاء ذكر سُورَة الدُّخان
رَوَاهُ مَالك وَابْن السّني وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ المملي رَضِي الله عَنهُ وَيَأْتِي فِي بَاب مَا يَقُوله بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصّ بصباح وَلَا مسَاء ذكر سُورَة الدُّخان
তাহকীক:
হাদীস নং: ২২৭৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা মুলক পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৪. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কুরআনের ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা তার পাঠকের জন্য সুপারিশ করল। অবশেষে তাকে মার্জনা করে দেয়া হল। সূরাটি হলঃ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
(হাদীসটি আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তিরমিযীর। তিনি একে হাসান বলেও মন্তব্য করেছেন। নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে এর সনদ সহীহ বলেছেনঃ)

التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
2274- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن سُورَة فِي الْقُرْآن ثَلَاثُونَ آيَة شفعت لرجل حَتَّى غفر لَهُ وَهِي تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه
وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه
وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ২২৭৫
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা মুলক পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) -এর জনৈক সাহাবী একটি কবরের উপর আপন তাঁবু স্থাপন করে ফেললেন। তিনি ধারণা করতে পারেন নাই যে, এটি একটি কবর। হঠাৎ দেখা গেল, এটি এক ব্যক্তির কবর এবং সে সেখানে সূরা মুলক পাঠ করছে। এমনকি সে সূরাটি খতম করে ফেলল। সাহাবী নবী করীম (ﷺ) -এর নিকট আসলেন এবং বললেন, ইয়া রাসুলাল্লাহ। আমি একটি কবরের উপর আমার তাঁবু খাটিয়ে ফেলেছি এবং আমি ধারণাই করতে পারিনি যে, এটি একটি কবর। হঠাৎ দেখি এটি একটি ব্যক্তির কবর এবং সে সূরা মুলক শেষ পর্যন্ত পাঠ করছে। নবী করীম (ﷺ) বললেন, এ সূরাটি হল রক্ষাকারী* ও মুক্তি দানকারী। এ তার পাঠককে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে থাকে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস।)
*কবরের আযাব থেকে রক্ষা করে। স্মরণ শক্তি রক্ষা করে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস।)
*কবরের আযাব থেকে রক্ষা করে। স্মরণ শক্তি রক্ষা করে।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
2275- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ ضرب بعض أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خباءه على قبر وَهُوَ لَا يحْسب أَنه قبر فَإِذا قبر إِنْسَان يقْرَأ سُورَة الْملك حَتَّى خَتمهَا فَأتى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله ضربت خبائي على قبر وَأَنا لَا أَحسب أَنه قبر فَإِذا قبر إِنْسَان يقْرَأ سُورَة الْملك حَتَّى خَتمهَا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم هِيَ الْمَانِعَة
هِيَ المنجية تنجيه من عَذَاب الْقَبْر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
هِيَ المنجية تنجيه من عَذَاب الْقَبْر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
তাহকীক:
হাদীস নং: ২২৭৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা মুলক পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৬. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি আকাঙ্ক্ষা করি যে, "তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল্ক সূরাটি যদি প্রত্যেক মু'মিনের অন্তরে সুরক্ষিত থাকত।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, এ হাদীসের সনদটি ইয়েমেনীদের নিকট সহীহ।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, এ হাদীসের সনদটি ইয়েমেনীদের নিকট সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
2276- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وددت أَنَّهَا فِي قلب كل مُؤمن يَعْنِي تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
رَوَاهُ الْحَاكِم وَقَالَ هَذَا إِسْنَاده عِنْد اليمانيين صَحِيح
رَوَاهُ الْحَاكِم وَقَالَ هَذَا إِسْنَاده عِنْد اليمانيين صَحِيح
তাহকীক:
হাদীস নং: ২২৭৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা মুলক পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৭. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষকে যখন কবরে রাখা হবে, তখন তার পদদ্বয়ের দিক দিয়ে (আযাবের ফিরিশতা) আসবে। সূরা মুল্ক তখন বলবে, আমার এদিক দিয়ে তোমাদের কোন পথ নেই। কারণ সে সূরা মুলক পড়ত। তারপর ফিরিশতা তার বক্ষ অথবা পেটের দিক দিয়ে আসবে। সে তখন বলবে, আমার এ দিক দিয়ে তোমাদের কোন পথ নেই। সে সূরা মুলক পাঠ করত। অতঃপর তার মাথার দিক দিয়ে আসবে। সে বলবে, আমার এ দিক দিয়ে তোমাদের কোন পথ নেই। সে সূরা মূলক পাঠ করত। বস্তুত এটি হচ্ছে প্রতিরোধকারী যে কবরের আযাবকে প্রতিরোধ করে। এটি তাওরাতেও সূরা মুলক নামে পরিচিত। যে এটি রাতে পাঠ করে নিল, সে অনেক কিছু করে ফেলল এবং অনেক পুণ্য কাজ করল।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ। এটি নাসাঈতে এরূপ সংক্ষেপে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি প্রতিরাত্রে সূরা মুল্ক পাঠ করবে, মহান আল্লাহ্ এরদ্বারা তাকে কবরের আযাব থেকে হিফাযত করবেন। আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে এ সূরাটিকে প্রতিরোধকারী বলে অভিহিত করতাম। এটি মহান আল্লাহর কিতাবের এমন সূরা যে, যে ব্যক্তি রাত্রি বেলায় এটি পাঠ করে নিল, সে অনেক কিছু করলো এবং অনেক পুণ্য কাজ করে নিল।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ। এটি নাসাঈতে এরূপ সংক্ষেপে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি প্রতিরাত্রে সূরা মুল্ক পাঠ করবে, মহান আল্লাহ্ এরদ্বারা তাকে কবরের আযাব থেকে হিফাযত করবেন। আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে এ সূরাটিকে প্রতিরোধকারী বলে অভিহিত করতাম। এটি মহান আল্লাহর কিতাবের এমন সূরা যে, যে ব্যক্তি রাত্রি বেলায় এটি পাঠ করে নিল, সে অনেক কিছু করলো এবং অনেক পুণ্য কাজ করে নিল।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
2277- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ يُؤْتى الرجل فِي قَبره فتؤتى رِجْلَاهُ فَتَقول لَيْسَ لكم على مَا قبلي سَبِيل كَانَ يقْرَأ سُورَة الْملك ثمَّ يُؤْتى من قبل صَدره أَو قَالَ بَطْنه فَيَقُول لَيْسَ لكم على مَا قبلي سَبِيل كَانَ يقْرَأ فِي سُورَة الْملك ثمَّ يُؤْتى من قبل رَأسه فَيَقُول لَيْسَ لكم على مَا قبلي سَبِيل كَانَ يقْرَأ فِي سُورَة الْملك فَهِيَ الْمَانِعَة تمنع عَذَاب الْقَبْر وَهِي فِي التَّوْرَاة سُورَة الْملك من قَرَأَهَا فِي لَيْلَة فقد أَكثر وَأطيب
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَهُوَ فِي النَّسَائِيّ مُخْتَصر من قَرَأَ تبَارك الَّذِي بِيَدِهِ الْملك كل لَيْلَة مَنعه الله عز وَجل بهَا من عَذَاب الْقَبْر وَكُنَّا فِي عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نسميها الْمَانِعَة وَإِنَّهَا فِي كتاب الله عز وَجل سُورَة من قَرَأَ بهَا فِي كل لَيْلَة فقد أَكثر وأطاب

হাদীস নং: ২২৭৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা তাকভীর ও এর সাথে আলোচিত কয়েকটি সূরা পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি পসন্দ করে যে, সে কিয়ামত দিবসকে চাক্ষুষ প্রত্যক্ষ করবে, সে যেন সূরা তাক্ভীর, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাক পাঠ করে নেয়।
(হাদীসটি তিরমিযী প্রমুখ বর্ণনা করেছেন। (সংকলক বলেন)ঃ তিরমিযী এ হাদীসটি সম্পর্কে কোন মন্তব্য করেননি। অথচ এর সনদ মুত্তাসিল এবং বর্ণনাকারীগণ সুপরিচিত ও নির্ভরযোগ্য। হাকিম এ হাদীসটি বর্ণনা করে একে সহীহ সনদবিশিষ্ট বলে উল্লেখ করেছেন।)

التَّرْغِيب فِي قِرَاءَة إِذا الشَّمْس كورت وَمَا يذكر مَعهَا
2278- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن ينظر إِلَى يَوْم الْقِيَامَة كَأَنَّهُ رَأْي الْعين فليقرأ إِذا الشَّمْس كورت وَإِذا السَّمَاء انفطرت وَإِذا السَّمَاء انشقت
رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره
قَالَ المملي رَضِي الله عَنهُ لم يصف التِّرْمِذِيّ هَذَا الحَدِيث بِحسن وَلَا بغرابة
رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره
قَالَ المملي رَضِي الله عَنهُ لم يصف التِّرْمِذِيّ هَذَا الحَدِيث بِحسن وَلَا بغرابة
তাহকীক:
হাদীস নং: ২২৭৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা যিলযাল ও এর সাথে আলোচিত কয়েকটি সূরা পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা যিলযাল অর্ধেক কুরআনের সমান, সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান এবং সূরা কাফিরুন কুরআনের এক- চতুর্থাংশের সমান।
(হাদীসটি তিরমিযী ও হাকিম উভয়েই ইয়ামান ইবনুল মুগীরা আনাযী... আতা... ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব। ইয়ামান ইবনুল মুগীরার সূত্র ব্যতীত এটিকে আমি চিনি না। হাকিম বলেন, এর সনদ সহীহ।)

التَّرْغِيب فِي قِرَاءَة إِذا زلزلت وَمَا يذكر مَعهَا
2279- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا زلزلت تعدل نصف الْقُرْآن وَقل هُوَ الله أحد تعدل ثلث الْقُرْآن وَقل يَا أَيهَا الْكَافِرُونَ تعدل ربع الْقُرْآن
وَإِسْنَاده مُتَّصِل وَرُوَاته ثِقَات مَشْهُورُونَ وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا عَن يمَان بن الْمُغيرَة الْعَنزي حَدثنَا عَطاء عَن ابْن عَبَّاس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث يمَان بن الْمُغيرَة وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد

হাদীস নং: ২২৮০
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা যিলযাল ও এর সাথে আলোচিত কয়েকটি সূরা পাঠের প্রতি উৎসাহ দান
২২৮০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জনৈক সাহাবীকে বলেছিলেন, হে অমুক। তুমি কি বিয়ে করেছ? সে বলল, জ্বী না, ইয়া রাসুলাল্লাহ। আল্লাহর শপথ। আর আমার নিকট বিয়ে করার মত কোন সম্পদও নেই। তিনি বললেন, তোমার নিকট কি সুরা ইখলাস নেই? সে বলল জ্বী, হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক-তৃতীয়াংশ। তিনি বললেন, তোমার কাছে কি সূরা নাসর নেই? সে বলল, জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক-চতুর্থাংশ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার নিকট সূরা কাফিরুন নেই? সে বলল, জ্বী হ্যা। তিনি বললেন, এটি হল কুরআনের এক-চতুর্থাংশ। তিনি আবার প্রশ্ন করলেন, তোমার নিকট কি সূরা যিলযাল নেই? সে বলল জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটিও কুরআনের এক-চতুর্থাংশ। অতএব তুমি বিয়ে কর। বিয়ে কর।।
(হাদীসটি তিরমিযী সালামা ইব্ন ওয়ারদান সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। মুসলিম 'কিতাবুত তামঈয' নামক গ্রন্থে এ হাদীসটির সমালোচনা করেছেন। সালামা প্রসঙ্গে আলোচনা সামনে আসবে ইনশা আল্লাহ।)
(হাদীসটি তিরমিযী সালামা ইব্ন ওয়ারদান সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। মুসলিম 'কিতাবুত তামঈয' নামক গ্রন্থে এ হাদীসটির সমালোচনা করেছেন। সালামা প্রসঙ্গে আলোচনা সামনে আসবে ইনশা আল্লাহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة إِذا زلزلت وَمَا يذكر مَعهَا
2280- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لرجل من أَصْحَابه هَل تزوجت يَا فلَان قَالَ لَا وَالله يَا رَسُول الله وَلَا عِنْدِي مَا أَتزوّج بِهِ قَالَ أَلَيْسَ مَعَك قل هُوَ الله أحد قَالَ بلَى
قَالَ ثلث الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك إِذا جَاءَ نصر الله وَالْفَتْح قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك قل يَا أَيهَا الْكَافِرُونَ قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك إِذا زلزلت الأَرْض قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن تزوج تزوج
رَوَاهُ التِّرْمِذِيّ عَن سَلمَة بن وردان عَن أنس وَقَالَ هَذَا حَدِيث حسن انْتهى
وَقد تكلم فِي هَذَا الحَدِيث مُسلم فِي كتاب التَّمْيِيز وَسَلَمَة يَأْتِي الْكَلَام عَلَيْهِ إِن شَاءَ الله تَعَالَى

হাদীস নং: ২২৮১
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা তাকাছুর পাঠে উৎসাহ দান
২২৮১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার আয়াত তিলাওয়াত করতে পারবে না? সাহাবীগণ বললেন, এটা কে পারবে? তিনি বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারবে না।
(হাদীসটি হাকিম উকবা ইবন মুহাম্মদ... নাফি'... হযরত ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। এ সনদের সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য, তবে উকবাকে আমি চিনি না।)
(হাদীসটি হাকিম উকবা ইবন মুহাম্মদ... নাফি'... হযরত ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। এ সনদের সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য, তবে উকবাকে আমি চিনি না।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة أَلْهَاكُم التكاثر
2281- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يَسْتَطِيع أحدكُم أَن يقْرَأ ألف آيَة كل يَوْم قَالُوا وَمن يَسْتَطِيع ذَلِك قَالَ أما يَسْتَطِيع أحدكُم أَن يقْرَأ أَلْهَاكُم التكاثر
رَوَاهُ الْحَاكِم عَن عقبَة بن مُحَمَّد عَن نَافِع عَن ابْن عمر وَرِجَال إِسْنَاده ثِقَات إِلَّا أَن عقبَة لَا أعرفهُ
رَوَاهُ الْحَاكِم عَن عقبَة بن مُحَمَّد عَن نَافِع عَن ابْن عمر وَرِجَال إِسْنَاده ثِقَات إِلَّا أَن عقبَة لَا أعرفهُ
তাহকীক:
হাদীস নং: ২২৮২
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনআমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে আসলাম। তিনি এক ব্যক্তিকে সূরা ইখলাস সম্পূর্ণ পাঠ করতে শুনলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, "অবধারিত হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ। কি অবধারিত হয়ে গেল ? তিনি বললেন, জান্নাত। আবূ হুরায়রা (রা) বলেন, আমি ইচ্ছা করলাম যে, লোকটির কাছে গিয়ে এ সুসংবাদ দেই; কিন্তু আমার আশংকা হল যে, রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে আমার নাশতা ছুটে যায় কিনা। একটু পরে আমি তার কাছে গেলাম। কিন্তু গিয়ে দেখলাম, ততক্ষণে লোকটি চলে গিয়েছে।
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। তিরমিযীও এটি বর্ণনা করেন, কিন্তু তাঁর বর্ণনায় আবু হুরায়রা (রা)-এর এ উক্তিটি নেই। "আমি ইচ্ছা করলাম, তাকে গিয়ে………………।” তিরমিযী বলেন, হাদীসটি হাসান, সহীহ ও গরীব। নাসাঈ এবং হাকিমও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ)

التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2282- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَقبلت مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسمع رجلا يقْرَأ قل هُوَ الله أحد الله الصَّمد لم يلد وَلم يُولد وَلم يكن لَهُ كفوا أحد فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَجَبت‘ فَسَأَلته مَاذَا يَا رَسُول الله فَقَالَ الْجنَّة فَقَالَ أَبُو هُرَيْرَة فَأَرَدْت أَن أذهب إِلَى الرجل فأبشره ثمَّ فرقت أَن يفوتني الْغَدَاء مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ ذهبت إِلَى الرجل فَوَجَدته قد ذهب
رَوَاهُ مَالك وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَيْسَ عِنْده قَول أبي هُرَيْرَة فَأَرَدْت إِلَى آخِره وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ مَالك وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَيْسَ عِنْده قَول أبي هُرَيْرَة فَأَرَدْت إِلَى آخِره وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ২২৮৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বললেন, তোমরা সমবেত হও। কেননা আমি তোমাদের নিকট কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করব। অতএব যারা সমবেত হওয়ার ছিল, সমবেত হল। রাসুলুল্লাহ্ (ﷺ) বেরিয়ে আসলেন এবং সূরা ইখলাস পাঠ করলেন। তারপর ঘরে চলে গেলেন। আমাদের কেউ বলতে লাগল, আমাদের মনে হয় আসমান থেকে কোন সংবাদ(ওহী) এসেছে। আর এ কারণেই তিনি ঘরে চলে গিয়েছেন। একটু পর নবী করীম (ﷺ) বেরিয়ে আসলেন এবং বললেনঃ আমি তোমাদেরকে বলেছিলাম যে, কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করে শুনাব। মনে রেখো, এ সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2283- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم احشدوا فَإِنِّي سأقرأ عَلَيْكُم ثلث الْقُرْآن فحشد من حشد ثمَّ خرج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَرَأَ قل هُوَ الله أحد ثمَّ دخل
فَقَالَ بَعْضنَا لبَعض إِنَّا نرى هَذَا خَبرا جَاءَهُ من السَّمَاء فَذَلِك الَّذِي أدخلهُ ثمَّ خرج نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي قلت لكم سأقرأ عَلَيْكُم ثلث الْقُرْآن أَلا إِنَّهَا تعدل ثلث الْقُرْآن
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ

হাদীস নং: ২২৮৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৪. হযরত আবুদ-দারদা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমাদের কেউ কি এ ব্যাপারে অক্ষম যে, এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করে ফেলবে? সাহাবীগণ বললেন, কুরআনের এক-তৃতীয়াংশ কিভাবে পাঠ করবে? তিনি বললেন, সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
অপর বর্ণনায় এমন রয়েছে। তিনি বললেন, মহান আল্লাহ্ কুরআনকে তিন অংশে ভাগ করেছেন এবং সুরা ইখলাসকে তার এক অংশ সাব্যস্ত করেছেন।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
অপর বর্ণনায় এমন রয়েছে। তিনি বললেন, মহান আল্লাহ্ কুরআনকে তিন অংশে ভাগ করেছেন এবং সুরা ইখলাসকে তার এক অংশ সাব্যস্ত করেছেন।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2284- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيعْجزُ أحدكُم أَن يقْرَأ فِي لَيْلَة ثلث الْقُرْآن
قَالُوا وَكَيف يقْرَأ ثلث الْقُرْآن قَالَ قل هُوَ الله أحد تعدل ثلث الْقُرْآن
وَفِي رِوَايَة قَالَ إِن الله عز وَجل جزأ الْقُرْآن بِثَلَاثَة أَجزَاء فَجعل قل هُوَ الله أحد جُزْءا من أَجزَاء الْقُرْآن
رَوَاهُ مُسلم

হাদীস নং: ২২৮৫
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৫. হযরত আবু আইয়ুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করতে অক্ষম? যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করল, সে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করে নিল।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং হাসান বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2285- وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيعْجزُ أحدكُم أَن يقْرَأ فِي لَيْلَة ثلث الْقُرْآن من قَرَأَ الله الْوَاحِد الصَّمد فقد قَرَأَ ثلث الْقُرْآن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
তাহকীক:
হাদীস নং: ২২৮৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, জনৈক সাহাবী এক ব্যক্তিকে বার বার সূরা ইখলাস পাঠ করতে শুনলেন। যখন ভোর হল, সাহাবী নবী করীম (ﷺ) -এর কাছে বিষয়টি বললেন এবং তিনি এটাকে অল্প মনে করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। এটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
(হাদীসটি মালিক, বুখারী, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।
[হাফিয বলেন)ঃ পাঠক ব্যক্তিটি ছিলেন কাতাদা ইবন নুমান, যিনি আবু সাঈদ খুদরী (রা)-এর মা-শরীক ভাই।')
(হাদীসটি মালিক, বুখারী, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।
[হাফিয বলেন)ঃ পাঠক ব্যক্তিটি ছিলেন কাতাদা ইবন নুমান, যিনি আবু সাঈদ খুদরী (রা)-এর মা-শরীক ভাই।')
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2286- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رجلا سمع رجلا يقْرَأ
قل هُوَ الله أحد يُرَدِّدهَا فَلَمَّا أصبح جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكر ذَلِك لَهُ وَكَانَ الرجل يتقالها فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِنَّهَا لتعدل ثلث الْقُرْآن
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
قَالَ الْحَافِظ وَالرجل القارىء هُوَ قَتَادَة بن النُّعْمَان أَخُو أبي سعيد الْخُدْرِيّ من أمه

হাদীস নং: ২২৮৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৭. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জনৈক সাহাবীকে বলেছিলেন, তুমি কি বিয়ে করেছ? সে বলল, না ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর শপথ! আর আমার কাছে বিয়ে করার মত কিছু নেই। তিনি বললেন, তোমার কাছে কি সূরা ইখলাস নেই? সে বলল জ্বী হ্যাঁ। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন বললেন, এটি তো কুরআনের এক-তৃতীয়াংশ।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং হাসান বলে মন্তব্য করেছেন। হাদীসটি ইতিপূর্বেও এসেছে।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং হাসান বলে মন্তব্য করেছেন। হাদীসটি ইতিপূর্বেও এসেছে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2287- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لرجل من أَصْحَابه هَل تزوجت قَالَ لَا وَالله يَا رَسُول الله
وَمَا عِنْدِي مَا أَتزوّج بِهِ قَالَ أَلَيْسَ مَعَك قل هُوَ الله أحد قَالَ بلَى
قَالَ ثلث الْقُرْآن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَتقدم
وَمَا عِنْدِي مَا أَتزوّج بِهِ قَالَ أَلَيْسَ مَعَك قل هُوَ الله أحد قَالَ بلَى
قَالَ ثلث الْقُرْآن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَتقدم
তাহকীক:
হাদীস নং: ২২৮৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৮. হযরত মু'আয ইবন আনাস জুহানী (রা) সুত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি সম্পূর্ণ সূরা ইখলাস দশবার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দিবেন। হযরত উমর ইবনুল খাত্তাব (রা) বললেন, ইয়া রাসুলাল্লাহ। তাহলে তো আমরা অনেক অট্টালিকা লাভ করে ফেলব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ এর চেয়েও অধিক দানকারী, অতি পবিত্র।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2288- وَرُوِيَ عَن معَاذ بن أنس الْجُهَنِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ قل هُوَ الله أحد حَتَّى يختمها عشر مَرَّات بنى الله لَهُ قصرا فِي الْجنَّة فَقَالَ عمر بن الْخطاب إِذا نَسْتَكْثِر يَا رَسُول الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الله أَكثر وَأطيب
رَوَاهُ أَحْمد
رَوَاهُ أَحْمد
তাহকীক:
হাদীস নং: ২২৮৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) এক ব্যক্তিকে কোন অভিযানের নেতৃত্বে পাঠিয়েছিলেন। তিনি সালাতে আপন সাথীদের ইমামতি করতেন এবং সূরা ইখলাস দিয়ে কিরাআত শেষ করতেন। তারা যখন ফিরে আসল, তখন বিষয়টি নবী করীম (ﷺ) -এর কাছে আলোচনা করল। তিনি বললেন, তাকে জিজ্ঞেস কর, সে কেন এরূপ করে? তারা তাকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, এ সূরায় আল্লাহর গুণাবলী রয়েছে, আর এ কারণেই আমি এটি পাঠ করতে ভালবাসি। নবী করীম (ﷺ) বললেন, তাকে বলে দাও, আল্লাহও তাকে ভালবাসেন।
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2289- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بعث رجلا على سَرِيَّة وَكَانَ يقْرَأ لاصحابه فِي صلَاتهم فيختم ب قل هُوَ الله أحد فَلَمَّا رجعُوا ذكرُوا ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ سلوه لاي شَيْء يصنع ذَلِك فَسَأَلُوهُ فَقَالَ لانها صفة الرَّحْمَن وَأَنا أحب أَن أَقرَأ بهَا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَخْبرُوهُ أَن الله يُحِبهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ২২৯০
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৯০. এ হাদীসটি বুখারী এবং তিরমিযী হযরত আনাস (রা) থেকেও আরও দীর্ঘ আকারে বর্ণনা করেছেন। এর শেষাংশে এ কথাটি রয়েছেঃ নবী করীম (ﷺ) যখন তাদের কাছে আসলেন, তখন তারা বিষয়টি তাঁর কাছে বলল। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, হে অমুক। তোমার সাথীগণ যা বলে, তা করতে তোমাকে কিসে বাধা দেয় এবং প্রতি রাকাআতে এ সূরাটি অবলম্বন করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করে? সে বলল, আমি এ সূরাটিকে ভাসবাসি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এর ভালবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
(হাফিয বলেন) 'সালাতের পর কি দু'আ পাঠ করবে' এ শিরোনামেও এ সম্পর্কীয় অনেক হাদীস রয়েছে এবং বিভিন্ন অধ্যায়ে ইতিপূর্বেও সূরা ইখলাসের ফযীলত সম্পর্কে হাদীসটি অতিবাহিত হয়েছে।
(হাফিয বলেন) 'সালাতের পর কি দু'আ পাঠ করবে' এ শিরোনামেও এ সম্পর্কীয় অনেক হাদীস রয়েছে এবং বিভিন্ন অধ্যায়ে ইতিপূর্বেও সূরা ইখলাসের ফযীলত সম্পর্কে হাদীসটি অতিবাহিত হয়েছে।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2290- وَرَوَاهُ البُخَارِيّ أَيْضا وَالتِّرْمِذِيّ عَن أنس أطول مِنْهُ وَقَالَ فِي آخِره فَلَمَّا أَتَاهُم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَخْبرُوهُ الْخَبَر فَقَالَ يَا فلَان مَا يمنعك أَن تفعل مَا يَأْمُرك بِهِ أَصْحَابك وَمَا يحملك على لُزُوم هَذِه السُّورَة فِي كل رَكْعَة فَقَالَ إِنِّي أحبها فَقَالَ حبك إِيَّاهَا أدْخلك الْجنَّة
قَالَ الْحَافِظ وَفِي بَاب مَا يَقُوله دبر الصَّلَوَات وَغَيره أَحَادِيث من هَذَا الْبَاب وَتقدم أَيْضا أَحَادِيث تَتَضَمَّن فَضلهَا فِي أَبْوَاب مُتَفَرِّقَة
قَالَ الْحَافِظ وَفِي بَاب مَا يَقُوله دبر الصَّلَوَات وَغَيره أَحَادِيث من هَذَا الْبَاب وَتقدم أَيْضا أَحَادِيث تَتَضَمَّن فَضلهَا فِي أَبْوَاب مُتَفَرِّقَة
তাহকীক:
হাদীস নং: ২২৯১
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯১. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তুমি কি দেখ নাই যে, আজ রাতে কয়েকটি এমন আয়াত নাযিল হয়েছে, যার তুল্য আয়াত আর দেখা যায় নাই। এগুলো হল, সুরা ফালাক ও সূরা নাস।
(হাদীসটি মুসলিম, তিরমিযী, নাসাঈ ও আবু দাউদ বর্ণনা করেছেন। আবু দাউদের ভাষ্য হলঃ আমি সফরে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর বাহনের রশি টেনে নিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, হে উক্বা! আমি কি তোমাকে কুরআনের দু'টি উত্তম সূরা শিখিয়ে দিব না? তারপর তিনি সূরা ফালাক ও সূরা নাস আমাকে শিখিয়ে দিলেন। এরপর উক্বা পূর্ণ হাদীসটি বর্ণনা করেন।)

التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2291- عَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ألم تَرَ آيَات أنزلت اللَّيْلَة لم ير مِثْلهنَّ قل أعوذ بِرَبّ الفلق وَقل أعوذ بِرَبّ النَّاس
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد وَلَفظه قَالَ كنت أَقُود برَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي السّفر فَقَالَ يَا عقبَة أَلا أعلمك خير سورتين قرئتا فعلمني قل أعوذ بِرَبّ الفلق وَقل أعوذ بِرَبّ النَّاس
فَذكر الحَدِيث

হাদীস নং: ২২৯২
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯২. আবু দাউদের অপর এক বর্ণনায় রয়েছে। এ সময় আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে জুহফা ও আবওয়া নামক স্থানদ্বয়ের মাঝে ভ্রমণ করছিলাম। হঠাৎ প্রচণ্ড বাতাস ও গভীর অন্ধকার আমাদেরকে আচ্ছন্ন করে ফেলল। রাসূলুল্লাহ (ﷺ) তখন সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে উক্বা! তুমিও এ দু'টি দিয়ে আশ্রয় প্রার্থনা কর। কেননা কোন আশ্রয় প্রার্থনাকারী এমন দু'টি জিনিস দিয়ে কখনো আশ্রয় প্রার্থনা করেনি। উকবা বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) -কে এ দু'টি সূরা দিয়ে আমাদের সালাতে ইমামতি করতে শুনেছি।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2292- وَفِي رِوَايَة لابي دَاوُد قَالَ بَيْنَمَا أَنا أَسِير مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَين الْجحْفَة والأبواء إِذْ غشيتنا ريح وظلمة شَدِيدَة فَجعل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتَعَوَّذ بأعوذ بِرَبّ الفلق وَأَعُوذ بِرَبّ النَّاس وَيَقُول يَا عقبَة تعوذ بهما فَمَا تعوذ متعوذ بمثلهما
قَالَ وسمعته يؤمنا بهما فِي الصَّلَاة
قَالَ وسمعته يؤمنا بهما فِي الصَّلَاة
তাহকীক: