আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১০২ টি

হাদীস নং: ২২৯৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯৩. এ হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ। আমাকে সূরা হূদ ও সূরা ইউসুফের কয়েকটি আয়াত শিখিয়ে দিন। নবী করীম (ﷺ) বললেন, যে উকবা ইবন আমির। তুমি সূরা ফালাকের চেয়ে আল্লাহর নিকট অধিক পসন্দনীয় ও অধিক কার্যকরী কোন সুরা পাঠ করতে পারবে না। যদি পার, তাহলে সালাতেও এটি পাঠ করবে।
হাকিমও এটি অনুরূপভাবে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি সনদ সহীহ। ইবন হিব্বান ও হাকিমের বর্ণনায় সূরা নাসের উল্লেখ নেই।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2293- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قلت يَا رَسُول الله أقرئني آيا من سُورَة هود وآيا من سُورَة يُوسُف فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا عقبَة بن عَامر إِنَّك لن تقْرَأ سُورَة أحب إِلَى الله وَلَا أبلغ عِنْده من أَن تقْرَأ قل أعوذ بِرَبّ الفلق
فَإِن اسْتَطَعْت أَن لَا تفوتك فِي الصَّلَاة فافعل

وَرَوَاهُ الْحَاكِم بِنَحْوِ هَذِه
وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَيْسَ عِنْدهمَا ذكر قل أعوذ بِرَبّ النَّاس
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২৯৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
পরিচ্ছেদঃ সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯৪. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে জাবির। তুমি পাঠ কর। আমি বললাম, আমার পিতা-মাতা আপনার উপর উৎসর্গীকৃত হোন। আমি কি পাঠ করব? তিনি বললেন, সূরা ফালাক ও সূরা নাস। অতএব আমি এগুলো পাঠ করলাম। তিনি বললেন, আবারও পাঠ কর। কেননা এগুলোর তুল্য কোন সুরা তুমি পাঠ করতে পারবে না।
(হাদীসটি নাসাঈ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। এ অধ্যায় ছাড়াও ইনশা আল্লাহ্ এ দু'টির আলোচনা আসবে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2294- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ يَا جَابر فَقلت وَمَا أَقرَأ بِأبي أَنْت وَأمي قَالَ قل أعوذ بِرَبّ الفلق وَقل أعوذ بِرَبّ النَّاس فقرأتهما فَقَالَ اقْرَأ بهما وَلنْ تقْرَأ بمثلهما

رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَسَيَأْتِي ذكرهمَا فِي غير هَذَا الْبَاب إِن شَاءَ الله تَعَالَى
كتاب الذّكر وَالدُّعَاء التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا
والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
tahqiq

তাহকীক: